চলারপথে রিপোর্ট :
বিদ্যুৎস্পৃষ্টে কবির মিয়া (২৮) নামে এক নির্মাণ শ্রমিক মারা গেছেন। এ ঘটনা ঘটেছে আজ ২১ মার্চ মঙ্গলবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের উত্তর সুহিলপুর গ্রামে।
কবির একই উপজেলার মজলিশপুর ইউনিয়নের আনন্দপুরের জারু মিয়ার ছেলে।
কবিরের সহকর্মীরা জানান, বৃষ্টির মাঝেই উত্তর সুহিলপুরে একটি বাড়িতে ভবন নির্মাণ কাজ চলছিল। ঢালাই কাজ করতে ভাইব্রেটর মেশিনে বিদ্যুৎ সংযোগ দিতে যান কবির। এসময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়লে তাকে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ে যাওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক কবিরকে মৃত ঘোষণা করেন।
কবিরের বাবা জারু মিয়া অভিযোগ করে বলেন, আমার ছেলেকে জোর করে বাড়ির মালিক বিদ্যুতের লাইন লাগাতে বলেছে। তাই আমার ছেলে মারা গেছে বলে জানতে পেরেছি।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার উপ-পরিদর্শক ইমাম হাসান বলেন, বিষয়টি আমরা জানতে পেরেছি। মর্গে মরদেহ রাখা আছে। পুলিশ পাঠানো হচ্ছে।
সঞ্জীব চক্রবর্তী :
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির খুনিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ ১৯ ডিসেম্বর শুক্রবার দুপুরে বিপ্লবী ছাত্রজনতা ও হেফাজতে ইসলামের উদ্যোগে পৃথক এ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।
বাদ জুমা শহরের পৌর মুক্তমঞ্চের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে বিক্ষুব্ধ ছাত্রজনতা। একই সময় শহরের কান্দিপাড়া এলাকা থেকে মিছিল বের করে হেফাজতে ইসলাম। মিছিল দুইটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের কাউতলি বাস স্ট্যান্ডের সামনে গিয়ে শেষ হয়। এরপর সেখানে প্রতিবাদ সমাবেশ করেন বিক্ষুব্ধরা।
সমাবেশে বক্তব্য রাখেন- জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক মো. আতাউল্লাহ, জেলা হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা আলী আজম কাসেমী, সহ সভাপতি মাওলানা বুরহান উদ্দীন কাসেমী প্রমুখ।
এসময় বক্তারা বলেন, শরীফ ওসমান হাদি তার জীবন বিসর্জন দিয়ে জুলাইয়ের চেতনাকে রেখে গেছেন। সেই চেতনাকে ধারণ করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জুলাই যোদ্ধারা লড়াই করে যাবে।
বক্তারা, দ্রুত সময়ের মধ্যে শরীফ ওসমান হাদীর হত্যাকারীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
অনলাইন ডেস্ক :
পরবর্তী জাতীয় নির্বাচন চলতি বছরের ডিসেম্বর বা আগামী বছরের মাঝামাঝি অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
আজ ৪ জানুয়ারি শনিবার বাংলাদেশ সফররত ব্রিটিশ সংসদ সদস্য রূপা হককে নির্বাচনের এই সম্ভাব্য সময় জানান তিনি। এ সময় পরবর্তী জাতীয় নির্বাচন সম্পূর্ণ অবাধ ও সুষ্ঠ হবে বলেও আশ্বস্থ করেন প্রধান উপদেষ্টা।
রূপা হক রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন। এ সময় তাদের মধ্যে আগামী নির্বাচন, গণঅভ্যুত্থানসহ নানা ইস্যুতে আলাপ হয়।
ড. ইউনূস বলেন, গত তিনটি নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি। সেখানে ছিল একটি ভুয়া সংসদ, ভুয়া এমপি এবং ভুয়া স্পিকার। জোরপূর্বক দেশের মানুষের বাকস্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল। মানুষ এখন তাদের কণ্ঠ ফিরে পেয়েছে।
রূপা হক পরবর্তী জাতীয় নির্বাচনের সম্ভাব্য তারিখ, অন্তর্বর্তীকালীন সরকারের নেওয়া সংস্কার উদ্যোগ এবং রাজনৈতিক দলগুলোর নির্বাচনে অংশগ্রহণ প্রক্রিয়া সম্পর্কে জানতে চান।
অধ্যাপক ইউনূস তাকে জানান পরবর্তী জাতীয় নির্বাচনের জন্য দুটি সম্ভাব্য সময়সীমা রয়েছে। এটা ২০২৫ সালের ডিসেম্বর বা ২০২৬ সালের মধ্যভাগে হতে পারে। তবে নির্বাচনের তারিখ নির্ভর করছে মানুষ কতটা সংস্কার চায় তার উপরে।
প্রধান উপদেষ্টা রূপা হককে জুলাই গণঅভ্যুত্থান এবং অপসারিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে জনগণের ওপর কীভাবে নিপীড়ন চালানো হয়েছিল সে সম্পর্কে অবহিত করেন।
রূপা হক নির্বাচনের পর্যবেক্ষক হিসেবে আবারও বাংলাদেশে ফিরে আসার ইচ্ছা প্রকাশ করেন।
বৈঠকে উপস্থিত ছিলেন ব্রিটিশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার ও উন্নয়ন পরিচালক জেমস গোল্ডম্যান।
এর আগে রূপা হক যুক্তরাজ্যের একটি ব্যবসায়ী প্রতিনিধিদলের অংশ হিসেবে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান আশিক মাহমুদ চৌধুরী এবং এসডিজিবিষয়ক সিনিয়র সচিব লামিয়া মুর্শেদের সঙ্গে বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে বৈঠক করেন।
বর্তমানে ইউকেবিসিসিআই’র একটি প্রতিনিধিদল তিন দিনের সফরে বাংলাদেশে রয়েছে। ইউকেবিসিসিআই’র চেয়ারম্যান ইকবাল আহমেদ এবং প্রেসিডেন্ট এম জি মওলা মিয়া প্রতিনিধি দলটির নেতৃত্ব দিচ্ছেন।
লুৎফে সিদ্দিকী যুক্তরাজ্যের ব্যবসায়ীদের, বিশেষত বাংলাদেশি বংশোদ্ভূতদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার সরাসরি বৈদেশিক বিনিয়োগ আকর্ষণে ব্যাপক সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে।
ডেস্ক রিপোর্ট :
নওয়াপাড়ায় ভৈরব নদে কয়লাবোঝাই একটি লাইটার জাহাজ ডুবে গেছে। শুক্রবার বেলা সাড়ে ৩টায় তলা ফেটে এমভি আর রাজ্জাক নামে জাহাজটি ডুবে যায়। ওই জাহাজে ৮২০ টন কয়লা ছিল, যার আনুমানিক মূল্য দেড় কোটি টাকা।
এমভি আর রাজ্জাকের মাস্টার মুরাদ হোসেন জানান, নওয়াপাড়ার ব্যবসায়ী মেসার্স শেখ ব্রাদার্সের আমদানি করা ৮২০ টন কয়লা হারবাড়িয়া থেকে রওনা হয়ে গত ১০ ডিসেম্বর নওয়াপাড়ায় সরদার মিল ঘাটে নোঙর করে। শুক্রবার বিকেল সাড়ে ৩টায় জাহাজটি ঘাটে ভেড়ানোর সময় তলা ফেটে জাহাজে পানি ঢুকে তলিয়ে যায়। জাহাজের কয়লা উদ্ধারের চেষ্টা চলছে। এ ঘটনায় অভয়নগর থানায় সাধারণ ডায়েরি করা হচ্ছে।
শেখ ব্রাদার্সের পরিচালক শেখ শফিয়ার রহমান বলেন, নওয়াপাড়া ভৈরব নদে কয়লাবোঝাই লাইটার জাহাজের তলা ফেটে পানি ঢুকেছে। জাহাজটি উদ্ধারে কাজ চলছে।
চলারপথে রিপোর্ট :
বরিশালে হাসপাতালে চিকিৎসাধীন মাকে দেখে বাড়ি ফেরার পথে চলন্ত থ্রি-হুইলারের ওপর গাছ পড়ে মাদ্রাসা শিক্ষক মনিরুল ইসলামের (৫০) মৃত্যু হয়েছে। এ ঘটনায় মাহিন্দ্রা চালক মাহাবুবসহ চারজন আহত হয়েছেন।
বরিশাল সদর উপজেলার বরিশাল-বুখাইনগর সড়কের চাঁদেরহাট এলাকায় সোমবার গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত দুইজনকে বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন আজ ৮ আগস্ট মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত মনিরুল মনিরুল ইসলাম চরমোনাই জামিয়া রশিদিয়া ইসলামিয়া মাদ্রাসার গণিতের শিক্ষক ছিলেন। তার স্থায়ী বাড়ি বরগুনা জেলার আমতলী উপজেলায়। তিনি চরমোনাই এলাকায় অবস্থান করে চাকরি করতেন।
আহতরা হলেন- মাহিন্দ্রা চালক মাহাবুব, চরমোনাই মাদ্রাসার ছাত্র আল আমিন, সায়েম হোসেন ও ইমাম হোসেন। তারা সবাই চরমোনাই ইউনিয়নের বাসিন্দা।
চরমোনাই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সৈয়দ শীষ মুহাম্মদ মামুন প্রত্যক্ষদর্শীদের বরাতে জানান, বরিশাল নগরীর কীর্তনখোলা নদীর অপর প্রান্ত বেলতলা খেয়াঘাট থেকে যাত্রীবাহী থ্রি-হুইলার মাহিন্দ্রায় ওঠেন মনিরুল। তিনি মাহিন্দ্রাযোগে চরমোনাই মাদ্রাসার দিকে যাওয়ার পথে চাঁদের হাট এলাকায় পৌঁছলে গাছের গোড়ার মাটি নরম হয়ে বিশাল একটি রেইনট্রি গাছ গাড়ির ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই নিহত হন মাদ্রাসাশিক্ষক মনিরুল। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ এবং ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করেন। পরে গুরুতর আহত দুইজনকে বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। নিহত শিক্ষক মনিরুল ইসলাম হাসপাতালে চিকিৎসাধীন মায়ের চিকিৎসার খোঁজখবর নিয়ে ফিরছিলেন।
ওসি আনোয়ার হোসেন বলেন, মাদ্রাসাশিক্ষকের লাশ উদ্ধার করে ময়নাতদন্ত করা হয়েছে। পরে চরমোনাই জামিয়া রশিদিয়া ইসলামিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল আব্দুল কুদ্দুসের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
বাংলাদেশ মুজাহিদ কমিটি ব্রাহ্মণবাড়িয়া জেলার আয়োজনে আগামী বৃহস্পতি, শুক্র ও শনিবার জেলা ঈদগাহ ময়দানে চরমোনাইর মাহফিলের নমুনায় ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির অনুষ্ঠিত হবে। এতে বৃহস্পতিবার বাদ যোহর উদ্বোধনী বয়ান হবে। ৩ দিনব্যাপী মাহফিলের মূল মধ্যমণি হিসেবে করবেন আমীরুল মুজাহিদীন মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর চরমোনাই (৩য় দিন), নায়েবে আমীরুল মুজাহিদীন মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই (২য় দিন), জামিয়া ইউনুছিয়ার মুহতামিম মুফতি মুবারকুল্লাহ দা.বা., জামিয়া দারুল আরকামের মুহতামিম আল্লামা শায়খ সাজিদুর রহমান দা.বা. ও পীর চরমোনাই রহ. -এর সাহেবজাদা মুফতি সৈয়দ এছহাক মুহাম্মদ আবুল খায়ের দা.বা. (১ম দিন)। 25068322আরো বয়ান করবেন পীর চরমোনাই রহ. -এর অন্যতম খলিফাত্রয় হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ পীর খুলনা, আল্লামা নূরুল হুদা ফয়েজী পীর কারীমপুর ও মাওলানা আব্দুল মজিদ পীর মোড়েলগঞ্জ। এছাড়াও মাহফিলে পীর মাশায়েখ ও খ্যাতিমান ওলামায়ে কেরাম বয়ান করবেন। উক্ত ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকিরে ৩ দিনের প্রয়োজনীয় বেডিং/ছামানা নিয়ে ধর্ম-বর্ণ ও দল-মত নির্বিশেষে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছেন বামুকের জেলা ছদর আলহাজ্ব সৈয়দ আনোয়ার আহমদ, সাধারণ সম্পাদক আলহাজ্ব সৈয়দ আবু ছালেহ ও মাহফিলের সার্বিক তত্ত্বাবধায়ক আলহাজ্ব মুহাম্মদ শফিকুল ইসলাম ওয়ালী প্রমুখ।
https://www.profitablecpmrate.com/ituzvky0w?key=629d3cad52ec93612199eb57d46d63c7
মাহফিল বাস্তবায়ন কমিটির মিডিয়া সচিব হাফেজ মাওলানা শাহ্ মোহাম্মদুল্লাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে রবিবার এসব তথ্য জানানো হয়।