ব্যবসায়ীদের মাঝে স্পট ডিলিং লাইসেন্স বিতরণ

জাতীয়, 5 April 2023,

বোয়ালমারী প্রতিনিধি :
ফরিদপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. কামরুল আহসান তালুকদারের (পিএএ) উদ্যোগে এই প্রথম বোয়ালমারীতে ব্যবসায়ীদের মাঝে স্পট ডিলিং লাইসেন্স বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে আজ ৫ এপ্রিল বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে ফরিদপুর অতিরিক্ত জেলা প্রশাসক বিপুল চন্দ্র দাস এসব লাইসেন্স স্পটে বিতরণ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারেফ হোসাইনের সভাপতিত্বে লাইসেন্স বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত শাখার ডেপুটি কালেক্টর মো. মুজিবুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান এমএম মোশাররফ হোসেন, ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, প্রকল্প বাস্তবায় কর্মকর্তা মেহেদী হাসান, আনসার ভিডিপি কর্মকর্তা পিজুস কুমার, বিশিষ্ট ব্যবসায়ী শ্যামল সাহা, বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাবু, অ্যাড. কোরবান আলী প্রমুখ।

Leave a Reply

লেবানন–সিরিয়া সীমান্তে ইসরায়েলি হামলায় নিহত ৪

অনলাইন ডেস্ক : লেবাননের সিরিয়া সীমান্তের কাছে একটি গাড়িতে ইসরায়েলি Read more

নদীর প্লাবনভূমি ও কৃষিজমি ভরাটের অভিযোগে…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়ায় নদীর প্লাবনভূমি ও কৃষিজমিতে অবৈধভাবে বালু Read more

অপহৃত ৭ম শ্রেণীর শিক্ষার্থী উদ্ধার, শ্রীপুরে…

জায়েদুল কবির ভাঙ্গি : গাজীপুরের শ্রীপুর উপজেলায় সপ্তম শ্রেণীর এক Read more
ফাইল ছবি

মঙ্গলবার নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ

অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নবনির্বাচিত সংসদ Read more

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন পরিচয়ে চাঁদা দাবির…

দুলাল মিয়া : বিজয়নগরে র‌্যাব সদস্য পরিচয়ে সাধারণ মানুষের কাছ Read more

ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র দোয়া…

দুলাল মিয়া : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সন ও সাবেক Read more

ব্রাহ্মণবাড়িয়ায় সর্বোচ্চ ভোট পেয়েছেন ইঞ্জিনিয়ার শ্যামল

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলার ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতেই Read more

ব্রাহ্মণবাড়িয়ায় যারা এমপি নির্বাচিত হলেন

দুলাল মিয়া : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া জেলার ৬টি Read more

হেরে গেলেন যেসব হেভিওয়েট প্রার্থীরা

অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রভাবশালী ও আলোচিত Read more

গাজীপুর জেলার ৪ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী…

জায়েদুল কবির ভাঙ্গি, গাজীপুর: গাজীপুরের পাঁচটি সংসদীয় আসনের নির্বাচনে চারটিতে Read more

ভোটের দিন ধানের শীষের পক্ষে ভোটার…

দুলাল মিয়া : ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের ধানের শীষ Read more

নির্বাচনী দায়িত্ব পালনকালে পোলিং কর্মকর্তার মৃত্যু

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় নির্বাচনী দায়িত্ব পালনরত Read more

কুমিল্লায় ব্রাহ্মণবাড়িয়াসহ ৬ জেলার ৫০ করদাতাকে রাজস্ব বোর্ডের সম্মাননা

জাতীয়, ব্রাহ্মণবাড়িয়া সদর, 29 December 2022, 3743 Views,
স্টাফ রিপোর্টার:
২০২১-২২ করবর্ষে সর্বোচ্চ, দীর্ঘমেয়াদি, নারী ও তরুণ ক্যাটাগরিতে জাতীয় রাজস্ব বোর্ডের উদ্যোগে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর এবং কুমিল্লা সিটি করপোরেশন এলাকার ৪৯ জন করদাতা এবং একজন ট্যাক্স কার্ডধারীসহ মোট ৫০ জনকে সম্মাননা দেওয়া হয়েছে। বুধবার (২৮ ডিসেম্বর) কুমিল্লা করভবন প্রাঙ্গণে এ সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কুমিল্লার কমিশনার খালেদ মোহাম্মাদ আবু হোসেন। কর অঞ্চল কুমিল্লার কমিশনার খন্দকার খুরশীদ কামালের সভাপতিত্বে এ সময় কুমিল্লা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. ইরফানুল হাসান উপস্থিত ছিলেন।
কুমিল্লা কর অঞ্চল অফিস সূত্র জানায়, কুমিল্লা সিটি করপোরেশন এলাকা থেকে সর্বোচ্চ করদাতার সম্মাননা পেয়েছেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার, এ কে সামাদ সাগর, ডা. দিলীপ কুমার রায়। দীর্ঘসময় কর প্রদানকারী হিসেবে সম্মাননা পান শাহ মো. আলমগীর খান, ডা. মো. বদরুল আলম। সর্বোচ্চ কর প্রদানকারী নারী করদাতা হিসেবে সম্মাননা পান নাছিমা আক্তার চৌধুরী এবং ৪০ বছরের নিচে তরুণ করদাতার সম্মাননা পেয়েছেন মো. আবুল কাশেম পাটোয়ারী। এছাড়া কুমিল্লা জেলা থেকে সর্বোচ্চ করদাতার সম্মাননা পেয়েছেন মো. কামরুজ্জামান ভূঁইয়া, মো. খোরশেদ আলম, মো. সরফরাজ হাসান। দীর্ঘসময় কর প্রদানকারী হিসেবে সম্মাননা পান হাজি মো. জানু মিয়া, মো. আবদুস ছাত্তার। সর্বোচ্চ কর প্রদানকারী নারী করদাতা হিসেবে জেসমিন আক্তার এবং ৪০ বছরের নিচে তরুণ করদাতার সম্মাননা লাভ করেছেন সাইফুর রহমান।

ব্রাহ্মণবাড়িয়া থেকে সর্বোচ্চ করদাতার সম্মাননা পেয়েছেন মো. রুহুল আমিন ভূঁইয়া, মো. খায়রুল হাসান, এ এস এম মহিউদ্দিন মোনেম। দীর্ঘ সময় কর প্রদানকারী হিসেবে সম্মাননা পান অসিত কুমার বণিক, আবু জাহের মৃধা। সর্বোচ্চ কর প্রদানকারী নারী করদাতা হিসেবে ঝুমা সাহা এবং ৪০ বছরের নিচে তরুণ করদাতার সম্মাননা লাভ করেছেন আওলাদ আলী।

ফেনী থেকে সর্বোচ্চ করদাতার সম্মাননা পেয়েছেন শুসেন চন্দ্র শীল, বেলায়েত হোসেন, মো. ফারুক হারুন। দীর্ঘসময় কর প্রদানকারী হিসেবে দিল আফরোজ বেগম ও বিলাস চন্দ্র সাহা, সর্বোচ্চ কর প্রদানকারী নারী করদাতা মোসা. আলেয়া আক্তার ঝুমুর এবং ৪০ বছরের নিচে তরুণ করদাতার সম্মাননা লাভ করেছেন মো. হেলাল উদ্দিন। নোয়াখালী থেকে সর্বোচ্চ করদাতার সম্মাননা পেয়েছেন মো. আবু তাহের, আমিরুল হায়দার চৌধুরী ও মো. হুমায়ুন কবির। দীর্ঘসময় কর প্রদানকারী হিসেবে এ বি এম মহিউদ্দিন চৌধুরী, ডা. মো. সাহাবুদ্দিন, সর্বোচ্চ কর প্রদানকারী নারী করদাতা হিসেবে আরাধনা সাহা এবং ৪০ বছরের নিচে তরুণ করদাতার সম্মাননা লাভ করেছেন মো. ফিরোজুজ্জামান।
লক্ষ্মীপুর জেলা থেকে সর্বোচ্চ করদাতার সম্মাননা পেয়েছেন মো. রিয়াসাত হোসেন, সঞ্জীব মজুমদার, খোরশেদ আলম। দীর্ঘসময় কর প্রদানকারী হিসেবে মিলন কান্তি পাল, ফজলুল কাদের দুলাল, সর্বোচ্চ কর প্রদানকারী নারী করদাতা হিসেবে সুলতানা রাবেয়া খানম এবং ৪০ বছরের নিচে তরুণ করদাতার সম্মাননা লাভ করেন মো. রাসেল রায়হান। চাঁদপুরে থেকে সর্বোচ্চ করদাতার সম্মাননা পেয়েছেন মো. সেলিম খান, মো. লতিফ তরফদার, ফারুক আহমদ আখন্দ। দীর্ঘসময় কর প্রদানকারী হিসেবে প্রদীপ কুমার সাহা, জীবন কৃষ্ণ সাহা, সর্বোচ্চ কর প্রদানকারী নারী করদাতা হিসেবে পিংকী আক্তার এবং ৪০ বছরের নিচে তরুণ করদাতার সম্মাননা লাভ করেন শান্ত খান।

অবশেষে খোঁজ মিলেছে নিখোঁজ মহিলা ভাইস চেয়ারম্যানের

জাতীয়, বিজয়নগর, 30 May 2024, 2011 Views,

চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগরে উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রীতি খন্দকার হালিমার অবশেষে খোঁজ মিলেছে।

আজ ৩০ মে বৃহস্পতিবার সকাল ১১টার দিকে রাজধানী ঢাকার নারাগঞ্জের কাঁচপুর এলাকা থেকে পুলিশ তাকে উদ্ধার করে। খবর দেয়া হয় বিজয়নগর থানা পুলিশকে।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুল ইসলাম জানান, পুলিশ নারাগঞ্জের কাঁচপুর এলাকায় থেকে উদ্ধার করেছে। বিজয়নগর থানা পুলিশের একটি দল তাকে আনতে নারাগঞ্জের কাঁচপুরে গিয়েছে। সন্ধ্যার মধ্যে তাকে ফিরিয়ে আনা হবে।
ওসি আরো বলেন, প্রীতি খন্দকারকে দুইজন নারী তাকে পান খাইয়েছিল এরপর তার কিছু মনে নেই বলে জানায়। তবে সে নিজেই আত্মগোপনে গিয়ে নিখোঁজের নাটক সাজিয়েছেন। এ বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদের পর বিস্তারিত বলা যাবে।

প্রীতি খন্দকারের স্বামী মাসুদ খন্দকার বলে আসছিলেন, ৫ জুন বিজয়নগর উপজেলা নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে তার স্ত্রী মহিলা ভাইস চেয়ারম্যান পদে পদ্মফুল প্রতিক নিয়ে নির্বাচন করছে। সার্ভার ক্রুটির কারণে প্রীতির মনোনয়ন জমা দিতে সমস্যা হওয়ার ফলে হাইকোর্ট থেকে প্রার্থিতা ফিরে পান। মঙ্গলবার দুপুরে হরষপুর ইউনিয়নে দুইজন সহযোগীয় নিয়ে নির্বাচনী প্রচারনায় যায় প্রীতি। হরষপুরের ঋষি পাড়ায় ঢুকে প্রচারণা চালানোর পর থেকে প্রীতির কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। এ সময় তিনি দাবী করেন প্রীতি খন্দকারের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষের লোকজন তার স্ত্রীকে গুম করেছে। এ বিষয়ে তিনি সহকারি রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করার পাশাপাশি থানায় একটি জিডি করেন।

ব্রাহ্মণবাড়িয়ায় স্বচ্ছতা ও যোগ্যতার ভিত্তিতে ৮৩ জন পুলিশ কনস্টেবলকে নিয়োগ দেয়া হয়েছে

জাতীয়, ব্রাহ্মণবাড়িয়া সদর, 21 November 2024, 1652 Views,

চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়ায় সম্পূর্ণ স্বচ্ছতা ও সঠিক প্রক্রিয়ায় ৮৩জন পুলিশ কনস্টেবলের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইডি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ জাবেদুর রহমান। আজ ২১ নভেম্বর বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় পুলিশ সুপারের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিংয়ে তিনি এই কথা জানান।

প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মোহাম্মদ জাবেদুর রহমান বলেন, ৮৩ জনের মধ্যে ৭৯জনের চাকরি হয়েছে মেধার ভিত্তিতে এবং ৪ জনের চাকরি হয়েছে কৌটার ভিত্তিতে। কৌটার ভিত্তিতে চাকরি পাওয়া ৪জন হলেন মুক্তিযোদ্ধার সন্তান। এ সময় পুলিশ সুপার মোহাম্মদ জাবেদুর রহমান বলেন, আপনাদেও মাধ্যমে আমি জনগনকে এই ম্যাসেজ দিতে চাই, কনস্টেবল নিয়োগ পরীক্ষা সম্পূর্ণ স্বচ্ছতা ও যোগ্যতার ভিত্তিতে হয়েছে। নিয়োগ পরীক্ষার জন্য কাউকে টাকা দিতে হয়েছে এমন কোন অভিযোগ নেই। তবু নিয়োগ পরীক্ষা নিয়ে কারো বিরুদ্ধে যদি কোন ধরনের সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যায় তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

রাজনৈতিক মামলায় হয়রানির বিষয়ে তিনি বলেন, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারে আমি অবগত আছি। কেউ যদি মনে করেন তাকে অযথা হয়রানি করা হচ্ছে, কাউকে অযথা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বা অর্থ আত্মসাতের পাঁয়তারা করছে তাহলে তথ্য প্রমাণসহ পুলিশের কাছে দারস্থ হওয়ার অনুরোধ জানাচ্ছি। প্রয়োজনে ওই ব্যক্তি আমার কাছে আসতে পারেন। পুলিশ অযথা কাউকে হয়রানি করবেনা। ইতিমধ্যে ৫/৬ জনের আবেদন পেয়েছি এবং সে ব্যাপারে যথাযথ সমাধান দিয়েছি। তিনি বলেন, কারো বিষয়ে কোন অভিযোগ থাকলে বা সমাজ বিরোধীদের বিরুদ্ধে আমাকে স্পেসেপিক তথ্য দিয়ে সহযোগীতা করবেন।

প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ইকবাল হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস) মোঃ জয়নাল আবেদিন, ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রেস ব্রিফিংয়ে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, সাধারণ সম্পাদক মোঃ বাহারুল ইসলাম মোল্লা, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের নব-নির্বাচিত সভাপতি আল-আমীন শাহীন। প্রেস ব্রিফিংয়ে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রেনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

ডেঙ্গুতে আরো চারজনের মৃত্যু

জাতীয়, 28 November 2023, 1338 Views,

অনলাইন ডেস্ক :
গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন ঢাকায় ও তিনজন ঢাকার বাইরে। এ নিয়ে নভেম্বরের চার সপ্তাহে মৃত্যু হয়েছে ২৬২ জনের। গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে ৯৫৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ঢাকায় ২০১ জন ও ঢাকার বাইরে ৭৫৮ জন।

আজ ২৮ নভেম্বর মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে উল্লেখ করা হয়, এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এক হাজার ৬১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকায় ৯৩১ জন ও ঢাকার বাইরে ৬৭৯ জন। চলতি বছরের ২৮ নভেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন তিন লাখ ১০ হাজার ৪৬ জন। এর মধ্যে ঢাকায় এক লাখ সাত হাজার ৪৯৯ জন ও ঢাকার বাইরে দুই লাখ দুই হাজার ৫৪৭ জন।

বর্তমানে সারা দেশে তিন হাজার ৫৬৭ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি আছেন। এর মধ্যে ঢাকায় এক হাজার জন ও ঢাকার বাইরে দুই হাজার ৫৬৭ জন। চলতি মাসের ২৮ নভেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৩৮ হাজার ৮৭১ জন।

চলতি বছরের এ পর্যন্ত তিন লাখ চার হাজার ৮৬৯ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকায় এক লাখ পাঁচ হাজার ৫৬৮ জন ও ঢাকার বাইরে এক লাখ ৯৯ হাজার ৩০১ জন।

গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৬২ হাজার ৩৮২ জন ও ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান ২৮১ জন।

গাজীপুরে কৃষি প্রযুক্তি কেন্দ্রের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জাতীয়, 23 February 2023, 2037 Views,

চলারপথে ডেস্ক:
বঙ্গবন্ধু-পিয়েরে ট্রুডো কৃষি প্রযুক্তি কেন্দ্রের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ ২৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে কৃষি প্রযুক্তি কেন্দ্রটির উদ্বোধন করেন সরকারপ্রধান।

এরপর বঙ্গবন্ধু-পিয়েরে ট্রুডো কৃষি প্রযুক্তি কেন্দ্রের ইনোভেশনস পরিদর্শন করছেন প্রধানমন্ত্রী।

এর আগে বেলা ১১টার দিকে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) ৫০ বছরপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে গাজীপুরে পৌঁছান বঙ্গবন্ধুকন্যা। পরে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন শেখ হাসিনা।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ও বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের পাঁচটি প্রকাশনার মোড়ক উন্মোচন করবেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কানাডার গ্লোবাল ইনস্টিটিউট অব ফুড সিকিউরিটির (সিইইউ) নির্বাহী পরিচালক ড. স্টেভিন ওয়েব, ফিলিপাইনের ইন্টারন্যাশনাল রাইস রিচার্স ইনস্টিটিউটের ডিরেক্টর জেনারেল ড. জেইন বালিই, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার ও কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তার।