‘বঙ্গমাতা গোল্ড কাপ চ্যাম্পিয়ন’ বাঞ্ছারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিজয়ীদেরকে জেলাপরিষদ চেয়ারম্যানের অভিনন্দন

বাঞ্চারামপুর, 22 March 2023,

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আয়োজিত ‘‘বঙ্গমাতা গোল্ড কাপ টুর্ণামেন্ট চ্যাম্পিয়ন’’ বাঞ্ছারামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিজয়ীদের কে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন, জেলাপরিষদ চেয়ারম্যান, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার।

গত ২১ মার্চ ঢাকা আর্মী স্টেডিয়ামে অনুষ্ঠিত চুড়ান্ত প্রতিযোগীতায় ঢাকা বিভাগের নলমা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ২-১ গোলে হারিয়ে বাঞ্ছারামপুর এই গোরবান্নিত বিজয় অর্জন করে। খেলা শেষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজয়ী এবং বিজিতদের চ্যাম্পিয়ন ও রানার্স সাপ ট্রফি বিতরণ করেন।

এসময় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন ও সচিব ফরিদ আহমেদ এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাহ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

বিজয়ীদেরকে উৎসাহিত ও প্রজন্মকে খেলাধূলায় উজ্জীবিত করার জন্য, মুক্তিযুদ্ধের বীর সেনানী, সাবেক মন্ত্রী ও জন নন্দিত নেতা ক্যাপ্ট: (অব.) এবি তাজুল ইসলাম এমপি’র নির্বাচনী এলাকার ঐতিহ্যবাহী এই বিদ্যালয়ের বিজয়ী খেলোয়ারদের কে শীঘ্রই জেলাপরিষদ থেকে সম্বর্ধনা প্রদান করার কথা জানিয়েছেন জেলাপরিষদ চেয়ারম্যান।-প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply

লেবানন–সিরিয়া সীমান্তে ইসরায়েলি হামলায় নিহত ৪

অনলাইন ডেস্ক : লেবাননের সিরিয়া সীমান্তের কাছে একটি গাড়িতে ইসরায়েলি Read more

নদীর প্লাবনভূমি ও কৃষিজমি ভরাটের অভিযোগে…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়ায় নদীর প্লাবনভূমি ও কৃষিজমিতে অবৈধভাবে বালু Read more

অপহৃত ৭ম শ্রেণীর শিক্ষার্থী উদ্ধার, শ্রীপুরে…

জায়েদুল কবির ভাঙ্গি : গাজীপুরের শ্রীপুর উপজেলায় সপ্তম শ্রেণীর এক Read more
ফাইল ছবি

মঙ্গলবার নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ

অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নবনির্বাচিত সংসদ Read more

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন পরিচয়ে চাঁদা দাবির…

দুলাল মিয়া : বিজয়নগরে র‌্যাব সদস্য পরিচয়ে সাধারণ মানুষের কাছ Read more

ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র দোয়া…

দুলাল মিয়া : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সন ও সাবেক Read more

ব্রাহ্মণবাড়িয়ায় সর্বোচ্চ ভোট পেয়েছেন ইঞ্জিনিয়ার শ্যামল

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলার ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতেই Read more

ব্রাহ্মণবাড়িয়ায় যারা এমপি নির্বাচিত হলেন

দুলাল মিয়া : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া জেলার ৬টি Read more

হেরে গেলেন যেসব হেভিওয়েট প্রার্থীরা

অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রভাবশালী ও আলোচিত Read more

গাজীপুর জেলার ৪ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী…

জায়েদুল কবির ভাঙ্গি, গাজীপুর: গাজীপুরের পাঁচটি সংসদীয় আসনের নির্বাচনে চারটিতে Read more

ভোটের দিন ধানের শীষের পক্ষে ভোটার…

দুলাল মিয়া : ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের ধানের শীষ Read more

নির্বাচনী দায়িত্ব পালনকালে পোলিং কর্মকর্তার মৃত্যু

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় নির্বাচনী দায়িত্ব পালনরত Read more

চোর সন্দেহে মেকানিককে পিটিয়ে হত্যার দায়ে গ্রেফতার ৪

বাঞ্চারামপুর, 27 December 2025, 317 Views,

চলারপথে রিপোর্ট :
বাঞ্ছারামপুরে চোর সন্দেহে এক মোটরসাইকেল মেকানিককে হাত-পা বেঁধে পিটিয়ে হত্যার অভিযোগে ৪জনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ ২৭ ডিসেম্বর শনিবার তাদের গ্রেফতারের পর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এর আগেশুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর পৌরসভার আসাদনগর এলাকার একটি ভাঙারি দোকানে চোর সন্দেহে মোটরসাইকেল মেকানিক মো. ফোরকান মিয়া (৩৫) মিয়াকে পিটিয়ে হত্যা করা হয়। ওই ঘটনায় ২৭ ডিসেম্বর শনিবার নিহতের স্ত্রী শারমিন আক্তার বাদী হয়ে বাঞ্ছারামপুর মডেল থানায় একটি মামলা করেন।

নিহত ফোরকান মিয়া পৌরসভার জগন্নাথপুর গ্রামের বাসিন্দা। তিনি বাঞ্ছারামপুর মাতুর বাড়ির মোড়ে অবস্থিত একটি মোটরসাইকেল গ্যারেজে কাজ করতেন।

গ্রেফতারকৃতরা হলেন উপজেলার আসাদনগর গ্রামের বাসিন্দা শফিকুল ইসলাম (৪৪), একই গ্রামের মো. জাহিদুল ইসলাম রবিন (১৯), মো. রিমন মিয়া (৩০) এবং মো. খাইরুন ইসলাম ওরফে হৃদয় (২০)।

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাতে অভিযুক্ত জাহিদুল ইসলাম রবিন ও খাইরুন ইসলাম ওরফে হৃদয় চোর সন্দেহে ফোরকানকে বাড়ি থেকে ডেকে একটি ভাঙ্গারি দোকানের ভেতরে নিয়ে যান।

পরে দোকান মালিক শফিকুল ইসলামসহ অন্য আসামিরা লোহার শিকল দিয়ে ফোরকানের হাত-পা বেঁধে স্টিলের পাইপ, লোহার হাতুড়ি ও অ্যালুমিনিয়ামের পাত দিয়ে বেধড়ক মারধর করেন। একপর্যায়ে আসামিরা মোবাইল ফোনে ফোরকানের স্ত্রী শারমিন আক্তারকে কল করে মারধরের চিৎকার শোনান। ফোনে ফোরকান মিয়া স্ত্রীকে জানান, তাকে নির্মমভাবে পেটানো হচ্ছে।

পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে স্থানীয় এক রিকশাচালকের মাধ্যমে তাকে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রস্তুত করে পুলিশ। নিহতের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া যায়।

বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াছিন ঘটনার সত্যতা নিশ্চিত বলেন, হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে।

বাঞ্ছারামপুরে শতাধিক গাছ কেটে বিক্রির অভিযোগ

বাঞ্চারামপুর, 7 February 2023, 2011 Views,

বাঞ্ছারামপুর প্রতিনিধি :
বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ ইউনিয়নের এক ইউপি সদস্যের বিরুদ্ধে খাস জমি থেকে শতাধিক গাছ কেটে বিক্রির অভিযোগ উঠেছে। তবে ঘটনাটি ধামাচাপার চেষ্টা চলছে বলে দাবি এলাকাবাসীর।

বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ ইউনিয়নের গাওড়াটুলী গ্রামে গিয়ে দেখা যায়, কবরস্থান ও ঈদগাহ-সংলগ্ন ৩ দশমিক ৪৬ একর একটি জলাশয় রয়েছে। জলাশয়টির পাশে শতাধিক কড়ই, পাহাড়ি নিমগাছসহ বিভিন্ন প্রজাতির গাছ ছিল। ফরদাবাদ ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সদস্য মানিক মিয়া ফসলি জমির মাটি কবরস্থানের পাশে সোনিয়া ব্রিকস নামে একটি ইটভাটায় সরবরাহ করছেন। মাটি নিয়ে ইটভাটায় ট্রাক্টর আসা-যাওয়ার জন্য জলাশয়ের তীরের শতাধিক গাছ কেটে বিক্রি করে দিয়েছেন।

নাম প্রকাশ না করার শর্তে গাওড়াটুলী গ্রামের একাধিক বাসিন্দা জানান, ইউপি সদস্য মানিকের অন্যায় কাজের প্রতিবাদ করলে হয়রানি ও হামলার শিকার হতে হয়। তিনি কাউকে না বলে শতাধিক গাছ কেটে বিক্রি করে দিয়েছেন। ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা ও উপজেলা বন কর্মকর্তা গাছ কেটে বিক্রির বিষয়টি দেখে গেছেন। এ ঘটনার পর এক মাস পেরিয়ে গেলেও ব্যবস্থা নেওয়া হয়নি।

সোনিয়া ব্রিকস ইটভাটার ম্যানেজার রমজান আলী জানান, ইউপি সদস্য মানিক তাঁদের ভাটায় এক মাস ধরে মাটি দিচ্ছেন। গাছ কাটার বিষয়টি তিনি বলতে পারবেন না।

ফরদাবাদ ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের সদস্য মানিক মিয়া জানান, গাছগুলো জলাশয়ের পাড়ে গ্রামবাসী লাগিয়েছেন। গাছগুলো হেলে পড়ে যাওয়ায় বিক্রি করে মাদ্রাসায় টাকা দিয়ে দিয়েছেন। সহকারী ভূমি কর্মকর্তা ও বন কর্মকর্তা এসেছিলেন। এসি ল্যান্ডের কাছে গ্রামের লোকজন গিয়েছিল। বিষয়টি মিটমাট হয়ে গেছে।

ছলিমাবাদ ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা ইদ্রিছ আলী জানান, মানিক মেম্বার গাওড়াটুলী জলাশয়ের পাড়ের ৭৮টি ছোট-বড় বিভিন্ন প্রজাতির গাছ কেটে বিক্রি করে দিয়েছেন। জলাশয়টি ইজারাভুক্ত। গাওড়াটুলী মাদ্রাসা এ বছর ইজারা নিয়েছে। ইউএনও তাঁকে এ বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দিতে বলেছেন।

সদ্য সাবেক উপজেলা বন কর্মকর্তা মোস্তফা কামাল বলেন, এসি ল্যান্ড তাঁকে বলার পর তিনি গাছের গুঁড়িগুলোর মাপ নিয়ে আসেন। ৭২টি গাছ কাটা হয়েছে। ইউপি সদস্য মানিক মিয়াসহ এলাকার লোকজন বলেছেন, এসি ল্যান্ডের সঙ্গে এ বিষয়ে তাঁরা সমঝোতায় আসবেন, তাই তিনি প্রতিবেদন দেননি।

সহকারী কমিশনার (ভূমি) কাজী আতিকুর রহমান জানান, বন কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠিয়ে ছিলেন। তাঁকে বলেছিলেন ঘটনার সত্যতা পেলে মামলা করতে।

ইউএনও একিমিত্র চাকমা জানান, এ বিষয়ে তিনি সহকারী ভূমি কর্মকর্তাকে প্রতিবেদন দিতে বলেছেন। প্রতিবেদন পেলে ব্যবস্থা নেবেন।

ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে নৌকা জয়ী

বাঞ্চারামপুর, রাজনীতি, 8 January 2024, 2025 Views,

চলারপথে রিপোর্ট :
দ্বাদশ সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়েছে। এ ফলাফলে জয়ী হয়েছেন আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রার্থী ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম। তিনি এক লাখ ৯৩ হাজার ৮৭০ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জাতীয় পার্টির আমজাদ হোসেন লাঙ্গল প্রতীকে পেয়েছেন ২ হাজার ৮১৭ ভোট।

৭ জানুয়ারি রবিবার রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান তার কার্যালয়ে এ ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে মোট ৭৬ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন তিনি।

ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে মোট ভোটার ২ লাখ ৬৪ হাজার ৪৩৩ জন। আসনটির ৯১টি ভোট কেন্দ্রের ৫৬৬টি ভোটকক্ষে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ করা হয়।

বাঞ্ছারামপুরে অবৈধ ম্যাজিক জাল জব্দ

বাঞ্চারামপুর, 16 February 2025, 734 Views,

চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলায় দেশের মৎস সম্পদ ধ্বংসকারী অবৈধ জাল জব্দের অভিযান পরিচালিত হয়েছে। আজ ১৬ ফেব্রুয়ারি রবিবার সকালে বাঞ্ছারামপুর উপজেলা চরশিবপুর-শান্তিপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন বাঞ্ছারামপুর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম।

এ সময় পৌনে ৪ ঘণ্টাব্যাপী অভিযানে ৩৫টি চায়না দুয়ারী ম্যাজিক জাল জব্দ করা হয়। পরে জালগুলো পুড়িয়ে ফেলা হয়েছে। এ সময় উপজেলা মৎস কর্মকর্তা শাহিদা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।

মেঘনা নদী থেকে অবাধে লুট হচ্ছে বালু

নবীনগর, বাঞ্চারামপুর, 16 January 2025, 1555 Views,

চলারপথে রিপোর্ট :
বাঞ্ছারামপুর উপজেলায় মেঘনা নদী থেকে অবাধে লুট হচ্ছে বালু। নরসিংদীর রায়পুরা উপজেলার একটি চক্র অবৈধভাবে প্রতিদিন অন্তত ২০ লাখ ফুট বালু উত্তোলন করছে। বালু লুটের ফলে নদীর তীরবর্তী গ্রামগুলো যেমন ভাঙন ঝুঁকিতে, তেমনি বিপুল অঙ্কের রাজস্ব হারাচ্ছে সরকার। এছাড়া চড়া মূল্যে বালুমহাল ইজারা নেওয়া বৈধ ইজারাদার প্রতিষ্ঠানও বিপাকে পড়েছে। গত ২২ ডিসেম্বর এ ঘটনায় প্রতিকার চেয়ে ইজারাদার প্রতিষ্ঠানটি ব্রাহ্মণবাড়িয়া জেলার জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেছে।

অভিযোগ উঠেছে, স্থানীয় প্রশাসন ও নৌপুলিশকে ম্যানেজ করেই দিনের পর দিন চলছে বালু লুট। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার ধরাভাঙ্গা এলাকায়ও মেঘনা নদী থেকে বালু লুট করছে রায়পুরার আরেকটি চক্র।

আরও পড়ুন
শীগ্রই ‘কালনী এক্সপ্রেস’ ট্রেন যাত্রাবিরতি করবে ব্রাহ্মণবাড়িয়ায়

খোঁজ নিয়ে জানা গেছে, বাঞ্ছারামপুর উপজেলার মরিচাকান্দি এলাকায় মেঘনা নদী থেকে প্রতিদিন অন্তত ১০টি ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছে পার্শ্ববর্তী নরসিংদীর রায়পুরা উপজেলার একটি বালুখেকো চক্র। প্রতিদিন অন্তত ২০ লাখ ফুট বালু উত্তোলন করছে চক্রটি। যার বাজারমূল্য অন্তত প্রায় ৫০ লাখ টাকা। গত এক মাসেরও বেশি সময় ধরে অবাধে বালু লুট করে বিক্রি করছে ওই চক্রটি। রীতিমতো অস্ত্রে সজ্জিত ক্যাডার বাহিনীর পাহারায় দিনভর চলে বালু উত্তোলন। বালুখেকো চক্রের নেতৃত্বে রয়েছেন নরসিংদীর রায়পুরা উপজেলার আলোকবালী ইউনিয়ন যুবদল নেতা কাইয়ূম মিয়া। তার সাথে আছে স্থানীয় কয়েকজন প্রভাবশালী। অবাধে বালু তোলার কারণে ভাঙন ঝুঁকিতে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার মরিচাকান্দি, কানাইগর ও শান্তিনগর গ্রাম।

অপরদিকে, নবীনগর উপজেলার ধরাভাঙ্গা এলাকায় মেঘনা নদীতে ৫-৭টি ড্রেজার দিয়ে গত এক সপ্তাহ ধরে অবৈধভাবে বালু উত্তোলন করছে রায়পুরা উপজেলার অপর একটি চক্র। স্থানীয় বিএনপির কয়েকজনকে নিয়ে এই চক্রের নেতৃত্ব দিচ্ছেন রায়পুরা উপজেলার মির্জাচর গ্রামের বাসিন্দা নূর ইসলাম। এই চক্রটি কয়েক মাস আগে নবীনগর উপজেলার চরলাপাং এলাকা থেকেও বালু উত্তোলন করে। পরবর্তীতে উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পাঁচটি ড্রেজার জব্দ করে। সম্প্রতি ড্রেজারগুলো ছাড়ানোর পর আবারও ধরাভাঙ্গা এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন শুরু করেছে। অনিয়ন্ত্রিতভাবে বালু উত্তোলনের ফলে ভাঙন ঝুঁকিতে রয়েছে নদীর তীরবর্তী গ্রামগুলো। এসব গ্রামের বাসিন্দারা নদীগর্ভে ঘর-বাড়ি বিলীন হওয়ার আতঙ্কে আছেন।

আরও পড়ুন
কসবায় ৫শ টাকার জন্য ফুফাতো ভাইয়ের হাতে মামাতো ভাই খুন

এদিকে, মেঘনা নদীর জাফরাবাদ বালু মহালটি প্রায় ৭৫ কোটি টাকায় ইজারা নিয়ে বিপাকে পড়েছে মুন্সি এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠান। ইজারার এক বছরের মধ্যে ইতোমধ্য ৯ মাস পেরিয়ে গেছে। মূলত এই মহালে বালুর জন্য আসা ক্রেতাদের অস্ত্রের মুখে জিম্মি করে রায়পুরার বালুখেকো চক্রটি নিজেদের কাছ থেকে বালু কেনার জন্য বাধ্য করছে বলে অভিযোগ করছে মুন্সি এন্টারপ্রাইজ। এর প্রতিবাদ করায় বালুমহাল সংলগ্ন এলাকায় অবস্থিত মুন্সি এন্টারপ্রাইজের কার্যালয়ে ওই চক্রটি কয়েকবার এসে হামলাও চালিয়েছে।

মুন্সি এন্টারপ্রাইজের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. নবীর হোসেন জানান, বৈধ ইজারাদার হয়েও আমরা নদী থেকে ঠিকমতো বালু উত্তোলন করতে পারছি না। সরকারি কোষাগারে যে টাকা দিয়ে মহাল ইজারা নিয়েছি, মেয়াদ ফুরিয়ে আসলেও সেই টাকা তুলতে পারছি না। অবৈধভাবে বালু উত্তোলনের পাশাপাশি রায়পুরার ওই চক্রটি ক্রেতাদের অস্ত্রের মুখে জিম্মি করে তাদের কাছ থেকে বালু কিনতে বাধ্য করে। যেহেতু তাদের ইজারা মূল্য দিতে হয়নি, সেহেতু তাদের পুরোটাই লাভ।

আরও পড়ুন
জমিতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম এর জানতে চাইলে তিনি বলেন, অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে। খুব দ্রুতই আমরা বড় রকমের অপারেশনে যাব। যেহেতু এটি বারবার হচ্ছে, সেজন্য শাস্তিও দ্বিগুণ হবে। অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে আমার সর্বোচ্চ চেষ্টা করবো।