সাইক্লোন ফ্রেডির আঘাতে মালাউই লণ্ডভণ্ড : অন্তত ৯৯ জন নিহত

আন্তর্জাতিক, 14 March 2023,

চলারপথে রিপোর্ট :
পূর্ব আফ্রিকার দেশ মালাউইতে সাইক্লোন ফ্রেডির আঘাতে কমপক্ষে ৯৯ জনের মৃত্যু হয়েছে। ১৩ মার্চ সোমবার দেশটির দক্ষিণাঞ্চলে এই ঘূর্ণিঝড় আঘাত হানে। ঘূর্ণিঝড় ফ্রেডির আঘাতে ৯৯ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মালাউইর দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক কমিশনার চার্লস কালেম্বা।

কালেম্বার মতে, মালাউইয়ের বাণিজ্যিক রাজধানী ব্লানটায়ারে বেশিরভাগ মৃত্যুর ঘটনা ঘটেছে। আজ ১৪ মার্চ মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

কালেম্বা সোমবার সন্ধ্যায় সিএনএনকে বলেছেন, ‘আমরা প্রায় সাতটি কাউন্সিলে ৯৯ জনের মৃত্যুর তথ্য রেকর্ড করেছি। এর মধ্যে ব্লানটায়ার শহরে সবচেয়ে বেশি ৮৫ জন মারা গেছেন এবং এই এক শহরেই প্রায় ১৩৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।’

এছাড়া নিহত ও আহতের সংখ্যা আরো বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

সিএনএন বলছে, মালাউইয়ের সরকার দেশের দক্ষিণাঞ্চলে ‘দুর্যোগময় অবস্থা’ ঘোষণা করেছে। দেশটির প্রেসিডেন্ট লাজারাস চাকভেরা ‘ঘূর্ণিঝড় ফ্রেডি মালাউইয়ের দক্ষিণাঞ্চলের বেশিরভাগ জেলায় যে ধ্বংসলীলা সৃষ্টি করেছে তা নিয়ে গভীর উদ্বেগ’ জানিয়েছেন বলে সরকারি একটি প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

ওই বিবৃতিতে আরো উল্লেখ করা হয়েছে, ‘বিদ্যমান পরিস্থিতিতে সরকার ইতোমধ্যেই জরুরি পরিস্থিতিতে সাড়া দিচ্ছে, সমস্ত ক্ষতিগ্রস্ত জেলায় জরুরি সহায়তা প্রদান করছে এবং দুর্যোগে ক্ষতিগ্রস্ত সকল পরিবারের জন্য স্থানীয় ও আন্তর্জাতিক সহায়তা চেয়ে আবেদন জানিয়েছে।’

Leave a Reply

লেবানন–সিরিয়া সীমান্তে ইসরায়েলি হামলায় নিহত ৪

অনলাইন ডেস্ক : লেবাননের সিরিয়া সীমান্তের কাছে একটি গাড়িতে ইসরায়েলি Read more

নদীর প্লাবনভূমি ও কৃষিজমি ভরাটের অভিযোগে…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়ায় নদীর প্লাবনভূমি ও কৃষিজমিতে অবৈধভাবে বালু Read more

অপহৃত ৭ম শ্রেণীর শিক্ষার্থী উদ্ধার, শ্রীপুরে…

জায়েদুল কবির ভাঙ্গি : গাজীপুরের শ্রীপুর উপজেলায় সপ্তম শ্রেণীর এক Read more
ফাইল ছবি

মঙ্গলবার নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ

অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নবনির্বাচিত সংসদ Read more

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন পরিচয়ে চাঁদা দাবির…

দুলাল মিয়া : বিজয়নগরে র‌্যাব সদস্য পরিচয়ে সাধারণ মানুষের কাছ Read more

ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র দোয়া…

দুলাল মিয়া : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সন ও সাবেক Read more

ব্রাহ্মণবাড়িয়ায় সর্বোচ্চ ভোট পেয়েছেন ইঞ্জিনিয়ার শ্যামল

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলার ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতেই Read more

ব্রাহ্মণবাড়িয়ায় যারা এমপি নির্বাচিত হলেন

দুলাল মিয়া : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া জেলার ৬টি Read more

হেরে গেলেন যেসব হেভিওয়েট প্রার্থীরা

অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রভাবশালী ও আলোচিত Read more

গাজীপুর জেলার ৪ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী…

জায়েদুল কবির ভাঙ্গি, গাজীপুর: গাজীপুরের পাঁচটি সংসদীয় আসনের নির্বাচনে চারটিতে Read more

ভোটের দিন ধানের শীষের পক্ষে ভোটার…

দুলাল মিয়া : ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের ধানের শীষ Read more

নির্বাচনী দায়িত্ব পালনকালে পোলিং কর্মকর্তার মৃত্যু

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় নির্বাচনী দায়িত্ব পালনরত Read more

ইমরান খানের পরিবর্তে পিটিআই’র নতুন চেয়ারম্যান গহর খান

আন্তর্জাতিক, 2 December 2023, 1193 Views,

অনলাইন ডেস্ক :
পাকিস্তানের তেহরিক-ই-ইনসাফের নতুন চেয়ারম্যান হলেন ব্যারিস্টার গহর আলী খান। এর আগে ইমরান খান তাকে দলের চেয়ারম্যান পদে মনোনয়ন দেন। বেশ কয়েকটি মামলায় এই মুহূর্তে কারাগারে বন্দি রয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী।

পিটিআইয়ের প্রধান নির্বাচন কমিশনার নিয়াজুল্লাহ নিয়াজি ফলাফল ঘোষণা করে বলেছেন, শনিবার অনুষ্ঠিত আন্তঃদলীয় নির্বাচনের পর ব্যারিস্টার গহর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নিয়াজি বলেন, উমর আইয়ুব খান পিটিআই-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এবং আলী আমিন গন্ডাপুর ও ড. ইয়াসমিন রশিদ যথাক্রমে খাইবার পাখতুনখোয়া ও পাঞ্জাবের প্রাদেশিক সভাপতি নির্বাচিত হয়েছেন।

এর আগে ৩০ নভেম্বর পাকিস্তানের নির্বাচন কমিশনের আদেশে বলা হয়, আগামী দুই সপ্তাহের মধ্যে দলের নতুন চেয়ারম্যান নির্ধারণ করতে হবে। পিটিআই নেতা সিনেটর আলি জাফর জানিয়েছিলেন, দলের চেয়ারম্যান নির্বাচনে ইমরান খান অংশ নেবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন। অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান হিসেবে তিনি তার আইনজীবী ব্যারিস্টার গহর আলী খানকে মনোনীত করেছেন।

পাকিস্তানের আইন অনুযায়ী, তোশাখানা মামলা বা উপহার হিসেবে পাওয়া রাষ্ট্রীয় সম্পদ বিক্রির মামলায় গ্রেফতার হওয়া ইমরান খান নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না বা দলীয় পদে থাকতে পারবেন না।

আইনজীবী শের আফজাল মারওয়াত বলেছিলেন, আদিয়ালা কারাগারে ইমরান খানের সঙ্গে তিনি দেখা করেছেন। সেখানে যেসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে, তার মধ্যে দলের নেতৃত্বের বিষয়টিও ছিল।

পিটিআই নেতা সিনেটর আলি জাফর বলেছেন, চেয়ারম্যান হিসেবে না থাকলেও দলের প্রধান নেতা হিসেবেই থাকবেন ইমরান খান। অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান হিসেবে এমন একজনকে চাইছিলেন ইমরান খান, দলে যার স্থায়ী পদ নেই।
সূত্র: জিও নিউজ

লুও ফুলির মস্তিষ্কেই ডিপসিকের রহস্য!

আন্তর্জাতিক, 30 January 2025, 606 Views,

অনলাইন ডেস্ক :
চীনের নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল ডিপসিক বিশ্বজুড়ে আলোড়ন তুলেছে। অল্প সময়ের মধ্যেই এটি ওপেনএআই-এর চ্যাটজিপিটি, গুগলের জেমিনি ও ক্লডের মতো শক্তিশালী প্রতিদ্বন্দ্বীদের ছাড়িয়ে গেছে। ডিপসিকের এই অসাধারণ সাফল্যের পেছনে অন্যতম প্রধান কারিগর ২৯ বছর বয়সী লুও ফুলি।

কে এই লুও ফুলি?
লুও ফুলি চীনের ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং (NLP) গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি বেইজিং নরমাল ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করেন। এরপর পিকিং ইউনিভার্সিটির ইনস্টিটিউট অব কম্পিউটেশনাল লিঙ্গুইস্টিকস থেকে উচ্চতর গবেষণা করেন।

২০১৯ সালে অ্যাসোসিয়েশন ফর কম্পিউটেশনাল লিঙ্গুইস্টিক্স কনফারেন্সে আটটি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করে প্রযুক্তি বিশ্বে নিজের প্রতিভার জানান দেন তিনি। এরপর আলিবাবার গবেষণা প্রতিষ্ঠান ড্যামো একাডেমিতে যোগ দিয়ে মাল্টিলিঙ্গুয়াল এআই মডেল ভেকো (VECO) তৈরিতে কাজ করেন।

ডিপসিকের সাফল্যে ফুলির ভূমিকা
২০২২ সালে লুও ফুলি ডিপসিকে যোগ দেন এবং ডিপসিক (V-2) মডেলের উন্নয়নে মূল ভূমিকা রাখেন। তার গবেষণা ও নেতৃত্বে ডিপসিকের এআই মডেল বিশ্ববাজারে নতুন মাইলফলক তৈরি করেছে।

সাউথ চায়না মর্নিং পোস্ট জানায়, ডিপসিকে কাজ করার সময় ফুলি তার অসাধারণ দক্ষতা দিয়ে শাওমির প্রতিষ্ঠাতা লেই জুনের নজর কাড়েন। লেই জুন তাকে ১০ মিলিয়ন ইউয়ান বার্ষিক বেতনে শাওমিতে যোগ দেওয়ার প্রস্তাব দেন, কিন্তু ফুলি সেই প্রস্তাব নাকচ করে ডিপসিকের সঙ্গেই কাজ চালিয়ে যান।

ডিপসিক বনাম প্রতিদ্বন্দ্বী এআই মডেল
চীনের ৪০ বছর বয়সী লিয়াং ওয়েনফেং ২০২৩ সালে ডিপসিক প্রতিষ্ঠা করেন। কম খরচে তৈরি হওয়া এই চীনা এআই চ্যাটবট বর্তমানে উন্নত লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (LLM) প্রতিযোগিতায় সবাইকে ছাড়িয়ে গেছে।

বিশেষজ্ঞদের মতে, ডিপসিক ৩-এর পারফরম্যান্স মেটার লামা ৩.১ ও আলিবাবার কুয়েন ২.৫-এর সমতুল্য। এটি ওপেনএআই-এর GPT-4o ও অ্যানথ্রপিকের Claude 3.5 Sonnet-এর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে সক্ষম।

শুধু তাই নয়, ডিপসিকের আর-১ মডেল ওপেনএআই-এর মিনি মডেলকেও ছাড়িয়ে গেছে। গবেষণা প্রতিষ্ঠান Artificial Analysis জানায়, গুগল, মেটা ও অ্যানথ্রপিকের তৈরি মডেলগুলোর তুলনায় ডিপসিকের এআই প্রযুক্তি আরও উন্নত।

যুক্তরাষ্ট্রেও চমক দেখাচ্ছে ডিপসিক
মাত্র এক সপ্তাহে ডিপসিক যুক্তরাষ্ট্রে চ্যাটজিপিটিকে পেছনে ফেলে অ্যাপল অ্যাপ স্টোরের শীর্ষস্থান দখল করেছে। এর ফলে এনভিডিয়া, মাইক্রোসফট ও মেটার মতো মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোর শেয়ারমূল্য কমতে শুরু করেছে।
তথ্যসূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট, রয়টার্স

ওমানে দ্বিতীয় তলার ছাদ থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু

আন্তর্জাতিক, প্রবাস সংবাদ, 23 September 2025, 551 Views,

অনলাইন ডেস্ক :
ওমানে নির্মাণকাজ করার সময় দ্বিতীয় তলার ছাদ থেকে পড়ে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার টেকেরঘাট গ্রামের প্রবাসী জিয়াউদ্দিন মোল্লা (৩৮) মারা গেছেন। ২১ সেপ্টেম্বর রবিবার রাত ১০টা ১৫ মিনিটে দেশটির সরকারি নিজওয়া হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জিয়াউদ্দিন টেকেরঘাট গ্রামের সুরুজ মিয়ার ছেলে। জীবিকার তাগিদে তিন বছর আগে ওমানে গিয়ে নির্মাণশ্রমিক হিসেবে কাজ শুরু করেন।

গত ১৫ সেপ্টেম্বর প্রচণ্ড গরমের মধ্যে কাজ করার সময় দ্বিতীয় তলার ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে নিজওয়া হাসপাতালে ভর্তি করা হলে সেখানে রবিবার রাতে তার মৃত্যু হয়।

বাড়িতে মৃত্যু সংবাদ পৌঁছালে পরিবারে শোকের ছায়া নেমে আসে। বাড়িতে তার স্ত্রী ও পাঁচ বছরের সন্তান ইয়াসিন মোল্লা রয়েছে।

এ তথ্য নিশ্চিত করে নিহতের ভাতিজা শিবলু মিয়া জানান, মরদেহ দেশে ফেরাতে ইতোমধ্যে বাংলাদেশ দূতাবাসে সব কাগজপত্র জমা দেওয়া হয়েছে। প্রক্রিয়া চলছে।

লস অ্যাঞ্জেলেসের পাহাড়ি অঞ্চলে নতুন দাবানল দ্রুত ছড়িয়ে পড়ছে

আন্তর্জাতিক, 23 January 2025, 642 Views,

অনলাইন ডেস্ক :
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে উত্তরের পাহাড়ি অঞ্চলে দ্রুত ছড়িয়ে পড়ছে নতুন একটি দাবানল। এতে এরই মধ্যে প্রায় ২১ বর্গকিলোমিটার এলাকার গাছপালা ও ঝোপঝাড় পুড়ে গেছে। ২২ জানুয়ারি বুধবার লস অ্যাঞ্জেলেস কাউন্টির কাস্টেইক লেক এলাকায় এই দাবানলের কারণে হাজারও বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে কর্তৃপক্ষ জরুরি আদেশ জারি করেছে।

দমকলকর্মীরা জানান, কাস্টেইক লেক এলাকায় শুরু হওয়া ‘বিশাল আগুন’ স্থানীয় বাসিন্দাদের জীবনের জন্য তাৎক্ষণিক হুমকি তৈরি করেছে। ওই এলাকায় প্রায় ১৮ হাজার ৬০০ মানুষ বসবাস করেন। দ্রুত ছড়িয়ে পড়া আগুন সেখানে গাছপালা ও ঝোপঝাড় ধ্বংস করে দিচ্ছে।

লস অ্যাঞ্জেলস কাউন্টি শেরিফ বিভাগের রবার্ট জেনসেন স্থানীয়দের দ্রুত এলাকা ত্যাগ করার আহ্বান জানান। তিনি বলেন, এর আগে পলিসেডস ও ইটন দাবানলে অনেক মানুষের মৃত্যু হয়েছে। এ ধরনের বিপর্যয় এই এলাকায় আমরা দেখতে চাই না। আপনাকে সরিয়ে নেওয়ার আদেশ দেওয়া হয়ে থাকে, দয়া করে এখনই চলে যান।

সান্তা আনা নামক শুকনো ও শক্তিশালী বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে ভূমির পাশাপাশি পানিবাহী উড়োজাহাজ থেকেও কাজ করছেন।

আগুনের সূত্রপাত কীভাবে হলো, তা নিশ্চিতভাবে জানা যায়নি। তবে আবহাওয়াবিদদের মতে, এই সময়ের ‘রেড ফ্ল্যাগ’ পরিস্থিতি, অর্থাৎ শক্তিশালী বাতাস ও কম আর্দ্রতার কারণে দাবানলের ঝুঁকি অত্যন্ত বেশি।

লস অ্যাঞ্জেলেস অঞ্চলের ইটন ও পালিসেডস দাবানল কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। ক্যালিফোর্নিয়া বন ও অগ্নি সুরক্ষা বিভাগ জানিয়েছে, ইটন দাবানল ৯১ শতাংশ এবং পালিসেডস দাবানল প্রায় ৭০ শতাংশ নিয়ন্ত্রণে রয়েছে। গত ৭ জানুয়ারি থেকে শুরু হওয়া এই দাবানলে অন্তত ২৮ জনের মৃত্যু হয়েছে, ধ্বংস হয়েছে প্রায় ১৬ হাজার ঘরবাড়ি।

পরিস্থিতি দেখতে যুক্তরাষ্ট্রের সদ্য অভিষিক্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী শুক্রবার লস অ্যাঞ্জেলেস সফর করবেন বলে জানা গেছে।

বেসরকারি আবহাওয়া পূর্বাভাস সংস্থা আকুওয়েদার জানায়, লস অ্যাঞ্জেলেসের দাবানলে অর্থনৈতিক ক্ষতির পরিমাণ ২৫ হাজার কোটি মার্কিন ডলার ছাড়িয়ে যেতে পারে।
সূত্র: আল-জাজিরা

দাফন সম্পন্ন
স্টাফ রিপোর্টার:
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের লক্ষীমুড়া গ্রামের নিহত হারুন মিয়ার দাফন সম্পন্ন হয়েছে। রোববার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় মনিপুর বন্দরবাজার বালুর মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় স্থানীয় হারুন মিয়ার আত্মীয় স্বজনসহ সহস্রাধিক মানুষ অংশগ্রহণ করে। এর আগে শনিবার (১০ ডিসেম্বর) রাত ৯টার দিকে হারুন মিয়া নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরদিন দুপুরে ময়নাতদন্তের পর হারুন মিয়ার মরদেহে এসে পৌঁছায় তার নিজ এলাকায়। মরদেহ পৌঁছার পর থেকেই স্থানীদের ভিড় বাড়ে তার বাড়িতে। এরপর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় উপস্থিত ছিলেন, বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজু আহমেদ, পত্তন ইউনিয়নের চেয়ারম্যান মো. তাজুল ইসলাম, আওয়ামীলীগ নেতা হৃদয় আহমেদ জালাল, সাবেক মেম্বার সেলিম মিয়া, হোসেন মিয়া, মাওলানা সিরাজ আকরামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা। নিহত হারুন মিয়ার ভাতিজা সোহেল বলেন, দুধ মিয়া সরাসরি করিম মিয়ার পক্ষে নিয়েছে। যার কারণে আমার চাচা হারুন মিয়া হত্যার শিকার হয়েছে। আমার চাচার হত্যার সাথে দুধ মিয়া জড়িত। দুধ মিয়াসহ যারা আমার চাচাকে হত্যা করেছে তাদের ফাঁসির দাবি জানাই।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ জানান, শান্তিপূর্ণ ভাবে হারুন মিয়ার জানাযা সম্পন্ন হয়েছে। এলাকায় স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে। অভিযুক্ত আসামীদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে তিনি জানান।