অজ্ঞাতপরিচয় : ফিঙ্গার প্রিন্টে মিললো পরিচয়

আশুগঞ্জ, 24 April 2023,

চলারপথে রিপোর্ট :
আশুগঞ্জ রেলওয়ে স্টেশনে ট্রেনে কাটা পড়ে মারা যান অজ্ঞাতপরিচয় এক যুবক। পুলিশ মরদেহ উদ্ধারের পর জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার মর্গে পাঠায়। পরিচয় শনাক্ত না হওয়ায় মরদেহ দাফনের জন্য বেওয়ারিশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া বাতিঘরের কাছে হস্তান্তর করা হয়।

প্রস্তুতি চলছিল সকালে বেওয়ারিশ হিসেবে মরদেহ দাফনের। পরানো হয় দাফনের জন্যে কাফনের কাপড়ও। কিন্তু রাতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ফিঙ্গার প্রিন্টে শনাক্ত হয় পরিচয়।

মারা যাওয়া যুবকের নাম আনোয়ার হোসেন (৩৫)। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার আড়াইসিধা ইউনিয়নের খতিব বাড়ি এলাকার মো. শাহ আলমের ছেলে।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আমিনুল ইসলাম বলেন, রোববার সকালে চট্টগ্রামগামী মহানগর প্রভাতি ট্রেনে আশুগঞ্জ রেলওয়ে এলাকায় এক যুবক কাটা পড়ে। পরিচয় শনাক্ত না হওয়ায় বেওয়ারিশ হিসেবে মরদেহটি ব্রাহ্মণবাড়িয়া বাতিঘরের কাছে হস্তান্তর করা হয়। পাশাপাশি পিবিআইয়ের মাধ্যমে মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছিল। রাতে ওই যুবকের ফিঙ্গার প্রিন্ট নির্বাচন কমিশনে থাকা সার্ভারের ফিঙ্গার প্রিন্টের সঙ্গে মিলে যায়। পরে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে পরিচয় নিশ্চিত হওয়া যায়।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া বাতিঘরের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রকৌশলী আজহার উদ্দিন বলেন, রেলে কাটা পড়ে নিহত এক যুবকের মরদেহের পরিচয় শনাক্ত হচ্ছিল না। মরদেহটি বেওয়ারিশ হিসেবে দাফনের জন্য আমাদের কাছে হস্তান্তর করা হয়। আমরা মরদেহটিকে কাফনের কাপড় পরিয়ে সকালে কবর দিতে প্রস্তুত রেখেছিলাম। রাতে খবর পেলাম পরিচয় মিলেছে। তার পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

সরাইলে তুচ্ছ ঘটনায় রণক্ষেত্র, আহত ৪০

চলারপথে রিপোর্ট : সংঘর্ষ যেন কোন ভাবেই পিছু ছাড়ছে না Read more

কৃষি জমিতে মাটি কাটার দায়ে ৬…

চলারপথে রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে কৃষি জমিতে অবৈধ পন্থায় Read more

যমজ বোনের সাফল্য, মেডিক্যাল কলেজে ভর্তির…

অনলাইন ডেস্ক : দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় যমজ বোন মেডিক্যাল কলেজ Read more

নবীনগরে পৌর ছাত্রলীগ নেতা গ্রেফতার

চলারপথে রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরে পুলিশের ডেভিল হান্ট অভিযানে Read more

ব্রাহ্মণবাড়িয়ায় সাদ্দাম হত্যা মামলার আসামীদের ফাঁসির…

চলারপথে রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ছাত্রদল কর্মী মো. সাদ্দাম (৩৫) Read more

গর্ভকালীন যত্নের মাধ্যমে স্বাভাবিক প্রসবের প্রচার

ডা. তমা রানী পাল “আসুন, গর্ভকালীন যত্ন নিয়ে স্বাভাবিক প্রসবকে Read more

ইউনিয়ন ডিজিটাল সেন্টারে ভাতা নিয়ে ভয়াবহ…

চলারপথে রিপোর্ট : কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার কলমা ইউনিয়নে সামাজিক নিরাপত্তা Read more

নাসিরনগরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

চলারপথে রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় শহীদ Read more

নাসিরনগর হানাদার মুক্ত দিবস পালিত

চলারপথে রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়ার জেলার নাসিরনগর উপজেলা ৭ ডিসেম্বর হানাদার Read more

নাসিরনগর হানাদার মুক্ত দিবস আজ

চলারপথে রিপোর্ট : আজ ৭ ডিসেম্বর নাসিরনগর পাক হানাদার মুক্ত Read more

মোবাইলে কথা বলার সময় ট্রেনে কাটা…

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: গাজীপুরের টঙ্গীতে রেললাইনে হেঁটে Read more

খালেদা জিয়ার সুস্থতা কামনায় ব্রাহ্মণবাড়িয়ায় দোয়া…

চলারপথে রিপোর্ট : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা Read more

ভারতীয় তেল ও লোশনসহ আশুগঞ্জে দুই চোরাকারবারি গ্রেপ্তার

আশুগঞ্জ, 23 December 2022, 1479 Views,
স্টাফ রিপোর্টার:
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৭১২ পিস ভারতীয় নারকেল তেল (ইমামী সেভেন অয়েল) এবং ৭১২ পিস ভারতীয় বডি লোশন (বোরো প্লাস) সহ দুই চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪-এর ভৈরব ক্যাম্পের সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে ১৬ হাজার ৫শত টাকা উদ্ধার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে আশুগঞ্জের লাভিডা হাসপাতালের সামনে থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, সুনামগঞ্জ জেলার সদর উপজেলার বেরিগাঁও গ্রামের রফিকুল ইসলামের ছেলে মোঃ মোশারফ-(২৯) ও একই এলাকার খলিল মিয়ার ছেলে মোহর আলী-(২৪)।
গত শুক্রবার র‌্যাব ভৈরব ক্যাম্প থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তি বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সিনিয়র সহকারি পুলিশ সুপার মোহাম্মদ আক্কাছ আলীর নেতৃত্বে আশুগঞ্জ উপজেলার লাভিডা হাসপাতালের সামনে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন সীমান্ত দিয়ে চোরাচালানের মাধ্যমে এসব পণ্য এনে দেশের বিভিন্ন স্থানে পাচার করে। এ ঘটনায় আশুগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

আশুগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

আশুগঞ্জ, 5 December 2024, 445 Views,

চলারপথে রিপোর্ট :
হিন্দুত্ববাদী সন্ত্রাসী সংগঠন ইসকনকে নিষিদ্ধ করার দাবিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জে জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসার উদ্যোগে আজ ৫ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আশুগঞ্জ রেলগেইট এলাকা থেকে মিছিলটি শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গোল চত্বরে গিয়ে শেষ হয়।

মাওলানা আব্দুল বারীর সভাপতিত্বে বক্তব্য রাখেন মাওলানা শোয়েব আহমেদ, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা আরমান হোসাইন, মাওলানা মাহামুদুল হাসান, মাওলানা ফাহিম আহমেদ প্রমুখ।

বক্তারা বলেন, ইসকন একটি জঙ্গি সংগঠন। এই জঙ্গি সংগঠনকে বাংলাদেশে অচিরেই নিষিদ্ধ করতে হবে। অন্যথায় কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে এদেশের ছাত্র-জনতা। তাই অন্তর্বর্তী সরকারের নিকট আমাদের আবেদন যেন দ্রুত এই জঙ্গি সংগঠন ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে যুবকের আত্মহত্যা : কারারক্ষী সাময়িক বরখাস্ত

আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া সদর, 25 October 2024, 903 Views,

চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে গ্রিলে গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছেন মো. জুয়েল নামে এক হাজতি। আজ ২৫ অক্টোবর শুক্রবার সকালে ময়নাতদন্তের শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এর আগে, ২৪ অক্টোবর বৃহস্পতিবার রাতে জেলা কারাগারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এক কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি দুজনের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে। মৃত মো. জুয়েল ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ উপজেলার চরচারতলা গ্রামের আবু চাঁন মিয়ার ছেলে। জুয়েল ২০২০ সালে স্ত্রী হত্যার দায়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে ছিলেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের (ভারপ্রাপ্ত) জেল সুপার মো. ইকরামুল হক নাহিদ জানান, স্ত্রী হত্যা মামলায় বিচারাধীন ছিলেন জুয়েল। তাকে কারাগারে সেলে রাখা হয়েছিল। বৃহস্পতিবার রাতে তিনি সেলের গ্রিলে গামছা পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।

এ সময় কারারক্ষীরা তাকে উদ্ধার করে জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ায় নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তিনি আরো জানান, এ ঘটনায় কর্তৃপক্ষের নির্দেশে রিপন বড়ুয়া নামে এক কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়াও প্রধান কারারক্ষী আব্দুর রশিদ ও সহকারী কারারক্ষী উত্তম কান্তি বড়ুয়ার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে। বৃহস্পতিবার রাতেই সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। শুক্রবার ময়নাতদন্তের শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

৬০ লাখ টাকার ভারতীয় শাড়িসহ দুইজন গ্রেফতার

আশুগঞ্জ, 24 October 2025, 119 Views,

চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলা থেকে ১ হাজার ১৬৮ পিস ভারতীয় শাড়িসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। ২৩ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে উপজেলা সদরের সোনারামপুর রাজমনি হোটেলের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন-কিশোরগঞ্জের উজ্জ্বল পাল (৪২) ও পটুয়াখালীর ফজলে রাব্বী (২৭)। জব্দ করা শাড়িগুলো সীমান্ত দিয়ে অবৈধভাবে দেশে আনা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। রাতে পুলিশের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল আলম জানান, দুপুরে গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে পুলিশের একটি দল রাজমনি হোটেলের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে অভিযানে নামে। অভিযানে একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ১ হাজার ১৬৮ পিস কাতান ও বেনারসি শাড়ি জব্দ করা হয়। জব্দ করা শাড়ির আনুমানিক মূল্য প্রায় ৬০ লক্ষ টাকা। এ ঘটনায় দুই যুবককে গ্রেফতার করা হয়েছে।

আশুগঞ্জে স্বেচ্ছসেবক দলের লিফলেট বিতরণ

আশুগঞ্জ, 19 October 2024, 470 Views,

চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদকের নেতৃত্বে আজ ১৯ অক্টোবর শনিবার দুপুরে লিফলেট বিতরণ করেছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান। তিনি সড়কপথে ঢাকা থেকে আশুগঞ্জে পৌছেই তিনি দলের ভারপ্রাপ্ত ছেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১দফা সম্বলিত লিফলেট বিতরণ করেন। তিনি আশুগঞ্জের মুন্সি মাকেট থেকে লিফলেট বিতরণ শুরু করেন। আশুগঞ্জ বাজারের প্রতিটি দোকানে লিফলেট বিতরণ শেষে আশুগঞ্জ বন্দরের ধানের গালাতে শ্রমিকদের সাথে শ্রমিকদের সুখ দু:খের কথা শুনেন। এসময় শ্রমিকরা কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসানকে কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন। রাজিব আহসানের সাথে শ্রমিকরা তাদের সমস্যার কথা তুলে ধরেন। রাজিব আহসান তাদের কথা মনযোগসহকারে শুনেন।

এ সময় রাজিব আহসান স্থানীয় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১দফা একেবারে তৃণমুলে পৌছে দেওয়ার জন্য তিনি শনিবার আশুগঞ্জে আসেন। তিনি বলেন, বিএনপি জনগণের দল এবং জনগণকে সাথে নিয়ে আগামীতে দেশ পরিচালনা করতে চাই।তার জন্য বিএনপির তৃণমুল নেতাকর্মীদেরকে জনগণের সাথে সুসম্পর্ক তৈরী করার জন্য আহবান জানান। জনগণ যেভাবে চাই সেভাবে মানুষের মিশে দলকে গ্রহনযোগ্য করে তোলার কাজ করতে হবে। জনগণের সাথে সুসম্পর্ক তৈরীতে ব্যর্থ হলে দল নতুন করে নতুন নেতৃত্ব খোঁজ করবে।দ্রব্যমুল্যে নিয়ন্ত্রনে সরকারকে আগের সরকারের সিন্ডিকেট ভাঙ্গতে হবে।এজন্য সরকারকে আমরা সহযোগিতা করছি এবং সহযোগিতা করব। তবে সরকারকে হাসিনা সরকারের সুবিধাভোগী আমলা এবং সিন্ডিকেট ভাঙ্গতে হবে। তার জন্য আরো কঠোর হতে হবে সরকারকে। তিনি বলেন আগামীর বাংলাদেশে কোন ভোদাভেদ থাকবে না। বেশী টাকা, কম টাকা এসবের কোন বৈশম্য থাকবে না। মোট কথা বিএনপি আগামীতে জনগণের ভোটে সরকার গঠন করলে সাম্যতার নতুন বাংলাদেশ গঠন করবে বলে তিনি আশা প্রকাশ করেন। এসময় তার আরো উপস্থিত ছিলেন, কুমিল্লা বিভাগীয় স্বেচ্ছাসেবক দলের টিম লিডার শফিক আহসান সোহান, আশুগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হাবিব, যুবদলের আহবায়ক মো. আলমগীর খান, ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দিলীপ, সদস্য সচিব সালাউদ্দিন এবং আশুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আতাউর রহমান বাবুল, যুগ্ম আহ্বায়ক রাসেল বিপ্লব প্রমুখ।