ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে ৭.৩ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক, 25 April 2023,

অনলাইন ডেস্ক :
ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের পশ্চিমে ৭ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার স্থানীয় সময় রাত তিনটায় এ ভূমিকম্প অনুভূত হয়।

ইন্দোনেশিয়ার জিওফিজিক্স এজেন্সি জানিয়েছে- এ ভূমিকম্পের পরপরই সেখানে সুনামি সতর্কতা জারি করা হয়। উপকূলের আশপাশ থেকে স্থানীয়দের সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়। দুই ঘণ্টা পর এ সতর্কতা তুলে নেওয়া হয়।

ভূমিকম্পটির উৎসস্থল ৮৪ কিলোমিটার গভীরে।

দেশটির দুর্যোগ প্রশমন সংস্থার মুখপাত্র আব্দুল মুহারি জানান, সুমাত্রা দ্বীপের ভূমিকম্প কবলিত পশ্চিমাঞ্চল থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে। এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

পশ্চিম সুমাত্রার রাজধানী পাদাংয়ে ভূমিকম্প জোরালোভাবে আঘাত হেনেছে। উপকূলে থাকা কিছু লোককে সরিয়ে নেওয়া হয়েছে।

মানুষ ভয়ে বাড়িঘর ছেড়ে গেছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।
সূত্র-রয়টার্স

Leave a Reply

লেবানন–সিরিয়া সীমান্তে ইসরায়েলি হামলায় নিহত ৪

অনলাইন ডেস্ক : লেবাননের সিরিয়া সীমান্তের কাছে একটি গাড়িতে ইসরায়েলি Read more

নদীর প্লাবনভূমি ও কৃষিজমি ভরাটের অভিযোগে…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়ায় নদীর প্লাবনভূমি ও কৃষিজমিতে অবৈধভাবে বালু Read more

অপহৃত ৭ম শ্রেণীর শিক্ষার্থী উদ্ধার, শ্রীপুরে…

জায়েদুল কবির ভাঙ্গি : গাজীপুরের শ্রীপুর উপজেলায় সপ্তম শ্রেণীর এক Read more
ফাইল ছবি

মঙ্গলবার নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ

অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নবনির্বাচিত সংসদ Read more

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন পরিচয়ে চাঁদা দাবির…

দুলাল মিয়া : বিজয়নগরে র‌্যাব সদস্য পরিচয়ে সাধারণ মানুষের কাছ Read more

ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র দোয়া…

দুলাল মিয়া : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সন ও সাবেক Read more

ব্রাহ্মণবাড়িয়ায় সর্বোচ্চ ভোট পেয়েছেন ইঞ্জিনিয়ার শ্যামল

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলার ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতেই Read more

ব্রাহ্মণবাড়িয়ায় যারা এমপি নির্বাচিত হলেন

দুলাল মিয়া : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া জেলার ৬টি Read more

হেরে গেলেন যেসব হেভিওয়েট প্রার্থীরা

অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রভাবশালী ও আলোচিত Read more

গাজীপুর জেলার ৪ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী…

জায়েদুল কবির ভাঙ্গি, গাজীপুর: গাজীপুরের পাঁচটি সংসদীয় আসনের নির্বাচনে চারটিতে Read more

ভোটের দিন ধানের শীষের পক্ষে ভোটার…

দুলাল মিয়া : ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের ধানের শীষ Read more

নির্বাচনী দায়িত্ব পালনকালে পোলিং কর্মকর্তার মৃত্যু

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় নির্বাচনী দায়িত্ব পালনরত Read more

জাস্টিন ট্রুডোকে বিদায় জানাতে ‘থ্যাংক ইউ’ কার্ড

আন্তর্জাতিক, 29 January 2025, 778 Views,

অনলাইন ডেস্ক :
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো অনাস্থার মুখে গত ৭ জানুয়ারি পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তবে তাঁর দল লিবারেল পার্টি নতুন নেতা না পাওয়া পর্যন্ত তিনি প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকবেন। জাস্টিন ট্রডোর লিবারেল দল তাঁর চলে যাওয়া উপলক্ষে ধন্যবাদ জানাতে ভার্চুয়ালি ‘থ্যাংক ইউ’ কার্ড দেওয়ার উদ্যোগ নিয়েছেন। ভার্চুয়ালি ‘থ্যাংক ইউ’ এই কার্ডে সাক্ষর সংগ্রহ করা হচ্ছে পুরো কানাডায়। স্বাক্ষরকারী তার মতামতও যুক্ত করতে পারবেন এই থ্যাংক ইউ’ কার্ডে। সারাদেশের মানুষের মন্তব্য এবং সাক্ষর সম্বলিত কার্ডটি ট্রুডোর হাতে তুলে দেয়া হবে।

উল্লেখ্য, দলীয় সংসদ সদস্যদের অনেকটা বিদ্রোহের মুখে জাস্টিন ট্রুডো গত ৭ জানুয়ারি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। কানাডার রাজনীতিতে দীর্ঘদিন ধরেই অনেকটা কোণঠাসা হয়ে পড়েছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তাঁর পদত্যাগের দাবি শুধু বিরোধীরাই নয়, তাঁর দলের মধ্যে থেকেও পদত্যাগের দাবি উঠেছিল। ট্রুডো ২০১৩ সালে লিবারেল পার্টির নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। সে সময় কানাডিয়ান এই দলটি গভীর সমস্যায় পড়েছিল এবং প্রথমবারের মতো হাউস অব কমন্সে তৃতীয় স্থানে নেমে গিয়েছিল।

এদিকে, কানাডার ফেডারেল সরকারের নির্বাচন চলতি বছরের অক্টোবরে অনুষ্ঠিত হবে। এখন পর্যন্ত উক্ত নির্বাচনের জনমত জরিপে কনজারভেটিভ পার্টি এগিয়ে রয়েছে।

হোয়াইট হাউসে যাওয়ার আগেই হামাসকে ধ্বংসের ডোনাল্ড ট্রাম্পের হুমকি

আন্তর্জাতিক, 8 January 2025, 793 Views,
ফাইল ছবি

অনলাইন ডেস্ক :
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের বিরুদ্ধে আবার সুর চড়ালেন ডোনাল্ড ট্রাম্প। আগামী ২০ জানুয়ারি তিনি আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে শপথ নেবেন। এর আগেই হামাসকে নিশ্চিহ্ণ করার হুমকি দিয়েছেন তিনি। ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেয়ার ব্যাপারে হামাসকে নিজের শপথগ্রহণের তারিখ পর্যন্ত সময় বেঁধে দিলেন ট্রাম্প।

তিনি জানান, ২০ জানুয়ারির মধ্যে হামাস যদি জিম্মিদের মুক্তি দিতে ব্যর্থ হয়, তবে পশ্চিম এশিয়ায় ‘ধ্বংসলীলা’ চলবে।

স্থানীয় সময় ৭ জানুয়ারি মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলনে ট্রাম্পকে জিম্মিদের ব্যাপারে প্রশ্ন করা হয়। সেই প্রশ্নের উত্তরেই ট্রাম্প হামাসকে হুঁশিয়ারি দিয়ে রাখলেন।

ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমি আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নেওয়ার মধ্যে যদি তারা (হামাসের হাতে জিম্মি আমেরিকার নাগগিক) ফিরে না আসেন, তবে পশ্চিম এশিয়ায় ধ্বংসলীলা চলবে। যা হামাসের জন্য তো বটেই, কারও জন্যই ভালো হবে না।

অর্থাৎ, হামাসের সাথে সম্মুখসমরে নামতে পারে আমেরিকার সেনাবাহিনী। বিভিন্ন দিক থেকে হামাসকে আক্রমণ করা হতে পারে- এমন ইঙ্গিত দিলেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট।

২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলের একটি শহরে হামলা চালিয়েছিল হামাস। এই হামলার জেরে নিহত হয়েছিল প্রায় ১২০০ জন। ২৫০ জন ইসরায়েলি নাগরিককে গাজায় ধরে এনে জিম্মি করেছিল হামাস। শুধু ইসরায়েলি নাগরিক নন, হামাসের হাতে জিম্মি অনেক আমেরিকার বাসিন্দাও।

এদের মধ্যে অনেকের মৃত্যু হয়েছে বলেও আশঙ্কা করা হচ্ছে। এই আবহে ট্রাম্পের হুঁশিয়ারিকে যুদ্ধ ঘোষণার ইঙ্গিত বলে মনে করছেন অনেকে।

ট্রাম্পের দাবি, আমেরিকার বাসিন্দাদের বন্দি করে ঠিক কাজ করেনি হামাস। জো বাইডেনের জমানায় হামাসের কবল থেকে আমেরিকার বাসিন্দাদের মুক্তির জন্য কয়েক মাস ধরে চেষ্টা চলছে। বেশ কিছু পদক্ষেপও নেয়া হয়। কিন্তু শেষ পর্যন্ত বেঁকে বসে হামাস। প্রস্তাবিত ব্যবস্থায় রাজি হয়নি ইসরায়েলও। ফলে আলোচনা ব্যর্থ হয়।

ইসরায়েল-হামাস যুদ্ধে আমেরিকা বেনইয়ামিন নেতানিয়াহুর সরকারকে সব রকম সাহায্য করে যাচ্ছে। প্রায় ১৫ মাস কেটে গেলেও যুদ্ধ থামেনি এখনও।

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান, সুনামি সতর্কতা

আন্তর্জাতিক, 8 August 2024, 983 Views,

জাপানের দক্ষিণাঞ্চলের কিয়ুশু এলাকায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ওই অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

জাপানের আবহাওয়া দপ্তরের তথ্য, রিখটার স্কেলে ভূকম্পনের মাত্রা ছিল ৭ দশমিক ১। আজ ৮ আগস্ট বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেলে এ ভূমিকম্প আঘাত হানে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, মিয়াজাকির উপকূল থেকে ২০ মাইলের কম দূরত্বে এ ভূমিকম্পের উৎপত্তি।

ভূমিকম্পের পরপরই জাপানের কিয়ুশুর পূর্ব ও দক্ষিণ উপকূল এবং শিকোকুর দক্ষিণ উপকূলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
সূত্র : জাপান টাইমস

রেলওয়ে কর্মীর পাল্টা কামড়ে সাপের মৃত্যু

আন্তর্জাতিক, 5 July 2024, 1050 Views,

অনলাইন ডেস্ক :
রাতের খাবার খেয়ে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন এক রেলওয়ে কর্মী। এসময় হঠাৎ এক বিষাক্ত সাপ তাকে কামড়ে দেয়। কী করবেন বুঝতে না পেরে, সেই রেল কর্মী আক্রমণকারী সাপটিকে পাল্টা কামড় দেন। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের বিহার রাজ্যে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, এই ঘটনা ঘটেছে ৩৫ বছর বয়সী সন্তোষ লোহার নামে এক রেল কর্মীর সঙ্গে। তিনি বিহারের নওয়াদার রাজৌলির একজন রেল কর্মচারী এবং ঘন জঙ্গলে রেললাইন স্থাপনকারী একটি দলের সদস্য। প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার দিন রাতে খাবার খাওয়ার পর ঘুমানোর সময় হঠাৎ সাপের কামড়ে আহত হন সন্তোষ। জঙ্গলের মধ্যে সাপের কামড় খেয়ে দিশেহারা হয়ে সাপটিকেই ধরে দুইবার কামড় দেন তিনি।

স্থানীয় বিশ্বাস অনুযায়ী, সাপকে পাল্টা কামড় দিলে বিষের প্রভাব কমে যায়। অলৌকিকভাবে, সন্তোষ এই বিপদ থেকে রক্ষা পান। সঙ্গীরা দ্রুত তাকে রাজৌলি মহকুমা হাসপাতালে নিয়ে যান, যেখানে ডা. সতীশ চন্দ্র সিনহা তাকে দ্রুত চিকিৎসা দেন। হাসপাতালে নেওয়ার পরপরই সন্তোষ চিকিৎসায় সাড়া দেন এবং পরের দিন সকালে তাকে ছাড়পত্র দেওয়া হয়। ডা. সিনহা নিশ্চিত করেছেন, সন্তোষ সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন।

তবে, সাপটি এই ঘটনায় বাঁচেনি। মানুষের কামড়ে সাপটির মৃত্যু হয়েছে। এই ঘটনাটি স্থানীয় অঞ্চলে প্রচলিত লোককাহিনীর ওপর জোর দেয়, যেখানে বিশ্বাস করা হয় সাপকে পাল্টা কামড় দিলে বিষের প্রভাব সাপের মধ্যেই ফিরে যায়। সন্তোষ লোহার ক্ষেত্রেও হয়তো এমনটাই ঘটেছে বলে অনেকেই মনে করছেন। সূত্র : হিন্দুস্তান টাইমস

জাপানে শক্তিশালী টাইফুনের আঘাতে লণ্ডভণ্ড কিউশু দ্বীপ, ৩ জন নিহত

আন্তর্জাতিক, 29 August 2024, 954 Views,

অনলাইন ডেস্ক :
জাপানের দক্ষিণাঞ্চলে শক্তিশালী টাইফুন ‘শানশান’ আঘাত হেনেছে। বাতাসের প্রবল ধাক্কায় ঘরের জানালা ও টাইলস উড়ে গেছে। এছাড়া মুষলধারে বৃষ্টির কারণে বন্যা ও ভূমিধসের আশংকা দেখা দিয়েছে। এতে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

জাপানে চলতি বছরের সবচয়ে শক্তিশালী এ টাইফুন ঘণ্টায় ২৫২ কিলোমিটার বেগে বয়ে আজ ২৯ আগস্ট বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৮টার দিকে দক্ষিণাঞ্চলীয় কিউশু দ্বীপে আঘাত হানে। দ্বীপটিতে ১ কোটি ২৫ লাখ লোকের বসবাস।

টাইফুন আঘাত হানার আগেই কর্তৃপক্ষ সর্বোচ্চ সতকর্তা হিসেবে হাজারও লোককে অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দেয়। এছাড়া বন্যা, ভূমিধস ও তীব্র ঝড়ের বিষয়ে সতর্ক করে।

একজন দুর্যোগ কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, উপকূলীয় মিয়াজাকি শহরে এ পর্যন্ত ২৬ জন আহত হয়েছে। এছাড়া ভবন ক্ষতিগ্রস্তের ১২৪টি ঘটনা ঘটেছে।

এদিকে, ঝড়ের কারণে কিউশুর দুই লাখ ৫৪ হাজার ৬১০টি বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।

জাপানের আবহওয়া অফিস সতর্ক করে বলেছে, প্রবল বর্ষণের কারণে দুর্যোগের ঝুঁকি জাপানের পশ্চিমাঞ্চলেও দ্রুত ছড়িয়ে পড়তে পারে।

শক্তিশালী টাইফুন শানশানের কারণে বৃহৎ অটো কোম্পানি টয়োটা তাদের ১৪ ফ্যাক্টরির সবকটিতেই উৎপাদন বন্ধ করে দিয়েছে। এছাড়া নিশান ও হোন্ডা কিউশুতে তাদের কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নিয়েছে।

এদিকে, জাপান এয়ারলাইন্স বৃহস্পতিবারের জন্যে ২৭৫টি অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করেছে। এতে বিপাকে পড়ছেন ১৪ হাজার ৮৯৩ যাত্রী। শুক্রবারের জন্য জাপান এয়ারলাইন্স ১৩টি ফ্লাইট বাতিল করেছে। এর ফলে বিপাকে পড়বে এক হাজার ৩০৭ যাত্রী।

এছাড়া এএনএ নিক্সড বৃহস্পতিবারের জন্য ২১২ ও শুক্রবারের জন্যে ৪২টি অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করেছে।

উল্লেখ্য, জাপানে চলতি মাসে টাইফুন অ্যামপিলের কারণে কয়েকশ’ বিমান ও ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। ঝড়টির কারণে ভারি বৃষ্টিপাত হলেও এটি টোকিওতে সরাসরি আঘাত না করে অঞ্চলটির পাশ দিয়ে অতিক্রম করে প্রশান্ত মহাসাগরীয় উপকূলের দিকে অগ্রসর হয়ে গেছে।

এর আগে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় মারিয়ার প্রভাবে জাপানের উত্তরাঞ্চলে রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়।

গত মাসে প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে, জলবায়ু পরিবর্তনের কারণে এই অঞ্চলে ঝড়গুলো উপকূল রেখার কাছাকাছি সৃষ্টি হয়ে দ্রুত শক্তি বৃদ্ধি করে স্থলভাগে আঘাত হানছে।
সূত্র: রয়টার্স