নবীনগরে জাল নোট খেয়ে ফেলার চেষ্টা

নবীনগর, 26 March 2023,

মোবাইল কোর্ট দেখে

চলারপথে রিপোর্ট :
নবীনগরে জাল টাকা ছড়ানোর অভিযোগে জুরু মিয়া (৪৫) নামের এক ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ ২৬ মার্চ রবিবার বিকেলে উপজেলা সদরের চালের আড়ত থেকে তাকে আটক করা হয়। পরে তাকে এ সাজা দেন ভ্রাম্যমাণ আদালত।

জুরু মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার পূর্বভাগ ইউনিয়নের বেল্লা গ্রামের নুরু মিয়ার ছেলে।

নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট একরামুল ছিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জুরু মিয়ার বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি জাল নোট বহন ও বিনিময়ে করে প্রতারণা করে আসছেন। বিকেলে চারটি এক হাজার টাকার জাল নোট নিয়ে তিনি আড়তে চাল কিনতে যান। এসময় দোকানদাররা তাকে আটক করে পুলিশে খবর দেন। পুলিশ তাকে আটকের পর আমি ঘটনাস্থলে যাই। আমাদের দেখে মুখে ঢুকিয়ে তিনি জাল টাকা খেয়ে ফেলার চেষ্টা করেন কিন্তু পারেননি। এ ঘটনায় জুরু মিয়াকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

Leave a Reply

কেন্দ্রের নিরাপত্তায় ব্রাহ্মণবাড়িয়ায় যৌথবাহিনীর সমন্বিত মহড়া

দুলাল মিয়া : সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে ব্রাহ্মণবাড়িয়ায় Read more

ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের পক্ষে…

দুলাল মিয়া : ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের পক্ষে লিফলেট Read more

আখাউড়া পরিত্যক্ত অবস্থায় দুটি এয়ারগান উদ্ধার

চলারপথে রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের নোনাসার Read more

নির্বাচনি জ্বরে কাঁপছে ব্রাহ্মণবাড়িয়া-২, আলোচনায় খেজুর…

দুলাল মিয়া : মাঝখানে আর মাত্র ৩দিন বাকি। নির্বাচনি জ্বরে Read more

ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের মাঝে কোরআন শরিফ বিতরণ

চলারপথে রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর ও নবীনগর এবং কুমিল্লার Read more

বৈষম্যের বিরুদ্ধে জুলাই গণ-অভ্যুত্থান ছিল ঐতিহাসিক…

অনলাইন ডেস্ক : সামাজিক বৈষম্য দূর করে ‘ইনসাফভিত্তিক রাষ্ট্র’ প্রতিষ্ঠার Read more

ক্ষমতায় এলে সবার আগে তিস্তা মহাপরিকল্পনা…

অনলাইন ডেস্ক : ক্ষমতায় এলে সর্বপ্রথম তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে গুরুত্ব Read more

বিএনপি সরকার গঠন করতে পারলে প্রতিটি…

দুলাল মিয়া : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে Read more

ব্রাহ্মণবাড়িয়ায় তিন দিনে পৌঁছেছে ৯ হাজারের…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলায় পোস্টাল ভোট সংগ্রহ কার্যক্রমে ব্যাপক Read more

যে দেশকে বিশ্বাস করে না, সে…

অনলাইন ডেস্ক : স্বাধীন বাংলাদেশে জামায়াতে ইসলামীকে সমর্থন করা সম্ভব Read more

ব্রাহ্মণবাড়িয়ায় আন্তঃজেলা ডাকাত চক্রের প্রধান গ্রেফতার

দুলাল মিয়া : আন্তঃজেলা ডাকাত দলের সর্দারকে গ্রেফতার করেছে ব্রাহ্মণবাড়িয়া Read more

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে অস্ত্র উদ্ধার

চলারপথে রিপোর্ট : ফেনীর ছাগলনাইয়া সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে একটি Read more

বিদ্যালয়ের ছাদের অংশ ধ্বসে দুই শিক্ষক আহত

নবীনগর, 20 May 2024, 1080 Views,

চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার সাতমোড়া বিদ্যালয়ের একটি বহুতল ভবনের ছাদের কয়েকটি অংশ ধ্বসে দুইজন শিক্ষক আহত হয়েছেন। গত রবিবার এ ঘটনা ঘটে। আহত দুই শিক্ষক হলেন বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক রফিকুল ইসলাম (৩৩), শরীরচর্চা শিক্ষক মোঃ আল আমিন (৩৫)। আহত দুজন শিক্ষকের একজনের মাথায় এবং অপর একজনের হাতে গুরুতর জখম হয়।

তাদেরকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

জানা যায়, বিদ্যালয়ের দক্ষিণ-পশ্চিম পাশের বহুতল ভবন জরাজ্বীর্ণ। যেকোনো মুহূর্তে ছাদ ধ্বসে বড়ধরনের দুঘটনার আশঙ্কা রয়েছে।

এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ অলিউল্লাহ জানান, ১৯৯৫ সালে ভবটি নির্মিত হলেও তো জরাজ্বীর্ণ হয়ে পড়েছে। অনেকদিন আগে ওইভবনের ছাদের ফাটল ধরেছে। আজকের ছাদের কয়েকটি অংশ ধসে দুইজন শিক্ষক আহত হয়েছে। যেকোনো মুহূর্তে ছাদ ধসে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা হয়েছে। আমি বিষয়টি ইতিমধ্যে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল মান্নান ভবনটি দ্রুত সংস্কার বা ভবনটি দ্রুত অপসারণ করে নতুন ভবন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন।

এ ব্যাপারে জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জুলফিকার হোসেন জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিষয়টি আমাকে অবগত করেছেন। ভবনটি ব্যবহার না করতে নির্দেশ দিয়েছি এবং আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জানিয়ে পরবর্তী ব্যবস্থা দেওয়া হবে বলে তিনি জানান।

অস্ত্রসহ যুবলীগ নেতা গ্রেফতার

নবীনগর, 2 June 2025, 492 Views,

চলারপথে রিপোর্ট :
অস্ত্রসহ যুবলীগ নেতা মাঞ্জুরুল হক মাঞ্জুকে (৩৬) গ্রেফতার করেছে যৌথ বাহিনী। আজ ২ জুন সোমবার রাতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর পৌর যুবলীগের সহ-সভাপতি ও উপজেলা সদরের বাসিন্দা। যৌথ বাহিনীর একটি দল আজ সোমবার রাত আনুমানিক আড়াইটার দিকে সদরের উত্তরপাড়ায় অবস্থিত তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

স্থানীয়রা জানান, যুবলীগ নেতা মাঞ্জু ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের প্রভাবশালী নেতা নবীনগরের সন্তান, অ্যাডভোকেট কাজী মোরশেদ হোসেন কামালের অনুসারী ছিলেন। কামাল ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে নবীনগর থানার ডিউটি অফিসার এএসআই রফিকুল ইসলাম বলেন, গ্রেফতার হওয়া যুবলীগ নেতা মাঞ্জুর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিয়ে সোমবার তাকে আদালতে পাঠানো হবে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নবীনগর থানার ওসি আবদুর রাজ্জাক বলেন, গ্রেফতারের সময় এই যুবলীগ নেতার কাছে দেশীয় অস্ত্র পাওয়া গেছে। এ ছাড়া তার বিরুদ্ধে থানায় মামলাসহ প্রচুর অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিয়ে আজ আদালতে চালান করা হবে।

নবীনগরে ইউপি চেয়ারম্যান-মেম্বারদের মানববন্ধন

নবীনগর, 20 October 2024, 763 Views,

চলারপথে রিপোর্ট :
নবীনগরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বারদের নির্দিষ্ট সময় পর্যন্ত কার্যক্রম বহাল রাখার দাবিতে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ ২০ অক্টোবর রবিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলা পরিষদ রোডে মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর তারা স্মারক লিপি প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন নবীনগর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দীন, নবীনগর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুর আজ্জম, রসুল্লাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার মনির হোসেন, নাটঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আক্তারুজ্জামান, বিদ্যাকুট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাকারুল হক, ইব্রাহিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মুসা, লাউর ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, বড়িকান্দি ইউনিয়নের চেয়ারম্যান লাল মিয়া, বিটঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী জাফর দস্তগীর, বড়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেনসহ উপজেলার ২১টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার ও সংরক্ষিত মেম্বারগণ।

কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ও উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের চেয়ারম্যান মুফতী আমজাদ হোসাইন আশরাফী বলেন, যদি চেয়ারম্যান-মেম্বারদের অপসারণ করা হয়, তাহলে বিগত সরকারের আমলের ১৬ বছরে যত সরকারি কর্মকর্তা- কর্মচারী নিয়োগ করা হয়েছে তাদের সবাইকে অপসারণ করতে হবে।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয়ের কাছে আমাদের দাবি একটাই আমাদেরকে অপসারণ না করে আমাদের মেয়াদ পর্যন্ত বহাল রেখে জনগণের সেবা করার সুযোগ দিতে হবে। আমরা আমাদের জায়গা থেকে বর্তমান অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহযোগিতা করতে চাই।

নবীনগরে বিউটি পার্লার থেকে ব্যাগ ভর্তি জাল টাকা-গুলিসহ পিস্তল জব্দ, আটক ৩

নবীনগর, সারাদেশ, 21 September 2025, 602 Views,

দুলাল মিয়া:
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার একটি বিউটি পার্লার থেকে ১০ লাখ টাকার জালনোট, একটি বিদেশি পিস্তল এবং তিন রাউন্ড গুলিসহ তিন নারীকে আটক করেছে পুলিশ। আজ ২১ সেপ্টেম্বর রবিবার বিকেলে নবীনগর উপজেলা সদরের আদালতপাড়া এলাকার ‘বউ সাজ বিউটি পার্লার’-এ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃত ব্যক্তিরা হলেন, নবীনগরের আলমনগর এলাকার সাথী, করিমশাহ এলাকার তাসলিমা আক্তার এবং খাদিজা আক্তার।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, মুখে মাস্ক পরা এক যুবতী রিক্সা থেকে নেমে একটি ব্যাগ হাতে নিয়ে আদালতপাড়ার ‘বউ সাজ বিউটি পার্লার’-এ প্রবেশ করেন। কিছুক্ষণ পর তিনি ব্যাগটি পার্লারে রেখে বের হয়ে যান।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর ইসলাম জানান, গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে ‘বউ সাজ বিউটি পার্লার’-এ অভিযান চালিয়ে ১০ লাখ ১৮ হাজার টাকার জালনোট, একটি বিদেশি পিস্তল এবং তিন রাউন্ড গুলি জব্দ করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিন নারীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

অতিরিক্ত দামে পণ্য বিক্রির দায়ে জরিমানা

নবীনগর, 2 March 2025, 552 Views,

চলারপথে রিপোর্ট :
অতিরিক্ত দামে মুড়ি, লেবু ও শসা বিক্রি করায় ৭ ব্যবসায়ীকে ২১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। আজ ২ মার্চ রবিবার সকালে নবীনগর পৌর শহরের বড় বাজারে অভিযান পরিচালনা করে এই জরিমানা করেন নবীনগর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আবু মুসা।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নবীনগর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আবু মুসা জানান, পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল ও ভেজাল পণ্যের বিরুদ্ধে পৌর শহরের বড় বাজারে বিভিন্ন মুড়ির দোকান ও কাঁচা বাজারে অভিযান পরিচালনা করা হয়।

রমজানকে সামনে রেখে কিছু ব্যবসায়ী অতিরিক্ত দামে মুড়ি, লেবু ও শসা বিক্রয় করছে। পরে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি করার দায়ে ৭ ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর বিভিন্ন ধারায় ৭ মামলায় ২১ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে ভ্রাম্যমান আদালতের এই অভিযান অব্যাহত থাকবে। এসময় নবীনগর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলো।