নতুন টাকা ছাপিয়ে সরকার পরিস্থিতি সামাল দিতে চাচ্ছে: জি এম কাদের

রাজনীতি, 11 March 2023,

চলারপথে ডেস্ক :
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) এমপি বলেছেন, ‘আওয়ামী লীগ সরকার মেগা প্রজেক্টে ঋণ দিয়ে এখন বেকায়দায় পড়েছে। সরকারের সিন্দুকে এখন ডলার সংকট। ডলার নিয়ে আইএমএফ ও সরকারের তথ্যের মিল নেই। দেশের অর্থনীতি ভয়াবহ সংকটের মুখে পড়েছে। পরিস্থিতি ক্রমেই শ্রীলংকা ও পাকিস্তানের মতো হতে যাচ্ছে। তাই সরকার পরিস্থিতি সামাল দিতে নতুন টাকা ছাপাচ্ছে।’

আজ ১১ মার্চ শনিবার বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয় পার্টির (এরশাদ) দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সরকারের সমালোচনা করে জিএম কাদের বলেন, ‘১৯৭১ সালে যুদ্ধ করে দেশ স্বাধীন করা হয়েছিল। এর অন্যতম লক্ষ্য ছিল বৈষম্য দূর করা। আওয়ামী লীগসহ অন্য কয়েকটি দল মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে মুখে ফেনা তুলে ফেলে। মুখে মুখে কেউ কেউ গণতন্ত্রের মানস কন্যা, মানসপুত্র বললেও পৃথিবীর কোনো দেশে এখন আর বাংলাদেশকে গণতন্ত্রের দেশ বলে না।’

তিনি বলেন, ‘এখন সত্য কথাও বলতে পারি না। দেশদ্রোহী মামলা হবে, ফাঁসিতে ঝুলাবে। মানুষ এখন দরিদ্র থেকে আরও দরিদ্র হচ্ছে। সরকারের মদদে কেউ কেউ ব্যাংক থেকে ঋণ নিয়ে বিদেশে পাচার করছে। দেশকে দেউলিয়া করে ফেলছে।’

তিনি আরও বলেন, ‘সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ হয়েছে। আজকের মূল্য কাল, তাও ঠিক থাকে না। আমরা দাবি তুলেছিলাম দরিদ্র মানুষকে রেশন কার্ড দিতে। কিন্তু সরকার তা করেনি।’

ডলারের প্রসঙ্গে জিএম কাদের বলেন, ‘ডলারের দাম বাড়ছে, টাকার দাম কমে যাচ্ছে। তাই জিনিসপত্রের দামও বাড়ছে।’ তিনি বলেন, ‘বাংলাদেশের রাজনীতি এখন অনিশ্চিত গন্তব্যের দিকে যাচ্ছে। এখানে সব সরকারি প্রতিষ্ঠান, প্রশাসন, দলীয়করণ করা হয়েছে। বিচার বিভাগ, দুদক, মানবাধিকার কমিশন সব সরকারের নিয়ন্ত্রণে।’

আগামী নিবাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা জাতীয় পার্টি থেকে নিরপেক্ষ নির্বাচন নিয়ে সরকারকে একটি ফর্মুলা দেব, কিন্তু তা হয়তো তারা (সরকার) গ্রহণ করবে না, কারণ সরকার এখন গায়ের জোরে দেশ চালাচ্ছে।’

দলের কুমিল্লা দক্ষিণ জেলা কমিটির আহ্বায়ক এয়ার আহমেদ সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বক্তা ছিলেন পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপি। বিশেষ অতিথি ছিলেন, দলের প্রেসিডিয়াম সদস্য এস.এম ফয়সল চিশতী, অ্যাড. রেজাউল ইসলাম ভূঁইয়া। আরও বক্তব্য রাখেন জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক ওবায়দুল কবির মোহন, হুমায়ুন কবির মুন্সী, আলমগীর কবির মজুমদার, অধ্যাপক ড. গোলাম মোস্তফা, আবুল কাশেম, জাপা নেতা নাজমুল হক সেলিম, জোসনা বেগম, সোহেল রানা, জোনাকী মুন্সী, জসিম উদ্দিন মাস্টার, জাহাঙ্গীর আলম প্রমুখ। পরে এয়ার আহমেদ সেলিমকে সভাপতি, হুমাযূন কবির মুন্সী সিনিয়র সহসভাপতি ও ওবায়দুল কবির মোহনকে সাধারণ সম্পাদক করে দলের দক্ষিণ জেলার আংশিক কমিটি ঘোষণা করা হয়।

Leave a Reply

সরাইলে তুচ্ছ ঘটনায় রণক্ষেত্র, আহত ৪০

চলারপথে রিপোর্ট : সংঘর্ষ যেন কোন ভাবেই পিছু ছাড়ছে না Read more

কৃষি জমিতে মাটি কাটার দায়ে ৬…

চলারপথে রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে কৃষি জমিতে অবৈধ পন্থায় Read more

যমজ বোনের সাফল্য, মেডিক্যাল কলেজে ভর্তির…

অনলাইন ডেস্ক : দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় যমজ বোন মেডিক্যাল কলেজ Read more

নবীনগরে পৌর ছাত্রলীগ নেতা গ্রেফতার

চলারপথে রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরে পুলিশের ডেভিল হান্ট অভিযানে Read more

ব্রাহ্মণবাড়িয়ায় সাদ্দাম হত্যা মামলার আসামীদের ফাঁসির…

চলারপথে রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ছাত্রদল কর্মী মো. সাদ্দাম (৩৫) Read more

গর্ভকালীন যত্নের মাধ্যমে স্বাভাবিক প্রসবের প্রচার

ডা. তমা রানী পাল “আসুন, গর্ভকালীন যত্ন নিয়ে স্বাভাবিক প্রসবকে Read more

ইউনিয়ন ডিজিটাল সেন্টারে ভাতা নিয়ে ভয়াবহ…

চলারপথে রিপোর্ট : কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার কলমা ইউনিয়নে সামাজিক নিরাপত্তা Read more

নাসিরনগরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

চলারপথে রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় শহীদ Read more

নাসিরনগর হানাদার মুক্ত দিবস পালিত

চলারপথে রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়ার জেলার নাসিরনগর উপজেলা ৭ ডিসেম্বর হানাদার Read more

নাসিরনগর হানাদার মুক্ত দিবস আজ

চলারপথে রিপোর্ট : আজ ৭ ডিসেম্বর নাসিরনগর পাক হানাদার মুক্ত Read more

মোবাইলে কথা বলার সময় ট্রেনে কাটা…

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: গাজীপুরের টঙ্গীতে রেললাইনে হেঁটে Read more

খালেদা জিয়ার সুস্থতা কামনায় ব্রাহ্মণবাড়িয়ায় দোয়া…

চলারপথে রিপোর্ট : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা Read more

ফ্যাসিবাদ পতনের পরও তার দোসরদের রাজপথে দেখা যাচ্ছে : নুরুল হক নুর

জাতীয়, ব্রাহ্মণবাড়িয়া সদর, রাজনীতি, 15 August 2025, 357 Views,

দুলাল মিয়া :
আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে জাতীয় পার্টি, আওয়ামী দোসর ও ১৪ দলের শরীক দলগুলোকে নিষিদ্ধের বিষয়ে সিদ্ধান্ত নিতে সরকারের কাছে দাবি জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।

আজ ১৫ আগস্ট শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া শহরের পৌর মুক্তমঞ্চে গণঅধিকার পরিষদ আয়োজিত গণসমাবেশে ব্রাহ্মণবাড়িয়া জেলা গণঅধিকার পরিষদের সভাপতি আশরাফুল হাসান তপুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

এসময় ভিপি নুর বলেন, ফ্যাসিবাদ পতনের পরও তার দোসরদের রাজপথে দেখা যাচ্ছে। গত ১৬ বছর আওয়ামী ফ্যাসিবাদকে টিকিয়ে রেখেছিল ১৪ দলের শরীকরা। তাদের একটি ছিল জাতীয় পার্টি। আওয়ামী লীগ নিষিদ্ধ হলেও জাতীয় পার্টির আস্ফালন এখনও আমরা দেখতে পাচ্ছি। অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই এই জাতীয়পার্টির কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।

তিনি সতর্ক করে বলেন, রাজনৈতিক অঙ্গনে আবার দলবাজি, চাঁদাবাজি ও দুর্নীতি মাথা তুলছে। এই অবস্থা চলতে থাকলে ফ্যাসিবাদ সুযোগ নেবে, আমাদের সর্বনাশ হবে এবং নির্বাচনও যথাসময়ে হবে না।

সমাবেশে প্রধান বক্তা ছিলেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।

সমাবেশে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান।

এছাড়াও বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির উচ্চতর পরিষদের আবু হানিফ, গণধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির মুখপাত্র ফারুক হাসান, যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি মঞ্জুর মোরশেদ মামুন প্রমুখ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি হাসানুর রহমান ওবায়দুল্লাহ, সাধারণ সম্পাদক কাজী রাজিউর রহমান তানভীর, যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুদ্দিন মোল্লা, সাংগঠনিক সম্পাদক মাসুম আহমেদ, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি শিবির আহমেদ, ছাত্র-অধিকার পরিষদ পরিষদের সভাপতি সোহেল রানা রাফি, যুব অধিকার পরিষদের সভাপতি জসিম আহমেদ প্রমুখ।

ডিজিটাল নিরাপত্তা আইন সেপ্টেম্বরেই সংশোধন হবে: আইনমন্ত্রী

জাতীয়, রাজনীতি, 13 July 2023, 1634 Views,

অনলাইন ডেস্ক :
ডিজিটাল নিরাপত্তা আইন সেপ্টেম্বরের মধ্যে সংশোধন হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। আজ ১৩ জুলাই বৃহস্পতিবার সচিবালয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়ার সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান।

বৈঠক শেষে আইনমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে কথা হয়েছে। এই আইন নিয়ে তিনি আগেও যা বলেছেন, ঠিক সেই কথাগুলো যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলকে বলেছেন।’

আইনমন্ত্রী আনিসুল হক আরো বলেন, তারা বলেছেন, তারা সব দেশেই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চান। গতকাল বুধবার আইন ও বিচার বিভাগের সচিব ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলকেও বলেছেন, নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করার জন্য কাঠামো (আইনি কাঠামো) দেশে আছে। সেসব সহায়ক আইনের কথা যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের কাছেও উল্লেখ করা হয়েছে বলে জানান আইনমন্ত্রী।

গাজীপুরে হত্যাকান্ডের শিকার শ্রমিকনেতা শহীদুলের বিষয়টিও আজকের বৈঠকে আলোচনা করা হয়েছে। আইনমন্ত্রী বলেন, আগের সংস্কৃতি নেই যে বিচার হবে না। যে কোনো অপরাধের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচার হয়।

তত্ত্বাবধায়ক বিষয়ে কোনো কথা হয়নি বলে দাবি করেন আইনমন্ত্রী।

এ বৈঠকে সময় দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ও ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস উপস্থিত ছিলেন।

উপাত্ত সুরক্ষাই যাতে হয়, সেই ব্যবস্থা থাকবে আইনে: আইনমন্ত্রী

জাতীয়, রাজনীতি, 19 February 2023, 2337 Views,

চলারপথে ডেস্ক :
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, আগেও বলেছি, এখনও বলছি, উপাত্ত সুরক্ষা আইনের খসড়া মন্ত্রিপরিষদে যাওয়ার আগে এর অংশীজনদের সঙ্গে আবারও আলাপ-আলোচনা করা হবে। এর আগেও আমরা অংশীজনদের সঙ্গে আলাপ-আলোচনা করেছি। এ বিষয়ে আলোচনা অব্যাহত থাকবে যাতে এই আইনটির বিষয়ে এমন মনে না হয় যে, এটা উপাত্ত নিয়ন্ত্রণের জন্য করা হচ্ছে। এটার উদ্দেশ্যই হচ্ছে উপাত্ত সুরক্ষা করা। উপাত্ত সুরক্ষাই যাতে দেওয়া হয়, সেই ব্যবস্থাই থাকবে এতে।

আজ ১৯ ফেব্রুয়ারি রবিবার রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সেমিনার হলে ১৪শ বিজেএস পরীক্ষার মাধ্যমে নিয়োগপ্রাপ্ত সহকারী জজদের জন্য ১২শ ওরিয়েন্টশন কোর্সের উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে সংবিধান উপহার দেন, সেখানে তিনি পরিষ্কারভাবে বাক-স্বাধীনতাকে একটি মৌলিক অধিকার হিসেবে রাখেন এবং তার সঙ্গে সংবাদ মাধ্যমের স্বাধীনতাও মৌলিক অধিকার হিসেবে রাখা হয়, যা বহু গণতান্ত্রিক দেশের সংবিধানে রাখা হয়নি। তাই কেউ যদি এমন দুশ্চিন্তা বা কল্পনা করেন যে, শেখ হাসিনার সেবামূলক সরকারের সময় এমন একটি আইন হবে, যেখানে জনগণের বাক-স্বাধীনতা বা সংবাদ মাধ্যমের স্বাধীনতা নষ্ট হবে, সেটা সঠিক নয়।

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া আগামী জাতীয় নির্বাচন করতে পারবেন কি-না এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সংবিধানের ৬৬নং অনুচ্ছেদে বলা আছে, কারো যদি নৈতিক স্খলনের কারণে দুই বছর বা তার বেশি সাজা হয়, তাহলে তিনি সংসদ সদস্য পদে নির্বাচন করতে পারবেন না। এগুলো তো স্পষ্ট।

বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক বিচারপতি নাজমুন আরা সুলতানার সভাপতিত্ব অনুষ্ঠানে আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সাওয়ার ও ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ) শেখ আশফাকুর রহমান বক্তব্য রাখেন।

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়া সদর, রাজনীতি, 15 August 2024, 809 Views,

চলারপথে রিপোর্ট :
ছাত্র-জনতার উপর গুলি চালিয়ে গণহত্যার দায়ে শেখ হাসিনাসহ জড়িতদের বিচার দাবিতে আজ ১৫ আগস্ট বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ায় অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি।

সকালে শহরের লোকনাথ উদ্যান থেকে জেলা বিএনপির একটি বিক্ষোভ মিছিল বের হয়ে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রেসক্লাবের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির আহবায়ক আবদুল মান্নানের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব সিরাজুল ইসলাম সিরাজ, সদস্য নূরে আলম সিদ্দিকী, জেলা কৃষক দলের আহবায়ক আবু শামীম মোহাম্মদ আরিফসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, সরকার পতনে ছাত্র- জনতার আন্দোলনে বিএনপির নেতা-কর্মীরা সব সময় পাশে ছিলো। গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদি সরকারের পতন হয়। বক্তারা শেখ হাসিনাকে দ্রুত দেশে এনে বিচারের দাবি জানান। এদিকে বৃহস্পতিবার সকালে আখাউড়াতেও একই ধরণের কর্মসূচি পালন করা হয়। বিএনপির একটি মিছিল মটর স্ট্যান্ড থেকে শুরু হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে নেতৃবৃন্দ পৌর মুক্তমঞ্চে এসে অবস্থান নেয়।

সাত্তার ডাব ॥ জিয়াউল পেলেন সিংহ

আশুগঞ্জ, রাজনীতি, সরাইল, 17 January 2023, 3177 Views,

ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের উপনির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

স্টাফ রিপোর্টার :
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপ-নির্বাচনে সোমবার প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বিএনপি থেকে পদত্যাগ-পরবর্তী বহিস্কার হওয়া সাবেক সংসদ সদস্য আবদুস সাত্তার পেয়েছেন ডাব প্রতীক। তার সঙ্গে মূল প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনা থাকা জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য জিয়াউল হক মৃধা পেয়েছেন সিংহ প্রতীক। দু’জনই স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া দলীয় প্রতীক হিসেবে জাতীয় পার্টির আব্দুল হামিদ ভাসানী পেয়েছেন লাঙ্গল ও জাকের জহিরুল ইসলাম জুয়েল পেয়েছেন গোলাপ ফুল প্রতীক। এছাড়া আশুগঞ্জ উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি আবু আসিফ আহমেদ পেয়েছেন মটর গাড়ি (কার) প্রতীক।
উপনির্বাচনের সহকারি রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. জিল্লুর রহমান জানান, পাঁচ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এখন থেকে প্রার্থীরা নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারবেন।
আগামী ১ ফেব্রুয়ারি এ আসনে উপনির্বাচন। আব্দুস সাত্তার ভূঁইয়া সংসদ থেকে পদত্যাগ করলে আসনটি খালি হয়। এ আসনে আওয়ামী লীগ কোনো প্রার্থী দেয়নি। উপরন্তু আওয়ামী লীগের তিন প্রার্থী মনোনয়পত্র জমা দিয়ে দলীয় সিদ্ধান্তে প্রত্যাহার করেন।
এদিকে দলীয় সিদ্ধান্তে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের পর ফের নির্বাচনে অংশ নেওয়ার মনোনয়ন ফরম কিনে বহিস্কৃত বিএনপি’র পাঁচবারের সংসদ সদস্য আব্দুস সাত্তার ভূঁইয়াকে ‘মীরজাফর’ হিসেবে আখ্যায়িত করছেন দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা। পদত্যাগ-পরবর্তী বহিস্কৃত ওই নেতা এখন আওয়ামী লীগের ‘দাবার গুটি’।
রাজনীতির মাঠে বিএনপিকে ঘায়েল করতে আবদুস সাত্তারকে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপ-নির্বাচনে সরকার ‘পাস করিয়ে নিবে’ এমন আলোচনা সর্বত্র। বিএনপি’র পক্ষ থেকেও বলা হচ্ছে, দলের প্রার্থীদেরকে মনোনয়নপত্র প্রত্যাহার করানোর মধ্য দিয়ে আওয়ামী লীগের এমন কৌশলও এখন স্পষ্ট।
১৯৭৩ সালের পর এ আসনে আওয়ামী লীগ থেকে কেউ সংসদ সদস্য নির্বাচিত হতে পারেনি। এ অবস্থায় শুরুতে আসন পুনরুদ্ধারে এবার সবচেয়ে বড় সুযোগ বলে ধরে নেওয়া হয়। শেষ পর্যন্ত রাজনীতির মাঠে বিএনপিকে কৌশলগত আঘাত করতে এ আসনের উপ-নির্বাচনকে বেছে নেয় আওয়ামী লীগ। বিএনপি’র সাবেক সংসদ সদস্য যিনি এখন দলটির কাছে মিরজাফর হিসেবে পরিচিতে সেই আব্দুস সাত্তার এখন ভোটের মাঠে আওয়ামী লীগের দাবার গুটি।
এ অবস্থায় সাত্তারের পক্ষে কাজ করলে দল থেকে বহিস্কারের কথা জানিয়েছেন বিএনপি’র সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেন, ‘বিএনপি অনেক বড় দল, যে দলে দু’একটা মীরজাফর থাকলে কিছু আসে যায় না। যদি কেউ আব্দুস সাত্তারের পক্ষে কাজ করে তাকে দল থেকে বহিষ্কার করা হবে। তারেক (বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান) স্যারের সঙ্গে এ বিষয়ে আমার কথা হয়েছে।’
ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আল-মামুন সরকার বলেন, ‘এখানে যেহেতু দল কোনো প্রার্থী দেয়নি সেক্ষেত্রে দলের কথা বলে কেউ প্রার্থী হতে পারেন না। তারা স্বেচ্ছায় মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। মূলত নির্বাচনটা হতে যাচ্ছে অনেকটা অসময়ে। দলের প্রার্থীরা সময় নিয়ে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি নিতে পারবেন।
উপনির্বাচনে অংশ নিতে ৫ জানুয়ারি পর্যন্ত ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। ৮ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছায়ের পর পাঁচজনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। বৈধ ঘোষিত আট প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের তিনজন স্বতন্ত্র প্রার্থী দলীয় সিদ্ধান্তে তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। তাঁরা হলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. মঈন উদ্দিন ও স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আওয়ামী লীগ নেতা শাহজাহান আলম।

এখনো সাত্তারের দেখা মেলেনি ॥ মনোনয়নপত্র সংগ্রহ, জমা দেওয়া, যাচাই–বাছাই প্রক্রিয়া এবং প্রতীক বরাদ্দ দেওয়া পর্যন্ত প্রক্রিয়ায় বহুল আলোচিত বিএনপির সাবেক সংসদ সদস্য আবদুস সাত্তার ভূঁইয়া অংশ নেননি। তাঁর ছেলে মাঈনুল হাসান ভূঁইয়া এসব প্রক্রিয়া সম্পন্ন করেন। মাঈনুল হাসান বলেন, ‘আব্বু ঢাকায় আছেন, সুস্থ আছেন। প্রতীক পেয়েছি। আগামী বুধবার থেকে প্রচারণায় নামবেন।’ এর আগে তিনি একাধিকবার বলেছিলেন, ‘৫ জানুয়ারির পর, ৮ জানুয়ারির পর আবদুস সাত্তার ভূঁইয়া মাঠে নামবেন।’ তবে এখন পর্যন্ত তাঁকে মাঠে দেখা যায়নি। তিনি অসুস্থ বলেই প্রচার রয়েছে।

আবদুস সাত্তারের সঙ্গে নেই বিএনপির সাবেক নেতারা ॥ ৫ জানুয়ারি মনোনয়নপত্র জমা দেওয়ার সময় সরাইল উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের সাবেক কমিটির (বর্তমানে পদবঞ্চিত) অনেক নেতা-কর্মী মাঈনুল হাসানের সঙ্গে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত ছিলেন। তাঁরা সাত্তারের সঙ্গে থাকার প্রত্যয় ঘোষণা করেছিলেন। দল ত্যাগের পর তাঁদের অনেকেই ঢাকার বাসায় গিয়ে সাত্তারের সঙ্গে যোগাযোগ করেছিলেন। এখন তাঁরা কেউ সাত্তারের সঙ্গে নেই।
তবে মাঈনুল হাসান গতকাল সাংবাদিকদের বলেন, ‘বিএনপি ও অঙ্গসংগঠনের সাবেক কমিটির সব নেতা-কর্মী সাত্তার সাহেবের সঙ্গে আছেন। কারণ, তাঁদের পদ হারানোর ভয় নেই। এমনকি পদে আছে এমন অনেক নেতা-কর্মীও আমাদের সঙ্গে আছেন। তাঁরা গোপনে আমাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। তাঁরা কাজও করবেন।’

উপজেলা বিএনপির ৩০ বছরের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আইনজীবী আবদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘তিনি (সাত্তার) এখন দলের কেউ না। তাঁর নির্বাচন করার প্রশ্নই আসে না। আমরা দলীয় সিদ্ধান্তের বাইরে যেতে পারি না।’