চুরি হওয়া ৬ মোটরসাইকেলসহ গ্রেফতার ৩

জাতীয়, 3 May 2023,

চলারপথে রিপোর্ট :
ফরিদপুরে ৬টি মোটরসাইকেলসহ আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেফতাররা হলেন- ফরিদপুর শহরের বায়তুল আমান এলাকার শেখ রতনের ছেলে রিয়াজুল ইসলাম(২৬), শহরের কমলাপুর এলাকার ১৭ বয়সী এক কিশোর ও দক্ষিণ ঝিলটুলী এলাকার শেখ শফিউদ্দিনের ছেলে আবদুল্লাহ আল মামুন (২১)।

আজ ৩ মে বুধবার দুপুর ১২টার দিকে ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের গ্রেফতারের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করা হয়।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় ফরিদপুর শহরের রিয়াজুল ইসলামের মোটরসাইকেল গ্যারেজ ও শহরের টেপাখোলা বেড়িবাঁধ এলাকার অর্জুনের গ্যারেজে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ। এসময় তাদের গ্যারেজ থেকে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার বলেন, গ্রেফতারকৃতরা বিভিন্ন স্থান হতে চোরাই মোটরসাইকেল কম দামে ক্রয় করতেন। পরবর্তী তাদের নিজস্ব গ্যারেজ থেকে ইঞ্জিন ও চেসিস নম্বর বিকৃত করে বেশি দামে অন্যের নিকট বিক্রয় করতেন।

সুমন রঞ্জন সরকার জানান, এ মোটরসাইকেল চোর চক্রের সাথে আরো বেশ কিছু সদস্যের খোঁজ পেয়েছি। তাদেরও গ্রেফতারে পুলিশ অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার ছাড়াও উপস্থিত ছিলেন ডিবির ওসি মো. রাকিবুল ইসলাম, এসআই মো. ইমানুর হোসেন, এসআই আব্দুর রহিমসহ পুলিশ ও প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Leave a Reply

তারেক রহমানের আগমন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির…

দুলাল মিয়া : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের Read more

বাঞ্ছারামপুরে দুই কেজি গাঁজাসহ একজন গ্রেফতার

চলারপথে রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুরে অভিযান চালিয়ে দুই কেজি Read more

সাবেক প্রতিমন্ত্রী ড. ফরিদুল হুদার মৃত্যুবার্ষিকী…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক প্রতিমন্ত্রী ড. ফরিদুল হুদার মৃত্যুবার্ষিকী Read more

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

দুলাল মিয়া : আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল Read more

টিকিট কালোবাজারিদের হামলার প্রতিবাদ ও ব্লেকারমুক্ত…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে টিকিট কালোবাজারিদের হামলার প্রতিবাদ Read more

বাসি খাবার পরিবেশনের অভিযোগে সিদ্ধিরগঞ্জে রেস্টুরেন্টকে…

চলারপথে রিপোর্ট : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি রেস্টুরেন্টে বাসি খাবার পরিবেশনের Read more

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সরাইলে…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির Read more

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কালিকচ্ছে…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নে বাংলাদেশ Read more

বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া…

চলারপথে রিপোর্ট : বিএনপির চেয়ারর্পাসন ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম Read more

ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস বিতরণ ও গ্রাহক সেবা…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস বিতরণ ব্যবস্থা ও গ্রাহক সেবা Read more

বিয়ে বাড়িতে যাওয়া নিয়ে সংঘর্ষে একজন…

চলারপথে রিপোর্ট : নাসিরনগরে পূর্বশত্রুতার জের ধরে দুই গোষ্ঠীর সংঘর্ষে Read more

আওয়ামীলীগ সরকারের পতনের দেড় বছরেও সিটিজেন…

চলারপথে রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলা ইউএনও অফিসের সামনে Read more

‘তিন ফসলি জমিতে শিল্প-কারখানা নয়’

জাতীয়, 2 September 2023, 1213 Views,
ফাইল ছবি

অনলাইন ডেস্ক :
ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, তিন ফসলি জমিতে কোনো শিল্প-কারখানা নয়, কারণ আমাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সেই সঙ্গে দুই ফসলি জমিতেও শিল্প কারখানা স্থাপন না করার জন্য উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানাই।

আজ ২ সেপ্টেম্বর শনিবার ডিসিসিআই অডিটোরিয়ামে ঢাকার বিকেন্দ্রীকরণ এবং বাংলাদেশের টেকসই নগরায়ণ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

সেমিনারে বিশেষ অতিথি ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব কাজী ওয়াছি উদ্দিন এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ। স্বাগত বক্তব্য দেন ঢাকা চেম্বারের সভাপতি ব্যারিস্টার সামীর সাত্তার।

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেন, রাজধানীর উপশহরগুলোকে আরো উপযোগী করতে সরকার নিরলস কাজ করছে। বর্তমান সরকার অবকাঠামো খাতে উন্নয়ন ও শিল্পায়নে জোর দেওয়ায় অর্থনীতিতে গতি পরিলক্ষিত হচ্ছে। ব্যবসা পরিচালন ব্যয় হ্রাস ও সরকারি কার্যক্রমে স্বচ্ছতা এবং সুশাসন নিশ্চিতকল্পে সরকার কাজ করছে। সিটি জরিপে কিছু ভুল পরিলক্ষিত হয়েছে। তবে ডিজিটাল সার্ভে গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে।

কাজী ওয়াছি উদ্দিন বলেন, ড্যাপের পুরোপুরি সংশোধন না করে ব্যবসায়ীদের যেন হয়রানি না করা হয় সে ব্যাপারে মন্ত্রণালয় কাজ করছে। ফ্ল্যাট ও জমি রেজিস্ট্রেশনে করারোপের কারণে জমি ও ফ্ল্যাট বিক্রি বেশ কমে গেছে। তবে বিষয়টি নিয়ে এনবিআর কাজ করছে। আশা করি সমস্যা সমাধান হয়ে যাবে।

ড. ফারহিনা আহমেদ বলেন, আমাদের ব্যবহৃত প্লাস্টিক বর্জ্য দেশের জলবায়ু ও নদী মারাত্মকভাবে দূষণ করছে। এ ব্যাপারে আরও সতর্ক হওয়া প্রয়োজন।

বাংলাদেশ-ভারত কোস্টগার্ডের জোনাল কমান্ডার পর্যায়ে বৈঠক

জাতীয়, 28 August 2023, 1165 Views,

চলারপথে রিপোর্ট :
বাংলাদেশ ও ভারতীয় কোস্টগার্ডের মধ্যে জোনাল কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ ২৮ আগস্ট সোমবার সকালে মোংলা কোস্টগার্ড পশ্চিম জোন থেকে ভিডিও টেলিকনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ কোস্টগার্ড ও ভারতীয় কোস্টগার্ডের মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়। দুই দেশের কোস্টগার্ডের বৈঠকে বাংলাদেশ মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ কিবরিয়া হক, কোস্টগার্ড সদর দপ্তরের পরিচালক অপারেশন্স ক্যাপ্টেন ফাইজ উদ্দিন আহমেদসহ কোস্টগার্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসময়ে ভারতীয় কোস্টগার্ডের পক্ষে ভারতীয় জোনাল কমান্ডার ইন্সপেক্টর জেনারেল ইকবাল সিং চোহান ছাড়াও ভারতীয় কোস্টগার্ডের কলকাতা আঞ্চলিক সদর দপ্তরের কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।

বাংলাদেশ ও ভারতীয় কোস্টগার্ডের মধ্যে ভিডিও কনফারেন্সে দুই দেশের জোনাল কমান্ডার পর্যায়ে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়। বৈঠকে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি, পারস্পারিক সম্পর্ক উন্নয়ন, উভয় দেশের কোস্টগার্ড সদস্যদের পেশাগত দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ বিনিময়, দুর্যোগকালীন সময়ে দ্বিপাক্ষিক সমন্বয় ও সার্চ এন্ড রেসকিউ কার্যক্রম জোরদারসহ উভয় দেশের মধ্যে সৌহার্দ এবং ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার লক্ষ্যে আলোচনা করা হয়। এছাড়াও দুই দেশের আন্তর্জাতিক পানি সীমানায় মানব পাচার, চোরাচালান, মাদক পাচার ও অবৈধভাবে মাছ আহরণ রোধে উভয় দেশের কোস্টগার্ডের করনীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

শপথ নিলেন শাহজাহান আলম ও গোলাম ফারুক

জাতীয়, রাজনীতি, 15 November 2023, 1503 Views,

চলারপথে রিপোর্ট :
একাদশ জাতীয় সংসদের ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপ-নির্বাচনে নির্বাচিত মো. শাহজাহান আলম এবং লক্ষ্মীপুর-৩ আসনের মোহাম্মদ গোলাম ফারুক শপথ নিয়েছেন।

আজ ১৫ নভেম্বর বুধবার জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাদের শপথবাক্য পাঠ করান।

বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম শপথগ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

অনুষ্ঠানে ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, হুইপ ইকবালুর রহিম, আতিউর রহমান আতিক, সংসদ সদস্য র, আ, ম উবায়দুল মোকতাদির চৌধুরী, নূর উদ্দিন চৌধুরী নয়ন, সৈয়দা জাকিয়া নূর লিপি ও উম্মে ফাতেমা নাজমা বেগম উপস্থিত ছিলেন।

শপথগ্রহণ শেষে নবনির্বাচিত সংসদ সদস্য মো. শাহজাহান আলম ও মোহাম্মদ গোলাম ফারুক রীতি অনুযায়ী শপথ বইয়ে সই করেন। এসময় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

৫০ ভূমিহীন পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের ঘরের দলিল ও চাবি হস্তান্তর

জাতীয়, ব্রাহ্মণবাড়িয়া সদর, 11 June 2024, 1550 Views,

চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়ায় ৫০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ঘরের চাবি ও দলিল হস্তান্তর করা

এ উপলক্ষে আজ ১১ জুন মঙ্গলবার সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সেলিম শেখের সভাপতিত্বে ঘরের চাবি ও দলিল হস্তান্তর অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জেসমিন সুলতানা, সদর উপজেলা পরিষদের সদ্য বিদায়ী ভারপ্রাপ্ত চেয়ারম্যান অ্যাডভোকেট লোকমান হোসেন, সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোনাব্বের হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম ভূইয়া, ইউপি চেয়ারম্যান আলামিনুল হক পাভেল প্রমুখ।

সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশে একযোগে আশ্রয়ণ প্রকল্প-২-এর ঘর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করার পর ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের আমিরপাড়ায় নির্মিত আশ্রয়ণ প্রকল্পের ৫০টি ঘরের দলিল ও চাবি উপকারভোগিদের মধ্যে হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, মুজিব শতবর্ষে “বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না” এই শ্লোগান নিয়ে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার আশ্রয়ণ-২-প্রকল্পের আওতায় ‘ক’ শ্রেণির ভূমিহীন (যাদের জমি নেই ঘরও নেই) তাদের পূনর্বাসনের জন্য ৫ম পর্যায়ে (২য় ধাপে) ৫০টি পরিবারের জন্য র্গহ নির্মাণ করা হয়েছে। ২শতাংশ খাস জমিতে দুই কক্ষ বিশিষ্ট প্রতিটি আধা পাকা ঘর নির্মাণ করে দেয়া হয়েছে। সব গুলো ঘর একই নকশায় নির্মিত হয়েছে। ৫ম পর্যায়ে (২য় ধাপে) সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের আমিরপাড়া এলাকায় ৫০ টি ঘর নির্মাণ করা হয়েছে। বাংলাদেশে ভূমিহীনদের পুর্ণবাসনের ক্ষেত্রে এটি একটি বিপ্লব।

তিনি উপকারভোগীদের উদ্দেশ্যে বলেন, ঘরের পাশে যে খালি জায়গা রয়েছে সেখানে সবজি ও গাছ রোপন করতে হবে। ঘরটাকে বাগানে পরিণত করতে হবে।

অবৈধ জুস ফ্যাক্টরিতে অভিযান, ২ লাখ টাকা জরিমানা

জাতীয়, 19 June 2023, 1327 Views,

অনলাইন ডেস্ক :
টাঙ্গাইলের সখীপুরে অনুমোদন বিহীন একটি জুসের ফ্যাক্টরিতে অভিযান চালিয়েছে টাঙ্গাইল র‌্যাব-১৪। এ সময় ১৯ ধরনের জুস জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ২৫ লক্ষ টাকা। অভিযান শেষে কারখানা সিলগালা করে দেওয়া হয় এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ফ্যাক্টরির মালিককে দুই লক্ষ টাকা জরিমানা করা হয়।

আজ ১৯ জুন সোমবার বিকেলে উপজেলার কচুয়া এলাকায় ওই ফ্যাক্টরিতে প্রায় চার ঘণ্টাব্যাপী এ আভিযান পরিচালনা করেন টাঙ্গাইল র‌্যাব-১৪ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের।

অভিযান শেষে এক সংবাদ সম্মেলন করে র‌্যাবের কোম্পানি কমান্ডার রফিউদ্দীন মোহাম্মদ যোবাযের জানায়, গোপন সংবাদের মাধ্যমে অবৈধ ভাবে গড়ে উঠা আলামিন এগ্রো ফুটস ফ্যাক্টরিতে অভিযান চালাই। এসময় রসালো ড্রিংস, রসালো লাচ্ছি, ম্যাংগো ড্রিংকস, তেঁতুলের আচার, ললিপপ, ডিন চানাচুর, লিচুর ড্রিংকসসহ ১৯ ধরনের উৎপাদিত পন্য উদ্ধার করে ধ্বংস করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মালিককে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। অভিযান শেষে কারখানা সিলগালা করে দেওয়া হয়েছে।