গাড়িতে গাঁজা বোঝাইয়ের সময় দুই ভাই আটক

কসবা, 19 April 2023,

চলারপথে রিপোর্ট :
কসবা উপজেলায় প্রাইভেটকারে গাঁজা বোঝাইয়ের সময় দুই ভাইকে আটক করেছে পুলিশ। এ সময় ৩২ কেজি গাঁজাসহ প্রাইভেটকারটি জব্দ করা হয়।

১৮ এপ্রিল মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে পৌর এলাকার শাহাপুর রাজাপুর গ্রামে গাঁজাসহ আটক করা হয়।

আটককৃতরা হলেন- শাহপুর গ্রামের আইয়ুব আলীর দুই ছেলে মো. সাত্তার (২৮) ও মো. সেলিম (৩২)।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে প্রাইভেটকারে মাদক বোঝাইয়ের সময় দুই কারবারিকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার প্রস্তুতি চলছে৷

Leave a Reply

সাবেক প্রতিমন্ত্রী ড. ফরিদুল হুদার মৃত্যুবার্ষিকী…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক প্রতিমন্ত্রী ড. ফরিদুল হুদার মৃত্যুবার্ষিকী Read more

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

দুলাল মিয়া : আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল Read more

টিকিট কালোবাজারিদের হামলার প্রতিবাদ ও ব্লেকারমুক্ত…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে টিকিট কালোবাজারিদের হামলার প্রতিবাদ Read more

বাসি খাবার পরিবেশনের অভিযোগে সিদ্ধিরগঞ্জে রেস্টুরেন্টকে…

চলারপথে রিপোর্ট : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি রেস্টুরেন্টে বাসি খাবার পরিবেশনের Read more

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সরাইলে…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির Read more

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কালিকচ্ছে…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নে বাংলাদেশ Read more

বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া…

চলারপথে রিপোর্ট : বিএনপির চেয়ারর্পাসন ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম Read more

ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস বিতরণ ও গ্রাহক সেবা…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস বিতরণ ব্যবস্থা ও গ্রাহক সেবা Read more

বিয়ে বাড়িতে যাওয়া নিয়ে সংঘর্ষে একজন…

চলারপথে রিপোর্ট : নাসিরনগরে পূর্বশত্রুতার জের ধরে দুই গোষ্ঠীর সংঘর্ষে Read more

আওয়ামীলীগ সরকারের পতনের দেড় বছরেও সিটিজেন…

চলারপথে রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলা ইউএনও অফিসের সামনে Read more

ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগের নেতা গ্রেফতার

চলারপথে রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগরে বিশেষ অভিযানে যুবলীগের নেতা Read more

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায়…

দুলাল মিয়া : সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত Read more

কসবায় স্ত্রী-শ্যালিকা খুন : অভিযুক্ত স্বামী চট্টগ্রাম থেকে গ্রেফতার

কসবা, সারাদেশ, 4 March 2025, 892 Views,

স্ত্রী ও শ্যালিকা খুনের ঘটনায় অভিযুক্ত স্বামী সামিউল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ ৪ মার্চ মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম জেলার বাকুলিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সামিউল কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার জামতলী এলাকার ফারুক হোসেনের ছেলে।

ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে তথ্য প্রযুক্তির মাধ্যমে ঘাতক সামিউলকে চট্টগ্রামের বাকুলিয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। তাকে ব্রাহ্মণবাড়িয়ায় আনা হচ্ছে।

বেইলি রোডে আগুন : খণ্ডকালীন চাকরি নিয়েছিলেন আশরাফুল, ফিরলেন লাশ হয়ে

কসবা, 3 March 2024, 879 Views,

চলারপথে রিপোর্ট :
একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে কয়েক মাস আগে স্নাতক শেষ করেছেন আশরাফুল ইসলাম (২৪)। বসে না থেকে তিন মাস আগে রাজধানীর বেইলি রোডে ইল্লিয়িন ব্র্যান্ডের পোশাকের শোরুমে খণ্ডকালীন চাকরি নেন। গত বৃহস্পতিবার ওই ভবনে আগুন লেগে আশরাফুল নিহত হন। গত শুক্রবার জুমার নামাজের পর জানাযা শেষে কসবায় গ্রামের বাড়িতে তাঁকে দাফন করা হয়।

নিহত আশরাফুল ইসলাম ওরফে আসিফ (২৪) ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার কাইমপুর ইউনিয়নের কাইমপুর পূর্ব পাড়ার মৃত জহিরুল ইসলামের ছেলে। তিন ভাই ও এক বোনের মধ্যে সবার ছোট ছিলেন তিনি। বড় ভাই তরিকুল ইসলাম ঢাকায় ব্যবসা করেন। ভাইয়ের সঙ্গে ঢাকায় থাকতেন।

বৃহস্পতিবার বেইলি রোডের যে ভবনে আগুন লাগে, সেখানে ইল্লিয়িন ব্র্যান্ডের শোরুম ছাড়াও কয়েকটি রেস্তোরাঁ আছে। ভবনে অগ্নিকাণ্ডের সময় আশরাফুল ওই শোরুমে ছিলেন। তিনি ভবন থেকে বের হতে পারেননি। ফায়ার সার্ভিসের লোকজন তাঁর লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায়। বড় ভাই তরিকুল ইসলাম অগ্নিকাণ্ডের পর থেকেই ছোট ভাই আশরাফুলকে খুঁজছিলেন। তিনিসহ আশরাফুলের বন্ধুরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে রাতেই আশরাফুলের লাশ শনাক্ত করেন।

শুক্রবার সকালে নিহত আশরাফুলের লাশ নিয়ে বাড়িতে আসেন বড় ভাই তরিকুল ইসলাম। ছেলের লাশ দেখে বৃদ্ধ মা সামসুন্নাহার বারবার মূর্ছা যাচ্ছিলেন। তাঁর মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত ব্যক্তির ভাই তরিকুল ইসলাম বলেন, বাবা মারা গেলেন দুই বছর আগে। ছোট ভাই আশরাফুল আইইউবি থেকে ইঞ্জিনিয়ারিং পাস করেছেন মাত্র। চাকরি খুঁজছিলেন। ঘরে বসে না থেকে ইল্লিয়িনের শোরুমে তিন মাস আগে চাকরি নেন। ওই ভবনে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাঁকে খুঁজতে থাকেন। পরে আশরাফুলের বন্ধুরাসহ তিনি ঢাকা মেডিকেলে গিয়ে লাশ শনাক্ত করেন।

কসবার কাইমপুর পূর্ব সরকারি আদর্শ প্রাথমিক বিদ্যালয় মাঠে জুমার নামাজের পর জানাযা শেষে পারিবারিক কবরস্থানে আশরাফুলকে দাফন করা হয়।

জানাযায় কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রাশেদুল কাউছার ভূঁইয়া, কাইমুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইকতিয়ার আলম, সাবেক চেয়ারম্যান মো. আমজাদ হোসেন সরকারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল কাউছার ভূঁইয়া বলেন, ‘অগ্নিকাণ্ডে আশরাফুলের মৃত্যুর খবরে তিনি খুবই মর্মাহত। ইঞ্জিনিয়ারিং পড়াশোনা মাত্র শেষ করেছে। অকালেই ঝরে গেল। আমরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করি।’

কসবায় ১২৫ কেজি গাঁজাসহ অটোরিকশা জব্দ

কসবা, 14 December 2022, 1675 Views,

স্টাফ রিপোর্টার:
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ১২৫ কেজি গাঁজাসহ একটি সিএনজি চালিত অটোরিকশা জব্দ করেছে পুলিশ। বুধবার (১৪ ডিসেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কসবা থানা পুলিশ এ তথ্য জানিয়েছে। এর সকালে উপজেলার পৌরশহরের ইমামপাড়া এলাকা থেকে মাদকগুলো জব্দ করা হয়।
কসবার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের আভিযানিক দল পৌরশহরের ইমাম পাড়া এলাকার একটি সড়কে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারী ১২৫ কেজি গাঁজা ও একটি সিএনজি চালিত অটোরিকশা রেখে পালিয়ে যায়। এ ঘটনায় কসবায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ মামলা দায়ের করা হয়েছে।

কসবায় গাঁজাসহ গ্রেফতার ৩

কসবা, 19 January 2025, 493 Views,

চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে তিন মণ গাঁজা উদ্ধার করা হয়েছে।

আজ ১৯ জানুয়ারি রবিবার ভোরে কসবা পৌরসভার শাহাপুর এলাকা থেকে মাদকদ্রব্যগুলো জব্দ করা হয়। অভিযানের সময় তিন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে। এসময় আরো দুই মাদক কারবারী পালিয়ে গেছে।

গ্রেফতারকৃতরা হলেন উপজেলার কসবা পৌরসভার কালিকাপুর গুচ্ছ গ্রামের সোহরাব মিয়া (২২), খাড়পাড়া এলাকার শফিকুল ইসলাম (২৯) এবং নবীনগর উপজেলার কৃষ্ণনগর গ্রামের রাজা মিয়া (২৭)।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহম্মদ আবদুল কাদের বলেন, মাদক পাচার করার সময় ১২০ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। এসময় তিন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে। দুই মাদক কারবারী পালিয়ে গেছে। এ ঘটনায় ৫ জনের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। পলাতক আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

সীমান্তে দুই ভারতীয় চোরাকারবারি আটক

কসবা, সারাদেশ, 5 January 2025, 1194 Views,

চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার সালদানদী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় দুই চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। ৬০ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সুলতানপুর ব্যাটালিয়নের সালদানদী বিওপির জোয়ানরা এ অভিযান চালিয়েছে।

আজ ৫ জানুয়ারি রবিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

আটক ব্যক্তিরা হলেন- ত্রিপুরা রাজ্যের সিপাহিজলা জেলার কলমছড়া থানার গৌরাঙ্গলা গ্রামের রাজু আহমেদ (২৬) ও একই এলাকার সোহাগ হাসান (২৫)। তারা শনিবার রাতে বাংলাদেশে অনুপ্রবেশ করেন।

৬০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল এ এম জাবের বিন জব্বার জানান, আটক দুইজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে জানা যায়, তারা ভারত থেকে বাংলাদেশে পণ্য পাচার করতে সহায়তা করার জন্য অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেন। চোরাচালানের সাথে জড়িত থাকার অভিযোগে ও পাসপোর্ট ছাড়া অবৈধভাবে বাংলাদেশে আসায় মামলা দিয়ে তাদের কসবা থানায় সোপর্দ করা হয়েছে।