সুদানে দুই বাহিনীর সংঘর্ষ: ৭২ ঘণ্টার যুদ্ধবিরতি

আন্তর্জাতিক, 25 April 2023,

অনলাইন ডেস্ক :
সুদানের সেনাবাহিনী ও প্যারামিলিটারি র‍্যাপিড সাপোর্ট ফোর্স (আরএসএফ) তিন দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।

স্থানীয় সময় ২৪ এপ্রিল সোমবার মধ্যরাত থেকে ৭২ ঘণ্টার এই যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।

লড়াই শুরুর পর এর আগে আরও দুইবার যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিল এই দুই বাহিনী। তবে কোনো পক্ষই তা মানতে সক্ষম হয়নি।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেছেন, ৪৮ ঘণ্টার আলোচনার পর সেনাবাহিনী ও আরএসএফ-এর মধ্যে একটি চুক্তি হয়েছে।

১৫ এপ্রিল শুরু হওয়া দুই বাহিনীর এ সংঘাতে এখন পর্যন্ত অন্তত ৪০০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েক হাজার মানুষ।

সংঘাত থেকে বাঁচতে বিভিন্ন দেশে পালিয়ে গেছেন হাজার হাজার মানুষ।

এদিকে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস সতর্ক করেছেন যে, সুদানের সহিংসতা একটি ‘বিপর্যয়কর দাবানল’ সৃষ্টি করতে পারে। এমনকি এটি সমগ্র অঞ্চল এবং তার বাইরেও গ্রাস করতে পারে।

সহিংসতা শুরুর পর থেকে, যুদ্ধ-বিক্ষত রাজধানী খার্তুমের বাসিন্দাদের ঘরের ভেতরে থাকতে বলা হয়েছে।

তবে খাদ্য ও পানির সরবরাহ কম হচ্ছে। কারণ বোমা হামলায় পানির পাইপের মতো গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। যার কারণে অনেক মানুষ নীল নদ থেকে পান করতে বাধ্য হচ্ছেন।

অনেকে আশা করছেন, এবারের যুদ্ধবিরতি বেসামরিক নাগরিকদের শহর ছেড়ে যাওয়ার অনুমতি দেবে। বিদেশি সরকারগুলো আশা করবে যে, দেশ থেকে তাদের নাগরিকদের অব্যাহতভাবে সরিয়ে নেওয়ার অনুমতি দেবে।

দেশগুলো তাদের কূটনীতিক এবং বেসামরিক নাগরিকদের সরিয়ে নিতে ঝাঁপিয়ে পড়েছে। কারণ রাজধানীর মধ্য ও ঘনবসতিপূর্ণ অংশে দুই বাহিনীর ব্যাপক লড়াই চলছে।

এর আগে সোমবার ব্লিনকেন বলেছিলেন যে, নাগরিকদের সরিয়ে নেওয়ার সময় কিছু দুষ্কৃতকারীরা বিদেশিদের বহরে ডাকাতি ও লুটপাট চালানোর চেষ্টা করেছে।

তিনি যোগ করেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র সুদানে সম্ভাব্যভাবে তার কূটনৈতিক উপস্থিতি পুনরায় শুরু করার দিকে নজর দিচ্ছে।

তবে সেখানকার পরিস্থিতিকে ‘খুব চ্যালেঞ্জিং’ বলে বর্ণনা করেছেন তিনি।

এদিকে সংঘাতের কারণে ‘ইন্টারনেট ব্ল্যাকআউট’-এ ভুগছে সুদান। নেট ব্লক্স সোমবার জানিয়েছে, রোববার রাত থেকে খার্তুমে ইন্টারনেট বন্ধ রয়েছে।

Leave a Reply

লেবানন–সিরিয়া সীমান্তে ইসরায়েলি হামলায় নিহত ৪

অনলাইন ডেস্ক : লেবাননের সিরিয়া সীমান্তের কাছে একটি গাড়িতে ইসরায়েলি Read more

নদীর প্লাবনভূমি ও কৃষিজমি ভরাটের অভিযোগে…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়ায় নদীর প্লাবনভূমি ও কৃষিজমিতে অবৈধভাবে বালু Read more

অপহৃত ৭ম শ্রেণীর শিক্ষার্থী উদ্ধার, শ্রীপুরে…

জায়েদুল কবির ভাঙ্গি : গাজীপুরের শ্রীপুর উপজেলায় সপ্তম শ্রেণীর এক Read more
ফাইল ছবি

মঙ্গলবার নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ

অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নবনির্বাচিত সংসদ Read more

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন পরিচয়ে চাঁদা দাবির…

দুলাল মিয়া : বিজয়নগরে র‌্যাব সদস্য পরিচয়ে সাধারণ মানুষের কাছ Read more

ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র দোয়া…

দুলাল মিয়া : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সন ও সাবেক Read more

ব্রাহ্মণবাড়িয়ায় সর্বোচ্চ ভোট পেয়েছেন ইঞ্জিনিয়ার শ্যামল

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলার ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতেই Read more

ব্রাহ্মণবাড়িয়ায় যারা এমপি নির্বাচিত হলেন

দুলাল মিয়া : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া জেলার ৬টি Read more

হেরে গেলেন যেসব হেভিওয়েট প্রার্থীরা

অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রভাবশালী ও আলোচিত Read more

গাজীপুর জেলার ৪ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী…

জায়েদুল কবির ভাঙ্গি, গাজীপুর: গাজীপুরের পাঁচটি সংসদীয় আসনের নির্বাচনে চারটিতে Read more

ভোটের দিন ধানের শীষের পক্ষে ভোটার…

দুলাল মিয়া : ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের ধানের শীষ Read more

নির্বাচনী দায়িত্ব পালনকালে পোলিং কর্মকর্তার মৃত্যু

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় নির্বাচনী দায়িত্ব পালনরত Read more

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হলেন ট্রাম্প: ফক্স নিউজ

আন্তর্জাতিক, 6 November 2024, 752 Views,
ফাইল ছবি

অনলাইন ডেস্ক :
যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হলেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। মোট ২৭৭ ইলেক্টোরাল ভোট পেয়ে দ্বিতীয় বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি। তবে, আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হয়নি।

৫ নভেম্বর মঙ্গলবার ভোটগ্রহণ শেষে আজ ৬ নভেম্বর বুধবার সকাল থেকে শুরু হয় গণনা। ভোটগণনার প্রথম থেকেই ইলেক্টোরাল ভোটের লড়াইয়ে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের চেয়ে এগিয়ে ছিলেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

তবে, আনুষ্ঠানিক ঘোষণার আগেই নিজেকে জয়ী ঘোষণা করেন ডোনাল্ড ট্রাম্প। তিনি যখন ম্যাজিক ফিগারের কাছাকাছি, মোট ২৬৭ ইলেকটোরাল ভোটে ভোটে এগিয়ে ছিলেন, তখনই ট্রাম্পের জয় প্রায় নিশ্চিত বলে মনে করা হয়।

সব ভোট গণনা শেষের আগেই প্রাথমিক ফলাফল বিশ্লেষণে এ তথ্য জানিয়েছে ফক্স নিউজ। তাদের হিসাব-নিকাশ মতে, আর কোনোভাবেই কমলা হ্যারিসের এগিয়ে যাওয়ার সুযোগ নেই।

সর্বশেষ খবরে সংবাদমাধ্যমটি জানিয়েছে, এখন পর্যন্ত ট্রাম্পের প্রাপ্ত ইলেকটোরাল কলেজ ভোটের সংখ্যা ২৭৭। অপরদিকে ডেমোক্রেটিক দলের প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন ২২৬টি ভোট।

দেশটিতে মোট ৫০টি অঙ্গরাজ্যে ৫৩৮টি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে। জিততে হলে ২৭০টি ইলেকটোরাল কলেজ ভোট পেতে হবে। তা ইতিমধ্যে ট্রাম্প নিশ্চিত করেছেন এবং আরও কিছু রাজ্যের ইলেকটোরাল কলেজ ভোট তার দখলে যাওয়ার খুব সম্ভাবনা তৈরি হয়েছে।

ট্রাম্পের জয়ের খবরে বিভিন্ন রাজ্যে উৎসবে মেতেছেন তার সমর্থকরা। ট্রাম্পের নির্বাচনী প্রচারের প্রধান কার্যালয় থেকে বিবিসি জানিয়েছে, ফক্স নিউজ যখন প্রেসিডেন্ট পদে ডোনাল্ড ট্রাম্পের জয়ের অনুমান ঘোষণা করছিল তখন হলরুমে উপস্থিত সমর্থকরা উল্লাসে ফেটে পড়েন। তাদের কান ফাটানো জয়ধ্বনিতে এক অন্যরকম পরিবেশের সৃষ্টি হয়। এ সময় অনেক সমর্থক আবেগাপ্লুত হয়ে পড়েন। তারা একে অপরকে জড়িয়ে ধরে ট্রাম্পের নামে স্লোগান দিতে থাকেন।

অপরদিকে, কমলা এখনও হাল ছাড়ছেন না। তার প্রচারশিবিরের সহসভাপতি সেড্রিক রিচমন্ড বলেন, ‘আমাদের এখনও ভোট গণনা করা বাকি আছে। আমাদের এমন রাজ্য রয়েছে যেগুলোর ফল এখনও নিশ্চিত নয়। আগামীকাল ডোনাল্ড ট্রাম্প ভাষণ দেবেন।

৩ বছরের শিশুর গুলিতে প্রাণ গেল এক বছরের বোনের

আন্তর্জাতিক, 18 July 2023, 1381 Views,

অনলাইন ডেস্ক :
যুক্তরাষ্ট্রে দুর্ঘটনাক্রমে ৩ বছর বয়সী একটি শিশু তার এক বছর বয়সী বোনকে গুলি করে হত্যা করেছে। সোমবার ক্যালিফোর্নিয়া রাজ্যে এ ঘটনা ঘটে। খবর এনডিটিভির

সান ডিয়েগো কাউন্টির ফলব্রুকে হ্যান্ডগান দিয়ে গুলি করে ওই শিশু। সোমবার সকালে বোনকে গুলি করার পর ওই শিশুটি স্থানীয় পুলিশে ফোন করে। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দেখতে পায় তার বাসা রক্তে রঞ্জিত।

পরে মাথায় আহত অবস্থায় উদ্ধার করে এক বছরের কন্যাশিশুকে। পুলিশ জানতে পারে বাড়িতে তিন বছর বয়সী শিশুটি একটি অনিরাপদ হ্যান্ডগান হাতে পেয়ে যায়। তা দিয়ে সে গুলি করে বোনকে। আহত শিশুকে পালোমার হাসপাতালে নিয়ে যায় পুলিশ। কিন্তু কিছুক্ষণ পরে সে মারা যায়।

ইমরান খানের মনোনয়ন বাতিল

আন্তর্জাতিক, 30 December 2023, 1043 Views,
ফাইল ছবি

অনলাইন ডেস্ক :
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের মনোনয়নপত্র বাতিল করে দিয়েছে দেশটির নির্বাচন কমিশন।

২০২৪ সালের জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তার দাখিল করা মনোনয়নপত্র শনিবার (৩০ ডিসেম্বর) বাতিল করা হয়েছে বলে পাকিস্তানের নির্বাচন কমিশন জানিয়েছে।

৭১ বছর বয়সী সাবেক এই ক্রিকেট তারকা ২০২২ সালের এপ্রিলে প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে রাজনৈতিক ও আইনি লড়াইয়ে জড়িয়ে পড়েছেন। বেআইনিভাবে রাষ্ট্রীয় উপহার বিক্রির দায়ে আগস্টে তিন বছরের সাজায় জেলে যাওয়ার পর থেকে তাকে আর জনসমক্ষে দেখা যায়নি।

আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য সাবেক এই প্রধানমন্ত্রী জাতীয় আইনপরিষদের দুটি আসন এনএ-১২২ (লাহোর) ও এনএ-৮৯ (মিয়ানওয়ালি) থেকে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। শনিবার নির্বাচন কমিশন তার মনোনয়নপত্র বাতিল করে দিয়েছে বলে খবর প্রকাশ করেছে পাকিস্তানের গণমাধ্যমগুলো।

লাহোরের আসনটি থেকে ইমরান খানের প্রার্থিতা প্রত্যাখ্যানের বিষয়ে পাকিস্তানের নির্বাচন কমিশন বলেছে, ইমরান খান ওই নির্বাচনী এলাকার নিবন্ধিত ভোটার নন এবং তিনি আইন-আদালতের দ্বারা দোষী সাব্যস্ত হয়েছেন এবং অযোগ্য হয়েছেন।

পাকিস্তানের ক্ষমতাসীন রাজনৈতিক দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) নেতা মিয়ান নাসির ইমরান খানের মনোনয়নের বিষয়ে আপত্তি জানিয়েছিলেন। তিনি বলেছেন, সাবেক প্রধানমন্ত্রীর সমর্থনকারী এবং প্রস্তাবক এনএ-১২২ আসনের অন্তর্ভুক্ত নন; যা আইনত এই আসনের হওয়া বাধ্যতামূলক।

তিনি আরও বলেন, এনএ-১২২ আসন থেকে কাগজপত্র জমা দিয়েছেন ইমরান খান। কিন্তু তিনি একজন দণ্ডিত ব্যক্তি। তাই নির্বাচনে অংশ নিতে পারবেন না।

পাকিস্তানে আগামী ৮ ফেব্রুয়ারি সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রার্থীদের দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময়সীমা ৩০ ডিসেম্বর। মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে ৩ জানুয়ারি পর্যন্ত আপিল করা যাবে এবং ১০ জানুয়ারির মধ্যে এসব আপিলের বিষয়ে সিদ্ধান্ত নেবে দেশটির নির্বাচন কমিশন।

এরদোগান নতুন সেনাপ্রধান নিয়োগ দিলেন

আন্তর্জাতিক, 6 June 2023, 1495 Views,

অনলাইন ডেস্ক :
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান সোমবার চিফ অফ জেনারেল স্টাফ এবং প্রধান নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি বিষয়ক উপদেষ্টাসহ বেশ কয়েকটি শীর্ষ পদে নতুন লোক নিয়োগ দিয়েছেন।

ডেইলি সাবাহ জানিয়েছে, অফিসিয়াল গেজেটে প্রকাশিত এক ডিক্রি অনুযায়ী এরদোগান আকিফ চাগাতায়ে কিলকে নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি বিষয়ক নতুন প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ করেছেন।

অপরদিকে তুর্কি সশস্ত্র বাহিনীর (টিএসকে) ল্যান্ড ফোর্সেস কমান্ডের প্রধান মুসা অ্যাভসেভারকে অন্তর্বর্তীকালীন চিফ অব জেনারেল স্টাফ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি তার অন্তর্বর্তী মেয়াদে বর্তমান পদেও বহাল থাকবেন।

অন্যদিকে তুরস্কের অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান অ্যাসেলসানের সিইও হালুক গর্গুন রাষ্ট্র নিয়ন্ত্রিত প্রধান প্রকল্পের দায়িত্বে থাকা শীর্ষ প্রতিরক্ষা সংস্থা ডিফেন্স ইন্ডাস্ট্রিজের (এসএসবি) নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন।

ইসরায়েলি হামলায় ইরানে ৬৩৯জন নিহত

আন্তর্জাতিক, 19 June 2025, 451 Views,

অনলাইন ডেস্ক :
ইরানের বিরুদ্ধে ইসরায়েলের চলমান হামলায় এখন পর্যন্ত প্রায় ৬৩৯ জন নিহত ও ১ হাজার ৩২০ জনের বেশি আহত হয়েছেন বলে জানায় যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস।

সংগঠনটি জানিয়েছে, নিহতদের মধ্যে ২৬৩ জন বেসামরিক নাগরিক এবং ১৫৪ জন নিরাপত্তা বাহিনীর সদস্য রয়েছেন। বাকিদের পরিচয় নিশ্চিত করার কাজ চলছে।

ইরানের ভেতরে গড়ে তোলা স্থানীয় সূত্রের নেটওয়ার্ক এবং দেশটির সংবাদমাধ্যমের প্রতিবেদনের সাথে মিলিয়ে এ সংখ্যা নির্ধারণ করা হয়েছে বলে সংস্থাটি জানিয়েছে।

এর আগে, ২০২২ সালে মাহসা আমিনির মৃত্যুকে ঘিরে ইরানে হওয়া সরকারবিরোধী বিক্ষোভেও একই সংগঠন গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করেছিলো।

ইরান সরকার এখন পর্যন্ত নিয়মিতভাবে হতাহতের হালনাগাদ সংখ্যা জানায়নি। সর্বশেষ সরকারি হিসাবে, ইসরায়েলি হামলায় ২২৪ জন নিহত এবং ১ হাজার ২৭৭ জন আহত হওয়ার কথা জানানো হয়েছিল।

এদিকে, যুদ্ধ সপ্তম দিনে গড়ালেও পরিস্থিতি এখনো স্থিতিশীল হয়নি, বরং দু’পক্ষের পাল্টাপাল্টি হামলায় হতাহতের সংখ্যা লাফিয়ে বাড়ছে।