স্বাধীনতা নষ্ট করতে ষড়যন্ত্র করছে কিছু রাজনৈতিক দল : আইনমন্ত্রী

কসবা, রাজনীতি, 30 April 2023,

চলারপথে রিপোর্ট :
দেশের স্বাধীনতা নষ্ট করতে কিছু রাজনৈতিক দল ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী অ্যাড. আনিসুল হক। গতকাল ২৯ এপ্রিল শনিবার কসবা উপজেলার কাইমপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন আয়োজিত এক জনসভায় এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, আপনারা দেখেছেন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে উন্নয়ন হচ্ছে, দেশের এ উন্নয়ন অব্যাহত থাকবে। আমরা দেখেছি শতভাগ বিদ্যুতায়ন, আমরা দেখেছি পদ্মা সেতু বাংলাদেশের মানুষের অর্থে তৈরি করতে। আমরা দেখেছি গৃহায়ণ প্রকল্প, যার মাধ্যমে গৃহহীনদের বঙ্গবন্ধু কন্যা গৃহ দিয়েছেন। এসব দেখে আমাদের বিশ্বাস, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যতদিন প্রধানমন্ত্রী থাকবেন ততদিন বাংলাদেশ শুধু এগিয়ে যাবে, বাংলাদেশের মানুষকে কেউ দাবিয়ে রাখতে পারবে না।

আইনমন্ত্রী অ্যাড. আনিসুল হক বলেন, আমাদের মনে রাখতে হবে, আজকেও স্বাধীনতা নষ্ট করার জন্য কিছু রাজনৈতিক দল বিএনপি-জামায়াত ষড়যন্ত্র করে যাচ্ছে। তাদের সঙ্গে একজোট হয়েছে তথাকথিত বুদ্ধিজীবী, যারা নিজেদেরটা ছাড়া অন্যের বুঝে না। ২০০৭ সালে বলেছিল, আমি একটা রাজনৈতিক দল তৈরি করব, তারপর রাজনৈতিক দল তৈরি করছে। যদি রাজনৈতিক দলের সদস্য হতে চান আমার কাছে ম্যাসেজ পাঠাবেন, কিন্তু একজনও সাড়া দেয়নি। বাংলাদেশের একটা লোকও সাড়া দেয়নি। এখনও তারা ষড়যন্ত্র করছে।

কাইমপুর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাকির হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাশেদুল কায়সার ভূঁইয়া জীবন, পৌর সভার মেয়র এমজি হাক্কানী, জেলা পরিষদের সদস্য এম এ আজিজ, কাইমপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কাইমপুর ইউনিয়নের চেয়ারম্যান ইকতেকার আলম রনি প্রমুখ।

Leave a Reply

কেন্দ্রের নিরাপত্তায় ব্রাহ্মণবাড়িয়ায় যৌথবাহিনীর সমন্বিত মহড়া

দুলাল মিয়া : সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে ব্রাহ্মণবাড়িয়ায় Read more

ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের পক্ষে…

দুলাল মিয়া : ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের পক্ষে লিফলেট Read more

আখাউড়া পরিত্যক্ত অবস্থায় দুটি এয়ারগান উদ্ধার

চলারপথে রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের নোনাসার Read more

নির্বাচনি জ্বরে কাঁপছে ব্রাহ্মণবাড়িয়া-২, আলোচনায় খেজুর…

দুলাল মিয়া : মাঝখানে আর মাত্র ৩দিন বাকি। নির্বাচনি জ্বরে Read more

ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের মাঝে কোরআন শরিফ বিতরণ

চলারপথে রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর ও নবীনগর এবং কুমিল্লার Read more

বৈষম্যের বিরুদ্ধে জুলাই গণ-অভ্যুত্থান ছিল ঐতিহাসিক…

অনলাইন ডেস্ক : সামাজিক বৈষম্য দূর করে ‘ইনসাফভিত্তিক রাষ্ট্র’ প্রতিষ্ঠার Read more

ক্ষমতায় এলে সবার আগে তিস্তা মহাপরিকল্পনা…

অনলাইন ডেস্ক : ক্ষমতায় এলে সর্বপ্রথম তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে গুরুত্ব Read more

বিএনপি সরকার গঠন করতে পারলে প্রতিটি…

দুলাল মিয়া : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে Read more

ব্রাহ্মণবাড়িয়ায় তিন দিনে পৌঁছেছে ৯ হাজারের…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলায় পোস্টাল ভোট সংগ্রহ কার্যক্রমে ব্যাপক Read more

যে দেশকে বিশ্বাস করে না, সে…

অনলাইন ডেস্ক : স্বাধীন বাংলাদেশে জামায়াতে ইসলামীকে সমর্থন করা সম্ভব Read more

ব্রাহ্মণবাড়িয়ায় আন্তঃজেলা ডাকাত চক্রের প্রধান গ্রেফতার

দুলাল মিয়া : আন্তঃজেলা ডাকাত দলের সর্দারকে গ্রেফতার করেছে ব্রাহ্মণবাড়িয়া Read more

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে অস্ত্র উদ্ধার

চলারপথে রিপোর্ট : ফেনীর ছাগলনাইয়া সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে একটি Read more

অসমাপ্ত আত্মজীবনী আদর্শ দেশপ্রেমিক তৈরি করবে : এবি তাজুল ইসলাম

বাঞ্চারামপুর, রাজনীতি, 19 March 2023, 2484 Views,

চলাপথে রিপোর্ট :
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম বলেছেন, ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী আদর্শ দেশপ্রেমিক তৈরি করবে। নিজেদের অধিকার আদায়ে অটল থাকতে এবং অন্যায়ের প্রতিবাদ করার ক্ষেত্রে বইটি অসামান্য ভূমিকা পালন করবে।’

বাহেরচর আদর্শ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় এবং অসমাপ্ত আত্মজীবনী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম বলেন, ‘বঙ্গবন্ধু দেশের তরে অসামান্য ত্যাগ স্বীকার করেছেন বলেই দেশ স্বাধীনতা লাভ করছেন। বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা তারই পিতার স্বপ্ন বাস্তবায়নে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে দেশ। বিভিন্ন দেশের সরকার প্রধান শেখ হাসিনার উন্নয়ন ও অগ্রগতির মডেলকে ফলো করছে।’

বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা একি মিত্র চাকমার সভাপতিত্বে এতে আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) কাজী আতিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী জাদিদ আল রহমান জনি, বাঞ্ছারামপুর পৌর মেয়র তফাজ্জল হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি এমএস রানা, সাধারণ সম্পাদক আ. রাজ্জাক, পৌর ছাত্রলীগ সভাপতি হিমেল সরকার, কলেজ ছাত্রলীগ সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাসুদ প্রমুখ।

স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র নিলেন রুমিন ফারহানা

আশুগঞ্জ, জাতীয়, রাজনীতি, সরাইল, 24 December 2025, 452 Views,

চলারপথে রিপোর্ট :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসন (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগরের আংশিক) থেকে দলের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। আজ ২৪ ডিসেম্বর বুধবার দুপুর সোয়া ২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে রুমিন ফারহানার পক্ষে সরাইল উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আলী হোসেন মনোনয়ন ফরমটি সংগ্রহ করেন।

মনোনয়ন ফরম নেয়ার সময় উপস্থিত ছিলেন সরাইল ও আশুগঞ্জ উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের বর্তমান এবং সাবেক কয়েকশ নেতাকর্মীরা।

মনোনয়ন ফরম সংগ্রহের বিষয়ে আলী হোসেন বলেন, আমিসহ কয়েকজন নেতাকর্মীকে মনোনয়ন ফরম নেয়ার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা আজকে ফরম নিয়েছি৷ পরবর্তী সিদ্ধান্ত রুমিন ফারহানা নেবেন।

সরাইল ও আশুগঞ্জ উপজেলা এবং বিজয়নগর উপজেলার বুধন্তি ও চান্দুরা ইউনিয়ন নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে ব্যারিস্টার রুমিন ফারহানা ছাড়াও অন্তত অর্ধডজন সম্ভাব্য প্রার্থী বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে এ আসনটি বিএনপি তাদের শরিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ- এর জন্য ছেড়ে দিয়েছে। আসনটিতে বিএনপির সমর্থন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ- এর সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীব।

গতকাল ২৩ ডিসেম্বর মঙ্গলবার বিএনপির জোটের প্রার্থী ঘোষণার প্রতিক্রিয়ায় ব্যারিস্টার রুমিন ফারহানা সাংবাদিকদের বলেন, এত বড় দল (বিএনপি) তাদের নিজস্ব ভালো-মন্দ বুঝতে হয়। যেহেতু জমিয়তের সঙ্গে তারা জোট করেছে, আসন না দিলে কেমন করে জোট হবে! দল বাধ্য হয়ে আসন দিয়েছে।

স্বতন্ত্র ভোট করলে দল ব্যবস্থা নেবে কিনা- জানতে চাইলে রুমিন ফারহানা বলেন, যদি ব্যবস্থা নিতে হয়, ওনারা নিশ্চয় নেবেন। আমি তো আসলে বাধা দিতে পারব না।

বিএনপি নেতৃবৃন্দের সাথে হিন্দু সম্প্রদায়ের সম্প্রীতি সভা

কসবা, 8 August 2024, 693 Views,

চলারপথে রিপোর্ট :
কসবায় শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ত্যাগের পর চলমান ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের জান-মাল ও নিরাপত্তায় উপজেলা হিন্দু সম্প্রদায়ের সাথে বিএনপি নেতৃবৃন্দের সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ৮ আগস্ট বৃহস্পতিবার দুপুরে কসবা পৌরশহরে শ্রী শ্রী গোবিন্দ জিউর মন্দিরে এই সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়। সম্প্রীতি সভায় সভাপত্বিত করেন গোবিন্দ জিউর মন্দিরের সভাপতি দিলীপ চন্দ্র রায়।

এসময় বিএনপি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলা বিএনপি সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র মুহাম্মদ ইলিয়াস, উপজেলা বিএনপি সাবেক সাধারণ সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ইকলিল আজম, উপজেলা বিএপি সাধারণ সম্পাদক শরীফুল হক স্বপন, পৌর বিএনপি আহ্বায়ক শরীফুল ইসলাম, উপজেলা যুবদল আহ্বায়ক মাসুদুর রহমান দীপু, সদস্য সচিব জিয়াউল হুদা শিপন, উপজেলা ছাত্রদল সাবেক সভাপতি মেহেদী হাসান রুবেল ও জেলা ছাত্রদল যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম রিয়াদ প্রমুখ।

এসময় উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ সকল অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় হিন্দু সম্প্রদায়ের মধ্যে উপস্থিত ছিলেন গোবিন্দ জিউর মন্দিরের সাধারণ সম্পাদক রতন চন্দ্র সাহা, সহ সাধারণ সম্পাদক নেপাল চন্দ্র সাহাসহ অন্যরা।

সভায় বক্তাগণ বলেন, চলমান সহিংসতায় আমাদের দলীয় লোকজন দ্বারা আপনার কোনো প্রকার ক্ষতিগ্রস্ত হবেন না। আমরা হিন্দু মুসলিম যুগ যুগ ধরে একসাথে বসবাস করছি। আমরা একে অপররের ভাই ভাই। আমরা আপনাদের পাশে আগেও ছিলাম, এখনো আছি এবং ভবিষ্যতেও থাকবো। এসময় বিএনপি নেতাকর্মীগণ হিন্দু সম্প্রদায়ের জান-মালসহ সার্বিক নিরাপত্তার আশ্বাস দেন।

কসবায় বাসচাপায় প্রাণ গেল একজনের, আহত ৫

কসবা, 1 July 2023, 1502 Views,

চলারপথে রিপোর্ট :
কসবায় বাসচাপায় জয় কুমার দাস (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন।

৩০ জুন শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের তিনলাখপীর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জয় কুমার দাস জেলার সরাইল উপজেলার শাহবাজপুর এলাকার বাসিন্দা।

জানা যায়, বিকেল সাড়ে ৪টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের তিনলাখপীর এলাকায় কুটি-চৌমুহনিগামী দিগন্ত পরিবহনের একটি লোকাল বাস সিএনজিচালিত ও ব্যাটারিচালিত দুইটি অটোরিক্সাকে চাপা দেয়। এতে ব্যাটারিচালিত অটোরিকশার এক যাত্রী ঘটনাস্থলেই মারা যান। এ সময় দুই অটোরিক্সার আরো পাঁচজন আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক বাসচালক পালিয়ে গেছে। বাস ও সিএনজি চালিত অটোরিক্সা পুলিশের হেফাজতে রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

৭ কেজি গাঁজাসহ গ্রাম পুলিশ গ্রেফতার

কসবা, 11 February 2025, 496 Views,

চলারপথে রিপোর্ট :
কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নে দায়িত্বরত গ্রাম পুলিশ হাকিম মিয়া (৩৮) কে সাত কেজি গাঁজাসহ গ্রেফতার করেছে কসবা থানা পুলিশ। ১০ ফেব্রুয়াবি সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার কুইয়াপানিয়া এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে কসবা থানার উপ-পরিদর্শক ফারুক হোসেন তাকে গ্রেফতার করে।

অভিযুক্ত হাকিম মিয়া গোপীনাথপুর ইউনিয়নের কুইয়াপানিয়া গ্রামের আবুল হাসেমের ছেলে।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে হাকিম গ্রাম পুলিশের বেশে মাদক বিক্রিতে জড়িত ও গ্রাম পুলিশ হওয়াতে তাকে কেউ সন্দেহ করত না এই সুযোগে তিনি গাঁজার ব্যবসা করতেন। ইউনিয়নের সে ৫নং ওয়ার্ডের গ্রাম পুলিশের দায়িত্বে ছিল।

কসবা থানার ওসি মোহাম্মদ আবদুল কাদের বলেন, গ্রাম পুলিশের দায়িত্বে থাকা অবস্থায় হাকিম মিয়ার বসত ঘর থেকে গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে ও তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।