নবীনগরে মাইকে ঘোষণা দিয়ে নকল পণ্য বিক্রির অভিযোগে জেল জরিমানা

নবীনগর, 1 March 2023,

চলারপথে রিপোর্ট :
নবীনগর পৌরসভার ৫ নং ওয়ার্ডের আলিয়াবাদ এলাকায় মাইকে ঘোষণা দিয়ে ৩ প্যাকেট নুডুলস, ৩ প্যাকেট সেমাই, ১ প্যাকেট লিচি মাত্র ১০০ টাকায় বিক্রি করছিল নরসিংদীর আকবর আলীর ছেলে মোহাম্মদ আলী (৪০)।

বিষয়টি মামুনের সন্দেহ জনক মনে হলে তা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা জাহানকে অবগত করেন।

এরই প্রেক্ষিতে গত ২৮ ফেব্রুয়ারি বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা জাহান। ভৈরব থেকে এ সকল নকল পণ্য ক্রয় করে নবীনগরে নিয়ে এসে বিক্রি করেন বলে জানান আটককৃত মোহাম্মদ আলী। সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা জাহান বলেন, এ সব উৎপাদিত পণ্য মানুষের জীবন ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হওয়ায় ও কর্তৃপক্ষের কোন অনুমোদন না থাকায় আটককৃত ব্যক্তিকে নগদ ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। উদ্ধারকৃত মালামাল আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়েছে। তিনি বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

সরাইলে তুচ্ছ ঘটনায় রণক্ষেত্র, আহত ৪০

চলারপথে রিপোর্ট : সংঘর্ষ যেন কোন ভাবেই পিছু ছাড়ছে না Read more

কৃষি জমিতে মাটি কাটার দায়ে ৬…

চলারপথে রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে কৃষি জমিতে অবৈধ পন্থায় Read more

যমজ বোনের সাফল্য, মেডিক্যাল কলেজে ভর্তির…

অনলাইন ডেস্ক : দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় যমজ বোন মেডিক্যাল কলেজ Read more

নবীনগরে পৌর ছাত্রলীগ নেতা গ্রেফতার

চলারপথে রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরে পুলিশের ডেভিল হান্ট অভিযানে Read more

ব্রাহ্মণবাড়িয়ায় সাদ্দাম হত্যা মামলার আসামীদের ফাঁসির…

চলারপথে রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ছাত্রদল কর্মী মো. সাদ্দাম (৩৫) Read more

গর্ভকালীন যত্নের মাধ্যমে স্বাভাবিক প্রসবের প্রচার

ডা. তমা রানী পাল “আসুন, গর্ভকালীন যত্ন নিয়ে স্বাভাবিক প্রসবকে Read more

ইউনিয়ন ডিজিটাল সেন্টারে ভাতা নিয়ে ভয়াবহ…

চলারপথে রিপোর্ট : কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার কলমা ইউনিয়নে সামাজিক নিরাপত্তা Read more

নাসিরনগরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

চলারপথে রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় শহীদ Read more

নাসিরনগর হানাদার মুক্ত দিবস পালিত

চলারপথে রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়ার জেলার নাসিরনগর উপজেলা ৭ ডিসেম্বর হানাদার Read more

নাসিরনগর হানাদার মুক্ত দিবস আজ

চলারপথে রিপোর্ট : আজ ৭ ডিসেম্বর নাসিরনগর পাক হানাদার মুক্ত Read more

মোবাইলে কথা বলার সময় ট্রেনে কাটা…

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: গাজীপুরের টঙ্গীতে রেললাইনে হেঁটে Read more

খালেদা জিয়ার সুস্থতা কামনায় ব্রাহ্মণবাড়িয়ায় দোয়া…

চলারপথে রিপোর্ট : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা Read more

বিজ্ঞান সম্মত চেতোনাবোধ ছোট পাখি হলেও বুদ্ধিতে সব পাখিকে হার মানায় বাবুইয়ের বাসা

নবীনগর, 2 June 2023, 1503 Views,

চলারপথে রিপোর্ট :
আবহমান গ্রামবাংলার ঐতিহ্যবাহী নিপুণ বাসা তৈরিতে দক্ষ কারিগর বাবুই পাখি ও এর বাসা এখন আর আগের মত চোখে পড়ে না। পরিবেশ বিপর্যয়, জলবায়ু পরিবর্তন, বন উজার, নতুন বনায়নে বাসযোগ্য পরিবেশ ও খাদ্যের অভাব, নির্বিচারে তালগাছ কর্তন, অসাধু শিকারীর ফাঁদসহ বহুবিধ কারণে কালের আবর্তে প্রকৃতির স্থপতি, বয়ন শিল্পী এবং সামাজিক বন্ধনের প্রতিচ্ছবি বাবুই পাখি ও এর দৃষ্টিনন্দন বাসা ক্রমান্বয়ে হারিয়ে যাচ্ছে।

আজ থেকে ১৫-২০ বছর আগেও গ্রাম-গঞ্জে ব্যাপক ভাবে বাবুই পাখির বাসা চোখে পড়ত। নিরীহ, শান্ত প্রকৃতির এই বাবুই পাখি উচু এবং নিরিবিলি পরিবেশে বাসা তৈরি করে। এরা গ্রাম-গঞ্জের তাল, সুপারি, নারিকেল, খেজুর গাছে বাসা তৈরি করতে স্বাচ্ছন্দ বোধ করে। এ সব গাছের সংকটে মাঝে মাঝে হিজল গাছেও বাসা বাধতে দেখা যায়। কিন্তু কালের বিবর্তনে বড় বড় গাছ নিধন ও পাখি শিকারের কারণে পরিবেশ থেকে হারিয়ে যাচ্ছে বাবুই পাখি। উঁচু তাল, নারিকেল ও খেজুর গাছে বাসা বাঁধলেও এ সব গাছ বিলুপ্ত হওয়ায় বাবুই পাখিও হারিয়ে যেতে বসেছে প্রকৃতি থেকে। এই পাখি বাসা তৈরির কাজে ব্যবহার করে খড়ের ফালি, ধানের পাতা, তালের কঁচি পাতা, ঝাউ ও কাঁশবনের লতা। চমৎকার আকৃতির এই বাসা বিশেষ করে তাল গাছের ডালে এমন ভাবে সাটানো থাকে যাতে কোনো ঝড়-তুফানে সহসাই ছিড়ে না পড়ে। এদের বাসা শুধু শৈল্পিক নিদর্শনই নয়, মানুষের মনে চিন্তার খোরাক জোগায় এবং স্বাবলম্বী হতে উৎসাহিত করে। ঠোট দিয়ে বাবুই পাখি আন্তর ছড়ায়। পেট দিয়ে ঘঁষে তা আবার মসৃণ করে। বাসা বানাতে শুরুতই দুটি নিম্নমুখী গর্ত করে থাকে। পরে তা একদিকে বন্ধ করে ডিম পাড়ার জায়গা করে। অন্যদিকে লম্বা করে প্রবেশ ও প্রস্থান পথ তৈরি করে। ব্যালেন্স করার জন্য বাসার ভিতরে কাদার প্রলেপ দেয়। আধুনিক যুগে যা বড়ই যুক্তি সংগত। বাসার ভিতরে ঠিক মাঝখানে একটি আড়া তৈরি করে বাবুই পাখি। কি অপূর্ব বিজ্ঞান সম্মত চেতোনাবোধ। ছোট হলেও বুদ্ধিতে সব পাখিকে হার মানায়।

বাবুই ডিমে তা দেয়ার দুই সপ্তাহের মধ্যে বাচ্চা ফোটে। কৃষকের ধান ঘরে ওঠার মৌসুম হল বাবুই পাখির প্রজনন মৌসুম। বাবুই পাখির বাসা শুধু শৈল্পিক নিদর্শনই না, মানুষকে আত্মনির্ভশীল হতে উৎসাহ দেয়। কৃষ্ণনগর গ্রামের প্রবীণ ব্যক্তি অলেক মিয়া বলেন- “গত কয়েক বছর ধরে তাদের গ্রামের কয়েকটি তালগাছে বাবুই পাখিন বাসা দেখছেন। পাখি ও পাখির বাসা দেখতে এবং কিচির মিচির শব্দ শুনতে খুবই ভাল লাগে। গৃহিনী আসমা বেগম বলেন- তাদের বাড়ির সামনের তাল গাছে বাবুই পাখি বাসা বানিয়েছে। সাংস্কৃতিককর্মী মাহমুদ জানান- দিন দিন তাল গাছ নিধনের ফলে বাবুই পাখি আজ বিলুপ্তির পথে। তাই বড় বড় তাল গাছ রক্ষা ও নতুন করে বৃক্ষরোপণের মাধ্যমে পাখি সংরক্ষণের দাবি জানান তিনি। সুর সম্রাট আলাউদ্দীন খাঁ ডিগ্রি কলেজের জীববিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক মো. দেলোয়ার হোসেন বলেন, “সারাবিশ্বে বাবুই পাখির প্রজাতির সংখ্যা ১১৭টি। তবে বাংলাদেশে তিন প্রজাতির বাবুই পাখির বাস।

তিনি আরও বলেন- বাবুই পাখির অন্যতম বৈশিষ্ট্য হলো রাতের বেলায় ঘর আলোকিত করার জন্য এরা জোনাকি পোকা ধরে নিয়ে বাসায় রাখে এবং সকাল হলে আবার তাদের ছেড়ে দেয়। ধান, চাল, গম ও পোকা-মাকড় প্রভৃতি তাদের প্রধান খাবার। বাবুই পাখির জন্মগত ভাবেই শৈল্পিক দক্ষতা থাকে। কি ভাবে বাসা বাঁধবে এটা তারা তাদের মায়ের কাছ থেকেই শিখে নেয়। এই গুণ অন্য পাখির মধ্যে নেই। এরা সমাজবদ্ধ ভাবে বসবাস করে বলে তাদের সামাজিক পাখিও বলা হয়। এরা শস্য দানা, ধান, গম ইত্যাদি খেয়ে জীবনধারণ করে। তিনি বলেন, এ পাখির মধ্যে একটি বৈজ্ঞানিক গুণও আছে। পুরুষ পাখিরা বিশ্রামের জন্য বাসা বাঁধে আর নারী পাখিরা বাসা বাঁধে ডিম ফুটানো ও বাচ্চা সংরক্ষণের জন্য। যখন বাচ্চা ফোটার সময় হয় তখন মা পাখিরা এক টুকরা গোবর নিয়ে বাসায় রাখে। যাতে ব্যাকটেরিয়া আক্রমণ করে বাচ্চাদের ক্ষতি করতে না পারে”।

নবীনগরে গরমে অসুস্থ ২২ ছাত্রী, ৪জন হাসপাতালে ভর্তি

নবীনগর, 26 August 2025, 215 Views,

চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরে অতিরিক্ত গরমে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে ২২ জন ছাত্রী। এর মধ্যে চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ ২৬ আগস্ট মঙ্গলবার দুপুরে ইচ্ছাময়ী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে এই ঘটনা ঘটে।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রচণ্ড গরম ও শ্রেণিকক্ষে বিদ্যুৎ না থাকায় তৃতীয় ঘণ্টার পরপরই কয়েকজন ছাত্রী মাথা ঘোরা, বমিভাব ও অজ্ঞান হয়ে পড়ে। ধাপে ধাপে এ সংখ্যা বেড়ে ২২ জনে পৌঁছায়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাউছার বেগম জানান, দুপুরে কয়েকজন শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। গুরুতর অসুস্থ চারজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। বাকি শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় পাঠানো হয় এবং বিদ্যালয় ছুটি ঘোষণা করা হয়।

নবীনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কিশলয় সাহা বলেন, অতিরিক্ত গরমে শরীরের পানি ও লবণের ঘাটতি, অতিরিক্ত ঘাম, শারীরিক দুর্বলতা এবং পর্যাপ্ত বিশ্রামের অভাবে এ ধরনের সমস্যা দেখা দিতে পারে। গরমে শিশু-কিশোরদের প্রচুর পানি পান, লবণ-গ্লুকোজ গ্রহণ এবং ছায়াযুক্ত স্থানে বিশ্রাম নেওয়ার পরামর্শ দেন তিনি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আল মামুন বলেন, খবর পাওয়ার সাথে সাথে হাসপাতালে ছুটে যাই। শিক্ষার্থীদের চিকিৎসা নিশ্চিত করা হয়েছে এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

সাপের কামড়ে প্রাণ গেল শিশু সাইমা মমের

নবীনগর, 3 September 2024, 678 Views,

চলারপথে রিপোর্ট :
নবীনগর উপজেলায় বিষধর সাপের কামড়ে সাইমা মম নামের ৯ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। তবে সাপটিকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। সাপটি কোবরা জাতের সাপ ছিলো বলে নিশ্চিত করেন পারিবারের লোকজন ও এলাকাবাসী।

২ সেপ্টেম্বর সোমবার কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ভোর সাড়ে ৪টায় সাইমা মারা যায়।
সে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের কান্দি-রেজতপুর গ্রামের নাসিরুদ্দিন স্বপনের মেয়ে।

সাইমার বড় ভাই ইমন শাহরিয়ার জানান, নিজ বসতঘরে সাইমা রাতের খাবার খেয়ে পানি খাওয়ার জন্য পাশের রুমে গেলে সেখানে থাকা একটি সাপ তার পায়ে কামড়ে দেয়। এ সময় সে কান্নাকাটি শুরু করলে আমরা ছুটে আসি। সেখান থেকে সাপে কেটেছে বুঝতে পেরে তাকে নবীনগর উপজেলা ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে সাপের ভ্যাকসিন এন্টিভেনম না থাকায় চিকিৎসকরা তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন। কুমিল্লা নেওয়ার পর চিকিৎসারত অবস্থায় ভোর সাড়ে ৪টায় সাইমার মৃত্যু হয়।

নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত মেডিক্যাল অফিসার ডা. রাসমিত করিম বলেন, সোমবার রাত ১০টার দিকে শিশুটিকে নিয়ে আসা হয়। আমাদের এখানে সাপে কামড়ের ভ্যাকসিন এন্টিভেনম না থাকায় এ সময় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছিল।

শিক্ষার্থীরা দাঁড়িয়ে শুভেচ্ছা জানায় প্রধান শিক্ষককে উপদেষ্টার উম্মা প্রকাশ

জাতীয়, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া, 27 August 2025, 354 Views,

চলারপথে রিপোর্ট :
দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো নিজ এলাকায় ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরে সফর করেছেন সমাজকল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন মোর্শেদ। আজ ২৭ আগস্ট বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরের শ্যামগ্রাম ইউনিয়নের নাছিরাবাদ গ্রামে সরকারি সফরে আসেন তিনি। এ সময় তীব্র রোদের মধ্যে রাস্তার দুই পাশে শ্যামগ্রাম মোহিনী কিশোর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা দাঁড়িয়ে তাকে শুভেচ্ছা জানায়। এতে তিনি ক্ষোভ প্রকাশ করেন।

পুলিশের এক কর্মকর্তাসহ প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে সড়ক পথে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর ফেরিঘাট হয়ে শ্যামগ্রাম মোহিনী কিশোর উচ্চ বিদ্যালয়ের সামনের মূল সড়ক দিয়ে গাড়িবহর নিয়ে নাছিরাবাদ গ্রামে যাচ্ছিলেন উপদেষ্টা। তখন প্রচণ্ড রৌদ্রে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপদেষ্টা মহোদয়ের আগমন, শুভেচ্ছা স্বাগত বলে উচ্চস্বরে স্লোগান দিচ্ছিল। সে সময় উপদেষ্টা শারমীন মোর্শেদকে এ ঘটনা প্রত্যক্ষ করে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে। এ ঘটনায় উপদেষ্টা বিরক্ত ও বিব্রতবোধ করেন বলে প্রশাসন সূত্র জানিয়েছেন।

এ ঘটনায় সংশ্লিষ্ট প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন উপজেলা প্রশাসন। নবীনগরের ইউএনও রাজীব চৌধুরী এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় অভিভাবকদের অভিযোগ, উপদেষ্টাকে খুশি করতে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নির্দেশে প্রচণ্ড গরমে শিক্ষার্থীদের দুই ঘণ্টারও বেশি সময় ধরে রাস্তার দুই ধারে দাঁড় করে রাখা হয়।

তবে শ্যামগ্রাম মোহিনী কিশোর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাক আহমেদ অভিযোগ অস্বীকার করে বলেন, সাধারণ শিক্ষার্থী নয়, মূলত যারা স্কাউটের শিক্ষার্থী কেবল তারাই রাস্তায় দাঁড়িয়ে উপদেষ্টাকে স্বাগত জানিয়েছে। একটি চক্র আমাকে অনর্থক হেনস্তা করতে এসব অপপ্রচার চালাচ্ছে।

নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী বলেন, প্রচণ্ড রৌদ্রে দাঁড়িয়ে শ্লোগান দিয়ে উপদেষ্টা মহোদয়কে স্বাগত জানানোর এ রকম দৃশ্য দেখে স্বয়ং তিনি (উপদেষ্টা) নিজেই উম্মা প্রকাশ করেছেন। সরকারি নির্দেশ ভঙ্গ করে কেন শিক্ষার্থীদের দিয়ে রাস্তায় দাঁড় করিয়ে স্লোগান দেওয়া হলো, সে জন্য প্রধান শিক্ষককে কারণ দর্শানোসহ তার বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

প্রসঙ্গত, উপদেষ্টা শারমীন মোর্শেদ দিনভর তার গ্রামের বাড়ি উপজেলার নদী তীরবর্তী নাছিরাবাদে অবস্থান শেষে স্থানীয় সুধীজনের সঙ্গে মতবিনিময় করেন। পরে নাছিরাবাদ গ্রাম সংলগ্ন মেঘনা নদীর ভাঙনকবলিত এলাকা স্পিডবোটযোগে পরিদর্শন করেন।

তার সাথে বাংলাদেশ হাইওয়ের পুলিশের ডিআইজি (পূর্ব বিভাগ) মোহাম্মদ হাবিবুর রহমান খান, জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম, পুলিশ সুপার এহতাশামুল হক, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মনজুর রহমান, নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাক, ইউএনও রাজীব চৌধুরী উপস্থিত ছিলেন।

নবীনগরে সংবাদকর্মীদের সাথে এমএ মান্নানের মতবিনিময়

নবীনগর, রাজনীতি, 18 September 2024, 823 Views,

চলারপথে রিপোর্ট :
নবীনগর উপজেলার বিএনপি সভাপতি অ্যাডভোকেট এম এ মান্নান আজ ১৮ সেপ্টেম্বর বুধবার স্থানীয় ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর মহিলা কলেজ মিলনায়তনে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন।

এম এ মান্নান বৈষম্যবিরোধী আন্দোলনের জয়কে দ্বিতীয় স্বাধীন বাংলাদেশ উল্লেখ করে তার সৃষ্টিলগ্নে আন্দোলনে যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন তাদের সকলের প্রতি শ্রদ্ধা ও সমবেদনা জানিয়ে আওয়ামী দুঃশাসনের চিত্র তুলে ধরেন।

তিনি বলেন, বিগত ১৭টি বছর আমাদের কোন বাক স্বাধীনতা ছিল না, সাংবাদিকরাও সত্য লিখতে পারেননি,তাদের হাত পা বেঁধে দেওয়া হয়েছিল। আজ আমরা স্বাধীন, এই স্বাধীন দেশে মুক্ত বাতাসে আপনাদের সামনে এসেছি, নবীনগরকে শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, বিদুৎ,গ্যাস ও যোগাযোগ ব্যাবস্থার উন্নয়নসহ দুর্নীতি, মাদক ও সন্ত্রাসমুক্ত একটি মডেল উপজেলা হিসাবে গড়ে তুলতে চাই।

মতবিনিময় সভায় বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও উপজেলার ইউনিয়ন ওয়ার্ড কমিটির সভাপতি সম্পাদকরা উপস্থিত ছিলেন। প্রেসক্লাবের সভাপতি শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামল সভাপতিত্ব করেন।

দলীয় নেতাকর্মীদের মাঝে বক্তব্য রাখেন, নবীনগর বিএনপির সাবেক সেক্রেটারি ও সাবেক পৌর প্রশাসক মো: মলাই মিয়া, ওবায়দুল হক লিটন, মাসুদুল ইসলাম মাসুদ, আশরাফুল ইসলাম রাজু, জহিরুল হক জুরু মিয়া, মো: শুক্কর খান, আশরাফ হোসেন দুলাল প্রমুখ।