ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বিজয়নগর, 7 April 2023,

চলারপথে রিপোর্ট :
বিজয়নগরে ১৯৯ বোতল ফেনসিডিলসহ মোঃ শাহীন শাহ (৫১) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব।

গোপন সংবাদের ভিত্তিতে আজ ৭ এপ্রিল শুক্রবার সকালে র‌্যাব-৯-এর সিলেট কার্যালয়ের সদস্যরা উপজেলার তুলাতুলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত শাহীন শাহ বিজয়নগর উপজেলার ইব্রাহিমপুর গ্রামের প্রয়াত সেকান্দার আলীর ছেলে।

শুক্রবার সন্ধ্যায় র‌্যাব-৯-এর সিলেট কার্যালয় থেকে পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, তার বিরুদ্ধে বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে তাকে বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়।

Leave a Reply

জুলাই শহীদের কবর জিয়ারতের মাধ্যমে বাঞ্ছারামপুরে…

দুলাল মিয়া : জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারতের মধ্য দিয়ে Read more

ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচনী জনসভায় যোগ দিলেন তারেক…

দুলাল মিয়া : বিএনপির চেয়ারপার্সন তারেক রহমান ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত নির্বাচনী Read more

সড়ক দুর্ঘটনায় বৈষম্যবিরোধী শহীদ ছাত্রের বাবা…

দুলাল মিয়া : সড়ক দুর্ঘটনায় মো. ছোয়াব মিয়া (৬০) নিহত Read more

ব্রাহ্মণবাড়িয়ায় তারেক রহমানের আগমন উপলক্ষে আনন্দ…

দুলাল মিয়া : বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় Read more

সৌদি আরবে স্ট্রোকে বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

চলারপথে রিপোর্ট : সৌদি আরবের জেদ্দায় স্ট্রোক করে মোহাম্মদ হকসাব Read more

আশুগঞ্জে ২৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ এলাকা থেকে ২৪ কেজি Read more

ব্রাহ্মণবাড়িয়া-৩ : খালেদ হোসেন মাহবুব শ্যামলের…

দুলাল মিয়া ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর উপজেলার ৮ ইউনিয়ন) আসনে Read more

ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে ধানের শীষ পেলেন ইঞ্জিনিয়ার…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের জন্য ধানের শীষ প্রতীক পেয়েছেন Read more

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে খেজুর গাছ প্রতীক পেলেন…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে প্রতীক বরাদ্দের অংশ হিসেবে খেজুর Read more

ব্রাহ্মণবাড়িয়ায় নতুন ভোটারদের নিয়ে গণতন্ত্র অলিম্পিয়াড…

দুলাল মিয়া : নাগরিক সম্পৃক্ততা, গণতান্ত্রিক সংস্কার ও বিশ্বাসযোগ্য নির্বাচন Read more

বাংলাদেশের পাশে দাঁড়িয়ে আইসিসিকে নতুন বার্তা…

অনলাইন ডেস্ক : টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত Read more

ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের বারান্দা থেকে নবজাতক কন্যাশিশু…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর ইউনিয়ন পরিষদের পাশের Read more

বিজয়নগরে অ্যাডঃ তানবীর ভূঞা সংবর্ধিত

বিজয়নগর, 12 February 2023, 1750 Views,

বিজয়নগর প্রতিনিধি :
বিজয়নগর উপজেলার কৃতি সন্তান, উপজেলা পরিষদের প্রথম নির্বাচিত চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট তানবীর ভূঞা ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির পরপর দুইবারের সভাপতি নির্বাচিত হওয়ায় বিজয়নগর উপজেলা নাগরিক ফোরামের পক্ষ থেকে ফুলের সংবর্ধনায় সিক্ত হয়েছেন।গতকাল ১২ ফেব্রুয়ারি রবিবার বিকাল ৫ টায় উপজেলার বেগম মরিয়ম মেমোরিয়াল মডেল স্কুল প্রাঙ্গণে সংগঠনের সভাপতি মোঃ আব্দুর রশিদ খান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক কামরুল হাসান শান্তের সঞ্চালনায় এক সংবর্ধনার আয়োজন করা হয়।

উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজয়নগর উপজেলা নাগরিক ফোরামের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ শাহ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজ্জম, সাংগঠনিক সম্পাদক আলা উদ্দিন, কোষাধ্যক্ষ মাহিদুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক শাহনেওয়াজ, ক্রীড়া সম্পাদক মোঃ আশিকুর রহমান মাস্টার, আপ্যায়ন সম্পাদক মহিউদ্দিন রুবেল, সহ-সম্পাদক মোঃ জিয়াউর রহমান।

এসময় আরো উপস্থিত ছিলেন, বিজয়নগর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ ইলিয়াস সরকার, সাবেক উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি অ্যাডঃ আজহারুল ইসলাম ভূঁইয়া, আল মামুন রমজান, বিজয়নগর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মোঃ সাদ্দাম দেওয়ান প্রমুখ।

বুধন্তী ইউনিয়ন আওয়ামী লীগের কর্মিসভা অনুষ্ঠিত

বিজয়নগর, 7 November 2023, 1132 Views,

চলারপথে রিপোর্ট :
বর্তমান আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার গত ১৫ বছরে রাস্তাঘাট, স্কুল-কলেজ ও মানুষের জীবনমান উন্নয়ন করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাই আওয়ামী লীগের নৌকা মার্কায় যত বেশি ভোট দেবেন ততই আপনাদের লাভ হবে বলে জানান ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

আজ ৭ নভেম্বর মঙ্গলবার বিকাল ৪টায় বিজয়নগর উপজেলার বুধন্তী ইউনিয়ন আওয়ামী লীগের কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বর্তমান সরকারের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে ও বিএনপি-জামায়তের ধ্বংসাত্মক কর্মকাণ্ডের সমালোচনা নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান জানান।

বুধন্তী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. এফতেহারুল ইসলাম শামীম ও সাংগঠনিক সম্পাদক মো. ইজাজুল ইসলাম রাকিবের যৌথ সঞ্চালনায় কর্মিসভায় স্বাগত বক্তব্য রাখেন বুধন্তী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী সায়িদুল ইসলাম।

বিজয়নগর উপজেলার বুধন্তী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জিতু মিয়ার সভাপতিত্বে কর্মিসভায় উপস্থিত ছিলেন- এফবিসিসিআইয়ের সাবেক সিনিয়র সহ-সভাপতি কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম, বাংলাদেশ কৃষক লীগের অর্থ সম্পাদক নাজির মিয়া, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, সাবেক ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মো. হেলাল উদ্দিন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মাহাবুবুল বারী চৌধুরী মন্টু, সহ-সভাপতি হাজী মো. হেলাল উদ্দিন, জেলা আওয়ামী লীগ নেতা কাজী হারিছুল ইসলাম ও মিজানুল ইসলাম, বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. জহিরুল ইসলাম ভূঁইয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর মৃধাসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতারা।

বিজয়নগরে ইটভাটার শ্রমিকের মৃত্যু

বিজয়নগর, 18 February 2024, 993 Views,

চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার চান্দুরা জাপান ইটভাটার শ্রমিকের লাশ পাওয়া গেছে।

আজ ১৮ ফেব্রুয়ারি রবিবার সকালে স্থানীয়রা ধানের জমিনের আইলে লাশ পরে থাকতে বিজয়নগর থানা পুলিশকে অবহিত করে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শ্রমিক মোঃ ফজলুল হক (৫৫) এর লাশ উদ্ধার করে।

সে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজলিশপুর গ্রামের মৃত মোঃ হেলাল উদ্দিন ছেলে।

জাপান ইটভাটার মালিক পক্ষ দাবি করেন, শ্রমিকের দায়িত্ব সর্দারের। আর তাদের খোঁজ রাখার দায়িত্বও সর্দারের। শনিবার সন্ধ্যায় ওষুধ আনতে ডাকবাংলো মোড় যাওয়ার জন্য বের হয়।

বিজয়নগর থানার এস.আই মোঃ মনিরুল ইসলাম জানান, জমিতে লাশ পরে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করা হয়। লাশের পরিবারের কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

তিতাস নদী থেকে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে কারাদন্ড

বিজয়নগর, 21 September 2023, 1129 Views,

চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগরে তিতাস নদী থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে আটক করে তাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

গতকাল বুধবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মেহেদী হাসান শাওন উপজেলার পত্তন ইউনিয়নের মাশাউড়া গ্রামের তিতাস নদী থেকে তাদেরকে আটক করে কারাদন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্তরা হলেন, শাহ আলম, আজগর আলী, শুক্কুর আলী, খায়রুল কবির, নজরুল ইসলাম, ইয়াছিন মিয়া ও আল আমিন। তারা ড্রেজারের চালক ও শ্রমিক।

এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান শাওন বলেন, একটি চক্র উপজেলার বিভিন্ন স্থানে অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি ও বালু উত্তোলন করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে বুধবার বিকেলে উপজেলার পত্তন ইউনিয়নের মাশাউড়া (ছোট মেরাসানী) গ্রামে তিতাস নদীতে অভিযান চালিয়ে ৭ জনকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪(গ) ধারা লঙ্ঘন করে তিতাস নদী থেকে বালু উত্তোলন করায় উক্ত আইনের ১৫(১) ধারায় আটক ৩ জনকে ৪দিন করে এবং ৪ জনকে ৩দিন করে বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়। এ সময় একটি ড্রেজার জব্দ করে উপজেলার চম্পকনগর পুলিশ ফাঁড়ির জিম্মায় দেয়া হয়। জনস্বার্থে ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিখোজ গৃহবধূ ১ মাস পর ঢাকা থেকে উদ্ধার

বিজয়নগর, 22 February 2024, 1036 Views,

চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থেকে নিখোঁজ গৃহবধু খাদিজা আক্তার ময়না (২৫) ঢাকা থেকে উদ্ধার হয়েছে।

ঢাকা কাফরুল থানা পুলিশের সহযোগিতায় বিজয়নগর থানা পুলিশ ২১ ফেব্রুয়ারি বুধবার রাতে কাফরুলের একটি বাসা থেকে তাকে উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন বিজয়নগর থানার ওসি মোঃ আসাদুল ইসলাম।

এর আগে গত ১৮ জানুয়ারি স্বামীর বাড়ি বিজয়নগরের কাঞ্চনপুর থেকে ময়না নিখোজ হয় বলে ময়নার মা থানায় অভিযোগ করেন। অভিযোগের পর পুলিশ ময়নার শশুর শাশুড়ী ও ননদকে আটক করে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গৃহবধূ খাজিদা আক্তার ময়নার বাবা বাড়ি একই উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ছতুরপুর গ্রামে। সে ছতুরপুর গ্রামের সেলিম মিয়া বড় মেয়ে। প্রায় ৭ বছর পূর্বে একই উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের মো: রমজান মিয়ার ছেলে রাসেল মিয়া সৌদি প্রবাসীর সাথে পারিবারিক ভাবে বিয়ে হয়। স্বামী প্রবাসে থাকলেও ওই গৃহবধূর তাবাচ্ছুব (৫) বছরের একটি কন্যা সন্তান নিয়ে বসবাস করতো স্বামীর বাড়িতে। গত ১৯ জানুয়ারি বিকাল ৩ টায় খাদিজা আক্তার ময়না (২৫) তার শ্বশুরবাড়ি থেকে নিখোঁজ হয় ।

অজ্ঞাত স্থান ময়না স্বামীর কাছে একটি বার্তা পাঠিয়ে উদ্ধারের আবেদন করে। গৃহবধূ জানায়, আমারে কিভাবে ভুলে থাকতেছো, আমাকে কি বাঁচাইবানা, আমি কোথায় আছি বলতে পারছি না। চারপাশে পাহাড় আর প্রচন্ড ঠান্ডা। আম্মা (শাশুড়ি) এবং আপা(স্বামীর ছোট বোন) জানে আমি কোথায় আছি। আমার মোবাইল পপি আপা কোথায় জানি রাখছে। তুমি পপি আপার সাথে কথা বল। এখানে অনেক ঠান্ডা। স্বামীর কাছে ইমুর মাধ্যমে খাদিজা আক্তার ময়নার পাঠানো ভয়েস বার্তায় পরে স্বামী রাসেল মিয়া প্রবাস থেকে এ ভয়েস বার্তা ময়নার বাবার বাড়িতে পাঠিয়ে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করেন। এরপরই ময়নার মা সুমি বেগম থানায় অভিযোগ করেন। তবে এটি অপহরণ নাকী স্বেচ্ছায় চলে যাওয়া নিয়ে রহস্য রয়েছে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই গাজী রবিউল ইসলাম বলেন, তথ্য প্রযুক্তির মাধ্যমে গৃহবধূ ময়নাকে ঢাকা থেকে উদ্ধার করা হয়েছে। সে সুস্থ আছে। তাকে আদালতে নেয়া হবে। তদন্তের স্বার্থে আর কিছু বলতে পারছি না।