নবীনগরে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ পালিত

নবীনগর, 8 March 2023,

চলারপথে রিপোর্ট :
নবীনগরে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে নবীনগরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ চিত্রাংকন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জাতির জনক বঙ্গবন্ধু প্রতিকৃতির সামনে সশস্ত্র সালাম প্রদর্শনের মাধ্যমে সম্মান প্রদর্শন করেন।

সম্মান প্রদর্শন শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জাতীয় সংসদ সদস্যের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পর্যায়ক্রমে, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, থানাস্ত্রশাসন, পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ ও সহযোগী সংগঠন, বিভিন্ন স্কুল, কলেজ সামাজিক সংগঠনের পক্ষ থেকে সকাল ১০ ঘটিকায় পুস্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে আলোচনা সভা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল সিদ্দিকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি রহমান, সহকারী কমিশনার ভূমি মাহমুদা জাহান, ওসি তদন্ত মো. সোহেল, বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম শাহন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোকাররম হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম বুলবুল সরকার, সমাজসেবা কর্মকর্তা পারভেজ আহমেদ, মাদকমুক্ত নবীনাগর চাই সংগঠনের সভাপতি মো. আবু কাওসার, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আরিফুল ইসলাম ভূঁইয়া মিনাজ, যুবলীগ নেতা জামাল হোসেন পান্না সহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ, প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও সামাজিক রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা বঙ্গবন্ধুর ৭ মাচের্র এর তাৎপর্য তুলে ধরে সকল বক্তাগণ বক্তব্য রাখেন এবং আগামী প্রজন্মের নিকট বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী ৭ই মাচের্র ভাষণ, স্বাধীনতা যুদ্ধ সকল কিছু সঠিক ভাবে স্কুল কলেজে ছাত্র ছাত্রীসহ আগামী প্রজন্মের নিকট তুলে ধরার জন্য সকলকে অনুরোধ করা হয়।

Leave a Reply

লেবানন–সিরিয়া সীমান্তে ইসরায়েলি হামলায় নিহত ৪

অনলাইন ডেস্ক : লেবাননের সিরিয়া সীমান্তের কাছে একটি গাড়িতে ইসরায়েলি Read more

নদীর প্লাবনভূমি ও কৃষিজমি ভরাটের অভিযোগে…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়ায় নদীর প্লাবনভূমি ও কৃষিজমিতে অবৈধভাবে বালু Read more

অপহৃত ৭ম শ্রেণীর শিক্ষার্থী উদ্ধার, শ্রীপুরে…

জায়েদুল কবির ভাঙ্গি : গাজীপুরের শ্রীপুর উপজেলায় সপ্তম শ্রেণীর এক Read more
ফাইল ছবি

মঙ্গলবার নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ

অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নবনির্বাচিত সংসদ Read more

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন পরিচয়ে চাঁদা দাবির…

দুলাল মিয়া : বিজয়নগরে র‌্যাব সদস্য পরিচয়ে সাধারণ মানুষের কাছ Read more

ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র দোয়া…

দুলাল মিয়া : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সন ও সাবেক Read more

ব্রাহ্মণবাড়িয়ায় সর্বোচ্চ ভোট পেয়েছেন ইঞ্জিনিয়ার শ্যামল

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলার ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতেই Read more

ব্রাহ্মণবাড়িয়ায় যারা এমপি নির্বাচিত হলেন

দুলাল মিয়া : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া জেলার ৬টি Read more

হেরে গেলেন যেসব হেভিওয়েট প্রার্থীরা

অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রভাবশালী ও আলোচিত Read more

গাজীপুর জেলার ৪ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী…

জায়েদুল কবির ভাঙ্গি, গাজীপুর: গাজীপুরের পাঁচটি সংসদীয় আসনের নির্বাচনে চারটিতে Read more

ভোটের দিন ধানের শীষের পক্ষে ভোটার…

দুলাল মিয়া : ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের ধানের শীষ Read more

নির্বাচনী দায়িত্ব পালনকালে পোলিং কর্মকর্তার মৃত্যু

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় নির্বাচনী দায়িত্ব পালনরত Read more

নবীনগরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

নবীনগর, 8 March 2025, 559 Views,

চলারপথে রিপোর্ট :
নবীনগর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।

এছাড়াও ব্যানার-পোস্টার-ফেস্টুন সংবলিত একটি বর্ণাঢ্য র‌্যালি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ৮ মার্চ শনিবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন এই প্রতিপাদ্যে নবীনগর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মহিলা বিষয়ক অধিদপ্তরের কিশোর-কিশোরী ক্লাব প্রকল্পের আবৃত্তি শিক্ষক শুভেন্দু চক্রবর্তী শুভ এর সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা সুমন ভূঁইয়া, নবীনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামল, উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা মো. তৌহিদ মিয়া, পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা মো. জামাল উদ্দীন, নারী উদ্যোক্তা ইসরাত জাহান সাবা, শারমিন আক্তার প্রিয়া, জান্নাতুল ফেরদৌস প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের নারী প্রশিক্ষণার্থী ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের নারী উদ্যোক্তারা।

নবীনগরে কেরির বড়ি খেয়ে এক ব্যক্তির আত্মহত্যার অভিযোগ

নবীনগর, 1 August 2025, 423 Views,

চলারপথে রিপোর্ট :
নবীনগরে ছেলের চুরির অপবাদ সহ্য করতে না পেরে কেরির বড়ি খেয়ে বাবা অহেদ মিয়া আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। ৩১ জুলাই বৃহস্পতিবার রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়নের কুড়িঘর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, নান্দুরা গ্রাম থেকে গরু চুরি করে গত ৩০ জুলাই বুধবার দুপুরে শালগাঁও কালিসিমা বাজারে বিক্রি করতে গেলে গরুসহ ধরা পড়েন গরু চোর সুহেল মিয়া। পরে তাকে আটক করে স্থানীয় লোকজন মারধর করেন।

সুহেল চুরি করতে গিয়ে ধরা খাওয়ার পর তার পরিবার নিয়ে স্থানীয় লোকজন নানা কটূক্তি করেন। সেই অপমান সহ্য করতে না পেরে কেরির বড়ি খেয়ে আত্মহত্যা করেন বাবা অহেদ মিয়া। তারা আরো জানায়, সে এর পূর্বেও একাধিকবার চুরি করতে গিয়ে ধরা পড়েছেন। পরিবারের সদস্যরা তাকে চার মাস কুমিল্লা মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করে চিকিৎসা করান। সেখান থেকে এসে পুনরায় সে চুরি করা শুরু করেন।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনূর ইসলাম জানান, এ বিষয়ে নিহত পরিবারের পক্ষ থেকে কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নজরদৌলত রউফশাহী দরবার শরীফের ওরশ অনুষ্ঠিত

নবীনগর, 11 February 2024, 1252 Views,

চলারপথে রিপোর্ট :
মানবসম্প্রদায় মহান আল্লাহ তায়ালার সৃষ্টির শ্রেষ্ঠ জাতি। আল্লাহ তায়ালা মানব কে সৃষ্টি করেছেন শুধু তারই উপাসনা করতে। আর সেই উপাসনা শিক্ষা দিতে যোগে যুগে বহু নবী-রাসুল কে আল্লাহ তায়ালা পৃথিবীতে পাঠিয়েছে। আকায়ে মাওলা হযরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগনের মাধ্যমে নবী-রাসুলের আগমনের দরজা বন্ধ হয়ে যায়। উত্তরসূরী হিসেবে রেখেগেছেন পীর, গাউস কুতুব, সূফি-সাধক গণকে। হযরত বড়পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী (রাঃ) থেকে শুরু হয়ে অদ্যবধী পীর, গাউস কুতুব, সূফি ও সাধক গণের ধারা চলছে আর কিয়ামতের পূর্ব পর্যন্ত এ ধারা অব্যাহত থাকবে। পৃথিবী বাসী আজ সেই মহান আল্লাহ তায়ালার উপাসনা কে ভুলে, নবী-রাসুল, পীর, গাউস কুতুব ও সূফি-সাধক গণের সূফিতথ্য কে ছেড়ে মনগড়া মতাদর্শে চলাচলের ফলে পৃথিবী জুড়ে বিশৃঙ্খলা বেড়েই চলছে। বিশেষ করে মরণ নাশক মাদকের ছোবলে যুবসমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে। রাস্তার মোড়ে মোড়ে নেশাগ্রস্তদের দেখে অবাক হতে হচ্ছে। মাদকের গ্রহণের ফলে সমাজে বিশৃঙ্খলা আজ চরম পর্যায়ে। সৃষ্টির শ্রেষ্ঠ জাতি মানুষ আল্লাহ বিধান অমান্য করে সূফিতথ্য ও তাসাউফ কে ভুলে যাওয়ায় জীবন, সংসারে কালো ছায়া নেমে এসেছে। তাই মাদক নির্মূলসহ সমাজ ও রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠাই তাসাউফ ভিত্তিক সূফিতথ্য অনুসরণের বিকল্প নেই।

ভৈরব এরফানিয়া দরবার শরীফের পীর পীরে তরিকত এ বি এম শাহ সূফি মাহবুব উল্লাহ এর সভাপতিত্বে ও নবীনগর পাক-হাজিপুর দরবার শরীফের পীর পীরে তরিকত মাওলানা মুহাম্মদ মোবারক আলীর সহ-সভাপতিত্বে ১০ ফেব্রুয়ারি শনিবার নবীনগর বীরগাঁও গাছতলা নজরদৌলত রউফশাহী দরবার শরীফের ২৮তম বাৎসরিক উরুছ বা ইছালে ছাওয়াব মাহফিলে দরবার শরীফের প্রতিষ্ঠাতা পীর ‘দরবার শরীফ চিলোকূট’ এর অন্যতম খলিফা আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশ এর প্রেসিডিয়াম সদস্য পীরে তরিকত অধ্যাপক মুফতি মুহাম্মদ নাজিম উদ্দিন আল-ক্বাদরী মোনাজাতের পূর্বে এ কথা বলেন।

হযরত বড়পীর দস্তগীর কুদ্দুছাছির রুহুল আজিজ এর রূহানী ফায়েজ হাছেল উপলক্ষে গত ২৮ বৎসর যাবৎ ব্রাহ্মণবাড়িয়ার অন্যতম আধ্যাতিক প্রাণ কেন্দ্র ‘দরবার শরীফ চিলোকূট’ এর পীর শাহ সূফি সৈয়দ আবদুর রউফ আল-ক্বাদরী (রহঃ) এর নির্দেশক্রমে মাহফিলটি অনুষ্ঠিত হয়ে আসছে। প্রতি বছরের ন্যায় এবারও অসংখ্য আশেকে রাসূলগনের উপস্থিতিতে দেশবরেণ্য অসংখ্য পীর মশায়েখ ও আলেম ওলামা তরিকতের উপর নছিহত পেশ করেন।

দরবার শরীফের মুরিদ মাও. এমদাদুল হক বকশী ও মাও. মাসুম বিল্লার উপস্থাপনায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা ইসলামিয়া কামিল মাদ্রাসার মুহাদ্দিস উস্তাজুল উলামা মুফতিয়ে আজম আল্লামা অধ্যাপক শাহ মুহাম্মদ গোলাম মুস্তফা।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা সভাপতি ও কাজীপাড়া সৈয়দ আব্দুল বারী শাহ রহঃ মাজার শরীফের পীর, পীরে তরিকত সৈয়দ মুহাম্মদ নূরে আজম। প্রধান বক্তা ভাদুঘর জামিয়াতুল মাদিনা মাদ্রাসার প্রধান শিক্ষক মাও. নূর মুহাম্মদ মাদানী। বিশেষ অতিথ ছিলেন মাও. মনিরুজ্জামান হানাফি, সরাইল পানিশ্বর উচ্চ বিদ্যালয়ের হেড মাও. মুহাম্মদ ইছা রুহুল্লা আল-ক্বাদরী, পীরজাদা মাও. মোদ্দাসীর আল-ক্বাদরী, পীরজাদা আল আমিন হোসাইনী।

বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী যুবসেনা কেন্দ্রীয় পরিষদের মানবাধিকার সম্পাদক যুবনেতা মুহাম্মদ রফিকুল ইসলাম, মাও. ওয়ারেছ উদ্দিন হাসান বিল্লাহ, মাও. ইমাম হোসেন, মাও. আশরাফুল আমিন, মাও. নাজমুল ইসলাম মোজাহেদী, মাও. মাও. মহর আলী, মাও. রেজাউল করিম, হাফেজ মাও. হেলাল উদ্দিন, মাও. মনির হোসেন, হাফেজ শরিফুল ইসলাম, মাও. হামিদুল ইসলাম হেলালী, মাও. আনোয়ার হোসেন বিন নূর, মাও. হাবিবুর রহমান নূরী, মাও. রবিউল আলম হেলালী, হাফেজ আরাফাত সানিসহ প্রমুখ। মাহফিল শেষে ভোর রাত্রে হাজার হাজার ভক্ত-মুরিদানের উপস্থিতিতে দেশ-জাতি সহ মুসলিম বিশ্বের শান্তি কামনায় মহান আল্লাহ তায়ালার কাছে বিশেষ প্রার্থনা করা হয়।

ছুরিকাঘাতে অটোরিক্সা চালক হত্যা করে অটোরিক্সা ছিনতাই

নবীনগর, 1 December 2023, 1307 Views,

চলারপথে রিপোর্ট :
নবীনগর উপজেলায় আরাফাত হাসান (১৬) নামে এক অটোরিক্সা চালককে ছুরিকাঘাতে হত্যা করেছে ছিনতাইকারীরা।

৩০ নভেম্বর বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার রতনপুর ইউনিয়নের খাগাতুয়া গ্রামের জুরা ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ছিনতাইকারীরা অটোরিক্সা নিয়ে যায়। নিহত আরাফাত সলিমগঞ্জ ইউনিয়নের কাদৈর গ্রামের মো. এন্তাজ মিয়ার ছেলে।

ব্রাহ্মণবাড়িয়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) সিরাজুল ইসলাম বলেন, উপজেলার গণি শাহর মাজার থেকে রাত সাড়ে ১০টার দিকে আরাফাত অটোরিক্সায় দু’জন যাত্রী নেয়। অনেক রাত হলেও বাড়ি না ফেরায় তার বাবা মোবাইলে কল দিলে আরাফাত জানায়, দুজন যাত্রী গণি শাহর মাজার থেকে রতনপুরের খাগাতুয়া গ্রামের দিকে যাবে। কিন্তু কলে থাকা অবস্থায় আরাফাতের বাবা চিৎকার শুনতে পান। এরপর আর তার সঙ্গে কোনো যোগাযোগ করা যায়নি।

পুলিশের এ কর্মকর্তা আরো বলেন, আরাফাতের মরদেহ খাগাতুয়া গ্রামের জুরা ব্রিজ এলাকা থেকে উদ্ধার করা হয়। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার মর্গে পাঠানো চলছে।

পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

নবীনগর, 19 November 2025, 195 Views,

চলারপথে রিপোর্ট :
পানিতে ডুবে এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ ১৯ নভেম্বর বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার বিটঘড় ইউনিয়নের মহেশপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর নাম মো. আয়ান (৬)। তার বাবার নাম মো. ইয়াছিন।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ বুধবার দুপুরে বাড়ির পাশের পুকুরের পানিতে আয়ানের মৃতদেহ ভাসতে দেখেন প্রতিবেশীরা। পরে তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত ডাক্তার পরীক্ষা করে শিশুটিকে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, খেলার সময় পানিতে পড়ে গিয়েছিল আয়ান।

নবীনগর থানার ওসি শাহিনুর ইসলাম বলেন, এ বিষয়ে আমি অবগত নই। তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ আসলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।