ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া সদর, 4 March 2023,

চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের ১৬৪তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আজ ৪ মার্চ শনিবার সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ রুহুল আমিন। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সেলিম শেখ’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার জুলফিকার হোসেন।

স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা কামাল।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দি ব্লুমিং ফ্লাওয়ার স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি, আমেরিকা প্রবাসী বিশিষ্ট সমাজসেবক তাজুল ইসলাম বাবু, ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের রাষ্ট্রবিজ্ঞানের সহযোগী অধ্যাপক মাজেদুল ইসলাম, আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু জামাল, রামকানাই হাই একাডেমির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, পরিচালনা পর্ষদের সদস্য আশিকুর রহমান পাঠান, ব্রাহ্মণবাড়িয়া সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম শাহজাদা, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সাবেক সদস্য মোঃ তাজুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রকিব।

ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ রুহুল আমিন বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকান্ডের মাধ্যমে নিজেদের আগামী দিনের যোগ্য নাগরিক হয়ে ওঠতে হবে। তিনি বলেন, খেলাধুলা করলে মনের পরিতৃপ্তির পাশাপাশি সুস্থ সবল থাকা সম্ভব। আজ যারা বিজয়ী হবে তারা আগামীতে আরো ভালো করার চেষ্টা করবে, আর যারা বিজিত হবে তারা বিজয়ী হরার চেষ্টা করবে।

উল্লেখ্য, ৬৫টি ইভেন্টে এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

Leave a Reply

লেবানন–সিরিয়া সীমান্তে ইসরায়েলি হামলায় নিহত ৪

অনলাইন ডেস্ক : লেবাননের সিরিয়া সীমান্তের কাছে একটি গাড়িতে ইসরায়েলি Read more

নদীর প্লাবনভূমি ও কৃষিজমি ভরাটের অভিযোগে…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়ায় নদীর প্লাবনভূমি ও কৃষিজমিতে অবৈধভাবে বালু Read more

অপহৃত ৭ম শ্রেণীর শিক্ষার্থী উদ্ধার, শ্রীপুরে…

জায়েদুল কবির ভাঙ্গি : গাজীপুরের শ্রীপুর উপজেলায় সপ্তম শ্রেণীর এক Read more
ফাইল ছবি

মঙ্গলবার নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ

অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নবনির্বাচিত সংসদ Read more

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন পরিচয়ে চাঁদা দাবির…

দুলাল মিয়া : বিজয়নগরে র‌্যাব সদস্য পরিচয়ে সাধারণ মানুষের কাছ Read more

ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র দোয়া…

দুলাল মিয়া : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সন ও সাবেক Read more

ব্রাহ্মণবাড়িয়ায় সর্বোচ্চ ভোট পেয়েছেন ইঞ্জিনিয়ার শ্যামল

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলার ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতেই Read more

ব্রাহ্মণবাড়িয়ায় যারা এমপি নির্বাচিত হলেন

দুলাল মিয়া : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া জেলার ৬টি Read more

হেরে গেলেন যেসব হেভিওয়েট প্রার্থীরা

অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রভাবশালী ও আলোচিত Read more

গাজীপুর জেলার ৪ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী…

জায়েদুল কবির ভাঙ্গি, গাজীপুর: গাজীপুরের পাঁচটি সংসদীয় আসনের নির্বাচনে চারটিতে Read more

ভোটের দিন ধানের শীষের পক্ষে ভোটার…

দুলাল মিয়া : ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের ধানের শীষ Read more

নির্বাচনী দায়িত্ব পালনকালে পোলিং কর্মকর্তার মৃত্যু

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় নির্বাচনী দায়িত্ব পালনরত Read more

অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের ১৫০ বছর পূর্তি, দুই দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়া সদর, 25 December 2025, 333 Views,

দুলাল মিয়া :
নানান আয়োজনের মধ্যে দিয়ে ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের ১৫০ বছর পূর্তি উপলক্ষে দুই দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। “আলোকিত ১৫০ সুন্দর পৃথিবীর জন্য আমরা” শ্লোগানে আজ ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দুইদিনব্যাপী আনন্দ আয়োজনের উদ্বোধন করা হয়।

বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন এলামনাই অব ব্রাহ্মণবাড়িয়া অন্নদা এক্স স্টুডেন্ট সোসাইটি (আবেশ) এই অনুষ্ঠানের আয়োজন করে। সকাল থেকেই শহরের পূর্ব পাইকপাড়ায় অবস্থিত অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে (বোডিং মাঠ) ১৯৫১ সাল থেকে শুরু করে ২০২৫ ব্যাচের শিক্ষার্থীরা জড়ো হন। এ সময় মাঠে নবীন-প্রবীণদের সম্মিলনে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

সকাল সাড়ে ১০টায় জাতীয় পতাকা ও আবেশের পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন আবেশের প্রধান পৃষ্ঠপোষক লে. জেনারেল (অবঃ) সাজ্জাদুল হক, আবেশের সভাপতি বিমান বাহিনীর সাবেক গ্রুপ ক্যাপ্টেন সগীর আহমেদ ও অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন সরকার এবং আবেশের সাধারণ সম্পাদক জাহিদুল হক।

পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে নান্দনিক ডিসপ্লে প্রদর্শন ও ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত হয়।

একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের পুরাতন জেলরোড, হাসপাতাল সড়ক, পুরাতন কাচারী পুকুরপাড় ও হালদারপাড়ার রাস্তা প্রদক্ষিণ করে পুনরায় অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে গিয়ে শেষ হয়।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে জেলার বিভিন্ন দপ্তরের শীর্ষ কর্মকর্তাগণ, স্কুলের প্রাক্তণ শিক্ষক, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

দুই দিনব্যাপী অনুষ্ঠানে স্মৃতিচারণ, পুরষ্কার বিতরণ, সাংস্কৃতিক পরিবেশনা, আবেশের বিভিন্ন কার্যক্রমের ভিজ্যুয়াল প্রেজেন্টশন, বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা প্রদান, র‌্যাফেল ড্র, কৃতি শিক্ষার্থীদের সম্মানাসহ নানা কর্মসূচী রয়েছে।

উল্লেখ্য, ১৮৭৫ সালে ব্রাহ্মণবাড়িয়ায় অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত করেন দানবীর অন্নদা প্রসাদ রায়।

আয়োজকদের সাথে কথা বলে জানা গেছে, ১৫০ বছর পূর্তিতে অংশ গ্রহণ করার জন্য বিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের ৩ হাজার ৩শত শিক্ষার্থী রেজিষ্ট্রেশন করে।

ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস পালিত

ব্রাহ্মণবাড়িয়া সদর, 2 December 2023, 1404 Views,

চলারপথে রিপোর্ট :

ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ ২ ডিসেম্বর শনিবার সকালে শহরের কাউতলী স্বপ্নতরী কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাইফুল ইসলাম।

“হোপ” নবীনগর উপজেলা সভাপতি মোঃ হুমায়ূন কবীরের সভাপতিতে ও এডাব সভাপতি এস.এম শাহীনের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন উপলদ্ধির নির্বাহী পরিচালক মোঃ শরীফ উদ্দিন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমাজসেবা অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের উপ-পরিচালক আবু আব্দুল্লাহ মোঃ ওয়ালীউল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আরজু মিয়া, সুক’র পরিচালক (প্রোগ্রাম) মোঃ সাদেকুর রহমান, স্বপ্নতরীর প্রধান নির্বাহী মোঃ তাহের উদ্দিন ভূঁইয়া প্রমুখ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: স্বতন্ত্র পদপ্রার্থী ব্রাহ্মণবাড়িয়া-৩

ব্রাহ্মণবাড়িয়া সদর, সারাদেশ, 21 December 2025, 589 Views,

চলারপথে রিপোর্ট :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের পরিচয়ে নয়, বরং একজন স্বতন্ত্র ও প্রতিশ্রুতিবদ্ধ সেবক হিসেবে জনগণের সেবা করার লক্ষ্যে এই নির্বাচনে অংশগ্রহণ করছেন।

আরিফ কেবল একজন প্রবাসী নন; তিনি দীর্ঘ প্রবাস জীবনে (আমেরিকা) আন্তর্জাতিক কর্মপরিবেশে কাজ করার মাধ্যমে গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা এবং সফলতা অর্জন করেছেন। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে, প্রবাস জীবনে অর্জিত এই বৈশ্বিক জ্ঞান, কর্মদক্ষতা এবং নেতৃত্বের গুণাবলীকে তিনি তাঁর নির্বাচনী এলাকার সার্বিক উন্নয়নে সফলভাবে কাজে লাগাতে পারবেন।

আরিফুর রহমান আরিফের রাজনৈতিক ভিত্তি অত্যন্ত সুদৃঢ়। তিনি ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ছাত্র সংসদের একজন সাবেক ছাত্রনেতা। ছাত্রজীবন থেকেই তিনি নেতৃত্বের সাথে জড়িত ছিলেন, যা স্থানীয় রাজনীতিতে তাঁর দীর্ঘদিনের সম্পৃক্ততা এবং জনগণের প্রতি তাঁর লড়াকু মানসিকতার প্রমাণ দেয়।

এই অভিজ্ঞতা তাঁকে স্থানীয় সমস্যাগুলো গভীর থেকে অনুধাবন করতে সাহায্য করে।

আরিফুর রহমান আরিফ প্রবাস জীবনের সুদূরপ্রসারী অভিজ্ঞতা এবং ছাত্ররাজনীতির নির্ভীক, লড়াকু মানসিকতার এক অনন্য সমন্বয়।

নিজেকে তিনি ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের জনগণের কাছে এমন একজন যোগ্য প্রার্থী হিসেবে উপস্থাপন করছেন, যিনি প্রগতিশীল চিন্তা ও স্থানীয় রাজনৈতিক ভিত্তির মাধ্যমে এই এলাকার উন্নয়নে এক নতুন দিগন্ত উন্মোচন করতে সক্ষম।

ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের জনগণের জন্য একটি উন্নত ও সমৃদ্ধ ভবিষ্যৎ নির্মাণে তিনি অঙ্গীকারবদ্ধ হয়ে এগিয়ে নিয়ে যেতে চান।

দুই শতাধিক রিক্সা চালক ও পথচারীর মাঝে ইফতার বিতরণ

ব্রাহ্মণবাড়িয়া সদর, 1 April 2023, 2038 Views,

চলারপথে রিপোর্ট :
দুই শতাধিক রিক্সা চালক ও পথচারীর মধ্যে ইফতার বিতরণ করেছে “আমরা বন্ধু” নামের একটি সামাজিক সংগঠন।

গতকাল শুক্রবার বিকেলে শহরের বিভিন্ন জায়গায় এই ইফতার বিতরণ করা হয়। পরে শহরের পৌর কমিউনিটি সেন্টারে বন্ধুদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

খোঁজ নিয়ে জানা গেছে. ব্রাহ্মণবাড়িয়া শহরের অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়, রামকানাই হাই একাডেমী ও ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের ১৯৯৬,১৯৯৭ এবং ১৯৯৮ সালের এসএসসি ব্যাচ নিয়ে আমরা বন্ধু নামের গঠনটি গঠন করা হয়। এই সংগঠনের সদস্যরা দেশ ও বিদেশে বিভিন্ন স্থানে নিজ নিজ কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত। এই সংগঠনে রয়েছে প্রায় সাড়ে চারশত বন্ধু।

সংগঠনের সদস্য মোঃ মনির হোসেন বলেন, আমরা প্রতি বছরেই সামাজিক দায়বদ্ধতা থেকে ভালো কিছু করার চেষ্টা করি। আজ দুই শতাধিক মানুষের মধ্যে ইফতারি বিতরণ করেছি। তিনি বলেন, এটি একটি সামাজিক সংগঠন। এই সংগঠনে সকলেই সমান। এই সংগঠনে কোন সভাপতি-সাধারণ সম্পাদক নেই।

সংগঠনের সদস্য সিকদার আশা বলেন, আমি দুবাই থাকি। পরিবার-পরিজনের সাথে ঈদ-উল ফিতর উদযাপনের জন্য কিছুদিন আগে দেশে এসেছি। আজ বন্ধুরা মিলে দুইশতাধিক পথচারী ও রিক্সা চলককে ইফতার করাতে পেরে ও সকল বন্ধুরা একসাথে ইফতার করতে পেরে ভালো লাগছে।

শ্বশুর বাড়িতে বেড়াতে এসে জামাইয়ের আত্মহত্যা

ব্রাহ্মণবাড়িয়া সদর, 4 November 2023, 1428 Views,

চলারপথে রিপোর্ট :
শ্বশুরবাড়ি বেড়াতে এসে জামাই ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

৩ নভেম্বর শুক্রবার দিবাগত রাত পৌনে ১২ টার দিকে ব্রাহ্মণবাড়িয়া শহরের ছয়বাড়িয়া এলাকায় মোবারক হোসেন (২৫) নামে এ ঘটনা ঘটে। লাশ ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার মর্গে রাখা হয়েছে।

মোবারক হোসেন জেলা শহরের পীর বাড়ির আব্দুল আলীমের ছেলে।

মোবারক দুবাই প্রবাসী ছিলেন।

হাসপাতাল ও প্রত্যক্ষদর্শীরা জানান, মোবারক গত ৭-৮ মাস আগে শহরের ছয় বাড়িয়ার সফর আলীর মেয়ে তানিয়া (১৮) কে পারিবারিকভাবে বিয়ে করেন। বিয়ের পর তাদের সংসারে শান্তি ছিল না। একজন আরেকজনকে বিশ্বাস করতো না। মোবারক সন্ধ্যা দিকে শ্বশুর বাড়িতে বেড়াতে যায়। তুচ্ছ একটি বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। পরে মোবারক শোবার ঘরের সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। মোবারকের বাবা আব্দুল আলীমের অভিযোগ, মোবারককে তার স্ত্রী তানিয়া ও শালা আশরাফুল সহ শ্বশুরবাড়ির লোকজন পিটিয়ে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখে। মোবারকের বাম হাতে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানায় তারা। এ ঘটনায় তারা আইনগত ব্যবস্থা নেবেন।

সদর মডেল থানার ওসি মো. আসলাম হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।