পুকুর থেকে দুই শিশুর লাশ উদ্ধার

বিজয়নগর, 2 May 2023,

চলারপথে রিপোর্ট :
বিজয়নগরে নিখোঁজের একদিন পর আরাফাত খাঁন (৯) ও মোঃ সামির (৮) নামে দুই শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। ১ মে সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চম্পকনগর ইউনিয়নের সাটিরপাড়ার একটি পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

মৃত আরাফাত সাটিরপাড়া গ্রামের এনাম খাঁনের ছেলে ও সামির উপজেলার পাহাড়পুর ইউনিয়নের খাটিঙ্গা গ্রামের শিপন মিয়ার ছেলে। সামির তার নানার বাড়িতে বেড়াতে এসেছিলো।

চম্পকনগর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সদস্য (মেম্বার) মোঃ রেজুয়ান আহমেদ বলেন, রবিবার বিকেল থেকেই এই দুই শিশু নিখোঁজ হয়। সম্ভাব্য সব জায়গায় তাদেরকে খোঁজাখুজি করে তাদের না পাওয়ায় রাতের বেলা এলাকায় মাইকিং করা হয়। এ ব্যাপারে সোমবার সকালে থানায় জিডি করা হয়। সকাল সাড়ে ১০টার দিকে পুকুরে তাদের লাশ ভেসে উঠে।

এ ব্যাপারে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, পুকুরে ডুবে ওই শিশুরা মারা গেছে।

Leave a Reply

লেবানন–সিরিয়া সীমান্তে ইসরায়েলি হামলায় নিহত ৪

অনলাইন ডেস্ক : লেবাননের সিরিয়া সীমান্তের কাছে একটি গাড়িতে ইসরায়েলি Read more

নদীর প্লাবনভূমি ও কৃষিজমি ভরাটের অভিযোগে…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়ায় নদীর প্লাবনভূমি ও কৃষিজমিতে অবৈধভাবে বালু Read more

অপহৃত ৭ম শ্রেণীর শিক্ষার্থী উদ্ধার, শ্রীপুরে…

জায়েদুল কবির ভাঙ্গি : গাজীপুরের শ্রীপুর উপজেলায় সপ্তম শ্রেণীর এক Read more
ফাইল ছবি

মঙ্গলবার নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ

অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নবনির্বাচিত সংসদ Read more

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন পরিচয়ে চাঁদা দাবির…

দুলাল মিয়া : বিজয়নগরে র‌্যাব সদস্য পরিচয়ে সাধারণ মানুষের কাছ Read more

ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র দোয়া…

দুলাল মিয়া : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সন ও সাবেক Read more

ব্রাহ্মণবাড়িয়ায় সর্বোচ্চ ভোট পেয়েছেন ইঞ্জিনিয়ার শ্যামল

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলার ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতেই Read more

ব্রাহ্মণবাড়িয়ায় যারা এমপি নির্বাচিত হলেন

দুলাল মিয়া : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া জেলার ৬টি Read more

হেরে গেলেন যেসব হেভিওয়েট প্রার্থীরা

অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রভাবশালী ও আলোচিত Read more

গাজীপুর জেলার ৪ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী…

জায়েদুল কবির ভাঙ্গি, গাজীপুর: গাজীপুরের পাঁচটি সংসদীয় আসনের নির্বাচনে চারটিতে Read more

ভোটের দিন ধানের শীষের পক্ষে ভোটার…

দুলাল মিয়া : ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের ধানের শীষ Read more

নির্বাচনী দায়িত্ব পালনকালে পোলিং কর্মকর্তার মৃত্যু

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় নির্বাচনী দায়িত্ব পালনরত Read more

বিজয়নগরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন

বিজয়নগর, 15 March 2023, 1834 Views,

চলারপথে রিপোর্ট :
বিজয়নগরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস ২০২৩ইং উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ১৫ মার্চ বুধবার বেলা ১২ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার এ এইচ ইরফান উদ্দিন আহমেদের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান নাছিমা মুকাই আলী।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সাবিত্রী রানী, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার দবীর উদ্দিন ভূঁইয়া, ইছাপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জিয়াউল হক বকুল, চান্দুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ এম শামীউল হক চৌধুরী, পত্তন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম মাস্টার, বিজয়নগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস এম কামরুল হাসান শান্ত, সদস্য সাংবাদিক শাহনেওয়াজ শাহ্সহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ, বিভিন্ন দপ্তরের অফিসারবৃন্দ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিল।

ভোক্তা অধিকার দিবসের আলোচনা সভা শেষে ১৭ মার্চ বঙ্গবন্ধু ১০৩তম জন্মদিন, ২৫ মার্চ কালো রাত্রী ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস পালনের জন্য প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

বিজয়নগরে তালিকাভুক্ত মাদক কারবারি গ্রেফতার

বিজয়নগর, 4 April 2023, 1785 Views,

চলারপথে রিপোর্ট :
বিজয়নগর উপজেলায় পুলিশের তালিকাভুক্ত মাদক কারবারি শাহপরান ওরফে পরানকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। ৩ এপ্রিল সোমবার রাতে জেলা পুলিশের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পরানের বিরুদ্ধে ১০টি মাদক মামলা চলমান রয়েছে। তিনি একটি মামলায় পলাতক ছিলেন। পরান উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের উথারিয়াপাড়া এলাকার প্রয়াত নান্নু মিয়ার ছেলে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) ইকবাল হোছাইন জানান, পরান তালিকাভুক্ত শীর্ষ মাদক কারবারি। তিনি ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার একটি মাদক মামলায় পলাতক ছিলেন। সোমবার ভোরে তাকে বিজয়নগরের সিঙ্গারবিল এলাকা থেকে জেলা গোয়েন্দা শাখার সদস্যরা গ্রেফতার করে।

এসময় তার কাছ থেকে মাদক বিক্রির নগদ ১ লাখ ৭৮ হাজার টাকা এবং দুটি স্মার্ট ফোন জব্দ করা হয়। পরে বিকেলে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়।

প্রায় ৫ কোটি টাকার ভারতীয় শাড়ীসহ ট্রাক আটক

বিজয়নগর, 9 September 2024, 774 Views,

বাংলাদেশ বর্ডার গার্ড সরাইল ব্যাটালিয়ন (২৫বিজিবি) এর একটি টহলদল বিপুল পরিমান ভারতীয় বিভিন্ন প্রকার উন্নত মানের শাড়ি আটক করেছে।

এসময় ভারতীয় চোরাই শাড়ি বহন কাজে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়। যার সিজারমূল্য ৪ কোটি ৫৭ লাখ ৮৫ হাজার পাঁচশত টাকা।

আজ ৯ সেপ্টেম্বর সোমবার দুপুরে বিজিবি পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রবিবার ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার চান্দুরা রাস্তায় বেরিকেড গিয়ে গাড়ি তল্লাশি চালায় বাংলাদেশ বর্ডার গার্ড এর সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) একটি টহল দল।

এসময় সিলেট থেকে আসা ঢাকাগামী একটি বালু বোঝাই ট্রাকে বিশেষ ভাবে লুকায়িত ভারতীয় বিভিন্ন প্রকার উন্নতমানের শাড়ী ৫ হাজার ২৩৬ পিস এবং চোরাই কাজে ব্যবহৃত ট্রাকটি আটক করে।

আটককৃত চোরাচালানী মালামাল এবং ট্রাকটি বিজিবি’র হেফাজতে রয়েছে যা আখাউড়া কাস্টমস্ অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন বলে বিজিবি সূত্র জানায়।

ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান রুমিন ফারহানার

বিজয়নগর, 29 January 2026, 80 Views,

চলারপথে রিপোর্ট :
১১ তারিখ বিকাল থেকে ১২ তারিখ ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ ও বিজয়নগর আংশিক) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। এ সময় তিনি বলেন, “আমার একটা হাঁসও যেন কোনো শেয়াল চুরি করতে না পারে।”

আজ ২৯ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নে আয়োজিত এক নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।

রুমিন ফারহানা বলেন, তিনি নিজের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করেন। নির্বাচিত হলে তাঁর নির্বাচনি এলাকা কীভাবে বাংলাদেশের একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা যায়, তা বাস্তবায়ন করে দেখাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, স্কুল, কলেজ, মাদরাসা, মসজিদ ও মন্দিরসহ সব শিক্ষা প্রতিষ্ঠানের মান উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

স্বাস্থ্যখাত প্রসঙ্গে তিনি বলেন, সরকারি হাসপাতালগুলোতে অনেক সময় ওষুধ পাওয়া যায় না, চিকিৎসক থাকেন না, আবার প্রয়োজনীয় যন্ত্রপাতিও বিকল থাকে। ফলে সাধারণ মানুষ বাধ্য হয়ে প্রাইভেট হাসপাতালে গিয়ে ব্যয়বহুল চিকিৎসা নিতে বাধ্য হন। তিনি বলেন, জনগণের দোরগোড়ায় মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দিতে তিনি কাজ করবেন।

তিনি আরো বলেন, “আমার কোনো ভুল-ত্রুটি থাকলে আপনারা আপনাদের ঘরের মেয়ে হিসেবে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।”

রুমিন ফারহানা বলেন, তিনি জনগণের কাছে ভোট চাইতে এসেছেন এবং তাঁর প্রতীক ‘হাঁস’-এ ভোট দিয়ে পাশে থাকার আহ্বান জানান।

পথসভায় কর্মী-সমর্থকসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিজয়নগরে মাদকসহ ব্যবসায়ী গ্রেফতার

বিজয়নগর, 2 September 2025, 354 Views,

চলারপথে রিপোর্ট :
বিজয়নগরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ রেজিয়া বেগম (৩০) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এসময় নগদ টাকা ও মোবাইল উদ্ধার করা হয়।

জানা যায়, গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে ১ সেপ্টেম্বর সোমবার রাত ৯টায় সেনাবাহিনী ও বিজয়নগর থানা পুলিশ যৌথভাবে অভিযান চালায়। এ সময় রেজিয়া বেগমের কাছ থেকে ১২১০ পিস ইয়াবা, ৩টি মোবাইল ফোন ও নগদ ৯৩ হাজার ৮৯০ টাকা জব্দ করা হয়।

গ্রেফতার মোছা. রেজিয়া আক্তার ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের কালিসীমা গ্রামের মো. রুবেল মিয়ার স্ত্রী। এসময় মো. রুবেল মিয়া (৩৮) পালিয়ে যায়। অভিযানে নেতৃত্ব দেন আশুগঞ্জ আর্মি ক্যাম্প কমান্ডার মেজর মো. ইমতিয়াজ মাহমুদ খান।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, গ্রেফতার নারী মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক সংক্রান্ত মামলায় আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।