ফেসবুকে গ্রুপ খুলে জাল টাকার কারবার, ভিডিও বানিয়ে প্রচারণা

জাতীয়, 4 May 2023,

অনলাইন ডেস্ক :
‘আমাদের কাছে পাবেন অরিজিনাল (এ জে এস কাগজের) গ্লেজিং প্রিন্টের সুতা জলছাপসহ নিখুঁত কাজের মাল। আমাদের কাছে ৫০, ১০০, ৫০০ ও ১০০০ টাকার জাল নোট আছে, যা ব্যাংকের মেশিন ছাড়া খালি চোখে বোঝা অসম্ভব।’ ফেসবুকের একটি গ্রুপে এমন বিজ্ঞাপন দিয়ে চলছিল জাল টাকার কারবার। এই চক্রটি জাল টাকা তৈরির টিকটক ভিডিও বানিয়ে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে প্রচারণা চালাত। তবে মূলত জাল টাকা সরবরাহের নামে প্রতারণা করে অর্থ হাতিয়ে আসছিল তারা।

সম্প্রতি এই চক্রের অন্যতম সদস্য সিফাত শেখকে রাজধানীর যাত্রাবাড়ী থেকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার কাছ থেকে দুই লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয়। পরে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে জাল টাকার কারবার ও এই চক্রের বিস্তারিত।

ডিবির লালবাগ বিভাগের উপকমিশনার মশিউর রহমান বলেন, সিফাত ও তার সহযোগীরা নিখুঁত জাল টাকা সরবরাহের বিজ্ঞাপন দিয়ে আগ্রহীদের আকৃষ্ট করত। এরপর অগ্রিম টাকা নিয়ে যোগাযোগ বন্ধ করে দিত। ক্রেতাদের দেখানোর জন্য কিছু জাল নোট তারা নিজেদের কাছে রাখত। তবে সেগুলো কাউকে সরবরাহ করত না। এই চক্রে ১০ জনের বেশি সদস্য রয়েছে। তারা কেউ জাল নোট বানায়, কেউ ফেসবুকে বিজ্ঞাপন দেয়, কেউ ক্রেতার কাছ থেকে টাকা সংগ্রহ করে।

উপকমিশনার জানান, চক্রের সদস্যরা সবাই সাধারণ পরিবার থেকে আসা তরুণ। তবে তারা ফ্যাশনেবল ও বিলাসী জীবনযাপনের চেষ্টা চালায়। মাঝেমধ্যেই তারা কক্সবাজারসহ বিভিন্ন স্থানে বেড়াতে যায়। জাল নোট বিক্রির নামে হাতিয়ে নেওয়া অর্থ তারা মূলত ‘ফূর্তি’র জন্য ব্যয় করে। সিফাতকে গত ২৯ এপ্রিল কক্সবাজার থেকে ফেরার পথেই গ্রেফতার করা হয়।

ডিবি সূত্র জানায়, কেরানীগঞ্জ উপজেলা চত্বরে ফুটপাতে ছয় হাজার টাকা বেতনে পোশাক বিক্রেতা হিসেবে কাজ করে সিফাত। সে ইউটিউবসহ অনলাইনে বিভিন্ন সাইট ঘেঁটে জাল টাকা তৈরি করা শিখেছে। পরে নিজেরা জাল টাকা বানানোর সময় তা ভিডিও করে অনলাইনে ছড়িয়ে দিয়েছে। মূলত সহজে অধিক অর্থ উপার্জন করতে চাওয়া লোভী ব্যক্তিরা তাদের টার্গেট। তারা এক হাজার টাকার ১০০টি জাল নোটের জন্য ১০ হাজার টাকা, ৫০০ টাকার ১০০টি নোটের জন্য ১২ হাজার টাকা, ১০০ ও ২০০ টাকার এক লাখ জাল নোটের জন্য ২০ হাজার টাকা দাম নিত। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা নেওয়ার পর তারা যোগাযোগ বন্ধ করে দেয়।

এই চক্রের একটি ফেসবুক গ্রুপে গিয়ে দেখা যায়, বিভিন্ন সময়ে জাল টাকার বান্ডিলের ছবি-ভিডিও পোস্ট করা হয়েছে। ভিডিওতে দেখানো হচ্ছে, জাল টাকায় আসল টাকার সব নিরাপত্তা বৈশিষ্ট্য রয়েছে। ফলে হঠাৎ করে কারও পক্ষে সেটাকে জাল হিসেবে ধরা সম্ভব নয়। গত মাসের একটি পোস্টে বলা হয়েছে, ঈদ উপলক্ষে এ-গ্রেডের নিখুঁত জাল নোট তৈরি করা হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে দেশের যে কোনো এলাকায় হোম ডেলিভারি দেওয়া হবে। সেজন্য ৫০ ভাগ টাকা অগ্রিম দিতে হবে। কুরিয়ার সার্ভিস বা নিজস্ব প্রতিনিধির মাধ্যমে পাঠানো জাল টাকার চালান হাতে পাওয়ার পর বাকি টাকা দিতে হবে। যোগাযোগের জন্য একটি ফোন নম্বরও দেওয়া আছে।

একটি ফেসবুক পেজে বলা হয়েছে, ‘মালের (জাল টাকা) স্যাম্পল নিজ হাতে চেক করে তারপর অর্ডার করবেন।’

চারদিন আগে লেখক আফসান চৌধুরী ফেসবুকে জাল টাকা বিক্রির বিজ্ঞাপনের একটি স্ক্রিনশট শেয়ার করেন। সেখানে তিনি লিখেছেন– ‘পুলিশ এত কিছু জানে, এটা জানে না? রেট এত ভালো। এক টাকার বদলে নকল আট টাকা।’ তাঁর শেয়ার করা স্ক্রিনশটে লেখা রয়েছে– ‘এক লাখ মালের দাম ১২ হাজার টাকা। সব রকমের নোট। সর্বনিম্ন অর্ডার ৫০ হাজার টাকা।’

এর আগে গত ২৪ এপ্রিল রাজধানীর দক্ষিণ গোড়ান থেকে ফেসবুকে প্রচার চালিয়ে জাল নোটের কারবারে জড়িত চক্রের দুই সদস্যকে গ্রেফতার করে পুলিশ।

Leave a Reply

তারেক রহমানের আগমন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির…

দুলাল মিয়া : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের Read more

বাঞ্ছারামপুরে দুই কেজি গাঁজাসহ একজন গ্রেফতার

চলারপথে রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুরে অভিযান চালিয়ে দুই কেজি Read more

সাবেক প্রতিমন্ত্রী ড. ফরিদুল হুদার মৃত্যুবার্ষিকী…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক প্রতিমন্ত্রী ড. ফরিদুল হুদার মৃত্যুবার্ষিকী Read more

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

দুলাল মিয়া : আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল Read more

টিকিট কালোবাজারিদের হামলার প্রতিবাদ ও ব্লেকারমুক্ত…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে টিকিট কালোবাজারিদের হামলার প্রতিবাদ Read more

বাসি খাবার পরিবেশনের অভিযোগে সিদ্ধিরগঞ্জে রেস্টুরেন্টকে…

চলারপথে রিপোর্ট : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি রেস্টুরেন্টে বাসি খাবার পরিবেশনের Read more

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সরাইলে…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির Read more

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কালিকচ্ছে…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নে বাংলাদেশ Read more

বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া…

চলারপথে রিপোর্ট : বিএনপির চেয়ারর্পাসন ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম Read more

ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস বিতরণ ও গ্রাহক সেবা…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস বিতরণ ব্যবস্থা ও গ্রাহক সেবা Read more

বিয়ে বাড়িতে যাওয়া নিয়ে সংঘর্ষে একজন…

চলারপথে রিপোর্ট : নাসিরনগরে পূর্বশত্রুতার জের ধরে দুই গোষ্ঠীর সংঘর্ষে Read more

আওয়ামীলীগ সরকারের পতনের দেড় বছরেও সিটিজেন…

চলারপথে রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলা ইউএনও অফিসের সামনে Read more

চড়া দামে ডাব বিক্রি, চার ব্যবসায়ীকে জরিমানা

জাতীয়, 26 August 2023, 1339 Views,

চলারপথে রিপোর্ট :
বগুড়ায় বেশি দামে ডাব বিক্রি করায় চার ব্যবসায়ীকে সাড়ে সাত হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ ২৬ আগস্ট শনিবার বেলা ১২টায় শহরের কালিতলা ও জজকোর্ট চত্বর এলাকায় এ জরিমানা করা হয়।

অভিযানে কালিতলায় এক পাইকারী ব্যবসায়ীকে পাঁচ হাজার, লাইন বাজারে দুইজন ব্যবসায়ীকে ২ হাজার এবং জজকোর্ট চত্বরে এক খুচরা ডাব বিক্রেতাকে ৫০০ টাকাসহ মোট সাড়ে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, বগুড়া শহরে চড়া দামে ব্যবসায়ীরা ডাব বিক্রি করছেন এমন সংবাদে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করা হয়। সদরের কালিতলা ও জজকোর্ট এলাকায় পাইকারি ও খুচরা বিক্রেতারা ইচ্ছে মতো দামে ডাব বিক্রি করছেন। ৫০ থেকে ৬০ টাকার দরের ডাব ১৮০ থেকে ২০০ টাকা দরে বিক্রি করছেন তারা। সঠিক মূল্যে ডাব বিক্রি ও ভাউচার সংরক্ষণ করতে ব্যবসায়ীদের সতর্ক করা হয়। অভিযানে পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

তরুণদের নতুন দলের আত্মপ্রকাশ ২৮ ফেব্রুয়ারি

জাতীয়, 24 February 2025, 509 Views,

অনলাইন ডেস্ক :
জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া তরুণদের নেতৃত্বে আগামী ২৮ ফেব্রুয়ারি বিকেল ৩ টায় নতুন জাতীয় রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে। আজ ২৪ ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যা ৭ টায় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে ‘নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ’ বিষয়ক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম জানান, জুলাই গণঅভ্যুত্থানের প্লাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং পরে গঠিত জাতীয় নাগরিক কমিটির সংগঠকেরা এই দল তৈরি করছেন।

সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন, মুখপাত্র সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, আরিফুল ইসলাম আদীব, সদস্য আকরাম হোসেন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল ও মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ প্রমুখ উপস্থিত ছিলেন।

শুরুর দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে আত্মপ্রকাশের কথা থাকলেও মানিক মিয়া অ্যাভিনিউতে দলটি আত্মপ্রকাশ করতে পারে। দলটির আয়োজনে নানান কমিটি ইতোমধ্যে কাজ শুরু করেছে। তবে দলের নাম এখনো চূড়ান্ত হয়নি।

জেলা পরিষদের চেয়ারম্যানকে স্থায়ীভাবে অপসারণ

জাতীয়, সারাদেশ, 15 October 2025, 360 Views,

অনলাইন ডেস্ক :
দুর্নীতি ও অসদাচরণের অভিযোগে খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরাকে পদ থেকে স্থায়ীভাবে অপসারণ করা হয়েছে। ১৪ আগস্ট মঙ্গলবার এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়। উপসচিব মোঙ্গল চন্দ্র পাল স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে জিরুনা ত্রিপুরার বিরুদ্ধে সব অভিযোগ প্রমাণিত হয়েছে বলে জানানো হয়।

এর আগে ৭ জুলাই জিরুনা ত্রিপুরার বিরুদ্ধে ১৪ জন সদস্যদের অবমূল্যায়ন, খারাপ আচরণ, হস্তান্তরিত বিভাগের প্রধান ও কর্মচারীদের সাথে অবমূল্যায়ন, স্বেচ্ছাচারিতাসহ শিক্ষক বদলি বাণিজ্য, ঠিকাদার বিলের ফাইল আটকিয়ে রেখে ঘুস বাণিজ্য এবং চরম দুর্নীতির অভিযোগ দাখিল করা হয়। এ পরিপ্রেক্ষিতে তাকে দায়িত্ব থেকে বিরত রাখা হয়েছিল।

এদিকে, তার বিরুদ্ধে আনীত এসব অভিযোগের পর মন্ত্রণালয় যুগ্ম সচিব অতুল সরকারকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি গত ৩০ জুলাই খাগড়াছড়িতে পরিষদ সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করে এবং ৩১ আগস্ট অনাস্থা প্রস্তাবের ওপর তদন্ত সভা করে। পরবর্তীতে তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে মন্ত্রণালয় জিরুনা ত্রিপুরাকে স্থায়ীভাবে পদচ্যুত করার সিদ্ধান্ত নেয়। এর আগে ২০২৪ সালের ৭ নভেম্বর পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় জিরুনা ত্রিপুরাকে খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়। দায়িত্ব নেওয়ার পর থেকেই বিভিন্ন মহল থেকে সমালোচনার মুখে পড়েন জিরুনা ত্রিপুরা।

উল্লেখ্য, বর্তমান পরিষদ সদস্য শেফালিকা ত্রিপুরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

৫ ফার্মেসিকে জরিমানা

জাতীয়, 4 September 2023, 1216 Views,

চলারপথে রিপোট
নোয়াখালী কোম্পানীগঞ্জের বসুরহাটে অনিয়মের অভিযোগে পাঁচ ফার্মেসিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ ৪ সেপ্টেম্বর সোমবার দুপুরে উপজেলার বসুরহাট বাজারের কলেজরোড ও হাসপাতাল গেইট এলাকায় উপজেলা কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পিয়াস চন্দ্র দাসের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায, দুপুরের দিকে উপজেলার বসুরহাট বাজারের কলেজরোড ও হাসপাতাল গেইট এলাকার বিভিন্ন ওষুধ দোকানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় ড্রাগ লাইসেন্স না থাকা, মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা, ফিজিশিয়ান স্যাম্পল বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ রাখা, অনিবন্ধিত ওষুধ মজুদ রাখা, খুচরা মূল্যে ঘষামাজা করার অপরাধে ৫ টি ফার্মেসি দোকারদারকে ১ লাখ ৩৫হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিক আদায় হয়। অভিযান পরিচালনায় সহযোগিতা করেন ড্রাগ সুপার নোয়াখালী ও কোম্পানীগঞ্জ থানা পুলিশের একটি দল।

ব্রাহ্মণবাড়িয়ায় আইনজীবীদের আদালত বর্জন অব্যাহত

জাতীয়, ব্রাহ্মণবাড়িয়া সদর, 8 January 2023, 3012 Views,

॥ বিচার প্রার্থীদের দুর্ভোগ

স্টাফ রিপোর্টার:
ব্রাহ্মণবাড়িয়ায় দুই বিচারকের অপসারণ ও জেলা জজ কোর্টের প্রধান নাজির মমিনুল ইসলামের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে আইনজীবীদের আদালত বর্জন অব্যাহত রয়েছে। এতে করে চরম ভোগান্তিতে পড়েছেন বিচার প্রার্থীরা। এই ঘটনা এখন এখন টক অব দ্যা কান্ট্রিতে পরিনত হয়েছে।
নারী ও শিশু ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোহাম্মদ ফারুকের আদালত বর্জন কর্মসূচীর মধ্যেই গত বৃহস্পতিবার আইনজীবীরা দুই বিচারকের অপসারন ও আদালতের নাজিরের বিচার দাবিতে নতুন করে তিন কার্যদিবসের কর্মসূচী ঘোষনা করে। আইনজীবীরা বলছেন স্বেচ্ছায় দুই বিচারক চলে গেলেই তারা আদালতে ফিরে যাবেন।
আইনজীবীদের সাথে কথা বলে জানা গেছে, গত ১ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলা জজ আদালতের শেষ কার্যদিবস ছিল। ওই দিন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোহাম্মদ ফারুকের আদালতে একজন আইনজীবী বিলম্বে একটি মামলা দাখিল করেন। কিন্তু বিলম্ব হওয়ার কারণে ওই আদালতের বিচারক মামলাটি গ্রহণ করেননি। তখন উপস্থিত আইনজীবীরা বিচারককে বলেন, মামলার বাদী আইনজীবীদের মতো আইন জানেন না। তাই দেরিতে আদালতে এসেছেন। এখন (১ ডিসেম্বর) মামলাটি না নিলে এক মাস পর মামলার আবেদন করতে হবে। এতে বাদীপক্ষ ক্ষতিগ্রস্ত হবেন। পরে আইনজীবী সমিতির সাধারণ সম্পাদকও মামলাটি নেয়ার জন্য বিচারককে অনুরোধ করেন। কিন্তু তিনি শুনেননি। সর্বশেষ জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক ওই বিচারকের এজলাসে গিয়ে মামলাটি নেয়ার অনুরোধ করেন। তখন বিচারক তাঁদের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন বলে তারা অভিযোগ করেন।
এ ঘটনায় ২৬ ডিসেম্বর জেলা আইনজীবী সমিতি সভা করে ১ জানুয়ারি থেকে সংশ্লিষ্ট আদালত বর্জনের সিদ্ধান্ত নেন। পূর্ব সিদ্ধান্ত অনুযায়ি রোববার (১ জানুয়ারি) থেকে আইনজীবীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর আদালত বর্জন শুরু করেন। পহেলা জানুয়ারি আদালত খোলার পর আদালতের কার্যক্রমে অংশ নেয় বিচারক মোহাম্মদ ফারুক। পরদিন ২ জানুয়ারি জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট তানভীর ভূইয়ার নেতৃত্বে বেশ কয়েকজন আইনজীবী বিচারক মোহাম্মদ ফারুকের আদালতে গিয়ে আইনজীবীদের বর্জন সত্ত্বে তিনি কেন এজলাসে বসেছেন তা নিয়ে বিচারকের সাথে বাদানুবাদে লিপ্ত হয়। ওই সময়ে ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে বিচার বিভাগের কর্মচারিরা ক্ষুব্দ হয়ে আইনজীবীদের বিরুদ্ধে বিচারকের সাথে অসৌজন্যমূলক আচরনের অভিযোগ তুলে তারা গত চার জানুয়ারি বুধবার আদালতের প্রতিটি কক্ষে তালা ঝুলিয়ে আদালত চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ করে। এতে বন্ধ হয়ে যায় আদালতের কার্যক্রম বন্ধ হয়ে যায়।
এরপর গত ৫ জানুয়ারি আইনজীবীরা ব্রাহ্মণবাড়িয়ার জেলা ও দায়রা জজ শারমিন নিগারের অপসারণ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোহাম্মদ ফারুককে অপসারণ এবং জেলা জজ কোর্টের প্রধান নাজির মমিনুল ইসলামের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে তিন কর্ম দিবস আদালত বর্জনের কর্মসূচী ঘোষনা করেন।
এদিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক (জেলা জজ) মোহাম্মদ ফারুককে গালিগালাজ ও তার সাথে অশালীন আচরণের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট তানভীর ভূঞা, সম্পাদক (প্রশাসন) অ্যাডভোকেট মোঃ আক্কাস আলী ও অ্যাডভোকেট জুবায়ের ইসলামকে তলব করেছেন হাইকোর্ট। আগামী ১৭ জানুয়ারি তাদেরকে আদালতে হাজির হয়ে ঘটনার ব্যাখ্যা দিতে বলা হয়েছে। একইসাথে তাদের বিরুদ্ধে কেন আদালত অবমাননার দায়ে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবেনা, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।
বোববার আইনজীবীদের আদালত বর্জনের দ্বিতীয় দিন। এমন পরিস্থিতিতে চরম দুর্ভোগে পড়েছেন দূর-দুরান্ত থেকে আসা বিচার প্রার্থীরা।
বিজয়নগর থেকে আসা বিচার প্রার্থী সেলিম চৌধুরী বলেন, আদালতে আমার একাধিক মামলা আছে। উকিল আর জজ সাবদের মধ্যে ঝামেলার কারণে কোর্ট হচ্ছেনা। গরীব মানুষের কথা চিন্তা করে বিষয়টি দ্রুত সমাধান জরুরি।
কসবা থেকে আসা সাইফুল ইসলাম বলেন, আমরা ভোগান্তিতে আছি। জজ সাব আর আইজীবীদের বিরোধের খেসারত দিতে হচ্ছে আমাদের বিচার প্রার্থীদের। এভাবে আদালতে চলতে পারেনা।
আশুগঞ্জ থেকে আসা বিচার প্রার্থী নাজমুল হোসেন বলেন, আদালতে কোন উকিল যাচ্ছে না। তাই মামলা নিয়ে ঝামেলায় আছি।

এদিকে বর্জনের মধ্যেও বোববার সকালে অ্যাডভোকেট মোঃ কামরুল ইসলাম নামে এক আইনজীবী সিনিয়র সহাকারী জজ আদালত মোঃ শাহেদুল আলমের আদালতে একটি দেওয়ানী মামলা পরিচালনায় অংশ নেন। বিষয়টি জানার পর আইনজীবীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

এ ব্যাপারে সিনিয়র সহাকারী জজ আদালতের ব্যাঞ্চ সহকারী আপেল মাহমুদ ও ভারপ্রাপ্ত নাজির মোঃ আবদুল মান্নান বলেন, অ্যাডভোকেট কামরুল ইসলাম মামলা পরিচালনায় অংশ গ্রহন করেছেন। ( মামলা নং- দেওয়ানী-০৩/২০২৩ এর একটি মামলায় বাদী পক্ষে অস্থায়ী নিষেধাজ্ঞা চেয়েছেন।) এর প্রেক্ষিতে বিবাদী পক্ষকে আগামী ৫দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন।
জেলা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা মোস্তফা কামাল বলেন, জনগনকে জিম্মী করে এমন অচলাবস্থা সৃষ্টি করার মাধ্যমে বিচার প্রার্থীদেরকে হয়রানি করা হচ্ছে। এটা কাম্য নয়।
এ ব্যাপারে জেলা আইনজীবী সমিতির সাধারন সম্পাদক অ্যাডভোকেট মফিজুর রহমান বাবুল বলেন, আমরা জেলা জজ শারমীন নিগার, নারী শিশু ট্রাইব্যুনাল -১ এর বিচারক মোহাম্মদ ফারুক আহমেদ এর অপসারন ও নাজির মমিনুল ইসলামের বিচার না হওয়া পর্যন্ত আদালতে ফিরে যাব না। আমাদের আদালত বর্জন অব্যাহত থাকবে। তিনি বলেন সোমবার আইনজীবী সমিতির বিশেষ সাধারন সভা আহবান করা হয়েছে। ওই সভা থেকে পরবর্তী সিদ্ধান্ত গ্রহন করা হবে।
এদিকে বর্জনের মধ্যেও মামলা পরিচালনায় অংশ নেয়ায় অ্যাডভোকেট মোঃ কামরুল ইসলামকে জেলা আইনজীবী সমিতির সাধারন সম্পাদক অ্যাডভোকেট মফিজুর রহমান বাবুল তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি মামলা পরিচালনার বিষয়টি অস্বীকার করেন।