সৌদি আরবে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে

আন্তর্জাতিক, 20 April 2023,
ফাইল ছবি

অনলাইন ডেস্ক :
কয়েকদিন ধরে চলা নানান জল্পনার অবসান হলো আজ ২০ এপ্রিল বৃস্পতিবার। শাওয়াল মাসের চাঁদ দেখা গিয়েছে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। কিন্তু এশিয়ার দেশ মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার চাঁদা দেখা যায়নি। তাই আগামীকাল ২১ এপ্রিল শুক্রবার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদুল ফিতর উদযাপিত হবে অন্য দিকে সৌদি আরবের সঙ্গে রোজা শুরু করলেও মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় ঈদ উদযাপিত হবে শনিবার। মানে সৌদি আরবে রোজা হয়েছে ২৯ টি আর মালয়েশিয়া-ইন্দোনেশিয়ার রোজ হলো ৩০ টি।

জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় সৌদি আরবের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়। ফলে এ বছর সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কাল ২১ এপ্রিল শুক্রবার পবিত্র ঈদুল ফিতর পালিত হবে। ২০ এপ্রিল সন্ধ্যার পর সৌদি আরবের রাজকীয় আদালত চাঁদ দেখার সংবাদ জানিয়েছে। খালিজ টাইমসের খবর।

এদিকে অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনাই, থাইল্যান্ড, জাপান ও ফিলিপাইন আনুষ্ঠানিকভাবে ২২ এপ্রিল শনিবার ঈদুল ফিতর উদযাপন করবে বলে ঘোষণা দেয়। কারণ, এসব দেশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি।

ধারাবাহিকভাবে সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপিত হয়। সেই হিসেবে আগামীকাল ২২ এপ্রিল শনিবার পবিত্র ঈদুল ফিতর পালিত হতে পারে। তবে কাল শুক্রবার চাঁদ দেখা কমিটির বৈঠকের পর এ বিষয়ে সিদ্ধান্ত আসবে।

উল্লেখ্য, ইসলামিক চন্দ্র পঞ্জিকা অনুযায়ী নবম মাস হলো রমজান। আর ১০তম মাস শাওয়াল, যার প্রথম দিন সারা বিশ্বেই ঈদুল ফিতর হিসেবে উদযাপিত হয়। আরবি শব্দ শাওয়ালের ভাষান্তর দাঁড়ায়, ‘রোজা ভাঙার উৎসব।’

দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর বিশ্বের আনাচে-কানাচে বসবাসরত মুসলিমরা এই দিন শাওয়াল মাসের চাঁদ দেখার ভিত্তিতে উৎসবটি উদযাপন করেন।

মালয়েশিয়ায় চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার

এতিকে আজ বৃহস্পতিবার (২০ এপ্রিল) মালয়েশিয়ায় শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে, দেশটিতে পবিত্র ঈদুল ফিতর আগামী শনিবার (২২ এপ্রিল) উদযাপিত হবে। খবর মালয় মেইলের।

বিষয়টি নিশ্চিত করে মালয়েশিয়ার ‘কিপার অব দ্য রুলারস সিল’ সৈয়দ দানিয়াল সৈয়দ আহমদ বলেছেন, ইয়াং ডিপারতুয়ান আগাং (প্যারামাউন্ট রুলার প্রধান) আল-সুলতান আবদুল্লাহ রিয়াতউদ্দিন আল-মুস্তফা বিল্লাহ শাহ মালয়েশীয় শাসকদের সঙ্গে আলোচনার পরে ঈদের তারিখ ঘোষণায় সম্মতি দিয়েছেন।

‘কিপার অব দ্য রুলারস সিল’র ভাষণটি স্থানীয় টেলিভিশনগুলোতে সম্প্রচার করা হয়।

শনিবার ঈদ হওয়ায় এ বছর একদিন বেশি ছুটি পাচ্ছেন দেশটির বাসিন্দারা। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম আগেই ঘোষণা দিয়েছিলেন, শনিবার ঈদ হলেও শুক্রবার থেকেই শুরু হবে সরকারি ছুটি। আর ঈদের দ্বিতীয় দিনের ছুটি রোববারে পড়ায় সেটি পাওয়া যাবে সোমবার।

এদিকে, মালয়েশিয়ার মতো মধ্যপ্রাচ্যের ১৩টি আরব দেশের ২৫ জন জ্যোতির্বিদ্যা বিশেষজ্ঞ যৌথভাবে এক বিবৃতিতে বৃহস্পতিবার চাঁদ না দেখতে পাওয়ার এই ঘোষণা দিয়েছেন।

আইএসির বিবৃতিতে বলা হয়েছে, এটি উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে, চাঁদ দেখার বিষয়টি আমাদের সম্মানিত পণ্ডিতদের মধ্যে আলোচনার বিষয় হয়ে উঠেছে এবং আমাদের মুসলিম পূর্বপুরুষরা ব্যবহারিক পর্যবেক্ষণের মাধ্যমে অর্ধচন্দ্র দেখার জন্য বেশ কয়েকটি মানদণ্ড স্থাপন করেছিলেন। এই মানগুলো আজও কঠোরভাবে অনুসরণ করা হয় এবং সেগুলো খালি চোখে চাঁদ দেখার সম্ভাবনা নির্ধারণে নির্ভুলতার জন্য সুপরিচিত।

প্রকৃতপক্ষে, পুরোনো এবং নতুন সব মানদণ্ড বলছে, আরব বিশ্ব থেকে বৃহস্পতিবার খালি চোখে চাঁদ দেখা সম্ভব নয়। এই প্রত্যাশা কোনো ব্যক্তি বা দলের মতামত নয়, বরং এটি বিশেষজ্ঞদের ঐকমত্য।

সব বৈজ্ঞানিক মানদণ্ডের পরিপ্রেক্ষিতে আমরা উল্লেখ করতে চাই, বৃহস্পতিবার আরব বা ইসলামিক বিশ্বে খালি চোখে অর্ধচন্দ্র দেখা সম্ভব নয়, এমনকি টেলিস্কোপ ব্যবহার করেও সম্ভব নয়।

আমিরাতভিত্তিক সংস্থাটি বলেছে, যেসব দেশে খালি চোখেই চাঁদ দেখা যায় বা এশিয়ার দেশগুলো, যারা টেলিস্কোপ দিয়ে দেখে সিদ্ধান্ত গ্রহণ করে; ধারণা করা হচ্ছে, সেসব জায়গায় রমজান মাস ৩০ দিন হবে এবং ঈদুল ফিতর উদযাপিত হবে শনিবার (২২ এপ্রিল)।

তবে এই রিপোর্ট লিখা পর্যন্ত পাকিস্তান ও আফগানিস্তানে চাঁদ দেখা যাওয়ার খবর পাওয়া যায়নি। এ বছর এই দুই দেশ সৌদি আরবের সঙ্গে রোজ শুরু করে।

Leave a Reply

লেবানন–সিরিয়া সীমান্তে ইসরায়েলি হামলায় নিহত ৪

অনলাইন ডেস্ক : লেবাননের সিরিয়া সীমান্তের কাছে একটি গাড়িতে ইসরায়েলি Read more

নদীর প্লাবনভূমি ও কৃষিজমি ভরাটের অভিযোগে…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়ায় নদীর প্লাবনভূমি ও কৃষিজমিতে অবৈধভাবে বালু Read more

অপহৃত ৭ম শ্রেণীর শিক্ষার্থী উদ্ধার, শ্রীপুরে…

জায়েদুল কবির ভাঙ্গি : গাজীপুরের শ্রীপুর উপজেলায় সপ্তম শ্রেণীর এক Read more
ফাইল ছবি

মঙ্গলবার নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ

অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নবনির্বাচিত সংসদ Read more

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন পরিচয়ে চাঁদা দাবির…

দুলাল মিয়া : বিজয়নগরে র‌্যাব সদস্য পরিচয়ে সাধারণ মানুষের কাছ Read more

ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র দোয়া…

দুলাল মিয়া : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সন ও সাবেক Read more

ব্রাহ্মণবাড়িয়ায় সর্বোচ্চ ভোট পেয়েছেন ইঞ্জিনিয়ার শ্যামল

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলার ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতেই Read more

ব্রাহ্মণবাড়িয়ায় যারা এমপি নির্বাচিত হলেন

দুলাল মিয়া : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া জেলার ৬টি Read more

হেরে গেলেন যেসব হেভিওয়েট প্রার্থীরা

অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রভাবশালী ও আলোচিত Read more

গাজীপুর জেলার ৪ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী…

জায়েদুল কবির ভাঙ্গি, গাজীপুর: গাজীপুরের পাঁচটি সংসদীয় আসনের নির্বাচনে চারটিতে Read more

ভোটের দিন ধানের শীষের পক্ষে ভোটার…

দুলাল মিয়া : ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের ধানের শীষ Read more

নির্বাচনী দায়িত্ব পালনকালে পোলিং কর্মকর্তার মৃত্যু

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় নির্বাচনী দায়িত্ব পালনরত Read more

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া ‘টাইগার লাইটনিং’

আন্তর্জাতিক, জাতীয়, 30 July 2025, 945 Views,

অনলাইন ডেস্ক :
বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন বলেন, টাইগার লাইটনিং শুধু একটি যৌথ সামরিক মহড়া নয়, এটি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পারস্পারিক সহযোগিতার প্রতীক। ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি, নিরাপত্তা ও সমৃদ্ধি নিশ্চিতে যৌথ উদ্যোগের প্রতিফলন এটি। আজ ৩০ জুলাই বুধবার সকালে সিলেটের জালালাবাদ ক্যান্টনমেন্টে ‘কাউন্টার টেররিজম, শান্তিরক্ষা, জঙ্গলে অপারেশন, বিস্ফোরক’ বিষয়ে বাংলাদেশ ও ইউএস আর্মির যৌথ প্রশিক্ষণ ‘টাইগার লাইটনিং’ এর সমাপনী অনুষ্ঠানে একথা বলেন তিনি।

তিনি আরো বলেন, এই মহড়ার মাধ্যমে মার্কিন সেনারা বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষা অভিযানে প্রমাণিত দক্ষতার সঙ্গে কাজ করার সুযোগ পাচ্ছেন। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সর্বদা শীর্ষ তিন দেশের মধ্যে থাকে এবং মানের দিক থেকেও প্রথম সারিতে রয়েছে। বিভিন্ন মিশনে ১৮০০ নারী সদস্যও আছেন।

‘‎টাইগার লাইটনিং’ নামক এই যৌথ মহড়ার বিষয়ে তিনি আরও বলেন, ‘এটি একটি ধারাবাহিক মহড়ার অংশ। বর্তমানে চলমান টাইগার শার্ক মহড়ায় স্পেশাল ফোর্সের সাথে নৌবাহিনী অংশ নিচ্ছে। আর এ বছরের শেষে বিমান বাহিনীর সাথে অনুষ্ঠিত হবে প্যাসিফিক অ্যাঞ্জেল।’

‘টাইগার লাইটনিং’ মহড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা-কমান্ডো ইউনিটের ১০০ জন ও ইউএস আর্মির অধীনস্ত নেভাদা ন্যশনাল গার্ডের ৬৬ জন সদস্য অংশ নেন।

সমাপনী অনুষ্ঠানে অতিথি ছিলেন, ১৭ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল এ এস এম রিদওয়ানুর রহমান। শুরুতে স্বগত বক্তব্য রাখেন বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা-কমান্ডো ব্রিগেডের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল হাসান।

পরে অপারেশন টাইগার লাইটস প্রশিক্ষণের তথ্যচিত্র প্রদর্শন করা হয় ও প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয়। প্রশিক্ষণের অভিজ্ঞতা বর্ণনা করেন ইউএস’র মেজর উইস্টিসেন ও বাংলাদেশ সেনাবহিনীর মেজর মাহমুদুল হাসান।

বাংলাদেশ সীমান্তের পাশে তিন সেনা ঘাঁটি স্থাপন ভারতের

আন্তর্জাতিক, 8 November 2025, 306 Views,

অনলাইন ডেস্ক :
ভারতের সিলিগুড়ি করিডোর যা সাধারণত ‘চিকেন নেক’ নামে পরিচিত। তা রক্ষায় বাংলাদেশের সীমানার কাছাকাছি তিনটি নতুন সামরিক ঘাঁটি স্থাপন করেছে নয়াদিল্লি।

ভারতীয় কর্তৃপক্ষ বলছে, পদক্ষেপটি পূর্ব সীমানায় প্রতিরক্ষা ব্যবস্থা আরো জোরদার করবে এবং সীমান্তীয় নিরাপত্তা বৃদ্ধিতে সহায়ক হবে।

সংবিধিবদ্ধ সূত্রে জানা গেছে, এই ঘাঁটিগুলো গড়ে তোলা হয়েছে আসামের ধুবড়ির নিকটস্থ বামুনি, বিহারের কিশনগঞ্জ এবং পশ্চিমবঙ্গের চোপড়া অঞ্চলে। নয়াদিল্লির মতে, এসব ঘাঁটি সীমান্তে নজরদারি শক্তিশালী করা, কৌশলগত দুর্বলতা শোধন করা এবং দ্রুত প্রতিক্রিয়া প্রদানের সক্ষমতা বাড়ানোর অংশ হিসেবে পরিকল্পিত।

সিলিগুড়ি করিডোর উত্তরবঙ্গের সাথে ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে সংযুক্ত করা একটি সংক্ষিপ্ত কিন্তু অত্যন্ত কৌশলগত মানের ভূখণ্ড; এর প্রস্থ মাত্র কয়েক দশ কিলোমিটার এবং করিডোরটির পার্শ্বে রয়েছে নেপাল, ভুটান, বাংলাদেশ ও চীন। এই ভৌগলিক অবস্থানের কারণে করিডোরটি অঞ্চলটিকে নিরাপত্তাগতভাবে অতিসংবেদনশীল করে তোলে।

নয়াদিল্লি নিরাপত্তা বিশ্লেষকদের পর্যবেক্ষণ অনুযায়ী, গত কয়েক বছরে বাংলাদেশের বৈদেশিক নীতিতে কিছু পরিবর্তন লক্ষণীয় হয়েছে বিনিয়োগ ও অবকাঠামো ক্ষেত্রে চীনের সঙ্গে সম্পর্কের বৃদ্ধি এবং অন্য অঞ্চলের সঙ্গে আরও ঘনিষ্ট কূটনৈতিক সংযোগ যা আঞ্চলিক শক্তির ভারসাম্যে প্রভাব ফেলতে পারে।

ভারতের ব্যাখ্যা অনুযায়ী, এসব পরিবর্তনকে মাথায় রেখে সিলিগুড়ি করিডোরের নিরাপত্তা আরও শক্তপোক্ত করা হচ্ছে।

ভারতীয় সেনা কর্মকর্তারা করিডোরটিকে দুর্বল নয় বরং তাদের সবচেয়ে শক্তিশালী প্রতিরক্ষা করিডোরগুলোর একটি হিসেবে দেখেন।

বিবৃতি অনুযায়ী, নতুন ঘাঁটিগুলো দ্রুত মোতায়েনযোগ্যতা, লজিস্টিক সহায়তা এবং গোয়েন্দা সমন্বয় বৃদ্ধি করবে এবং বহুমাত্রিক নিরাপত্তা বলয় গড়ে তুলবে।

এছাড়া, ওই অঞ্চলে নিয়মিত যুদ্ধাভ্যাস ও লাইভ-ফায়ার মহড়া পরিচালিত হয়, যেখানে আধুনিক ট্যাঙ্ক ও স্পেশাল সাপোর্ট সিস্টেম ব্যবহৃত হয়।

আকাশপথ সুরক্ষার জন্য বিভিন্ন যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র ইউনিট ও বহুস্তরীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন রয়েছে যার মধ্যে দূরশ্রবণ ও লক্ষ্যনির্ধারণ সক্ষমতা সম্পন্ন সিস্টেমও রয়েছে।

সরকারি মাপের প্রতিরক্ষা ব্যয় ও নতুন রেজিমেন্ট স্থাপনের বরাদ্দও নিরাপত্তা ব্যবস্থাকে আরো কড়াকড়ি করেছে বলে বর্ণনা করা হচ্ছে।

নতুন পদক্ষেপগুলোর উদ্দেশ্য যতোটা প্রতিকূল আক্রমণ ঠেকানো, ততটাই ওই করিডোর ও পার্শ্ববর্তী অঞ্চলের দ্রুত প্রতিক্রিয়া ও লজিস্টিক সরবরাহ নিশ্চিত করা।

একজন সামরিক পরিকল্পনাবিদ বলেছেন “আমরা কোনো নির্দিষ্ট প্রতিক্রিয়া দেখাচ্ছি না; আমরা কেবল我们的 প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করছি” -অর্থাৎ প্রাসঙ্গিক ভূরাজনৈতিক পরিবর্তনসমূহ বিবেচনায় রেখেই পদক্ষেপ নেওয়া হচ্ছে।

লেবাননে ৮ ইসরাইলি সেনা নিহত

আন্তর্জাতিক, 3 October 2024, 955 Views,

অনলাইন ডেস্ক :
ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, দক্ষিণ লেবাননে তাদের আটজন সৈন্য মারা গেছে। দক্ষিণ লেবাননে সংঘর্ষে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) আটজন সেনা নিহত হয়েছে। আইডিএফ এই তথ্য নিশ্চিত করেছে।

খবরে উল্লেখ করা হয়েছে, তারা হিজবুল্লাহ যোদ্ধাদের সাথে সংঘর্ষে প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে ইগোজ কমান্ডো ইউনিটের তিনজন এবং গোলানী ব্রিগেডের দুজন রয়েছেন।

আইডিএফ জানিয়েছে, নিহত সেনারা হলেন ক্যাপ্টেন হারেল ইটিঙ্গার (২৩), ক্যাপ্টেন ইটাই আরিয়েল গিয়াত (২৩), সার্জেন্ট ফার্স্ট ক্লাস নোয়াম বারজিলাই (২২), সার্জেন্ট ফার্স্ট ক্লাস ওর মেনজুর (২১), সার্জেন্ট ফার্স্ট ক্লাস নাজার ইটকিন (২১), স্টাফ সার্জেন্ট আলমকেন তেরেফ (২১) এবং স্টাফ সার্জেন্ট ইডো ব্রয়ার (২১)।

ইগোজ কমান্ডোর সদস্যরা হিজবুল্লাহর যোদ্ধাদের সাথে একটি গ্রামে তীব্র যুদ্ধে নিহত হন। সেখানে তাদের সাথে ক্যাপ্টেন ইটান ইটঝাক ওস্টারও মৃত্যুবরণ করেন।

এছাড়াও, এই সংঘর্ষে একজন অফিসার ও চারজন সেনা গুরুতর আহত হয়েছেন। অন্য একটি ঘটনায়, গোলানী ব্রিগেডের দুই গোয়েন্দা ইউনিটের সদস্য নিহত হন এবং আরো একজন সেনা গুরুতর আহত হন। আরেকটি ঘটনায় গোলানী ব্রিগেডের ৫১তম ব্যাটালিয়নের একজন চিকিৎসাকর্মী গুরুতরভাবে আহত হয়েছেন।

বুধবার দু’বার মুখোমুখি লড়াই হয়েছে বলে জানায় তারা। সংগঠনটির বক্তব্য, এগুলো যুদ্ধের প্রথম পর্যায়। সংঘর্ষে মোট আটজন আইডিএফ সেনা নিহত হয়েছেন।
সূত্র : বিবিসি

ইসরায়েলি হামলায় গাজায় ২৩২ জনের প্রাণহানি

আন্তর্জাতিক, 18 March 2025, 655 Views,

অনলাইন ডেস্ক :
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ব্যাপক আকারে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে নারী-শিশুসহ নিহত ২৩২ ফিলিস্তিনি মারা গেছেন। ভয়াবহ এ হামলায় আহত হয়েছেন অসংখ্য ফিলিস্তিনি। আজ ১৮ মার্চ মঙ্গলবার সকালে কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।

গাজা কর্তৃপক্ষ জানায়, উপত্যকার বিভিন্ন এলাকায় ইসরাইলি হামলায় মৃতের সংখ্যা ২৩২ ছাড়িয়েছে। নিহত ফিলিস্তিনিদের মধ্যে শিশুরাও রয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অসংখ্য মানুষ।

আল-জাজিরার প্রতিবেদন থেকে জানা যায়, স্থানীয় সময় ১৭ মার্চ সোমবার রাতে গাজার কেন্দ্রীয় শহর দেইর আল-বালাহ, গাজা সিটি, খান ইউনিস ও রাফাহ অঞ্চলের একাধিক স্থাপনায় ব্যাপক আকারে বিমান হামলা চালায় নেতানিয়াহুর বাহিনী। এতে আবাসিক ভবনসহ বেশ কিছু অবকাঠামো ক্ষতিগ্রস্তের পাশাপাশি হতাহত হয়েছেন অসংখ্য মানুষ, যাদের বেশির ভাগই নারী ও শিশু। যুদ্ধবিরতির চুক্তির পর এটিই সবচেয়ে ভয়াবহ হামলা।

যুদ্ধবিরতি বাড়ানোর আলোচনায় অগ্রগতি না হওয়ায় সামরিক অভিযান পুনরায় শুরু করা হয়েছে। ইসরাইলি প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীর অনুমোদনেই এই হামলার পরিকল্পনা বাস্তবায়ন করা হয় বলে জানা গেছে। এছাড়া ডোনাল্ড ট্রাম্পের সাথে আলোচনা করেই ইসরাইল এ হামলা চালিয়েছে বলে নিশ্চিত করেছে হোয়াইট হাউস।

মার্কিন মধ্যস্থতায় গাজার সাময়িক যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর চেষ্টা চলছিল। তবে বন্দি বিনিময়সহ গুরুত্বপূর্ণ শর্ত নিয়ে মতপার্থক্য থাকায় আলোচনায় সাফল্য আসেনি। এতে সামরিক উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে।

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানায়, তারা আগের চেয়ে আরো শক্তিশালী সামরিক অভিযান পরিচালনা করবে। স্থল অভিযানেরও হুমকি দিয়েছে তেল আবিব। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন, সংঘাতের এই নতুন ধাপে গাজায় মানবিক পরিস্থিতি আরো জটিল আকার ধারণ করবে।

স্টাফ রিপোর্টার :
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দু’পক্ষের মারামারির দুই মাস পর আহত হারুন মিয়া (৬০) নামের এক ব্যক্তি মারা গেছেন। তিনি তার নিজ বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। শনিবার (১০ ডিসেম্বর) রাতে হারুন মিয়া হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে আসার পথে সে মারা যায়। গত অক্টোবর মাসে প্রতিপক্ষের হামলায় গুরুত্বর ভাবে আহত হয়েছিলেন হারুন মিয়া। হারুন মিয়ার মৃত্যুর পর উপজেলার পত্তন ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক দুধ মিয়ার বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে। হারুন মিয়া উপজেলার পত্তন ইউনিয়নের লক্ষীমুড়া গ্রামে মৃত কিতাব আলীর ছেলে। হাসপাতাল ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত লক্ষীমুড়া গ্রামের মৃত কিতাব আলীর ছেলে হারুন মিয়ার পরিবার ও মৃত সোবহান মিয়ার ছেলে করিম মিয়ার পরিবারের জমিতে গরুর ঘাস খাওয়াকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। এ ঘটনাকে কেন্দ্র করে করিম মিয়ার পক্ষের লোকেরা হারুন মিয়াসহ তার পরিবারের ৪-৫ জনকে পিটিয়ে জখম করে। তারপর বিজয়নগর থানায় তাদের বিরুদ্ধে মামলা করার পর করিম মিয়ার লোকজন হারুন মিয়াকে হত্যা করার হুমকি দেন? পরবর্তীতে স্থানীয় চেয়ারম্যান দু’পক্ষের লোকদেরকে ডেকে তা আপস করার চেষ্টা করেন। পরে হারুন মিয়া তার ছেলে-ভাতিজাকে নিয়ে বাড়িতে যাওয়ার পথিমধ্যে শেখ হাসিনা সড়কের উত্তর পাশে করিম মিয়ার লোকজন অতর্কিতভাবে তাদের উপর হামলা করেন। তাতে হারুন মিয়ার একটি হাত ও একটি পা ভেঙ্গে যায়। পরে তাদেরকে জেলা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। হারুন মিয়ার অবস্থা গুরুতর হওয়ায় তাকে এক মাস হাসপাতালে ভর্তি রাখা হয়। পরবর্তীতে বাড়িতে তার চিকিৎসা চলে।
এলাকাবাসী সূত্রে আরও জানা যায়- এই হামলার ইন্দনদাতা পত্তন ইউনিয়ন আওয়ামিলীগ সাধারণ সম্পাদক দুধ মিয়া।
নিহত হারুন মিয়ার ভাতিজা সোহেল বলেন, দুধ মিয়া সরাসরি করিম মিয়ার পক্ষে নিয়েছে। যার কারণে আমার চাচা হারুন মিয়ার উপর হামলা হয়েছে। আমার চাচার হত্যা সাথে দুধ মিয়া জড়িত। দুধ মিয়াসহ যারা আমার চাচাকে হত্যা করেছে তাদের ফাঁসির দাবি জানায়।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, একজন মারা গেছেন বলে শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ জেলা সদর হাসপাতালের মর্গে আছে। ময়নাতদন্তের পর মৃত্যু রহস্য উন্মোচন হবে।