চলারপথে নিউজ :
ব্রাহ্মণবাড়িয়া: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা পাঁচ ছুটি শেষে আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।
২৬ এপ্রিল বুধবার সকালে বাংলাদেশ থেকে মাছ, রডসহ বিভিন্ন পণ্য রপ্তানির মধ্যদিয়ে কার্যক্রম শুরু হয়।
এতে বন্দরে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।
আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বলেন, ঈদুল ফিতর উপলক্ষে উভয় দেশের ব্যবসায়ী নেতাদের সিদ্ধান্তে গত ২১ এপ্রিল থেকে ২৫ এপ্রিল পর্যন্ত পাঁচ দিন আখাউড়া স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানির কার্যক্রম বন্ধ ছিল। ছুটি শেষে সকাল থেকে বন্দর দিয়ে আবারও পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হয়েছে।
আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ স্বপন চন্দ্র দাস জানান, ছুটির সময়ে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকলেও আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে সীমান্ত পথে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক ছিল।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যসহ উত্তর-পূর্ব ভারতের সাতটি পাহাড়ি রাজ্যে পাথর, ছোট বড় মাছ, প্লাস্টিক সামগ্রী ও সিমেন্টসহ অর্ধশতাধিক পণ্য রপ্তানি করা হয়।
চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় “বার্ষিক কর্মসম্পাদন চুক্তি’’ (এপিএ)’র আওতায় আজ ২৪ ফেব্রুয়ারি সোমবার ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার মোগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গনে নারী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেলার তথ্য অফিসার দীপক চন্দ্র দাসের সভাপতিত্বে নারী সমাবেশ ও মতবিনিময় সভার প্রধান অতিথি ছিলেন সৈয়দ এ মুমেন-পরিচালক (প্রশাসন ও অর্থ), গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, ঢাকা।
বিশেষ অতিথি ছিলেন মোঃ আজিজুর রহমান- সহকারী উপজেলা শিক্ষা অফিসার, আখাউড়া, আবুল হোসাইন- বীর মুক্তিযুদ্ধা ও ওয়ারেন্ট অফিসার, মোছাঃ ইয়াছমিন আক্তার- প্রধান শিক্ষক, মোগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
বর্তমান সময়ের জন্য মোবাইল ফোনকে অপরিহার্য আখ্যা দিয়ে প্রধান অতিথি পরিচালক (প্রশাসন ও অর্থ) গণযোগাযোগ অধিদপ্তরের সৈয়দ এ মুমেন বলেন মোবাইল যেমন আমাদের বর্তমান প্রজন্মের জন্য প্রয়োজন তথাপি তার অধিক মাত্রা ব্যবহার মস্তিকের জন্য ব্যাপক ক্ষতির কারণ। বিশেষ করে যেসব শিশু অধিক পরিমান সময় মোবাইল ব্যবহার করে তার মানসিক ও শারীরিক বিকাশ দুটোই ব্যাপক ক্ষতি সাধন হয়।
প্রধান অতিথি বলেন, বহু প্রতিকূলতার শর্তেও আমাদের দেশে শতকরা ৯৭% শিশু প্রতি বছর শিক্ষা অর্জনের জন্য সরকারি প্রাথমিক বিদ্যালয় গুলোতে ভর্তি হচ্ছে যা আমাদের জন্য একটি বড় অর্জন। তিনি আরো বলেন শুধু শিক্ষার্থী ভর্তির মাধ্যমে নিজেকে সীমাবদ্ধ রাখলে চলবে না তারা যাতে যথার্থ বিদ্যা অর্জনের মাধ্যমে দেশের কাজে এগিয়ে আসতে পারে তার জন্য শিক্ষকদের পাশাপাশি মায়েদের অনস্বীকার্য ভুমিকা পালন করতে হবে। আমরা বর্তমান সমাজে যে বিভিন্ন সামাজিক সমস্যা দেখতে পায় যেমন বাল্য বিবাহ, মাদক আসক্ত, চুরি, ডাকাত, ছিনতাই, রাহাজানি ইত্যাদি তার মুলে আছে প্রকৃত নৈতিকতা সম্পূর্ণ শিক্ষার অভাব। যদি আমরা এসব সামাজিক সমস্যার মূলোৎপাটনকরতে চায়, একটি বৈষম্যহীন সমাজ গঠন করতে চাই তাহলে নৈতিকতা সম্পূর্ণ শিক্ষার কোন বিকল্প নাই। উক্ত নারী সমাবেশে বাল্যবিবাহ ও মাদক আসক্তকে একটি সামাজিক সমস্যা হিসাবে আখ্যা দিয়ে অন্যান বক্তারা বলেন, বাল্যবিবাহ ও মাদক আসক্ত আমাদের জন্য একটি ভয়াভহ সমস্যা। এ সমস্যা দূর করার জন্য একটি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। একটি বাল্য বিবাহ শুধু একটি মেয়ের জীবন ধ্বংস করেন তা নয় বরং দুটি পরিবারই শেষ হয়ে যায়, ঠিক তেমনি মাদক আসক্ত ব্যক্তি পুরো সমাজের জন্য হুমকিস্বরুপ।
জেলা তথ্য অফিসার দীপক চন্দ্র দাসের সমাপনী বক্তব্যের মাধ্যমে নারী সমাবেশ সমাপ্তি ঘোষণা করা হয়।
উক্ত নারী সমাবেশে প্রায় চার শতাধিক নারী উপস্থিত ছিল।
চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায় শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়াল ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ সদস্য ও সাংবাদিক মো: সাইফুল ইসলাম। আজ ১২ জানুয়ারি শুক্রবার বিকেলে তার নিজস্ব অর্থায়নে দুইশত কম্বল অসহায় ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।
এই সময় জেলা পরিষদ সদস্য মোঃ সাইফুল ইসলাম বলেন, আখাউড়ায় ঠাণ্ডা বাতাসের দাপটে শীত জেঁকে ধরেছে সবাইকে। হিম ঠাণ্ডা আর কুয়াশায় নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করে নিয়েছে মানুষকে।
কম্বল বিতরণকালে সকলের উদ্দেশে তিনি বলেন, আমি আপনাদের ঘরের সন্তান। এই শীতে আপনারা কষ্ট করবেন, তা মেনে নেয়া যায় না। আপনাদের প্রতি বুকভরা ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে আমি এখানে এসেছি, পরিবারের সদস্য হিসেবে আপনাদের পাশে দাঁড়াতে। এ সময় তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
চলারপথে রিপোর্ট :
আখাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় চাপাইনবাবগঞ্জের জনি পাশা (৩৩) নামে এক যুবক আটক হয়েছে। গত রোববার রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার জয়নগর এলাকা থেকে তাকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ ২৩ সেপ্টেম্বর সোমবার তাকে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
বিজিবি সুলতানপুর ৬০ ব্যাটালিয়ন সূত্র জানায়, চাপাইনবাবগঞ্জ উপজেলা সদরের সোনাপুটি গ্রামের মঞ্জিল মিয়ার ছেলে জনি ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে।
স্থানীয় মো. মামুন মিয়া নামে একজনের সহায়তায় কাজের সন্ধানে তিনি ভারত যাচ্ছিলেন। এ সময় আখাউড়া বিওপি’র টহল দল তাকে আটক করে।
চলারপথে রিপোর্ট :
শিক্ষার্থীদেরকে উৎসাহিত করার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া পৌরশহরের নাসরিন নবী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়। এর মধ্যে রয়েছে শিক্ষার্থীদের মাঝে নতুন জুতা প্রদান, দরিদ্র শিক্ষার্থীদের স্কুল ড্রেসের ব্যবস্থা, বিদায়ী শিক্ষার্থীদেরকে কাপড় উপহার এবং এসএসসি পরীক্ষায় জিপিএ-ফাইভ প্রাপ্তদেরকে নগদ অর্থ পুরস্কার। এ কর্মসূচির অংশ হিসেবে আজ ৩ এপ্রিল বুধবার সকালে ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী এবং স্কাউট ও প্যারেড দলের সদস্যসহ ২৬৬ জনকে নতুন জুতা (সাদা কেডস্) দেওয়া হয়েছে।
বিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে এসব জুতা ক্রয় করে দেওয়া হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে জুতা তুলে দেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবব্রত বনিক, সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুর রাজ্জাক, শিক্ষক সৈয়দ মোজাম্মেল, রানা ভ্ইূয়া, সাফিয়া খাতুন, দীপা বনিক, লিজা আক্তারসহ অন্যান্য শিক্ষকগণ। নতুন জুতা পেয়ে শিক্ষার্থীরা আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করে।
বিতরণ অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল বলেন, অনেক শিক্ষার্থীর অভিভাবক গরীব হয়। এজন্য তাদের সন্তানকে অর্থাভাবে যথা সময়ে নতুন জুতা কিনে দিতে পারে না। সেজন্য বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত নিয়েছে ৬ষ্ঠ শ্রেণীতে যে সকল শিক্ষার্থী নতুন ভর্তি হবে তাদের দায়িত্ব বিদ্যালয় কর্তৃপক্ষ নিবে। আমরা প্রথমে জুতা দিয়ে শুরু করেছি। শুধু তাই নয় যারা অর্থের অভাবে স্কুল ড্রেস বানাতে পারবে না। এসব শিক্ষার্থী প্রধান শিক্ষক বরাবরে আবেদন করলে স্কুল কর্তৃপক্ষ স্কুল ড্রেসের ব্যবস্থা করবে।
এছাড়া এ স্কুলের এসএসসি বিদায়ী শিক্ষার্থীদেরকে কাপড় উপহার দেওয়া হবে। এসএসসি পরীক্ষায় জিপিএ-ফাইভ প্রাপ্তদেরকে নগদ অর্থ পুরস্কার দেওয়া হবে।
চলারপথে রিপোর্ট :
প্রচারের একটি বড় মাধ্যম হলো মাইক। নির্বাচনী প্রচারণায় মাইকের ব্যবহার ছাড়া যেন অসম্পূর্ণ। দুপুরের পর শুরু হতো মাইকের উচ্চ শব্দে প্রচার-প্রচারণা। ‘ভোট চাই ভোটারের, দোয়া চাই সকলের’ এমন বাহারি শ্লোগান। ভোটারদের মনোযোগ আকর্ষণ করার উদ্দেশ্যে বাজানো হতো বিভিন্ন গান। মাইকের আওয়াজ শুনলেই মনো হতো নির্বাচন এসে গেছে। মাইকের উচ্চ শব্দে কান জ্বালাপালা হয়ে যাওয়ার অবস্থা হতো। মাইক ভাড়া দিয়ে ব্যবসায়ীরা বাড়তি অর্থ উপার্জন করতেন এই মৌসুমে। কিন্তু দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় মাইকের সেই চির চেনা ব্যবহার অনেকটা কমে গেছে। ভাটা পড়েছে মাইক ব্যবসায়। গত ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দের পর থেকে নির্বাচনী প্রচারণা শুরু হলেও মাইকে প্রচারণা খুব কম হচ্ছে। আখাউড়া সড়ক বাজার, মোগড়া বাজার ও দূর্গাপুর গেইটসহ কয়েকটি এলাকার মাইক সার্ভিসের ব্যবসায়ীদের সাথে কথা বলেও এর সত্যতা মিলেছে।
সাধারণ মানুষ ও রাজনীতিবিদদের সাথে কথা বলে জানা গেছে, কসবা-আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া-৪) আসনে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী আইনমন্ত্রী আনিসুল হকসহ তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। অপর দুজনের একজন এনপিপি ও তরিকত ফেডারেশনের প্রার্থী। বিএনপির প্রার্থী না থাকায় এ আসনে প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা কম। তাই প্রচারণাও কম। শক্ত প্রতিদ্বন্দ্বিতা থাকলে প্রচারণাও বেশি হয়। তাছাড়া এখন ডিজিটাল যুগ। প্রচারণায়ও পরিবর্তন এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা বেড়েছে। এখন দেশ-বিদেশ থেকে পছন্দের প্রার্থীর পক্ষে প্রচারণা করতে পারছে সমর্থকরা। বিভিন্ন ডিজিটাল কনটেন্ট প্রচার হচ্ছে যা দ্রুত মানুষের নজড় কাড়ছে।
রাধানগরের ব্যবসায়ী দুলাল ঘোষ জয় বলেন, এ আসনে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী আনিসুল হক। এখানে তাঁর প্রতিদ্বন্দ্বি শক্তিশালী কোন প্রার্থী নাই। এজন্য প্রচারণা কিছুটা কম। তবে দলীয় কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে প্রচারণা চালাচ্ছে।
আখাউড়া সড়ক বাজারের মাইক ব্যবসায়ী মোঃ মহসিন মিয়া বলেন, বিগত সংসদ নির্বাচনগুলোতে প্রতিদিনি ২/৩ সেট মাইক ভাড়া যেত। এবার তা হচ্ছে না। এ পর্যন্ত ৩ দিন মাইক ভাড়া দিয়েছি। সামনের দিনগুলোতে ভাড়া বাড়তে পারে সেই আশায় আছি।
মোগড়া বাজারের নিরালা মাইক সার্ভিসের মালিক আলী আকবর মিয়া বলেন, আগের নির্বাচনে অনেক প্রার্থী ছিল। সব প্রার্থী ১/২টা মাইক ভাড়া নিত। ব্যবসাও ভালো ছিল। এবার দল কম, প্রার্থীও কম। তাই মাইকের প্রচারণা কম।