বিজয়নগরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন

বিজয়নগর, 15 March 2023,

চলারপথে রিপোর্ট :
বিজয়নগরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস ২০২৩ইং উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ১৫ মার্চ বুধবার বেলা ১২ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার এ এইচ ইরফান উদ্দিন আহমেদের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান নাছিমা মুকাই আলী।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সাবিত্রী রানী, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার দবীর উদ্দিন ভূঁইয়া, ইছাপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জিয়াউল হক বকুল, চান্দুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ এম শামীউল হক চৌধুরী, পত্তন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম মাস্টার, বিজয়নগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস এম কামরুল হাসান শান্ত, সদস্য সাংবাদিক শাহনেওয়াজ শাহ্সহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ, বিভিন্ন দপ্তরের অফিসারবৃন্দ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিল।

ভোক্তা অধিকার দিবসের আলোচনা সভা শেষে ১৭ মার্চ বঙ্গবন্ধু ১০৩তম জন্মদিন, ২৫ মার্চ কালো রাত্রী ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস পালনের জন্য প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

Leave a Reply

জুলাই শহীদের কবর জিয়ারতের মাধ্যমে বাঞ্ছারামপুরে…

দুলাল মিয়া : জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারতের মধ্য দিয়ে Read more

ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচনী জনসভায় যোগ দিলেন তারেক…

দুলাল মিয়া : বিএনপির চেয়ারপার্সন তারেক রহমান ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত নির্বাচনী Read more

সড়ক দুর্ঘটনায় বৈষম্যবিরোধী শহীদ ছাত্রের বাবা…

দুলাল মিয়া : সড়ক দুর্ঘটনায় মো. ছোয়াব মিয়া (৬০) নিহত Read more

ব্রাহ্মণবাড়িয়ায় তারেক রহমানের আগমন উপলক্ষে আনন্দ…

দুলাল মিয়া : বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় Read more

সৌদি আরবে স্ট্রোকে বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

চলারপথে রিপোর্ট : সৌদি আরবের জেদ্দায় স্ট্রোক করে মোহাম্মদ হকসাব Read more

আশুগঞ্জে ২৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ এলাকা থেকে ২৪ কেজি Read more

ব্রাহ্মণবাড়িয়া-৩ : খালেদ হোসেন মাহবুব শ্যামলের…

দুলাল মিয়া ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর উপজেলার ৮ ইউনিয়ন) আসনে Read more

ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে ধানের শীষ পেলেন ইঞ্জিনিয়ার…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের জন্য ধানের শীষ প্রতীক পেয়েছেন Read more

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে খেজুর গাছ প্রতীক পেলেন…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে প্রতীক বরাদ্দের অংশ হিসেবে খেজুর Read more

ব্রাহ্মণবাড়িয়ায় নতুন ভোটারদের নিয়ে গণতন্ত্র অলিম্পিয়াড…

দুলাল মিয়া : নাগরিক সম্পৃক্ততা, গণতান্ত্রিক সংস্কার ও বিশ্বাসযোগ্য নির্বাচন Read more

বাংলাদেশের পাশে দাঁড়িয়ে আইসিসিকে নতুন বার্তা…

অনলাইন ডেস্ক : টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত Read more

ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের বারান্দা থেকে নবজাতক কন্যাশিশু…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর ইউনিয়ন পরিষদের পাশের Read more

দাফন সম্পন্ন
স্টাফ রিপোর্টার:
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের লক্ষীমুড়া গ্রামের নিহত হারুন মিয়ার দাফন সম্পন্ন হয়েছে। রোববার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় মনিপুর বন্দরবাজার বালুর মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় স্থানীয় হারুন মিয়ার আত্মীয় স্বজনসহ সহস্রাধিক মানুষ অংশগ্রহণ করে। এর আগে শনিবার (১০ ডিসেম্বর) রাত ৯টার দিকে হারুন মিয়া নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরদিন দুপুরে ময়নাতদন্তের পর হারুন মিয়ার মরদেহে এসে পৌঁছায় তার নিজ এলাকায়। মরদেহ পৌঁছার পর থেকেই স্থানীদের ভিড় বাড়ে তার বাড়িতে। এরপর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় উপস্থিত ছিলেন, বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজু আহমেদ, পত্তন ইউনিয়নের চেয়ারম্যান মো. তাজুল ইসলাম, আওয়ামীলীগ নেতা হৃদয় আহমেদ জালাল, সাবেক মেম্বার সেলিম মিয়া, হোসেন মিয়া, মাওলানা সিরাজ আকরামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা। নিহত হারুন মিয়ার ভাতিজা সোহেল বলেন, দুধ মিয়া সরাসরি করিম মিয়ার পক্ষে নিয়েছে। যার কারণে আমার চাচা হারুন মিয়া হত্যার শিকার হয়েছে। আমার চাচার হত্যার সাথে দুধ মিয়া জড়িত। দুধ মিয়াসহ যারা আমার চাচাকে হত্যা করেছে তাদের ফাঁসির দাবি জানাই।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ জানান, শান্তিপূর্ণ ভাবে হারুন মিয়ার জানাযা সম্পন্ন হয়েছে। এলাকায় স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে। অভিযুক্ত আসামীদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে তিনি জানান।

ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল

বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া সদর, রাজনীতি, 28 December 2025, 166 Views,

চলারপথে রিপোর্ট :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের মনোনয়নপত্র জমা দিলেন কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি ও ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। আজ ২৮ ডিসেম্বর রবিবার সকাল ১০টায় জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান এর কাছ মনোনয়নপত্র জমা দেন শ্যামল।

এসময় জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ, যুগ্ম সম্পাদক আলী আজম, আসাদুজ্জামান শাহীন, ইঞ্জিনিয়ার শ্যামলের ছেলে ইফরাদ হোসেন মাহবুব, জেলা নির্বাচন কর্মকর্তা মো. সানিউজ্জামান উপস্থিত ছিলেন।

ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল মনোনয়নপত্র জমা দেওয়ার পর সকলের কাছে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়েছেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- অ্যাডভোকেট শফিকুল ইসলাম, অ্যাডভোকেট গোলাম সারুয়ার খোকন, এ.বি.এম মমিনুল হক, অ্যাডভোকেট তারিকুল ইসলাম খান রুমা, ইমাম হোসেন, শামিম মোল্লা, ইয়াছিন মাহমুদ প্রমুখ।

অবিনাশ শিশু একাডেমীর নতুন শিক্ষার্থীদের নবীনবরণ

বিজয়নগর, 18 January 2023, 1792 Views,

বিজয়নগর প্রতিনিধি :
বিজয়নগর উপজেলা ৫নং হরষপুর ইউনিয়নের হরষপুর গ্রামের মনোরম পরিবেশে অবস্থিত অবিনাশ শিশু একাডেমী ২০২৩ সালে ভর্তিকৃত নতুন ছাত্রছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ ১৮ জানুয়ারি বুধবার সকাল ১১ ঘটিকার সময় বিদ্যালয়ের প্রাঙ্গণে প্রধান শিক্ষক সত্যরঞ্জন ভট্টাচার্যের সভাপতিত্বে ও পরিচালক এস এম কামরুল হাসান শান্তর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

এসময় নতুন শিক্ষার্থীদের গোলাপ ফুল ও বেলুন দিয়ে উষ্ণ অভ্যর্থনা এর মাধ্যমে বরণ করা হয়। এ সময় আগত অতিথি বৃন্দকে শিক্ষার্থীরা ফুল দিয়ে বরণ করে নেন।

চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী সৌরভ সিরাজী জিদান এর কোরআন তেলোয়াতের মাধ্যমে আলোচনা পর্ব শুরু হয়।

আলোচনায় অংশগ্রহণ করেন, মোঃ হুমায়ূন কবীর খাঁন, হাসান উল্লাহ খাঁন, মোঃ আবু সামা, শাহ মোহাম্মদ জামাল, হাবিবুর রহমান প্রমুখ।

এসময় আগত অতিথিবৃন্দ কিন্ডারগার্ট পর্যায়ের নবীন বরণ অনুষ্ঠান এর মাধ্যমে শিক্ষার্থীদের বিদ্যালয়ের প্রতি আকৃষ্ট করার পাশাপাশি বিদ্যালয়ের এমন সৃজনশীল কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের কে পাঠদানে মনোযোগী করে তোলার প্রয়াসকে ধন্যবাদ জানান। পাশাপাশি এমন কার্যক্রম অব্যাহত রাখার জন্য পরিচালনা পরিশোধকে আহবান জানান।

বিজয়নগরে ওয়ার্কার্স পার্টির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

বিজয়নগর, 20 March 2024, 956 Views,

চলারপথে রিপোর্ট :
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির বিজয়নগর শাখার উদ্যোগে এক কর্মী সমাবেশ গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি রায় মোহন চৌধুরী। সভায় বক্তব্য রাখেন উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, জেলা ওয়ার্কার্স পার্টির সদস্য সঞ্জয় রায় পোদ্দার, মো. বিল্লাল মিয়া, দুলাল মিয়া, সন্তোষ মোহণ ঋষি, আব্দুল আজিজ, হামদু মিয়া, অপূর্ব দেব, জামির আলী, সুহেল মিয়া, মো. মামুন, জন্টু রাজ পাল প্রমুখ।

বক্তারা বলেন, একদিকে কর্ম সংস্থানের অভাব, প্রতিদিন কর্মহীন হচ্ছে হাজার হাজার মানুষ, অন্যদিকে হু হু করে বাড়ছে নিত্য পণ্যে র দাম। গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধিতে মানুষের নাভিশ^াস উঠেছে। রমজানকে কেন্দ্র করে ব্যবসায়ীরা আরো বেপরোয়া হয়ে উঠেছে। এসব দেখার দায়িত্বে ভোক্তা অধিদপ্তর, বিভিন্ন সংস্থা ও সরকার নির্বিকার। এভাবে চলতে থাকলে মানুষের বেঁচে থাকাই দায় হয়ে পড়বে। তাই আমরা অবিলম্বে বাজার সিন্ডিকেট ভেঙ্গে নিত্য পণ্যের দাম কমানোর জোর দাবি জানাচ্ছি। দুর্নীতিবাজদের আইনের আওয়ায় এনে বিচারের ব্যবস্থা করার দাবি করে নেতৃবৃন্দ বলেন, গ্রাম শহরে গরীব মানুষের মধ্যে ভর্তুকিমূল্যে রেশনিং ব্যবস্থা চালু করো। সভায় আসন্ন উপজেলা নির্বাচনে প্রার্থীদের জামানত বৃদ্ধিতে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে অবিলম্বে তা কমানোর জন্য নির্বাচন কমিশনের নিকট দাবী জানান। সভায় আসন্ন বিজয়নগর উপজেলা নির্বাচনে অংশ গ্রহণের জন্য প্রাথমিকভাবে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বিজয়নগরে ইঁদুর মারার বিষ খেয়ে ৫ ভাইবোন অসুস্থ

বিজয়নগর, 15 September 2023, 1194 Views,

চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগরে ইঁদুর মারার বিষ খেয়ে পাঁচ ভাইবোন অসুস্থ হয়ে পড়েছে। গতকাল ১৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে উপজেলার বুধন্তি ইউনিয়নের মেরাসানী গ্রামে এ ঘটনা ঘটে।

অসুস্থ ৫ ভাইবোন হলো- মেরাসানী গ্রামের আউশ মিয়ার মেয়ে জান্নাত (২) ও বর্ষা (৭), জজ মিয়ার মেয়ে তিশা (১) ও ছেলে আলামিন (৩), এবং শাহীন শাহের ছেলে শুভ (৪)। এদের মধ্যে বর্ষা, শুভ ও আলামিনকে রাত ৮টায় জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তারা সম্পর্কে একে অপরের চাচাতো ভাইবোন।

অসুস্থ শিশুদের দাদা মো. মিয়াব আলী জানান, মেরাসানী এলাকায় নিজ বাড়ির পাশে ৫ শিশু খেলা করছিল। খেলার ফাঁকে বাড়ির পাশে ইঁদুরের গর্তে থাকা ইঁদুর মারার বিষ খেয়ে ফেলে তারা। পরিবারের লোকজনই ইঁদুর মারার জন্য গর্তে বিষ রেখেছিলেন। পরে তারা ৫ জন অসুস্থ হয়ে পড়লে জান্নাত ও তিশাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। বাকী তিনজনকে জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ে গেলে তাদেরকে হাসপাতালের শিশু বিভাগে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ বলেন, ইঁদুর মারার বিষ খেয়ে ৫ শিশু অসুস্থের বিষয়টি জেনেছি। খোঁজ নেওয়ার জন্য তাদের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে।