তিতাস নদী পরিদর্শনে জাতীয় নদী রক্ষা কমিশন চেয়ারম্যান

জাতীয়, ব্রাহ্মণবাড়িয়া সদর, 5 April 2023,

চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদী ও বিসিক শিল্পনগরীর খাল এবং পুকুর পরিদর্শন করেছেন জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মনজুর আহমেদ চৌধুরী।

আজ ৫ এপ্রিল বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত তিনি সদর উপজেলার বুধল ইউনিয়নের নন্দনপুর বিসিক শিল্পনগরীর বিভিন্ন কারখানা, পুকুর ও খাল এবং দুপুরে দুপুরে তিনি তিতাস নদীর মেড্ডা শ্মশান ঘাট এলাকা পরিদর্শন করেন। পরে তিনি ছোট নৌযানে করে তিতাস নদীর বিভিন্ন অংশ ঘুরে দেখেন।

বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা নদী রক্ষা কমিশনের সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মনজুর আহমেদ চৌধুরী।

জেলা প্রশাসক মোঃ শাহগীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ রুহুল আমিন, জেলা মৎস্য অফিসার তাজমহল বেগম, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ মনজুর রহমান, বিআইডব্লিউটি’র উপ-পরিচালক মোঃ রেজাউল করিম, পৌরসভার প্রধান নির্বাহী অফিসার মোঃ আবদুল কুদদুস, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়ন ফিরোজুর রহমান প্রমুখ।

সভায় জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মনজুর আহমেদ চৌধুরী বলেন, তিতাস নদী ঐতিহাসিক নদী। এ নদীকে কেন্দ্র করে গল্প-উপন্যাস চলচ্চিত্র রচিত হয়েছে। কিন্তু দখল দুষনের কারণে নদীটির অস্তিত্ব বিলীনের পথে। মানুষ এখানে বর্জ্য ফেলে। প্রশাসন বার বার বলার পরও মানুষ শুনছেনা। এটি খুবই হতাশাজনক।

শুধু প্রশাসন কাজ করলে হবেনা। প্রশাসনের পাশাপাশি সর্বস্তরের মানুষকে সহযোগিতা করতে হবে। কারণ নদী আমাদের প্রাণ। এটিকে রক্ষা করার জন্যই আমরা কাজ করছি। নদী দখল করে মাছ চাষের ব্যাপারে তিনি অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করে দখল ও দুষনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহনের জন্য কর্মকর্তাদেরকে নির্দেশ দেন।

তিনি বিসিক শিল্পনগরীর বর্জ্য শোধানাগার (ইটিপি) যথাযথ বাস্তবায়ন না করায় ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করে বলেন, এখানে সংগতি করার মতো কিছুই নেই। শিল্প বর্জ্য উৎপাদন হয় এখানে, কিন্তু বর্জ্য শোধানাগারের কোনো ব্যবস্থা নেই। আমরা কমিশন এসে এখানে হতবাক হয়েছি। এখানে শুধু মাত্র কেমিক্যাল নয়, এখানে পয়ঃ বর্জ্য নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। পরিবেশ অধিদপ্তর এখানে কাজ করছে না। এখানে নাকি মাঝে মাঝে জরিমানা করা হয়। কিন্তু জরিমানা করে এখানে কোনো কিছুই করা যাবেনা। আমরা আশা করি জনগণের স্বার্থে শিল্প মালিকদের শুভ বৃদ্ধির উদয় হবে।

সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগনসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

সরাইলে তুচ্ছ ঘটনায় রণক্ষেত্র, আহত ৪০

চলারপথে রিপোর্ট : সংঘর্ষ যেন কোন ভাবেই পিছু ছাড়ছে না Read more

কৃষি জমিতে মাটি কাটার দায়ে ৬…

চলারপথে রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে কৃষি জমিতে অবৈধ পন্থায় Read more

যমজ বোনের সাফল্য, মেডিক্যাল কলেজে ভর্তির…

অনলাইন ডেস্ক : দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় যমজ বোন মেডিক্যাল কলেজ Read more

নবীনগরে পৌর ছাত্রলীগ নেতা গ্রেফতার

চলারপথে রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরে পুলিশের ডেভিল হান্ট অভিযানে Read more

ব্রাহ্মণবাড়িয়ায় সাদ্দাম হত্যা মামলার আসামীদের ফাঁসির…

চলারপথে রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ছাত্রদল কর্মী মো. সাদ্দাম (৩৫) Read more

গর্ভকালীন যত্নের মাধ্যমে স্বাভাবিক প্রসবের প্রচার

ডা. তমা রানী পাল “আসুন, গর্ভকালীন যত্ন নিয়ে স্বাভাবিক প্রসবকে Read more

ইউনিয়ন ডিজিটাল সেন্টারে ভাতা নিয়ে ভয়াবহ…

চলারপথে রিপোর্ট : কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার কলমা ইউনিয়নে সামাজিক নিরাপত্তা Read more

নাসিরনগরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

চলারপথে রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় শহীদ Read more

নাসিরনগর হানাদার মুক্ত দিবস পালিত

চলারপথে রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়ার জেলার নাসিরনগর উপজেলা ৭ ডিসেম্বর হানাদার Read more

নাসিরনগর হানাদার মুক্ত দিবস আজ

চলারপথে রিপোর্ট : আজ ৭ ডিসেম্বর নাসিরনগর পাক হানাদার মুক্ত Read more

মোবাইলে কথা বলার সময় ট্রেনে কাটা…

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: গাজীপুরের টঙ্গীতে রেললাইনে হেঁটে Read more

খালেদা জিয়ার সুস্থতা কামনায় ব্রাহ্মণবাড়িয়ায় দোয়া…

চলারপথে রিপোর্ট : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা Read more

২৩-২৫ মে কাতার সফর করবেন প্রধানমন্ত্রী

জাতীয়, 18 May 2023, 1558 Views,
ফাইল ছবি

চলারপথে ডেস্ক :
কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানির আমন্ত্রণে দোহায় অনুষ্ঠেয় তৃতীয় কাতার ইকোনমিক ফোরামে অংশ নিতে আগামী ২৩-২৫ মে কাতার সফর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ ১৮ মে বৃহস্পতিবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে একথা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক ও মুখপাত্র সেহেলী সাবরীন।

তিনি জানান, দোহায় অনুষ্ঠেয় তৃতীয় কাতার ইকোনমিক ফোরামে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানির আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের একটি প্রতিনিধিদল অংশগ্রহণ করবে।

সেহেলী সাবরীন আরো জানান, ব্লুমবার্গের সহায়তায় আয়োজিত কাতার ইকোনমিক ফোরামে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান, মন্ত্রী, বিশিষ্ট অর্থনীতিবিদসহ প্রযুক্তি, অর্থ ও ব্যবসা খাতের বিশেষজ্ঞগণ অংশগ্রহণ করবেন।

ব্রাহ্মণবাড়িয়ায় আমন ধানের বাম্পার ফলন

ব্রাহ্মণবাড়িয়া সদর, 27 November 2023, 1084 Views,

চলারপথে রিপোর্ট :
চলতি মৌসুমে রোপা আমন ধানের বাম্পার ফলন হয়েছে। এরইমধ্যে গ্রামাঞ্চলের ধান কাটা শুরু হয়েছে। সোনালী ধানের ফলন হওয়ায় অনেকটাই খুশি প্রান্তিক পর্যায়ে কৃষকেরা। তাদের দাবি সারসহ আনুসাঙ্গিক কৃষি পণ্যের দাম কমানো হলে ধান-চালের ন্যায্য মূল্য পাবে কৃষক। এতে করে অনাবাদি জমি গুলো সোনালী ধানের আভায় ভরিয়ে তুলবেন তারা।

কৃষি বিভাগ সূত্রে জানা যায়, চলতি রোপা আমন মৌসুমে ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলে ব্রি-৭৫, ব্রি-৯০ বীনা-৭, বীনা-১৭, বিআর-২২ ও হাইব্রিড জাতিয় ধানের চাষাবাদ করা হয়েছে। আবাহাওয়া অনুকূলে থাকায় সোনালী ধানে ভরে উঠেছে ফসলি মাঠ। ফলন ভালো হওয়ায় খুশি প্রান্তিক পর্যায়ের কৃষকেরা।
কৃষকরা জানান, জমিতে সার, কীটনাশক, নিরানী, মই দেওয়াসহ সর্বশেষ ফসল কাটতে গিয়ে তাদের উৎপাদন খরচ অনেকটাই বেড়েছে।

কৃষকদের দাবি সার এবং কীটনাশকের দাম কমানো হলে ধানের উৎপাদন খরচ অর্ধেকে নেমে আসবে। এতে ধান-চাল বিক্রি করে কিছুটা হলেও লাভবান হবেন তারা। এছাড়া অনাবাদি জমি গুলোতেও বাড়বে ধানের উৎপাদন।

সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের নদ্দাপাড়া গ্রামের কৃষক মো. আমিন মিয়া বলেন, এবার জমিতে ধান অনেক ভালো হয়েছে। সারের দাম কমিয়ে চালের দামটা কিছুটা বৃদ্ধি করে দিলে কৃষকেরা অনেকটা লাভবান হতে পারবেন।

ঘাটুরার মো. ইয়াসিন নামে আরেক কৃষক বলেন, সার ও কীটনাশকের দাম বাড়ার কারণে আমরা কোনো রকম বেঁচে আছি। সার এবং কীটনাশকের দাম একটু কম হলে আমাদের যে অনাবাদি জমিগুলো আছে সেগুলোতে আমরা ধান চাষ করবো।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক সুশান্ত সাহা জানান, চলতি রোপা আমন মৌসুমে ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলে ৫১ হাজার ৫১০ হেক্টর জমিতে রোপা আমন ধানের চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে অতিরিক্ত ২০১০ হেক্টর জমিতে ধানের আবাদ হয়েছে। এবার আবাদ হয়েছে ৫৩ হাজার ৫১০ হেক্টর। আমাদের লক্ষ্য হচ্ছে কৃষকদের আয় বৃদ্ধি করা। যাতে উৎপাদন খরচ কমিয়ে লাভজনক ফসল করার জন্য আমরা কাজ করছি।

তিনি আরো জানান, এ বছর রোপা আমন ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৪ হাজার ৪৫০ মেট্রিক টন। যার বাজার মূল্য নির্ধারণ করা হয়েছে ৭৬৫ কোটি টাকা।

ব্রাহ্মণবাড়িয়ায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৩ তম জন্ম বার্ষিকী পালিত

ব্রাহ্মণবাড়িয়া সদর, 8 August 2023, 1176 Views,

ব্রাহ্মণবাড়িয়ায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৩ তম জন্ম বার্ষিকীতে আলোচনা সভায়
চলারপথে রিপোর্ট :
অনলাইন ডেস্ক :
ব্রাহ্মণবাড়িয়ায় বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসার মধ্যে দিয়ে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৩ তম জন্ম বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ ৮ আগস্ট মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্থাপিত বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ করা হয়।

সকাল ১০টায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের প্রতিকৃতিতে পুষ্পস্তক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন ব্রাহ্মণবাড়িয়া সদর আসনের সংসদ সদস্য, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও জেলা আওয়ামীলীগের সভাপতি, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

এর পর পর্যায়ক্রমে বেগম ফজিলাতুন নেছা মুজিবের প্রতিকৃতিতে পুষ্পস্তক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম, পুলিশ প্রশাসনের পক্ষে পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন, জেলা পরিষদের পক্ষে চেয়ারম্যান আল-মামুন সরকার, জেলা আওয়ামীলীগ, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জসিম উদ্দিন ও সাধারণ সম্পাদক মোঃ বাহারুল ইসলাম মোল্লার নেতৃত্বে প্রেসক্লাবের নেতৃবৃন্দ, সিভিল সার্জন অফিসসহ আওয়ামীলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রধানগন।

আলোচনা সভা শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

জেলা প্রশাসক মোঃ শাহগীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার, সিভিল সার্জন ডাঃ মোঃ একরাম উল্লাহ, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু, জেলা জজ কোর্টের পিপি অ্যাডভোকেট মাহবুবুল আলম খোকন, মুক্তিযোদ্ধা আবু হোরায়রা ও প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জসিম উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ভিকারুন্নেছা।

সভায় প্রধান অতিথির বক্তব্যে র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেন, মহিয়সী নারী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব ছিলেন বঙ্গবন্ধুর সকল প্রেরণার উৎস।

তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাজনীতি করতে গিয়ে তাঁর পক্ষে ঘর সংসারের দিকে খেয়াল রাখা সম্ভব ছিলোনা। সেজন্য ঘর সংসারের পুরো দায়িত্ব পালন করেছেন বেগম মুজিব। ছেলে মেয়েদের লেখাপড়ার দায়িত্বও তিনি পালন করেছেন।

আবার তিনি অনেক সময় রাজনীতির গুরুত্বপূর্ন সিদ্ধান্ত নিয়ে বঙ্গবন্ধুর সাথে আলোচনা করেছেন, বঙ্গবন্ধুকে সুপরামর্শ দিয়েছেন। বঙ্গবন্ধু কারাগারে থাকাঅবস্থায় ৬দফা নিয়ে যখন আওয়ামীলীগের মধ্যে দ্বিধাদ্বন্ধ ছিলো তখন ৬দফা নিয়ে আন্দোলনকারীদের পক্ষে সফলতার পিছনে সবচেয়ে বড় অবদান ছিলো বেগম মুজিবের। আগরতলা ষড়যন্ত্র মামলায় বঙ্গবন্ধু যাতে প্যারোলো মুক্তি না নেন সেজন্য বেগম মুজিব জেলখানায় চিরকুট পাঠিয়েছিলেন।

ঐতিহাসিক ৭ মার্চের ভাষন দেয়ার আগেও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব বঙ্গবন্ধুকে বলেছিলেন কারো কথায় নয়, তুমি যা ভালো মনে করবে ভাষনে তুমি সেই কথাই বলবে। বঙ্গবন্ধুর দীর্ঘ রাজনৈতিক জীবনে, ইতিহাসের বাঁক ঘুরানো দিনগুলোতে মহিয়সী নারী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব বঙ্গবন্ধুকে প্রেরণা দিয়েছেন।

আলোচনা সভা শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ট্রেনের ধাক্কায় তাঁর স্বামী নিহত : তিন সদস্যের তদন্ত কমিটি

ব্রাহ্মণবাড়িয়া সদর, 19 April 2024, 852 Views,

চলারপথে রিপোর্ট :

নিহত ব্যক্তির স্ত্রী ইয়াসমিন আক্তার অভিযোগ করেন, রাতে রিকশায় করে বাসায় ফেরার সময় পুনিয়াউট লেবেল ক্রসিংয়ে প্রতিরোধক তোলা ছিল। তাই রিকশা বিনা বাধায় ক্রসিং পার হচ্ছিল। এ সময় ট্রেনের ধাক্কায় তাঁর স্বামী নিহত হন ও এক মেয়ে আহত হয়। লেবেল ক্রসিংয়ে প্রতিরোধক নামানো থাকলে এই দুর্ঘটনা ঘটতো না বলে দাবি করেন তিনি। এ ঘটনায় রেলওয়ের পক্ষ থেকে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে জানিয়ে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার জসিম উদ্দিন বলেন, কমিটির সদস্যরা বিষয়টি তদন্ত করছেন। তবে গেটম্যান সুমন মিয়া জানিয়েছেন, লেবেল ক্রসিংয়ে প্রতিরোধক নামানো ছিল। ওই যাত্রীরা নিজেরা প্রতিরোধক উঠিয়ে লেবেল ক্রসিং এলাকা পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় একজন মারা যান।

আখাউড়া রেলওয়ে জংশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন খন্দকার বলেন, ‘যতটুকু জানতে পেরেছি, পুনিয়াউট লেবেল ক্রসিং এলাকায় গেটম্যান গেট ফেলেননি। আমাদের পরিদর্শক সেখানে গিয়েছেন। আমি ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করব। এ ঘটনায় রেলওয়ে পুলিশ বিভাগ দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। তদন্তে যা পাওয়া যাবে, সে অনুযায়ী প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে দেওয়া হবে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হবে। এ ছাড়া নিহতের পরিবার থেকে কোনো অভিযোগ এলে তা মামলা হিসেবে নথিভুক্ত করা হবে।’

অটোরিক্সার নিচে পড়ে শিশুর মৃত্যু

জাতীয়, 8 October 2023, 1018 Views,

চলারপথে রিপোর্ট :
কুড়িগ্রামের উলিপুরে একটি অটোরিক্সার চাপায় পড়ে এক শিশুর মৃত্যু ঘটেছে। নিহত শিশুর নাম ফাহিমা বেগম (৬)। ঘটনাটি ঘটেছে দুপুরে উপজেলার ধরনী বাড়ী ইউনিয়নের কেকতির পাড় নামক গ্রামে। নিহত ফাহিমা ধরনীবাড়ী ইউনিয়নের কেকতির পাড় গ্রামের ফুল মিয়ার কন্যা।

প্রত্যক্ষদর্শীরা ও স্থানীয়রা জানান,ওই গ্রামের অটো রিক্সা চালক আব্দুল হামিদ বাড়ীর পাশে রাস্তায় তার রিক্সাটি রেখে তার নিজ বাড়ীতে প্রবেশ করেন। এ সময় রিক্সাটি ভুলক্রমে চাবি অন করে রেখে যান।এরপর ওই অটোরিক্সায় শিশু ফাহিমাসহ কয়েকজন শিশু চরে বসে।কিছুক্ষণ পর তারা একে অপরে অটো রিক্সার চাবি ঘুরাঘুরি করতে থাকলে অটো রিক্সাটি চলতে গিয়ে উল্টে যায়।এসময় রিক্সার নিচে শিশুটিকে পড়তে দেখে এলাকার লোকজন দৌড়ে এসে তাকে উদ্ধার করে । তবে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানান স্থানীয়রা।

ঘটনার পর উলিপুর থানার এসআই আতিকুল ইসলাম ও কয়েকজন পুলিশ সদস্য গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করেন। পারিবারিকভাবে কোন অভিযোগ না থাকায় তার স্বজনকে মরদেহ হস্তান্তর করা হয়।

এ ব্যাপারে উলিপুর থানার অফিসার ইনচার্জ গোলাম মর্তুজা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।