চলারপথে ডেস্ক :
যুক্তরাষ্ট্র সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের ক্ষমতায় স্বাধীনতা বিরোধী, খুনী ও অগ্নি সন্ত্রাসীরা কখনই যেন ফিরতে না পারে সে বিষয়ে দেশবাসীকে সতর্ক থাকতে হবে। এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
গতকাল মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে রিজ কার্লটন হোটেলের হলরুমে আমেরিকায় বাংলাদেশী প্রবাসীদের দেয়া এক নাগরিক সংবর্ধনায় প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।
প্রধানমন্ত্রী আরো বলেন, ‘খুনী, স্বাধীনতা বিরোধী, যুদ্ধাপরাধীরা যাতে আর কখনই ক্ষমতায় ফিরতে না পারে তা নিশ্চিত করুন। এই বিএনপি-জামাত জোট বর্তমান সরকারকে ক্ষমতাচ্যুত করতে ২০১৩ থেকে ১৫ সাল পর্যন্ত তথাকথিত আন্দোলনের নামে বহু মানুষকে পুড়িয়ে মেরেছে এবং রাস্তার পাশের হাজার হাজার গাছ উজাড় করেছে।’
প্রধানমন্ত্রী দেশবাসীকে স্মরণ করিয়ে দেন যে, ‘এই চক্র দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল যেখানে আওয়ামী লীগ সরকার গত ১৪ বছরে দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ নিয়ে একে আবারো উন্নয়নের মহাসড়কে তুলেছে।বাংলাদেশ এগিয়ে যাবে এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত হবে। আমরা এ স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছি।’
প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশের সুবিধাগুলোকে সর্বোচ্চ কাজে লাগিয়ে দেশে বিদেশে রাষ্ট্র বিরোধী অপপ্রচার চালানোর জন্যে বিএনপি জামাত জোটের কঠোর সমালোচনা করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আরও বলেন, আমরা ডিজিটাল বাংলাদেশ গড়েছি। বিএনপি-জামাত জোট ডিজিটাল বাংলাদেশের সুবিধা ব্যবহার করে আমাদেরই বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এসব অপপ্রচারে কান না দেয়ারও আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী দেশবাসীকে স্মরণ করিয়ে দিয়ে বলেন, লাখো মানুষের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীনতা পেয়েছে। তিনি বলেন, সবাইকে মাথা উঁচু করে ও যথাযথ মর্যাদার সঙ্গে বিশ্বে চলতে হবে।
বাংলাদেশের সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত করতে তার সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের সংক্ষিপ্ত বর্ণনা দিয়ে তিনি বলেন, সরকার অবকাঠামো, স্বাস্থ্যসেবা, বাসস্থান, শিক্ষা ও কর্মসংস্থান সৃষ্টিসহ প্রতিটি খাতের উন্নয়ন নিশ্চিত করেছে।
তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই আমরা এটা করতে পেরেছি।
দেশের উন্নয়নে প্রবাসীদের অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের দেশের উন্নয়নে প্রবাসীরা অনেক অবদান রেখেছে।’
প্রধানমন্ত্রী দেশবাসীকে হুন্ডির পরিবর্তে বৈধ মাধ্যমে রেমিট্যান্স পাঠানোর আহ্বান জানান কারণ, সরকার যথাযথ প্রক্রিয়ায় রেম্যিটান্স প্রেরণকে উৎসাহিত করতে ২.৫ শতাংশ প্রণোদনা ঘোষণা করেছে।
তিনি বলেন, কোভিড-১৯ মহামারি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারনে বিশ^ব্যাপী অর্থনৈতিক সংকটের পরও সরকারের সময়োপযোগী পদক্ষেপের কারনে দেশের অর্থনীতির চাকা সচল রাখা সম্ভব হয়েছে।
শেখ হাসিনা বলেন, চলমান যুদ্ধের কারণে উন্নতসহ অনেক দেশ সংকটে পড়লেও বহু দেশের তুলনায় বাংলাদেশের অবস্থা এখনও ভালো।
প্রধানমন্ত্রী খাদ্য উৎপাদন বাড়াতে দেশবাসীর প্রতি আহ্বান পুনর্ব্যক্ত করেন যেন বাংলাদেশ কোন সংকটে না পড়ে।
দেশের দারিদ্র্যের হার ১৮.৭ শতাংশ এবং অতি দারিদ্রের হার ৫.৬ শতাংশে নামিয়ে আনার কথা উল্লেখ করে তিনি বলেন, দেশে কোন চরম দারিদ্র্য থাকবে না।
প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পদাংক অনুসরণ করে সারাদেশে গৃহহীন ও ভূমিহীনদের আশ্রয়ণ প্রকল্পের আওতায় বিনামূল্যে বাড়ি দিয়ে আসছে।
তিনি আরো বলেন, তাঁরা ইতোমধ্যে আবাসন প্রকল্পের আওতায় ৩৫ লাখ লোককে বাড়ি দিয়েছেন এবং তাদের জীবিকা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘দেশে কেউ গৃহহীন থাকবে না, কারণ সরকার প্রতিটি গৃহহীন লোককে বিনামূল্যে আবাসন প্রকল্পের আওতায় আনতে প্রতিশ্রুতিবদ্ধ।’
এ লক্ষে আরো ৬০ হাজার ঘর তৈরি হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
এ সময় মঞ্চে অন্যান্যের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন উপস্থিত ছিলেন এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান অন্ষ্ঠুান পরিচালনা করেন।
চলারপথে রিপোর্ট :
বগুড়ার নন্দীগ্রামে ডাকাতির প্রস্তুুতিকালে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার দিবাগত রাতে নন্দীগ্রাম উপজেলার কাথম-কালিগঞ্জ আঞ্চলিক সড়কের ভাগবজর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার ও তাদের কাছ থেকে একটি সিএনজিসহ চাকু, লোহার রড উদ্ধার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- সিরাজগঞ্জ জেলা সদরের মিরপুর গ্রামের ইব্রাহীম হোসেন (৩৩), সুমন শেখ (২০), আসলাম শেখ (২২) ও জিয়াউল হক শুভ (২০)।
বগুড়ার নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ার হোসেন জানান, সোমবার রাতে উপজেলার কাথম-কালিগঞ্জ আঞ্চলিক সড়কের ভাগবজর এলাকায় একদল ডাকাতদল ডাকাতির প্রস্তুতি শুরু করে। এমন সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌঁছে চারজনকে গ্রেফতার করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার মুখে চারজনকে গ্রেফতার করা হয়। পুলিশ তাদের কাছ থেকে দুইটি চাকু, একটি কাঠের বাটযুক্ত লোহার চাকু, দুইটি লোহার রড, তিনটি সাদা রংয়ের নাইলনের রশি এবং একটি সবুজ রংয়ের সিএনজি উদ্ধার করে।
অনলাইন ডেস্ক :
হাটহাজারী সাব রেজিস্ট্রার অফিসে জায়গার মূল দলিলের পাতা গায়েব করে টাকার বিনিময়ে ভুয়া পাতা সংযুক্ত করার ঘটনা ঘটেছে। জিয়া উদ্দিন আসলাম নামে অস্থায়ী নকল নবীশ চলতি মাসের ২ তারিখ হাটহাজারী সাব রেজিস্ট্রার অফিসে রেজিস্ট্রারকৃত ৪৩১৬ নং মূল দলিল পরিদর্শনের দরখাস্ত করে দলিল বের করে এ কাজ করেছে বলে জানা গেছে।
লিখিত অভিযোগ পাওয়ায় তাৎক্ষণিক অভিযুক্তকে সাময়িক বরখাস্তের পাশাপাশি আগামিকাল ২৮ সেপ্টেম্বর রবিবার রাঙ্গুনিয়ার সাব রেজিস্টারকে তদন্তের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম জেলা রেজিস্ট্রার।
অনুসন্ধানে জানা যায়, দীর্ঘদিন ধরে অভিযুক্ত জিয়া উদ্দিন আসলাম সাব রেজিস্ট্রার অফিসে অস্থায়ী নকল নবীশ হিসেবে কাজ করে আসছেন। এ সুবাধে অনেকেই জায়গা রেজেস্ট্রিসহ জায়গা সংক্রান্ত বিষয়ে তার কাছে আসা যাওয়া করেন। চলতি বছরের ১৬ জুলাই গড়দুয়ারা মৌজার একটি জায়গা রেজেস্ট্রি হয়। ওই জায়গার মূল দলিল পরিদর্শন করার নামে সাব রেজিস্ট্রার বরাবরে আবেদন করে জিয়া উদ্দিন আসলাম।
মূল দলিল হাতে পেয়েই টাকার বিনিময়ে কৌশলে মূল দলিলের তিনটি পাতা কর্তন করে নতুন তিনটি পাতা সংযুক্ত করে দেয়। পরে বিষয়টি জানাজানি হলে হাটহাজারী সাব রেজিস্ট্রার পদক্ষেপ নিলে পাতা কর্তনের বিষয়টি স্বীকার করে ক্ষমা ও আর করবেনা মর্মে অঙ্গিকারনামা প্রদান করেন। পরবর্তীতে বিষয়টি জেলা পর্যায়ে চলে গেলে তাকে সাময়িক বরখাস্ত এবং তদন্তের নির্দেশ দেন চট্টগ্রাম জেলা রেজিস্ট্রার।
জানতে চাইলে ঘটনা স্বীকার এবং অনুতপ্ত জানিয়ে জিয়া উদ্দিন আসলাম বলেন হাটহাজারী সাব রেজিস্ট্রার বরাবর ক্ষমা চেয়ে অঙ্গিকারনামা দিয়েছেন।
অফিস সহকারী রেজাউল করিমের কাছে জানতে চাইলে তিনি বলেন, ঘটনার বিষয়ে জেলায় অবগত করা হয়েছে। ২৮ সেপ্টেম্বর রবিবার জেলা তদন্তে রাঙ্গুনিয়া সাব রেজিস্ট্রার আসবেন।
হাটহাজারী সাব রেজিস্ট্রার ওবায়েদ উল্লাহ বলেন, লিখিত অভিযোগ পেয়েই জেলাকে অবগত করা হয়েছে। রাঙ্গুনিয়া সাব রেজিস্ট্রারকে জেলা কর্তৃক তদন্তের ভার দেয়া হয়েছে। সাময়িক বরখাস্তের বিষয়ে জেলা কর্তৃক নোটিশ এখনও পাননি বলে জানান তিনি। সাব রেজিস্ট্রারের নাকের ডগায় এ ধরনের দুর্নীতি কিভাবে সম্ভব এ প্রশ্নে তিনি বলেন, সব কিছুর খবর রাখা তার একার পক্ষে সম্ভব নয়। এ জন্য অফিস সহকারী রয়েছেন। এসময় অফিস সহকারীকে এ প্রশ্নটা করার অনুরোধ করেন তিনি।
অনলাইন ডেস্ক :
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আজ ১৮ জুন রবিবার পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সন্ধ্যায় সৌদি, আরব আমিরাত, ওমানসহ অন্যান্য দেশের চাঁদ দেখা কমিটি বৈঠকে এ সিদ্ধান্ত জানায়। সূত্র : খালিজ টাইমস
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মধ্যপ্রাচ্যে আরবি বছর ১৪৪৪ হিজরি সনের এগারোতম মাস জিলকদের ২৯তম দিন আজ ১৮ জুন রবিবার। আর মহাকাশীয় গণনার ভিত্তিতে জ্যোতির্বিজ্ঞানীরা বলেছেন, এ বছর জিলকদ মাসটি ২৯ দিনের হবে। অর্থাৎ সোমবার থেকে শুরু হবে জিলহজ মাস।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আগামী ২৭ জুন সৌদিতে আরাফাহর দিন ও ২৮ জুন ঈদুল আজহা উদযাপিত হবে।
চলারপথে রিপোর্ট :
খাগড়াছড়িতে অবৈধ পথে আসা ৬ লাখ টাকার ভারতীয় সিগারেটসহ সাতজনকে আটক করা হয়েছে।
আজ ১৩ অক্টোবর শুক্রবার চলা পুলিশের বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।
এ সময় চোলাই মদ, চুরি হওয়া বিভিন্ন জিনিস জব্দ করা হয়।
খাগড়াছড়ি সদর থানার বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় প্রায় ছয় লাখ টাকার ভারতীয় সিগারেট, চোলাই মদ, চুরিকৃত ব্যাটারি উদ্ধারসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে শহরের শান্তি নগর এলাকায় অভিযান চালিয়ে ২৯০ কার্টুন সিগারেট উদ্ধার জব্দ করা হয়। যার বাজার মূল্য ৫ লাখ ৮০ হাজার টাকা। এসময় দুটি ইজিবাইকসহ দুইজনকে আটক করা হয়।
আটকরা হলেন- হলেন জেলা সদরের পেরাছড়া এলাকার অরুণ জ্যোতি চাকমা (২৫), দীঘিনালার ধনগোলা চাকমা (৩৪)।
অন্য আটক আসামিরা হলেন- চোলাই মদসহ সদরের ভাইবোনছড়া এলাকার বাসিন্দা প্রভাব চাকমা (২০)। শহরের গঞ্জপাড়া এলাকা থেকে ইজিবাইকের ব্যাটারিসহ মো. সুজন (২৬)। এছাড়া পরোয়ানাভুক্ত আসামি মো. আনোয়ার হোসেন, কামরুল ইসলাম (৪১), মোহাম্মদ আকবর আলী সিকদারকে গ্রেপ্তার করা হয়।
খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধর বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কিছু অসাধু ব্যবসায়ী ও বিভিন্ন অপরাধী চক্র সক্রিয় হওয়ার চেষ্টা করছে। আমরা নিরাপত্তা জোরদার করেছি। আমাদের এমন অভিযান অব্যাহত থাকবে।
অনলাইন ডেস্ক :
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেছেন, আমাদের সমস্ত উন্নয়ন কার্যক্রম চলমান আছে। কোনো উন্নয়ন কর্মকাণ্ড স্থবির হয়নি। রিজার্ভ নিয়েও দেশে কোনো সংকট নেই। আজ ১৮ ফেব্রুয়ারি রিববার দুপুরে রাজশাহীতে কর্মরত গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দফতর ও সংস্থার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
উবায়দুল মোকতাদির চৌধুরী বলেন, উন্নয়ন প্রকল্পের দীর্ঘসূত্রিতা সর্বত্রই বিরাজমান। এটা দূরীকরণে বর্তমান মন্ত্রীসভা কাজ করবে। দীর্ঘসূত্রিতা পরিহার করে কীভাবে দ্রুত কাজগুলো করা যায় তা নিয়ে কাজ করবো। আর সুন্দর ও ভালো কাজ করতে গিয়ে হয়তো বিলম্বিত হয়। প্রকল্পে সমন্বয়ের ত্রুটি-বিচ্যুতির কারণে কাজে দীর্ঘসূত্রিতা হয় উল্লেখ করে রাজশাহীর উন্নয়নে সংশ্লিষ্ট দফতরগুলোর সমন্বয় সাধনে তিনি কাজ করছেন বলে জানান। আরডিএ থেকে অনুমোদন না নিয়ে কেউ আবাসন গড়ে তুললে সেটা বে-আইনি কাজ উল্লেখ করে মন্ত্রী বলেন, এটা দেখার দায়িত্ব জেলা প্রশাসনের। সুতরাং, জেলা প্রশাসক এটা দেখুক। এরআগে, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব কাজী ওয়াছি উদ্দিনের সভাপতিত্বে রাজশাহীতে কর্মরত গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দফতর ও সংস্থার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপূর্তমন্ত্রী।