আখাউড়ায় গণহত্যা দিবস পালিত

আখাউড়া, 25 March 2023,

চলারপথে রিপোর্ট :
২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আখাউড়া প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৫ মার্চ শনিবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার অংগ্যজাই মারমার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মোঃ মুরাদ হোসেন ভূইয়া।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ জুয়েল মজুমদার, উপজেলা যুবলীগের য্গ্মু আহবায়ক আব্দুল মমিন বাবুল, আখাউড়া থানার ওসি (তদন্ত) মোঃ শফিকুল ইসলাম, আখাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাক হান্নান খাদেম, টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ জালাল হোসেন মামুন প্রমুখ।

এর আগে প্রজেক্টরের মাধ্যমে ২৫ মার্চের গণহত্যার উপর একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

এসময় বক্তারা ২৫ মার্চের তাৎপর্য তুলে ধরেন বলেন, পাকিস্তানী হানাদার বাহিনী সেই রাত্রে ঘুমন্ত নিরস্ত্র বাঙালী জাতির উপর নির্মম ধ্বংষযজ্ঞ চালায়। পৈশাচিক নির্যাতন করে হাজার হাজার মানুষকে হত্যা করে। বক্তারা এ ঘটনার তীব্র নিন্দা ও ঘৃণা প্রকাশ করেন।

Leave a Reply

জুলাই শহীদের কবর জিয়ারতের মাধ্যমে বাঞ্ছারামপুরে…

দুলাল মিয়া : জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারতের মধ্য দিয়ে Read more

ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচনী জনসভায় যোগ দিলেন তারেক…

দুলাল মিয়া : বিএনপির চেয়ারপার্সন তারেক রহমান ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত নির্বাচনী Read more

সড়ক দুর্ঘটনায় বৈষম্যবিরোধী শহীদ ছাত্রের বাবা…

দুলাল মিয়া : সড়ক দুর্ঘটনায় মো. ছোয়াব মিয়া (৬০) নিহত Read more

ব্রাহ্মণবাড়িয়ায় তারেক রহমানের আগমন উপলক্ষে আনন্দ…

দুলাল মিয়া : বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় Read more

সৌদি আরবে স্ট্রোকে বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

চলারপথে রিপোর্ট : সৌদি আরবের জেদ্দায় স্ট্রোক করে মোহাম্মদ হকসাব Read more

আশুগঞ্জে ২৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ এলাকা থেকে ২৪ কেজি Read more

ব্রাহ্মণবাড়িয়া-৩ : খালেদ হোসেন মাহবুব শ্যামলের…

দুলাল মিয়া ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর উপজেলার ৮ ইউনিয়ন) আসনে Read more

ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে ধানের শীষ পেলেন ইঞ্জিনিয়ার…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের জন্য ধানের শীষ প্রতীক পেয়েছেন Read more

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে খেজুর গাছ প্রতীক পেলেন…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে প্রতীক বরাদ্দের অংশ হিসেবে খেজুর Read more

ব্রাহ্মণবাড়িয়ায় নতুন ভোটারদের নিয়ে গণতন্ত্র অলিম্পিয়াড…

দুলাল মিয়া : নাগরিক সম্পৃক্ততা, গণতান্ত্রিক সংস্কার ও বিশ্বাসযোগ্য নির্বাচন Read more

বাংলাদেশের পাশে দাঁড়িয়ে আইসিসিকে নতুন বার্তা…

অনলাইন ডেস্ক : টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত Read more

ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের বারান্দা থেকে নবজাতক কন্যাশিশু…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর ইউনিয়ন পরিষদের পাশের Read more

বঙ্গবন্ধু হত্যার নেপথ্যের কুশীলবদের চিহ্নিত করতে কমিশন গঠন করা হবে: আইনমন্ত্রী

আখাউড়া, 15 August 2023, 1260 Views,

চলারপথে রিপোর্ট :
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ও কসবা-আখাউড়ার সংসদ সদস্য এড. আনিসুল হক বলেছেন, বঙ্গবন্ধুর হত্যার নেপথ্যের কুশীলবদের চিহ্নিত করার জন্য একটি কমিশন তৈরি করা হবে।

সেই আইন প্রায় ড্রাফট হয়ে গেছে। জনগণ সহযোগিতা করলে সেই আইন পাশ করা হবে। আমরা নতুন প্রজন্মকে বাংলাদেশের সত্যিকারের ইতিহাস জানাতে চাই।

আমরা কোন প্রতিহিংসার জন্য তাদেরকে চিহ্নিত করবো না। বাঙালির সামনে সত্য ইতিহাস উপস্থাপন করার জন্য তাদেরকে চিহ্নিত করবো। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আজ ১৫ আগস্ট মঙ্গলবার সকালে আখাউড়া উপজেলা আওয়ামীলীগ ও সহযোগীদের সংগঠনের আয়োজনে আখাউড়া রেলওয়ে ষ্টেশন চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী আনিসুল হক বলেন, বঙ্গবন্ধু যখন বাংলাদেশকে সোনার বাংলা করার স্বপ্ন দেখছিলেন, তখন কিছু বেইমান, মিরজাফর তাকে হত্যা করে। শুধু তাকে নয়, তাঁর পরিবারের ১৭ জনকে হত্যা করা হয়েছিল। আমরা বলতে পারি বঙ্গবন্ধুকে হত্যার উদ্দেশ্য ছিল, বাংলাদেশকে হত্যা করা। তারা মনে করেছিল বঙ্গবন্ধুকে স্ব-পরিবারে হত্যা করা গেলে বাংলাদেশকেও হত্যা করা যাবে।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধু হত্যার প্রতিশোধ নিতে হবে। তবে হত্যা করে আমরা প্রতিশোধ নিতে চাই না। যারা ষড়যন্ত্র করেছিল, যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল তারা বাংলাদেশকে হত্যা করতে চেয়েছিল। আমাদের প্রতিশোধ হবে বাংলাদেশকে সোনার বাংলা বানিয়ে দেখাবো, বাংলাদেশে বঙ্গবন্ধু কোন দিন মরবে না। বঙ্গবন্ধুকে বাংলাদেশে মারা যায় না।

যারা খুনি তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়েছি সেটা আলাদা কথা। বঙ্গবন্ধুর হত্যার কুশীলবদের চিহ্নিত করা হবে। নতুন প্রজন্ম যাতে জানতে পারে এরাই বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যা করেছে। জাতির পিতার পরিবারকে হত্যা করেছিল। বাংলাদেশের ভার তাদের (খুনিদের) পরিবারের হাতে যেন তুলে না দেয়। তাদের হাতে দেশের ভার গেলে তারা দেশকে বিরান করে ফেলবে।

ষড়যন্ত্রকারীরা বসে নাই মন্তব্য করে আনিসুল হক বলেন, আইনে একটা কথা আছে ষড়যন্ত্র সব সময় অন্ধকারে হয়। এই অন্ধকারের রাজনীতিবিদরা এখনও বিএনপি জামাতে আছে। তারা এখনো ষড়যন্ত্র করছে। তারা দেশকে ধ্বংস করতে চায়। এই ষড়যন্ত্রকারীদের ব্যাপারে সজাগ থাকতে হবে।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আজকের শোককে শক্তিতে পরিণত করতে হবে। বঙ্গবন্ধুর প্রতি আামাদের যে ঋণ তা পরিশোধ করার জন্য বাংলাদেশকে সোনার বাংলা গড়ার শপথ নিতে হবে।

আইন মন্ত্রী আরো বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল দেশে আইনের শাসন থাকবে। তার কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশে ফিরে আন্দোলন করে ক্ষমতায় আসার পর দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। তিনি যুদ্ধাপরাধীদের বিচার করেছেন, বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার করেছেন। জেল হত্যাকারীদের বিচার করেছেন। এর নামই হচ্ছে আইনের শাসন। উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরীর সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, পৌর আওয়ামীলীগের সভাপতি এড. আব্দুল্লাহ ভূইয়া বাদল, উপজেলা যুবলীগের য্গ্মু আহবায়ক আব্দুল মমিন বাবুল প্রমুখ।

এর আগে তিনি সকাল সোয়া এগারটায় ঢাকা থেকে আন্ত:নগর মহানগর এক্সপ্রেস ট্রেনে আখাউড়া এসে পৌঁছেন।

আখাউড়া স্থলবন্দরে ২ দিন আমদানি-রপ্তানি বন্ধ

আখাউড়া, আন্তর্জাতিক, 18 September 2023, 2270 Views,
ফাইল ছবি

চলারপথে রিপোর্ট :
বিশ্বকর্মাপূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া স্থলবন্দর দিয়ে ২ দিন বন্ধ থাকবে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম। তবে বন্ধের সময় স্থলবন্দর দিয়ে ভারত ও বাংলাদেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম জানান, বিশ্বকর্মাপূজা উপলক্ষে ১৮ ও ১৯ সেপ্টেম্বর দুইদিন ভারতীয় ব্যবসায়ীরা আখাউড়া স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখবেন বলে জানিয়েছেন। পূজার ছুটি শেষে ২০ সেপ্টেম্বর থেকে যথারীতি আমদানি-রপ্তানি কার্যক্রম চলবে।

উল্লেখ্য, দেশের অন্যতম বৃহৎ ও রপ্তানিমুখী আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রতিদিন গড়ে দেড় লাখ মার্কিন ডলার মূল্যের বিভিন্ন পণ্য রপ্তানি হয় উত্তরপূর্ব ভারতে। রপ্তানি পণ্যগুলোর মধ্যে রয়েছে হিমায়িত মাছ, প্লাস্টিক, রড, সিমেন্ট ও বিভিন্ন খাদ্যসামগ্রী ইত্যাদি।

আখাউড়া স্থলবন্দরে ভারতগামী যাত্রীদের ভিড়

আখাউড়া, 23 December 2022, 1798 Views,
স্টাফ রিপোর্টার:
জাতীয় ছুটি তিনদিন। কর্মব্যস্ততার ফাঁকে পাওয়া এ ছুটি কাজে লাগাচ্ছেন সরকারি চাকরিজীবিসহ নানা পেশার মানুষেরা। কেউ চিকিৎসার জন্য, কেউবা ব্যবসায়িক আবার কেউ বা নিখাদ ঘুরতে ছুটছেন ভারতে। ফলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে ভারতগামী যাত্রীদের ভিড় বেড়েছে। গতকাল শুক্রবার দুপুর ২টা পর্যন্ত এপার-ওপারের প্রায় সাত শতাধিক পাসপোর্টধারী যাত্রী পারাপার হয়েছেন। এর মধ্যে বাংলাদেশ থেকে ওপারে গেছেন ৩৮৬ জন। ইমিগ্রেশন কর্মকর্তারা বলছেন, দিন শেষে এই সংখ্যা দ্বিগুণ হবে। মূলত তিনদিনের টানা ছুটির কারণে পারাপার অনেক বেড়ে গেছে। হঠাৎ করে যাত্রীর ঢলে হিমশিম খাচ্ছেন কাস্টমস কর্মকর্তারা।
যাত্রীদের সাথে কথা বলে জানা যায়, অধিকাংশ যাত্রী চিকিৎসার পাশাপাশি ভ্রমণ করতে ভারতে গমন করছেন। তবে অনেকে ব্যবসাসহ জরুরি কাজের কথাও বলেছেন।

মৌলভীবাজারের আজমল হোসেন নামের আরেক যাত্রী জানান, বড় ভাইয়ের চিকিৎসার জন্য তারা ভারতে যাচ্ছেন। সকালে শতাতিক যাত্রীর সাথে তারাও লাইনে দাঁড়িয়ে পড়েন। তবে ইমিগ্রেশন কর্মকর্তাদের আন্তরিকতায় খুব সহজেই কাজ সম্পন্ন করতে পেরেছেন।

বন্দরের আমদানি-রপ্তানিকারক কাউসার ভূঁইয়া বলেন, ‘শুক্র ও শনিবার সপ্তাহিক বন্ধ, রবিবার বড়দিনের ছুটি। টানা তিনদিন ছুটি পাওয়ায় পর্যটকরা ভারতে ছুটছেন। সুর্য উঠার আগেই লাইনে দাঁড়িয়ে পড়েন শতাধিক যাত্রী। দুপুরের পর সেই লাইন আরো দীর্ঘ হয়।’
আখাউড়া ইমিগ্রেশনের সহকারি ইনচার্জ দেওয়ান মুরশেদুল হক বলেন, ‘অন্য যে কোনো দিনের তুলনায় ছুটিতে ভীড় একটু বেশি থাকে। তবে খুব কম সময়ে যাত্রীদের সেবা দেওয়া হচ্ছে।’

আশা নিয়ে বিদেশে যাওয়া ফরিদ এলেন কফিনবন্দি হয়ে

আখাউড়া, 9 July 2024, 750 Views,

চলারপথে রিপোর্ট :
বুক ভরা আশা নিয়ে বিদেশ পাড়ি দেওয়া ফরিদ মিয়া বাড়ি ফিরেছেন ঠিকই কিন্তু জীবিত নয় কফিনবন্দি হয়ে। আইনি প্রক্রিয়া শেষে ১৮ দিনের মাথায় ৮ জুলাই সোমবার রাতে তার মরদেহ নিজ জন্মভূমি ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের তুলাবাড়ি গ্রামে আসলে অশ্রুসিক্ত নয়নে শেষ বিদায় দিলেন আত্মীয়-স্বজনসহ পাড়া প্রতিবেশীরা।

ধার-দেনা করে ভাগ্য বদলের আশায় সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন ফরিদ মিয়া। সেখানে রিয়াদ শহরে বড় একটি কোম্পানিতে শ্রমিকের কাজ করতেন। দেশে আসার আনন্দে স্ত্রী, সন্তানসহ মায়ের জন্য কেনাকাটার পর ল্যাগেজ বেঁধে সব প্রস্তুতি শেষ করেন। প্রতিক্ষার পালা যেন তার শেষ হচ্ছে না, কবে দেশে ফিরবেন। এরই মধ্যে দেশে আসার ৩ দিন আগে হঠাৎ গত ২০ জুন সৌদি আরবের রিয়াদে স্ট্রোক করে তিনি ইন্তেকাল করেন।

এদিকে আজ ৯ জুলাই মঙ্গলবার বাদ জোহর তুলাবাড়ি জামে মসজিদ মাঠে জানাযা শেষে ধাতুরপহেলা কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।

এর আগে, রাতে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে সেখান থেকে পরিবারের সদস্যরা তার মরদেহ গ্রহণ করেন। এরপর সড়ক পথে মরদেহ লাশবাহী একটি অ্যাম্বুলেন্সে করে গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়। মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছলে শুরু হয় শোকের মাতম। পরিবার পরিজন আর স্বজনদের আহাজারিতে বাতাস ভারী হয়ে ওঠে। এক নজর দেখতে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনসহ এলাকার শতশত লোকজন তার বাড়িতে ভিড় করেন।

নিহত ফরিদ মিয়া ওই গ্রামের মৃত ছায়েদ মিয়ার ছেলে। তার পরিবারে মা, স্ত্রী, ১ মেয়ে ও ২ ছেলে রয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, আজ থেকে প্রায় ৭ বছর আগে ফরিদ মিয়া সৌদি আরব পাড়ি জমান। সেখানে রিয়াদ শহরে তিনি একটি বড় কোম্পানিতে কাজ করতেন। সর্বশেষ গত প্রায় ২ বছর আগে দেশে আসেন। গত ২৪ জুন দেশে আসার কথা ছিল। বাড়িতে আসার ৩ দিন আগে স্ট্রোক করে মায়াভরা এ পৃথিবী থেকে না ফেরার দেশে চলে যান।

ইউপি সদস্য মো. আলমগীর হোসেন বলেন, ফরিদ খুবই একজন কর্মঠ লোক ছিলেন। দেশে থাকতে কাজ ছাড়া কিছুই বুঝতেন না। পরিবারের সদস্যদের মুখে হাসি ফোঁটাতে অনেক কষ্ট করে বিদেশে যান। এরপর পরিবারটা ভালোই চলছিল। হঠাৎ স্ট্রোক করে এভাবে তিনি মারা যাবেন তা কখনো ভাবিনি। বাদ জোহর জানাজার শেষে তার দাফন সম্পন্ন করা হয়েছে।

আখাউড়ায় প্রেসক্লাবের পিঠা উৎসব অনুষ্ঠিত

আখাউড়া, 22 January 2024, 1058 Views,

চলারপথে রিপোর্ট :
আখাউড়া প্রেসক্লাবের উদ্যোগে রবিবার ২২ জানুয়ারি সন্ধ্যায় প্রেসক্লাব কার্যালয়ে পিঠা উৎসব হয়েছে। অনুষ্ঠানে রাজনীতিবিদ, প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিকদের মিলন মেলা বসে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আখাউড়া পৌরসভার মেয়র ও আখাউড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তাকজিল খলিফা কাজল।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত চক্রবতীর্, জেলা পরিষদের সদস্য সাংবাদিক মোঃ সাইফুল ইসলাম, আখাউড়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ শফিকুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি শাহাদাৎ হোসেন।

কাজী হান্নান খাদেমের সঞ্চালনা অনুষ্ঠানে ম্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন বাবুল, জেলা পরিষদের সাবেক সদস্য মোঃ আতাউর রহমান নাজিম, উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, উপজেলা যুবলীগের যু্গ্ম আহবায়ক মোঃ আব্দুল মমিন বাবুল, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল ফারুক বকুল।

বক্তারা বলেন, বাঙালী ঐতিহ্যের একটি গুরুত্বপুর্ণ অংশ শীতের পিঠা। শীতকালে গ্রাম বাংলার ঘরে ঘরে মানুষ নানান রকম সুস্বাধু পিঠা তৈরি করে পরিবার ও প্রতিবেশি নিয়ে আনন্দ করে খায়। পিঠা উৎসবের আয়োজন করায় সাংবাদিকদেরকে ধন্যবাদ জানান বক্তারা।

এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন আখাউড়া রেলওয়ে নিরাপত্তা বানিহীর (আরএনবি) চীফ ইন্সপেক্টর মোঃ আবু সুফিয়ান, আখাউড়া ইমিগ্রেশন পুলিশের সাব-ইন্সপেক্টর স্বপন চন্দ্র দাস, পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী মোঃ ফয়ছাল আহমেদ খান, পৌর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আব্দুল হান্না, যুবলীগ নেতা মনির হোসেন সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।