ঈদযাত্রার ট্রেনের সব টিকিট অনলাইনে

জাতীয়, 21 March 2023,

চলারপথে রিপোর্ট :
৭ এপ্রিল থেকে ঈদযাত্রার ট্রেনের টিকিট বিক্রি হবে। কাউন্টারে লাখো যাত্রীর ভিড়ে ভোগান্তি হয়- এ কারণ দেখিয়ে ঈদযাত্রার আন্তঃনগর ট্রেনের সব টিকিট অনলাইনে বিক্রি হবে বলে জানিয়েছে রেলওয়ে। জনগোষ্ঠির বড় অংশ ইন্টারনেট সুবিধা বাইরে থাকলেও, কাউন্টারে টিকিট বিক্রি করবে না রেলওয়ে।

আজ ২১ মার্চ মঙ্গলবার রেলভবনে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের সভাপতিত্বে সভায় শতভাগ টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত হয়েছে। বুধবার মন্ত্রী সংবাদ সম্মেলনে তা আনুষ্ঠানিকভাবে জানাবেন। তাই রেলের কর্মকর্তারা নাম প্রকাশ করে আগাম মন্তব্য করতে রাজি হননি।

তবে, সংস্থাটির জ্যেষ্ঠ এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন, সব টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন। তিনি জানান, আগামী ২২ এপ্রিল ঈদ হবে ধরে টিকিট বিক্রির সূচি তৈরি হয়েছে। ৭ এপ্রিল দেওয়া হবে আগামী ১৭ এপ্রিলের ট্রেনের টিকিট। ৮ এপ্রিল ১৮ এপ্রিলের, ৯ এপ্রিল ১৯ এপ্রিলের, ১০ এপ্রিল ২০ এপ্রিলের এবং ১১ এপ্রিল ২১ এপ্রিলের ট্রেনের টিকিট বিক্রি করা হবে। ১৭ এপ্রিল ফিরতি যাত্রার ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে।

রেল সূত্র জানিয়েছে, ২৩ এপ্রিল ঈদ হলে ২২ এপ্রিলের ট্রেনের টিকিট একদিন আগে ছাড়া হবে। অন্যান্য বছরের মতো এবারও ১০ জোড়া বাড়তি ট্রেন থাকবে ঈদযাত্রায়। চাঁদপুর-সিলেট এবং ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে দুটি বিশেষ আন্তঃনগর ট্রেন চলবে। বাকি সাত বিশেষ ট্রেন অন্যান্য বছরের মতো চলবে।

কালোবাজারি ঠেকাতে ১ মার্চ থেকে নতুন পদ্ধতিতে টিকিট বিক্রি করছে রেলওয়ে। জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দিয়ে নিবন্ধন করে টিকিট কিনতে হচ্ছে। প্রযুক্তি ব্যবহারে পারদর্শীদের এতে ব্যাপক সুবিধা হলেও, ভুগছেন অজ্ঞরা। স্টেশনের কাউন্টার থেকে হাজারো যাত্রী খালি হাতে ফিরছেন, নিবন্ধন না থাকায়। পারদর্শীদের জন্য নিবন্ধন খুব সহজ হলেও, বয়স্ক, অশিক্ষিত এবং শ্রমজীবী যাত্রীরা তা করতে পারছেন না। স্টেশনে হেল্প ডেস্ক থাকলেও তারা ভুগছেন।

প্রশ্ন আসছে, যারা নিবন্ধনই করতে পারছেন না প্রযুক্তি জ্ঞানের অভাবে, তারা ইংরেজি ভাষার ওয়েসাইট থেকে কীভাবে টিকিট কিনবেন? কীভাবেই মোবাইল বা অনলাইন ব্যাংকিংয়ে দাম পরিশোধ করবেন? প্রতি বছর ঈদে দেখা যায়, বিক্রির শুরুর মিনিটের মধ্যেই অনলাইনের সব টিকিটি শেষ। দ্রুতগতির ডিভাইস ও ইন্টারনেট না থাকলে, টিকিট মেলে না। তাই ইন্টারনেট সুবিধার বাইরে থাকা কোটি মানুষ কী করে টিকিট পাবেন- এ প্রশ্নের কোনো উত্তর নেই।

নিবন্ধিত যাত্রীদের জন্য কাউন্টারে টিকিট রাখলে কি অসুবিধা- এ প্রশ্নে মঙ্গলবার বৈঠকে যোগ দেওয়া এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, ঈদযাত্রার টিকিটের জন্য লাখো মানুষ ভিড় করেন। এতে ওই দিনের এবং পরবর্তী পাঁচ দিনের ট্রেনের টিকিট প্রত্যাশীদের মারাত্মক ভোগান্তি হয়। তা ঠেকাতে অনলাইনে সব টিকিট বিক্রির সিদ্ধান্ত দিয়েছেন রেলমন্ত্রী।

‘টিকিট যার, ভ্রমণ তার’ নীতিতে ট্রেনে চড়তে যাত্রীকে সঙ্গে পরিচয়পত্র রাখতে হবে। টিকিটে থাকা নামের সঙ্গে পরিচয়পত্রের মিল না থাকলে বিনা টিকিটের যাত্রী বলে গণ্য হবেন। এ নীতি কার্যকরে ৬ মার্চ থেকে অভিযান চালাচ্ছে রেলওয়ে। অভিযোগ আছে, রেলের কর্মীরাই টাকা নিয়ে বিনা টিকিটের যাত্রী তুলছেন। অনলাইন থেকে টিকিট কিনে কালোবাজারিরা চড়া দামে বিক্রি করছে। নামের মিল না থাকলেও, তা দিয়ে ভ্রমণ করছেন যাত্রীরা। কিন্তু রেলের ‘বিশেষ অভিযানে’ ধরা পড়ছে না।

মঙ্গলবারের সভায় সিদ্ধান্ত হয়, ঈদযাত্রায় কড়াকড়ি থাকবে। তবে ঈদের ভিড়ে এ সিদ্ধান্ত কতটা কার্যকর হবে- তা নিয়ে সন্দেহ রয়েছে। এবারও রেল সিদ্ধান্ত নিয়েছে, ছাদে কোনো যাত্রী উঠবে না। গত বছরও এ সিদ্ধান্ত ছিল। কিন্তু ছাদে চড়া যাত্রীর চাপে বগির স্প্রিং বসে গিয়ে কয়েকটি চলন্ত ট্রেন বিকল হয়েছিল।

Leave a Reply

কেন্দ্রের নিরাপত্তায় ব্রাহ্মণবাড়িয়ায় যৌথবাহিনীর সমন্বিত মহড়া

দুলাল মিয়া : সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে ব্রাহ্মণবাড়িয়ায় Read more

ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের পক্ষে…

দুলাল মিয়া : ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের পক্ষে লিফলেট Read more

আখাউড়া পরিত্যক্ত অবস্থায় দুটি এয়ারগান উদ্ধার

চলারপথে রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের নোনাসার Read more

নির্বাচনি জ্বরে কাঁপছে ব্রাহ্মণবাড়িয়া-২, আলোচনায় খেজুর…

দুলাল মিয়া : মাঝখানে আর মাত্র ৩দিন বাকি। নির্বাচনি জ্বরে Read more

ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের মাঝে কোরআন শরিফ বিতরণ

চলারপথে রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর ও নবীনগর এবং কুমিল্লার Read more

বৈষম্যের বিরুদ্ধে জুলাই গণ-অভ্যুত্থান ছিল ঐতিহাসিক…

অনলাইন ডেস্ক : সামাজিক বৈষম্য দূর করে ‘ইনসাফভিত্তিক রাষ্ট্র’ প্রতিষ্ঠার Read more

ক্ষমতায় এলে সবার আগে তিস্তা মহাপরিকল্পনা…

অনলাইন ডেস্ক : ক্ষমতায় এলে সর্বপ্রথম তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে গুরুত্ব Read more

বিএনপি সরকার গঠন করতে পারলে প্রতিটি…

দুলাল মিয়া : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে Read more

ব্রাহ্মণবাড়িয়ায় তিন দিনে পৌঁছেছে ৯ হাজারের…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলায় পোস্টাল ভোট সংগ্রহ কার্যক্রমে ব্যাপক Read more

যে দেশকে বিশ্বাস করে না, সে…

অনলাইন ডেস্ক : স্বাধীন বাংলাদেশে জামায়াতে ইসলামীকে সমর্থন করা সম্ভব Read more

ব্রাহ্মণবাড়িয়ায় আন্তঃজেলা ডাকাত চক্রের প্রধান গ্রেফতার

দুলাল মিয়া : আন্তঃজেলা ডাকাত দলের সর্দারকে গ্রেফতার করেছে ব্রাহ্মণবাড়িয়া Read more

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে অস্ত্র উদ্ধার

চলারপথে রিপোর্ট : ফেনীর ছাগলনাইয়া সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে একটি Read more

‘তিন ফসলি জমিতে শিল্প-কারখানা নয়’

জাতীয়, 2 September 2023, 1288 Views,
ফাইল ছবি

অনলাইন ডেস্ক :
ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, তিন ফসলি জমিতে কোনো শিল্প-কারখানা নয়, কারণ আমাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সেই সঙ্গে দুই ফসলি জমিতেও শিল্প কারখানা স্থাপন না করার জন্য উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানাই।

আজ ২ সেপ্টেম্বর শনিবার ডিসিসিআই অডিটোরিয়ামে ঢাকার বিকেন্দ্রীকরণ এবং বাংলাদেশের টেকসই নগরায়ণ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

সেমিনারে বিশেষ অতিথি ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব কাজী ওয়াছি উদ্দিন এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ। স্বাগত বক্তব্য দেন ঢাকা চেম্বারের সভাপতি ব্যারিস্টার সামীর সাত্তার।

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেন, রাজধানীর উপশহরগুলোকে আরো উপযোগী করতে সরকার নিরলস কাজ করছে। বর্তমান সরকার অবকাঠামো খাতে উন্নয়ন ও শিল্পায়নে জোর দেওয়ায় অর্থনীতিতে গতি পরিলক্ষিত হচ্ছে। ব্যবসা পরিচালন ব্যয় হ্রাস ও সরকারি কার্যক্রমে স্বচ্ছতা এবং সুশাসন নিশ্চিতকল্পে সরকার কাজ করছে। সিটি জরিপে কিছু ভুল পরিলক্ষিত হয়েছে। তবে ডিজিটাল সার্ভে গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে।

কাজী ওয়াছি উদ্দিন বলেন, ড্যাপের পুরোপুরি সংশোধন না করে ব্যবসায়ীদের যেন হয়রানি না করা হয় সে ব্যাপারে মন্ত্রণালয় কাজ করছে। ফ্ল্যাট ও জমি রেজিস্ট্রেশনে করারোপের কারণে জমি ও ফ্ল্যাট বিক্রি বেশ কমে গেছে। তবে বিষয়টি নিয়ে এনবিআর কাজ করছে। আশা করি সমস্যা সমাধান হয়ে যাবে।

ড. ফারহিনা আহমেদ বলেন, আমাদের ব্যবহৃত প্লাস্টিক বর্জ্য দেশের জলবায়ু ও নদী মারাত্মকভাবে দূষণ করছে। এ ব্যাপারে আরও সতর্ক হওয়া প্রয়োজন।

মালয়েশিয়ায় বাংলাদেশিদের ই-পাসপোর্ট ও ভিসা সহায়তায় ‘কল সেন্টার’

আন্তর্জাতিক, জাতীয়, 5 January 2024, 2129 Views,

অনলাইন ডেস্ক :
মালয়েশিয়ায় সহজে ও কম সময়ে ই-পাসপোর্ট এবং ভিসা সেবা প্রদানের লক্ষ্যে ‘কল সেন্টার’ উদ্বোধন করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন।

আজ ৫ জানুয়ারি শুক্রবার কুয়ালালামপুরে সাউথগেট কমার্শিয়াল সেন্টারে ভার্চুয়ালি উপস্থিত থেকে তিনি এর উদ্বোধন করেন। পররাষ্ট্রমন্ত্রীর পক্ষে মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান ফিতা কাটেন।

এসময় এ সার্ভিসের জন্য চুক্তিবদ্ধ আউটসোর্সিং প্রতিষ্ঠান ‘এক্সপ্যাট সার্ভিসেস লিমিটেড’ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক গিয়াসউদ্দিন আহমেদ, প্রবাসী মিডিয়াকর্মীসহ বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

‘জাতীয় প্রবাসী দিবস’ উপলক্ষে সেবা সপ্তাহ পালন করছে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন। এর শেষ দিনে এ কল সেন্টার উদ্বোধন করা হলো।

‘কল সেন্টার’ চালুর জন্য হাইকমিশনকে ধন্যবাদ জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রবাসীদের সেবা ও কল্যাণ নিশ্চিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘প্রবাসী-বান্ধব নীতি’ অনুসরণ করছেন। এ লক্ষ্যে ৩০ ডিসেম্বরকে ‘জাতীয় প্রবাসী দিবস’ ঘোষণা করেছে সরকার। বাংলাদেশ হাইকমিশন তাদের সীমিত জনবল দিয়ে মালয়েশিয়ায় বসবাসরত ১২ লক্ষাধিক প্রবাসীদের পাসপোর্টসহ অন্যান্য সেবা এবং বিদেশিদের ভিসা সেবা দিয়ে আসছে। সাম্প্রতিক সই করা চুক্তির আওতায় গত একবছরে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি মালয়েশিয়ায় এসেছেন। ফলশ্রুতিতে, পূর্বের যে কোনো সময়ের তুলনায় হাইকমিশনের কাজের পরিধি বেড়েছে।

সেবা প্রদানের পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের পাশাপাশি প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করা হয়েছে বলে জানান মন্ত্রী।

মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রবাসী-বান্ধব নীতি ও ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের ধারাবাহিকতায় ‘কল সেন্টার’ চালু হলো।

শিগগির ই-পাসপোর্ট ও ভিসা প্রদান কার্যক্রম চালু হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ই-পাসপোর্ট এবং মালয়েশিয়া ও অন্যান্য দেশের নাগরিকদের বাংলাদেশের ভিসা প্রদানের লক্ষ্যে কুয়ালালামপুরের কেন্দ্রস্থলে জালান দুয়া-চান শো লিনে (সিটি সেন্টারের পাশে) প্রায় ১৪ হাজার বর্গফুট ভবন ভাড়া নিয়ে ‘ওয়ান স্টপ সার্ভিস সেন্টার’ করা হয়েছে।

কল সেন্টারের নম্বর- 0392120267। সোম থেকে শুক্রবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পাসপোর্ট ও ভিসা বিষয়ে এ নম্বরে কল দিয়ে পরামর্শ নেওয়া যাবে।

সোমবার থেকে নতুন সময়সূচিতে চলবে অফিস-ব্যাংক

জাতীয়, 26 March 2023, 1764 Views,

চলারপথে ডেস্ক :
চলমান রমজান মাস উপলক্ষে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময় সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত ১৫ মিনিট নামাজের বিরতি থাকবে। গত ১৩ মার্চ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।‌

প্রথম রোজা থেকেই এ সময়সূচি চালু হওয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু এবার রমজানের প্রথম ও দ্বিতীয় দিন পড়েছে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার। আর রোববারও ছিল মহান স্বাধীনতা দিবসের ছুটি। ফলে রমজানের প্রথম তিন দিন নতুন সময়সূচি চালু করা যায়নি। সোমবার থেকে নতুন সময়সূচিতে চলবে প্রথম অফিস।

এদিকে গত ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন ডিপার্টমেন্ট থেকে এক সার্কুলারে জানানো হয়, রমজান মাসের জন্য ব্যাংকের অফিস ও লেনদেনের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী, রমজান মাসে লেনদেন হবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। আর অফিস চলবে সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। এর মধ্যে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে।

তবে জোহরের নামাজের বিরতিকালীন অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে ব্যাংকের লেনদেন অব্যাহত রাখা যাবে বলেও সার্কুলারে উল্লেখ করা হয়।

খাদ্যপণ্যের অবৈধ মজুতে শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড

জাতীয়, 10 April 2023, 1759 Views,
ফাইল ছবি

চলারপথে ডেস্ক :
খাদ্যপণ্যের অবৈধ মজুতে সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রেখে ‘খাদ্যদ্রব্যের উৎপাদন, মজুত, স্থানান্তর, পরিবহন, সরবরাহ, বিতরণ ও বিপণন (ক্ষতিকর কার্যক্রম প্রতিরোধ) আইন, ২০২৩’ এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

আজ ১০ এপ্রিল সোমবার জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব জানান, কোনো ব্যক্তি সরকার নির্ধারিত পরিমাণের বেশি খাদ্যদ্রব্য মজুত বা মজুত সংক্রান্ত সরকারের কোনো নির্দেশনা অমান্য করলে যাবজ্জীবন কারাদণ্ড বা সর্বোচ্চ ১৪ বছরের সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত হবেন। অর্থের পরিমাণ আদালত নির্ধারণ করবে।

এক প্রশ্নের জবাবে তিনি জানান, এ অপরাধে অভিযুক্ত ব্যক্তি যদি প্রমাণ করতে পারেন, তিনি আর্থিক বা অন্য কোনো লাভের উদ্দেশ্য ছাড়া মজুত করেছিলেন, তা হলে সর্বোচ্চ তিন মাস কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত হবেন বলে খসড়ায় উল্লেখ করা হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, প্রস্তাবিত আইনটির মাধ্যমে আমাদের দানাদার খাদ্যদ্রব্য যেমন- ধান, চাল, গম, আটা, ভুট্টা ইত্যাদি উৎপাদন, মজুত, স্থানান্তর, পরিবহন, সরবরাহ, বিপণন, বিতরণ সংক্রান্ত যেসব অপরাধ আছে সেগুলো চিহ্নিত করা হয়েছে। চিহ্নিত করে সেসব অপরাধের জন্য শাস্তির বিধান করা হয়েছে।

মাহবুব হোসেন আরো জানান, ফুড (স্পেশাল কোর্ট) অ্যাক্ট, ১৯৫৬’ ও ‘দ্য ফুডগ্রেইনস সাপ্লাই (প্রিভেনশন অব প্রিজুডিশিয়াল অ্যাকটিভিটি) অর্ডিন্যান্স ১৯৭৯’ এ দুটি আইনের সংমিশ্রণে নতুন আইনটি করা হয়েছে। আইনে মোট ২০টি ধারা আছে বলে জানান তিনি।

১০ টাকায় টিকিট কেটে চোখ পরীক্ষা করালেন প্রধানমন্ত্রী

জাতীয়, 3 May 2024, 851 Views,

অনলাইন ডেস্ক :
সাধারণ রোগীদের মতো ১০ টাকার টিকিট কেটে রাজধানীর শেরে বাংলা নগরে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে নিজের চোখ পরীক্ষা করিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ ৩ মে শুক্রবার সকালে প্রধানমন্ত্রী ওই হাসপাতালে যান প্রধানমন্ত্রী। তারপর লাইনে দাঁড়িয়ে নিজেই টিকিট সংগ্রহ করেন।

এরপর প্রধানমন্ত্রী সাধারণ রোগীদের মতোই নিজের চোখ পরীক্ষা করান। সরকারি হাসপাতালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ ঘটনা দেখে উপস্থিত অনেকেই উচ্ছ্বাস ও আনন্দ প্রকাশ করেন।