হত্যার পর বন্ধুর গায়ে হলুদে যান ফয়সাল

জাতীয়, 3 May 2023,

চলারপথে রিপোর্ট :
লক্ষ্মীপুর জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান ও জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাকিব ইমাম হত্যার ঘটনায় গ্রেফতার দেওয়ান ফয়সাল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মঙ্গলবার রাতে লক্ষ্মীপুর চিফ জুডিশিয়াল আদালতের বিচারক আনোয়ারুল কবীরের সামনে জবানবন্দি দেন তিনি। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে লক্ষ্মীপুরের পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ তাঁর নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। ফয়সাল রামগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক।

পুলিশ সুপার জানান, দেওয়ান ফয়সাল জবানবন্দিতে হত্যাকাণ্ডে জড়িত অনেকের নাম বলেছে। তবে তদন্তের স্বার্থে কারও নাম প্রকাশ করা যাচ্ছে না। রামগঞ্জ পৌরসভার কাউন্সিলর পদে নির্বাচন ও উপজেলা যুবলীগের কমিটিকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে যুবলীগ নেতা নোমানের সঙ্গে ফয়সালের দ্বন্দ্ব চলছিল। ঘটনার দিন রাত ৮টায় ফয়সালের কাছে ফোন আসে– যুবলীগ নেতা নোমানকে মারতে হবে। এর পর মোটরসাইকেল নিয়ে ফয়সাল রামগঞ্জ থেকে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের নাগেরহাট এলাকায় আসে। সেখান থেকে হেঁটে নাগেরহাট সড়কের পোদ্দার বাজার স’ মিল এলাকায় অন্য অস্ত্রধারীদের সঙ্গে অবস্থান নেয়। এক পর্যায়ে ফয়সালসহ ৮ অস্ত্রধারী নোমান ও রাকিবের মোটরসাইকেলের গতিরোধ করে শটগান থেকে গুলি চালায়। নোমান দৌড়ে পালানোর চেষ্টা করলে তাঁর মাথায় ও বুকে গুলি করা হয়। হত্যাকাণ্ড শেষে ফয়সালসহ কয়েকজন সন্ত্রাসী সিএনজিচালিত অটোরিক্সায় ঘটনাস্থল ছেড়ে রামগঞ্জের দিকে চলে যায়। সেখানে ফয়সাল তার এক বন্ধুর গায়ে হলুদ অনুষ্ঠানে যোগ দেয়।

পুলিশ সুপার আরো জানান, হত্যাকাণ্ডের পরদিন রামগঞ্জে অবস্থান করলেও এর পর গা ঢাকা দেয় ফয়সাল। তথ্যপ্রযুক্তির সহায়তায় গত সোমবার তাকে ঠাকুরগাঁও থেকে গ্রেপ্তার করে র‌্যাব। মঙ্গলবার দিনভর জিজ্ঞাসাবাদ শেষে আদালতে হাজির করা হলে ফয়সাল স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেবে বলে জানায়। এ ঘটনায় এখন পর্যন্ত মামলার এজাহারে নাম থাকা ৬ আসামিসহ মোট ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিভিন্ন পর্যায়ে রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। ফয়সাল ছাড়াও মামলার এজাহারভুক্ত অন্য পাঁচ গ্রেপ্তার আসামি হলো– মশিউর রহমান ওরফে নিশান, রুবেল দেওয়ান, মো. সবুজ, আজিজুল ইসলাম ওরফে বাবলু এবং নাজমুল হোসেন। হত্যাকাণ্ডে আরও যারা জড়িত ছিল, তাদের ধরতেও অভিযান চলছে।

স্থানীয়রা জানান, এ হত্যাকাণ্ডের মূল আসামি সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কাশেম জিহাদীকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ । এ পর্যন্ত যারা গ্রেফতার হয়েছে, তারা সবাই জিহাদীর ঘনিষ্ঠজন।

Leave a Reply

সরাইলে তুচ্ছ ঘটনায় রণক্ষেত্র, আহত ৪০

চলারপথে রিপোর্ট : সংঘর্ষ যেন কোন ভাবেই পিছু ছাড়ছে না Read more

কৃষি জমিতে মাটি কাটার দায়ে ৬…

চলারপথে রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে কৃষি জমিতে অবৈধ পন্থায় Read more

যমজ বোনের সাফল্য, মেডিক্যাল কলেজে ভর্তির…

অনলাইন ডেস্ক : দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় যমজ বোন মেডিক্যাল কলেজ Read more

নবীনগরে পৌর ছাত্রলীগ নেতা গ্রেফতার

চলারপথে রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরে পুলিশের ডেভিল হান্ট অভিযানে Read more

ব্রাহ্মণবাড়িয়ায় সাদ্দাম হত্যা মামলার আসামীদের ফাঁসির…

চলারপথে রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ছাত্রদল কর্মী মো. সাদ্দাম (৩৫) Read more

গর্ভকালীন যত্নের মাধ্যমে স্বাভাবিক প্রসবের প্রচার

ডা. তমা রানী পাল “আসুন, গর্ভকালীন যত্ন নিয়ে স্বাভাবিক প্রসবকে Read more

ইউনিয়ন ডিজিটাল সেন্টারে ভাতা নিয়ে ভয়াবহ…

চলারপথে রিপোর্ট : কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার কলমা ইউনিয়নে সামাজিক নিরাপত্তা Read more

নাসিরনগরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

চলারপথে রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় শহীদ Read more

নাসিরনগর হানাদার মুক্ত দিবস পালিত

চলারপথে রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়ার জেলার নাসিরনগর উপজেলা ৭ ডিসেম্বর হানাদার Read more

নাসিরনগর হানাদার মুক্ত দিবস আজ

চলারপথে রিপোর্ট : আজ ৭ ডিসেম্বর নাসিরনগর পাক হানাদার মুক্ত Read more

মোবাইলে কথা বলার সময় ট্রেনে কাটা…

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: গাজীপুরের টঙ্গীতে রেললাইনে হেঁটে Read more

খালেদা জিয়ার সুস্থতা কামনায় ব্রাহ্মণবাড়িয়ায় দোয়া…

চলারপথে রিপোর্ট : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা Read more

রোজার আগে নির্বাচন আয়োজনে ইসিকে প্রধান উপদেষ্টার চিঠি

জাতীয়, 6 August 2025, 172 Views,

অনলাইন ডেস্ক :
২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে রোজা শুরুর আগে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করতে নির্বাচন কমিশনকে পত্র দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। এ পত্রের মাধ্যমে নির্বাচন আয়োজনের জন্য সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে অনুরোধের আনুষ্ঠানিকতা সম্পন্ন হলো। আজ ৬ আগস্ট বুধবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।

তিনি জানান, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া আজ নির্বাচন কমিশনের সিনিয়র সচিব বরাবর পাঠানো এক পত্রে উল্লিখিত সময়ে প্রত্যাশিত মানের অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর জাতীয় নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য অনুরোধ করেন।

গতকাল ৫ আগস্ট মঙ্গলবার জুলাই গণঅভ্যুত্থান দিবসে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে ভাষণে আগামী বছরের ফেব্রুয়ারি মাসে রোজা শুরুর আগে নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশনকে চিঠি দেওয়ার কথা বলেন। তারই ধারাবাহিকতায় আজ এই চিঠি পাঠালো প্রধান উপদেষ্টার কার্যালয়।

জাতির উদ্দেশে দেওয়া ভাষণের কথা উল্লেখ করে পত্রে উল্লেখ করা হয়, প্রধান উপদেষ্টা তার ভাষণে অবিলম্বে এক্ষেত্রে সকল প্রস্তুতি ও প্রাতিষ্ঠানিক আয়োজন শুরুর কথা বলেছেন। বিগত ১৫ বছরে নাগরিকদের ভোট দিতে না পারার প্রেক্ষাপটে আগামী নির্বাচন যেন মহা-আনন্দের ভোট উৎসবের দিন হিসেবে স্মরণীয় হয় তেমন আয়োজনের ওপর প্রধান উপদেষ্টা জোর দিয়েছেন।

প্রধান উপদেষ্টা তার ভাষণে নির্বাচন আনন্দ-উৎসবে, শান্তি-শৃঙ্খলায়, ভোটার উপস্থিতিতে, সৌহার্দ্য ও আন্তরিকতায় অবিস্মরণীয় হয়ে ওঠার যে প্রত্যাশা করেছেন তা উল্লেখ করা হয়। নির্বাচন আয়োজনে যথোপযুক্ত প্রযুক্তি ব্যবহারের গুরুত্বারোপের পাশাপাশি একটি প্রত্যাশিত সুষ্ঠু, অবাধ, শান্তিপূর্ণ, উৎসবমুখর নির্বাচন আয়োজনে সরকারের সর্বাত্মক সহযোগিতার প্রত্যয়ের কথাও নির্বাচন কমিশনকে জানানো হয়।

শেষে প্রধান উপদেষ্টার ঘোষণার ভিত্তিতে উল্লিখিত সময়ে জাতীয় নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য অনুরোধ করেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব।

কৃষকবান্ধব রাজনৈতিক শক্তি গড়ে তুলতে হবে : গণপূর্তমন্ত্রী

জাতীয়, ব্রাহ্মণবাড়িয়া সদর, 4 May 2024, 1408 Views,

চলারপথে রিপোর্ট :
গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন, কৃষকের অধিকার রক্ষায় কৃষকবান্ধব একটি রাজনৈতিক শক্তি গড়ে তুলতে হবে।

আজ ৪ মে শনিবার ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমিতে জেলা কৃষক লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, কৃষক তার উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পায়না। উৎপাদন খরচ বেশি হওয়া সত্ত্বেও প্রকৃত কৃষক কৃষিপণ্যের উপযুক্ত মূল্য পায় না। কৃষক সংগঠন শক্তিশালী না হওয়ায় তারা তাদের দাবি-দাওয়া সঠিকভাবে তুলে ধরতে পারেনা। এজন্য কৃষকের অধিকার রক্ষার স্বার্থে একটি কৃষিবান্ধব রাজনৈতিক শক্তি গড়ে তোলা প্রয়োজন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজের হাতে গড়া প্রতিষ্ঠান বাংলাদেশ কৃষক লীগ হতে পারে কৃষকের স্বার্থ রক্ষায় অগ্রণী ভূমিকা পালনকারী একটি রাজনৈতিক শক্তি।

তিনি আরো বলেন, যারা মুখে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলে অথচ মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী কাজ করে এবং স্বাধীনতা বিরোধীদের সাথে যাদের সখ্য তাদেরকে এড়িয়ে চলতে হবে। সকল রাজনৈতিক কর্মকাণ্ডে মুক্তিযুদ্ধের চেতনাকে সর্বোচ্চ প্রাধান্য দিতে হবে। মুক্তিযুদ্ধের স্বপক্ষ শক্তি নৌকার পক্ষে কাজ করতে হবে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষক লীগের আসন্ন সম্মেলন সফল করতে এবং একটি গতিশীল সংগঠন গড়ে তোলার লক্ষ্যে তিনি দক্ষ, যোগ্য ও কর্মঠ লোকের সমন্বয়ে কমিটি গঠনের প্রস্তাব করেন। তিনি বলেন শুধু চেহারা দেখে নয় কর্মকাণ্ড দেখে কমিটি গঠন করতে হবে। যারা দলের জন্য কাজ করবে এবং শ্রম দিবে তাদেরকে কমিটিতে স্থান দিতে হবে।

গত ২৯ জুলাই ২০২২ খ্রিস্টাব্দে গঠিত ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষক লীগের এটা দ্বিতীয় বর্ধিত সভা। সভায় বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হেজবুল বাহার রানা আগামী ২০ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষক লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষক লীগের আহ্বায়ক মোহাম্মদ সাদেকুর রহমান শরীফ এর সভাপতিত্বে আয়োজিত এ বিশেষ বর্ধিত সভা উদ্বোধন করেন বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় সভাপতি এডভোকেট সমীর চন্দ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন, সহ-সভাপতি আলহাজ্ব মোহাম্মদ হেলাল উদ্দিন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু, কেন্দ্রীয় কৃষক লীগের অর্থ বিষয়ক সম্পাদক মোহাম্মদ নাজির মিয়া, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার মজিবুর রহমান মিয়াজী প্রমুখ। সভায় ব্রাহ্মণবাড়িয়া জেলার সকল উপজেলার কৃষক লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিষিদ্ধ পলিথিন জব্দ, মালিককে জরিমানা

জাতীয়, 4 September 2023, 1058 Views,

চলারপথে রিপোট
নেত্রকোনা শহরে একটি ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৪২০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করে মালিককে দুই মাসের জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। একইসঙ্গে নগদ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে স্থানীয় প্রশাসন।

আজ ৪ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যার সময় শহরের অজহর রোডের রূপালি ট্রান্সপোর্ট কার্যালয়ে এ অভিযান পরিচালিত হয়। সাজাপ্রাপ্ত ব্যক্তি হলেন-অজহর রোডের রূপালি ট্রান্সপোর্টের মালিক অনিক রহমান।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান (এন ডিসি) পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আবু সাঈদকে সঙ্গে নিয়ে এ অভিযান পরিচালনা করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের খবরে আজ সন্ধ্যার আগে ওই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৪২০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। আইন অনুযায়ী দুই মাসের বিনাশ্রম জেল ও ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক জানান, হিসেব অনুযায়ী প্রতি কেজি পলিথিন ১০ হাজার টাকা। জব্দকৃত পলিথিন চার হাজার দুইশত কেজি।

৩০০ কেজি হাড়িভাঙ্গা আম গেলো ত্রিপুরায়

আখাউড়া, আন্তর্জাতিক, জাতীয়, 10 July 2025, 426 Views,

চলারপথে রিপোর্ট :
ভারতের ত্রিপুরা রাজ্য সরকার ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য উপহার হিসেবে রংপুরের বিখ্যাত হাড়িভঙ্গা আম পাঠিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস। আজ ১০ জুলাই বৃহস্পতিবার বিকেল ৫টায় ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া স্থলবন্দর দিয়ে ৩০০ কেজি আম পাঠানো হয়। ৬০টি কার্টনে করে ৩০০ কেজি হাড়িভাঙ্গা আম পাঠানো হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কার্গোওয়ার্ল্ড লজিস্টিকস নামে একটি রপ্তানিকারক প্রতিষ্ঠানের মাধ্যমে প্রধান উপদেষ্টার উপহার হস্তান্তর করা হয় আগরতলাস্থ বাংলাদেশ সহকারি হাইকমিশনের প্রতিনিধির কাছে। আখাউড়া স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম জানান, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিবেচনায় সকল প্রকার ফি ও আদায়যোগ্য কর মওকুফ করে আমগুলো ছাড়করণ করা হয়।

ইটভাটায় কাঠ পোড়ানোর দায়ে মালিকের জরিমানা

জাতীয়, 15 January 2024, 978 Views,

চলারপথে রিপোর্ট :
থানচিতে অভিযান চালিয়ে কাঠ পোড়ানোর অপরাধে এসবিএম নামের একটি ইটভাটা মালিকের ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ ১৫ জানুয়ারি সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে বান্দরবানের থানচি সদরের হেডম্যানপাড়া এলাকার এ অভিযান পরিচালনা করা হয়।

স্থানীয় সূত্র জানায়, সহকারী কমিশনার (ভূমি) সেন্টু কুমার বড়ুয়ার নেতৃত্বে উপজেলার থানচি হেডম্যানপাড়া এলাকার এসবিএম ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এসময় ইটভাটায় অবৈধভাবে জ্বালানি হিসেবে কাঠ পোড়ানোর দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

সেন্টু কুমার বড়ুয়া সত্যতা নিশ্চিত করে জানান, ইটভাটায় কাঠ পোড়ানোর অপরাধে এসবিএম ব্রিকস ফিল্ডকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে এরূপ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।