ব্রাহ্মণবাড়িয়া রেস্তোরাঁ মালিকদের সাথে নিরাপদ খাদ্য বিষয়ক প্রশিক্ষণ

ব্রাহ্মণবাড়িয়া সদর, 23 March 2023,

পবিত্র মাহে রমজান উপলক্ষে
চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়ায় পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার প্রস্তুতকারি খাদ্যকর্মী ও রেস্তোরাঁ মালিকদের নিয়ে নিরাপদ খাদ্য বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৩ মার্চ বৃহস্পতিবার জেলা প্রশাসক ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হেলেনা পারভীনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জয়নাল আবেদিন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মেহেদী হাসান, জেলা কৃষি বিপনন কর্মকর্তা নাজমুল হোসেন, জেলা হোটেল রেস্তুরা মালিক সমিতি সাধারণ সম্পাদক ফকরুল আলম প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোঃ ফারহান ইসলাম।

এ সময় বক্তারা পবিত্র রমজান মাসসহ সবসময়ই স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশনার জন্য জেলার হোটেল রেস্তোরাঁর মালিকদের প্রতি আহ্বান জানান।

কর্মশালায় ১২৫ জনকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

Leave a Reply

লেবানন–সিরিয়া সীমান্তে ইসরায়েলি হামলায় নিহত ৪

অনলাইন ডেস্ক : লেবাননের সিরিয়া সীমান্তের কাছে একটি গাড়িতে ইসরায়েলি Read more

নদীর প্লাবনভূমি ও কৃষিজমি ভরাটের অভিযোগে…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়ায় নদীর প্লাবনভূমি ও কৃষিজমিতে অবৈধভাবে বালু Read more

অপহৃত ৭ম শ্রেণীর শিক্ষার্থী উদ্ধার, শ্রীপুরে…

জায়েদুল কবির ভাঙ্গি : গাজীপুরের শ্রীপুর উপজেলায় সপ্তম শ্রেণীর এক Read more
ফাইল ছবি

মঙ্গলবার নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ

অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নবনির্বাচিত সংসদ Read more

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন পরিচয়ে চাঁদা দাবির…

দুলাল মিয়া : বিজয়নগরে র‌্যাব সদস্য পরিচয়ে সাধারণ মানুষের কাছ Read more

ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র দোয়া…

দুলাল মিয়া : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সন ও সাবেক Read more

ব্রাহ্মণবাড়িয়ায় সর্বোচ্চ ভোট পেয়েছেন ইঞ্জিনিয়ার শ্যামল

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলার ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতেই Read more

ব্রাহ্মণবাড়িয়ায় যারা এমপি নির্বাচিত হলেন

দুলাল মিয়া : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া জেলার ৬টি Read more

হেরে গেলেন যেসব হেভিওয়েট প্রার্থীরা

অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রভাবশালী ও আলোচিত Read more

গাজীপুর জেলার ৪ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী…

জায়েদুল কবির ভাঙ্গি, গাজীপুর: গাজীপুরের পাঁচটি সংসদীয় আসনের নির্বাচনে চারটিতে Read more

ভোটের দিন ধানের শীষের পক্ষে ভোটার…

দুলাল মিয়া : ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের ধানের শীষ Read more

নির্বাচনী দায়িত্ব পালনকালে পোলিং কর্মকর্তার মৃত্যু

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় নির্বাচনী দায়িত্ব পালনরত Read more

ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের ৯৮ ব্যাচের রজত জয়ন্তী পালিত

ব্রাহ্মণবাড়িয়া সদর, 1 July 2023, 1654 Views,

চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণাঢ্য আয়োজনে ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের ৯৮ ব্যাচের রজত জয়ন্তী আজ ১ জুলাই শনিবার দিনব্যাপী বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রথম পর্বে সকাল ৯টায় ৯৮ ব্যাচের শিক্ষার্থীরা বিদ্যালয় প্রাঙ্গন থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয়ে গিয়ে শেষ হয়।

দুপুরে বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোহাম্মদ সেলিম শেখ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ বাহারুল ইসলাম মোল্লা ও ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক গোপাল সূত্রধর।

স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন সদর উপজেলা ইউসিসিএ’র (বিআরডিবি) চেয়ারম্যান আবু কাউছার, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মোঃ তাজুল ইসলাম, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডঃ আবদুল্লাহ আল-মামুন প্রমুখ। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠান পরিবেশিত হয়।

ব্রাহ্মণবাড়িয়ায় যুবদলের বিক্ষোভ মিছিল ও পথসভা

ব্রাহ্মণবাড়িয়া সদর, 10 June 2023, 1624 Views,

কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক আবদুল মোনায়েমের মুক্তির দাবিতে

চলারপথে রিপোর্ট :
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আবদুল মোনায়েমকে গ্রেপ্তারের প্রতিবাদ ও অবিলম্বে তাকে মুক্তি দেয়ার দাবিতে গতকাল শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ায় যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।

বিকেলে শহরের পাওয়ার হাউজ রোড থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে মিছিলটি কালীবাড়ি মোড় প্রদক্ষিণ শেষে কালীবাড়ি মোড়ের মোল্লা প্লাজার সামনে পথসভা অনুষ্ঠিত হয়।

জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আবদুর রহিম গোলাপের সভাপতিত্বে ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদের সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, সাবেক সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট গোলাম সারওয়ার খোকন ও আনিছুর মঞ্জু, সদর উপজেলা যুবদরেল আহবায়ক জিয়াউল হক প্রমুখ।

পথসভায় বক্তারা বলেন, গ্রেপ্তার না করার বিষয়ে উচ্চ আদালতের নির্দেশনা অমান্য করে পুলিশ জেলা কারাগারের ফটক থেকে বারবার মিথ্যা মামলায় কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক আবদুল মোনায়েমকে গ্রেপ্তার করে। বক্তারা অবিলম্বে তাঁর মুক্তির দাবি জানান।

ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামীলীগ আয়োজিত ভার্চুয়ালি নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী

জাতীয়, ব্রাহ্মণবাড়িয়া সদর, 3 January 2024, 2153 Views,

চলারপথে রিপোর্ট :
আওয়ামীলীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি-জামাতের চরিত্র হলো দুর্নীতি করা, অগ্নি সন্ত্রাস করে মানুষ হত্যা করা।

তিনি আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ ৩ জানুয়ারি বুধবার বিকেলে গণভবন থেকে টাঙ্গাইল, গাইবান্ধা, রাজশাহী, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও চট্টগ্রামের (সন্দ্বীপ) আওয়ামীলীগ আয়োজিত ভার্চুয়ালি নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরো বলেন, ৭ জানুয়ারি দুর্বৃত্তপরায়নতার জবাব দিতে হবে ব্যালেটের মাধ্যমে। তিনি বলেন, এই নির্বাচন বাংলাদেশের জন্য খুবই জরুরি। যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেনা, তারা দেশটাকে ধ্বংস করে দিতে চায়।

তিনি ভোটাররা যাতে শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেই পরিবেশ করে দেয়ার জন্য প্রার্থীদের প্রতি আহবান জানান। প্রধানমন্ত্রী বলেন, জনতার জয় হবে। নির্বাচনটা যাতে শান্তিপূর্ণভাবে হয় সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। তিনি বলেন, শান্তিপূর্নভাবে মানুষ তাদের ভোটের অধিকার প্রয়োগ করবেন। তাদের ইচ্ছেমতো ভোট দেবেন। এখানে কেউ কাউকে বাঁধা দিতে পারবেন না। কোন প্রকার সংঘাত আমি চাইনা।

ব্রাহ্মণবাড়িয়ার নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে জেলা আওয়ামীলীগ আয়োজিত ভার্চুয়ালি নির্বাচনী জনসভায় সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সভাপতি ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৩-(সদর-বিজয়নগর) আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।

এ সময় তিনি প্রধানমন্ত্রীর সাথে ব্রাহ্মণবাড়িয়া-৪-(কসবা-আখাউড়া) আসনের সংসদ সদস্য ও আগামী নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক, ব্রাহ্মণবাড়িয়া-৬-(বাঞ্ছারামপুর) আসনের সংসদ সদস্য ও আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ক্যাপ্টেন (অবঃ) এবি তাজুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া-১-(নাসিরনগর) আসনের সংসদ সদস্য ও আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বি.এম ফরহাদ হোসেন সংগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া-৫- (নবীনগর) আসনের সাবেক সংসদ সদস্য ও আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফয়জুর রহমান বাদল, ব্রাহ্মণবাড়িয়া-২-(সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর নির্দেশে আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারকারী শিক্ষক নেতা শাহজাহান আলম সাজু, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম ওরফে শিউলী আজাদ, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু, ব্রাহ্মণবাড়িয়া পৌর সভার মেয়র মিসেস নায়ার কবির, বিজয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মিসেস নাছিমা মুকাই আলী ও মাউশির সাবেক মহাপরিচালক এবং ইউনির্ভাসিটি অব ব্রাহ্মণবাড়িয়ার ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ফাহিমা খাতুনকে পরিচয় করিয়ে দেন।

সভাপতির বক্তব্যে র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি আওয়ামীলীগ সরকারের আমলে ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের ফিরিস্তি তুলে ধরে ব্রাহ্মণবাড়িয়ায় একটি সরকারি বিশ্ববিদ্যালয়, একটি সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল, একটি কৃষি কলেজ ও একটি মর্ডাণ স্টেডিয়াম করে দেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দাবি জানান।

নির্বাচনী জনসভায় নতুন প্রজন্মের প্রথম ভোটার জান্নাতুল ফেরদৌস মীম ও ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের একজন ছাত্র বক্তব্য রাখেন। এর আগে সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করা হয়।

এদিকে প্রধানমন্ত্রীর ভার্চুয়ালি নির্বাচনী জনসভা উপলক্ষে দুপুরের পর থেকেই বিভিন্ন এলাকা থেকে ঢাক-ঢোল পিটিয়ে ও বিভিন্ন ব্যানার, ফেস্টুন হাতে নিয়ে আওয়ামীলীগের কর্মী-সমর্থকরা নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে প্রবেশ করতে থাকে। বিকেলের আগেই কানায় কানায় পূর্ন হয়ে যায় নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয় মাঠ। জনসভায় নারীদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। কর্মী-সমর্থকদের নৌকা-নৌকা শ্লোগানে প্রকম্পিত হয় নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয় মাঠ।

ওমরাহ করতে যাচ্ছেন ফ্রনটিয়ার সম্পাদক আব্দুল মালেক

ব্রাহ্মণবাড়িয়া সদর, 23 November 2023, 1249 Views,

চলারপথে রিপোর্ট :
পবিত্র ওমরাহ পালন করতে পূণ্যভুমি সৌদি আরবের মক্কা-মদিনায় যাচ্ছেন, দ্য ডেইলি এএমটিভি বাংলা ও দৈনিক ফ্রনটিয়ার সম্পাদক, জনপ্রিয় আইপি চ্যানেল এএমটিভি বাংলা এবং এ মালেক গ্রুপের চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী, ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র পরিচালক ও সমাজসেবক জনাব আব্দুল মালেক।

আজ ২৩ নভেম্বর বৃহস্পতিবার সকালের ট্রেনে তিনি ব্রাহ্মণবাড়িয়া ত্যাগ করেন। সন্ধ্যা ৬ টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলান্স এর একটি বিমান যোগে পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করবেন।

তিনি আগামী ০৭ ডিসেম্বর বৃহস্পতিবার বাংলাদেশে ফিরে আসবেন বলে তাঁর পারিবারিক সূত্রে জানা গেছে।

সময় স্বল্পতাহেতু তিনি তাঁর বন্ধু-বান্ধব আত্মীয় স্বজন ও সুধী মহলের অনেকের সাথে সাক্ষাৎ করতে পারেননি। এজন্য তিনি সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।

আজ থেকে শুরু হচ্ছে অদ্বৈত মেলা

ব্রাহ্মণবাড়িয়া সদর, 31 December 2022, 1938 Views,
স্টাফ রিপোর্টার:
আজ ১ জানুয়ারি থেকে ৩ জানুয়ারি পর্যন্ত তিতাস আবৃত্তি সংগঠনের আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত হবে অমর কথাশিল্পী অদ্বৈত মল্লবর্মণ স্মরণে অদ্বৈত মেলা-২০২৩। ১ জানুয়ারি বিকেল চারটায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে এ মেলার উদ্বোধন করবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বিশিষ্ট লেখক-যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জননেতা উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পি। এদিন সন্ধ্যায় আবৃত্তি-নৃত্য-সঙ্গীতানুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব-বিশিষ্ট লেখক মফিজ উদ্দিন ফরিদ।
২ জানুয়ারি বিকেল চারটায় অনুষ্ঠিত হবে ছড়া সম্মেলন। শুভ সূচনা করবেন বিশিষ্ট কবি আবদুল মান্নান সরকার। প্রধান অতিথি থাকবেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা কবি মো. আবদুল কুদদূস। এদিন সন্ধ্যায় আবৃত্তি-নৃত্য-সঙ্গীতানুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন যোগাযোগ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব সৈয়দা ফারহানা কাউনাইন।
৩ জানুয়ারি বিকাল ৪ টায় প্রদান করা হবে অদ্বৈত সম্মাননা। অদ্বৈত সম্মাননা পাবেন অদ্বৈত গবেষক মানিক রতন শর্মা। এসময় প্রধান অতিথি থাকবেন জেলা প্রশাসক মো. শাহগীর আলম। এদিন সন্ধ্যায় আবৃত্তি-নৃত্য-সঙ্গীতানুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলী আজাদ এম.পি।

প্রতিদিনের অনুষ্ঠানে বাংলাদেশ ও ভারতের শিল্পীরা অংশ গ্রহণ করবেন।

অদ্বৈত মেলায় সংস্কৃতিপ্রিয় সকলকে উপস্থিত থেকে সহায়তা করতে অনুরোধ জানিয়েছেন তিতাস আবৃত্তি সংগঠনের পরিচালক মো. মনির হোসেন, সহকারি পরিচালক উত্তম কুমার দাস ও সুজন সরকার। ২০১৩ সাল থেকে তিতাস আবৃত্তি সংগঠন ব্রাহ্মণবাড়িয়ায় এ মেলার আয়োজন করে আসছে।