জাতীয় সঙ্গীত বলতে না পারায় শিক্ষকের বেতন স্থগিত

আখাউড়া, জাতীয়, 28 March 2023,

চলারপথে রিপোর্ট :
আখাউড়ায় সম্পূর্ণ জাতীয় সঙ্গীত বলতে না পারায় এক শিক্ষকের বেতন স্থগিত এবং শিক্ষা কর্মকর্তাকে কারণ দর্শানোর নিদের্শ দিয়েছেন জেলা প্রশাসক।

আজ ২৮ মার্চ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় তিনি উপজেলার মোগড়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে এসে এ নির্দেশ দেন। ওই শিক্ষক হলো শরীর চর্চা শিক্ষক মোঃ সোহরাব হোসন। এসময় বিদ্যালয়ে উপস্থিত না থাকায় শিক্ষা কর্মকর্তা মোঃ আবুল হোসেনকে কারণ দর্শানোর জন্য ইউএনওকে নির্দেশ দেন।

জানা গেছে, জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম মঙ্গলবার সকাল বেলা সাড়ে ১০টার দিকে মোগড়া উচ্চ বিদ্যালয়ে পরিদর্শনে যান। পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের বিভিন্ন খোঁজ খবর নেন।

এক পর্যায়ে শরীর চর্চা শিক্ষক মোঃ সোহরাব হোসেনকে জাতীয় সঙ্গীত গাইতে বলেন। কিন্তু তিনি সম্পূর্ণ সঙ্গীত গাইতে না পারায় জেলা প্রশাসক রাগান্বিত হয়ে শরীর চর্চা শিক্ষকের বেতন স্থগিত রাখার নির্দেশ দেন।

যতোদিন পর্যন্ত ছাত্রছাত্রীরা শুদ্ধভাবে সম্পূর্ণ জাতীয় সঙ্গীত গাইতে না পারবে ততদিন পর্যন্ত বেতন স্থগিত থাকবে। এসময় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবুল হোসেন বিদ্যালয়ে উপস্থিত না থাকায় তাকে কারণ দর্শানোর নোটিশ দিতে বলেন জেলা প্রশাসক।

এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল হোসেন বলেন, ডিসি স্যার যে বিদ্যালয় পরিদর্শনে এসেছেন বিষয়টি আমি জানি না। স্যার তো শোকজ করতেই পারেন।

জানতে চাইলে আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার অংগ্যজাই মারমা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ডিসি স্যার মোগড়া উচ্চ বিদ্যালয়ে গিয়ে বিভিন্ন খোঁজ খবর নেন সম্পূর্ণ জাতীয় সঙ্গীত বলতে না পারায় ওই বিদ্যালয়ের শরীর চর্চা শিক্ষক মোঃ সোহরাব হোসন জাতীয় সঙ্গীত গাইতে না পারায় তার বেতন স্থগিত রাখার নির্দেশ দেন। শিক্ষা কর্মকর্তা মোঃ আবুল হোসেনকে কারণ দর্শানোর নির্দেশ দেন।

Leave a Reply

সাবেক প্রতিমন্ত্রী ড. ফরিদুল হুদার মৃত্যুবার্ষিকী…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক প্রতিমন্ত্রী ড. ফরিদুল হুদার মৃত্যুবার্ষিকী Read more

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

দুলাল মিয়া : আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল Read more

টিকিট কালোবাজারিদের হামলার প্রতিবাদ ও ব্লেকারমুক্ত…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে টিকিট কালোবাজারিদের হামলার প্রতিবাদ Read more

বাসি খাবার পরিবেশনের অভিযোগে সিদ্ধিরগঞ্জে রেস্টুরেন্টকে…

চলারপথে রিপোর্ট : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি রেস্টুরেন্টে বাসি খাবার পরিবেশনের Read more

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সরাইলে…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির Read more

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কালিকচ্ছে…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নে বাংলাদেশ Read more

বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া…

চলারপথে রিপোর্ট : বিএনপির চেয়ারর্পাসন ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম Read more

ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস বিতরণ ও গ্রাহক সেবা…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস বিতরণ ব্যবস্থা ও গ্রাহক সেবা Read more

বিয়ে বাড়িতে যাওয়া নিয়ে সংঘর্ষে একজন…

চলারপথে রিপোর্ট : নাসিরনগরে পূর্বশত্রুতার জের ধরে দুই গোষ্ঠীর সংঘর্ষে Read more

আওয়ামীলীগ সরকারের পতনের দেড় বছরেও সিটিজেন…

চলারপথে রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলা ইউএনও অফিসের সামনে Read more

ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগের নেতা গ্রেফতার

চলারপথে রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগরে বিশেষ অভিযানে যুবলীগের নেতা Read more

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায়…

দুলাল মিয়া : সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত Read more

‘অপারেশনাল হল্ট’ কর্মসূচির ঘোষণা দিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা

জাতীয়, সারাদেশ, 13 March 2025, 874 Views,

অনলাইন ডেস্ক :
জাতীয় পরিচয়পত্র সেবা নিজেদের অধীনে রাখতে এবার ‘অপারেশনাল হল্ট’ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। আজ ১৩ মার্চ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের সামনে অবস্থান কর্মসূচি থেকে এ ঘোষণা দেন ইসি কর্মীরা।

কর্মসূচি থেকে জানানো হয়, আগামী ১৮ তারিখের মঙ্গলবার মধ্যে জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০২৩ বাতিল করে এনআইডি কার্যক্রম নির্বাচন কমিশনের অধীনে পুর্নবহাল করতে হবে। ১৮ তারিখের মধ্যে দৃশ্যমান অগ্রগতি না হলে ১৯ তারিখ বুধবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নির্বাচন কমিশন সচিবালয় ও মাঠপায়ের সকল কার্যালয়ে অর্ধদিবস ‘Operational Halt’ (কর্মবিরতি) কর্মসূচি পালন করা হবে এবং দুপুর সাড়ে ১২টায় নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মোহাম্মদ মনির হোসেন বলেন, ‘মঙ্গলবারের মধ্যে আইন বাতিল করে এনআইডি সেবা ইসির অধীনে রাখার বিষয়ে দৃশ্যমান অগ্রগতি না পেলে বুধবার তিন ঘণ্টা অপারেশনাল হল্ট কর্মসূচি পালন করা হবে।’

বুধবার সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত অপারেশনাল হল্ট কর্মসূচি চলাকালে এনআইডি সেবা বন্ধ থাকবে বলে তিনি জানান। এর আগে আগারগাঁও নির্বাচন ভবনের সামনে সকাল ১১টা থেকে জাতীয় পরিচয়পত্র সেবা নিজেদের অধীনে রাখতে ‘স্ট্যান্ড ফর এনআইডি’ কর্মসূচি পালন করছেন নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। এতে আইডিয়া-২ প্রকল্পের সব কর্মকর্তা ও কর্মচারীরা একাত্মতা প্রকাশ করে অংশ নেন।

ইসি সচিবালয় ও সারাদেশের অফিসের বাইরেও সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত দুই ঘণ্টা এই কর্মসূচি চলছে। এর ফলে এই দুই ঘণ্টা সারাদেশে বন্ধ থাকছে এনআইডি সেবা।

গায়ে হলুদ থেকে ফেরার পথে প্রাণ গেল ছাত্রের

জাতীয়, 5 October 2023, 1166 Views,

চলারপথে রিপোর্ট :
কুমিল্লার দেবিদ্বারে গায়ে হলুদের অনুষ্ঠান শেষে ফেরার পথে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

৪ অক্টোবর বুধবার দিবাগত রাত ৩টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের বারেরা এলাকার ফোর স্টার ফ্লাওয়ার মিল সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. অনিক খান (১৮) গুনাইঘর উত্তর ইউনিয়নের গুনাইঘর গ্রামের জালাল উদ্দিন খাঁন কবিরাজের ৪র্থ ছেলে এবং কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের ১ম বর্ষের ছাত্র ছিল।

অনিক তার পরিবারের সঙ্গে পৌর এলাকার বানিয়াপাড়ায় একটি ভাড়া বাসায় থাকত।

নিহতের বড় ভাই অপূর্ব জানায়, গত ৬ মাস আগে তাদের মা মারা যান। তাদের পরিবার এখনও সেই শোক বয়ে বেড়াচ্ছে। এরই মধ্যে আদরের ছোট ভাইয়ের মৃত্যু হলো।

অপূর্ব আরও জানায়, বুধবার রাতে বারেরা এলাকায় একটি গায়ে হলুদের অনুষ্ঠান শেষে বাসায় ফেরার পথে ভেজা সড়কে পিছলে পড়লে একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।

মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মঞ্জুরুল আফসার বলেন, এ ঘটনায় এখনও কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

ট্রাকের মুখোমুখী সংঘর্ষে নিহত ৬

জাতীয়, 20 March 2023, 1693 Views,

চলারপথে রিপোর্ট :
বান্দরবানের রুমায় দুই ট্রাকের মুখোমুখী সংঘর্ষে ৬ মহিলা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৪ জন।

আজ ২০ মার্চ সোমবার দুপুর দেড়টার দিকে রুমা-কেওক্রাডং সড়কের বগালেক এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে রুমা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত ও নিহতদের নাম তাৎক্ষনিক পাওয়া যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দুপুরে রেমাক্রী ইউনিয়নের থাইক্ষ্যং পাড়া ও স্লৌপি পাড়া থেকে রুমা-কেওক্রাডং সড়ক উন্নয়ন কাজে নিয়োজিত খালি ট্রাকে করে রুমা বাজারে আসছিলেন ভিজিডির চাল নিতে যাচ্ছিলেন।

ট্রাকটি বগালেক পাহাড় নামার সময় উল্টো দিক থেকে আসা ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান ৫ জন। পরে স্থানীয়, সেনাবাহিনীর ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে রুমা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরো এক মহিলা। এদিকে এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ১৪ জন । এদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

রুমা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বামংপ্রু বলেন, রুমায় সড়ক দুর্ঘটনায় আহত ১৪ জনের মধ্যে গুরুতর আহত ৯ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেলে রেফার করা হয়।

রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত ও ১৪ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ৫ নারী ও একজন পুরুষ।

জাল নোট ও সরঞ্জামসহ গ্রেফতার ৩

জাতীয়, 7 October 2023, 1216 Views,

চলারপথে রিপোর্ট :
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের একটি ফ্ল্যাট বাড়ি থেকে ৭ লাখ ৮০ হাজার টাকার জালনোট এবং জাল নোট ছাপানোর সরঞ্জামসহ তিনজন আসামিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি টিম। গ্রেফতারকৃতরা হলো ফেনী সদর থানাধীন আকরামপুর মৃত আবু তালেবের ছেলে মো. আলমগীর হোসেন (৩৪), চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানাধীন আদশা এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে মোঃ রাসেল (৩২) ও কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার রামখানা কদমতলা এলাকার আজিজ রহমানের ছেলে মোঃ রুবেল ইসলামও হৃদয় (২০)।

আটককৃতদের কাছ থেকে ৭ লাখ ৮০ হাজার জাল টাকা, ১টি ল্যাপটপ, ১টি প্রিন্টার, জালনোট তৈরির ডাইস ৩টি, জালনোট তৈরির গ্লাস ২টি, ট্রেসিং পেপার ১ কেজি ও ২৫০ পেজ নোট ও জাল নোট ছাপানোর প্রিন্টারে ব্যবহারের বিভিন্ন রংয়ের কালি উদ্ধার করা হয়।

আজ ৭ অক্টোবর শনিবার দুপুর নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল এ তথ্য নিশ্চিত করেন। তিনি আরো জানান, গত ৬ অক্টোবর বিকালে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, সিদ্ধিরগঞ্জ থানাধীন মিজমিজি এলাকার আব্দুল আজিজ মোল্লার মালিকানাধীন ৪র্থ তলার একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে কতিপয় আসামীরা জালনোট প্রস্তুত করে বিক্রয় করে আসছে। সংবাদের ভিত্তিতে অভিযানিক দলটি জাল নোট প্রস্তুত করা অবস্থায় ৩ জনকে গ্রেফতার করে এবং বিপুল পরিমাণ জালনোট ও সরঞ্জামাদি উদ্ধারপূর্বক জব্দ করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা জানায়, জাল নোট প্রস্তুত করে বিভিন্ন ধর্মীয় উৎসব (ঈদ, পূজা, পহেলা বৈশাখ) সহ বিভিন্ন সময় ঢাকাসহ আশ-পাশের সকল জেলায় জালনোট বিক্রয় করে থাকে। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন।

আখাউড়ায় বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্যরক্ষা বিষয়ক আলোচনা

আখাউড়া, 2 May 2024, 842 Views,

চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায় ১২০০ শিক্ষার্থীর মাঝে ‘মোনালিসা ন্যাপকিন’ বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

আজ ২ মে বৃহস্পতিবার দুপুরে উপজেলার নাছরীন নবী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে পারশা নামে একটি এনজিও’র আয়োজনে বয়সন্ধিকালীন নারীর স্বাস্থ্যরক্ষা বিষয়ক এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে এসব ন্যাপকিন তুলে দেওয়া হয়। এটি বসুন্ধরা গ্রুপের মোনালিসা স্যানিটারি ন্যাপকিন এর একটি সমাজসেবামূলক উদ্যোগ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পারশা এর সভাপতি মাহবুবা আলম।

সহকারি প্রধান শিক্ষক কাজী ইকবাল হোসেনের সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়ার পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক মো. মোস্তফা কামাল, বসুন্ধরা গ্রুপের মার্কেটিং ম্যানেজার (হাইজিন ও কয়েল) মোহাম্মদ কারিমুল আরাফাত, আখাউড়া উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিধান কান্তি রুদ্র, ডা. অভিজিৎ চক্রবর্তী, ডা. কামরান উদ্দিন আহমেদ, নাছরীন নবী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবব্রত বণিক।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের বয়সন্ধিকালীন নানা সমস্যার কথা তুলে ধরেন। এ বিষয়ে নিজেদের পাশাপাশি পারিবারিকভাবেও সচেতন থাকার জন্য আহবান জানানো হয়। পরে অতিথিবৃন্দ বিদ্যালয়ের সকল শিক্ষার্থীর হাতে স্যানিটারি ন্যাপকিন তুলে দেন।