চলারপথে রিপোর্ট :
ইতালির নামকরা বন্দর শহর ‘আনকোনা সিটি করপোরেশন’ নির্বাচনে কাউন্সিলর প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন দুই বাংলাদেশি বংশোদ্ভূত।
দেশটির প্রধান একটি রাজনৈতিক দল ‘ডেমোক্র্যাটিক পার্টি’ (পিডি) থেকে মনোনয়ন পেয়েছেন উম্মে সালসাবিল তাশিনা।
অপরদিকে করোনাকালে ইতালিতে ক্ষমতায় থাকা ব্যাপক জনপ্রিয় দি মায়িয়োর ‘ফাইভ স্টার মুভমেন্ট’ থেকে মনোনয়ন পেয়েছেন নাজমুল আহমেদ নাহিদ।
উল্লেখ্য, ‘আনকোনা সিটি করপোরেশন’ নির্বাচনে সর্বমোট ৩২টি পদের জন্য প্রার্থী হয়েছেন ৫৩৬ জন।
শহরটির প্রায় এক লাখ বাসিন্দার মধ্যে বাংলাদেশি নাগরিক রয়েছেন প্রায় ৪ হাজার। এর মধ্যে এক হাজারের মতো বাংলাদেশি নাগরিক যৌথভাবে ইতালির নাগরিকত্ব নিয়ে আসন্ন এ নির্বাচনে ভোট দিতে পারবেন।
আগামী ১৪ ও ১৫ মে শহরটিতে ভোট অনুষ্ঠিত হবে। এতে এই দুই বাংলাদেশির মধ্যে যে কোনো একজন কাউন্সিলর পদে বিজয়ী হলে, শহরটিতে বাংলাদেশিদের জন্য নতুন এক অধ্যায় শুরু হতে পারে বলে মনে করছেন উভয় প্রার্থী।
এ বিষয়ে ডেমোক্র্যাটিক পার্টি (পিডি) থেকে মনোনয়ন পাওয়া বাংলাদেশি উম্মে সালসাবিল তাশিনা বলেন, ‘ইতালিতে বাংলাদেশিদের অবস্থান আরও শক্ত করতে দেশটির (ইতালি) মূলধারার রাজনীতিতে আমাদের অংশ নেওয়া উচিৎ বলে মনে করি। আমি নির্বাচিত হলে এই আনকোনার মাটিতে বাংলাদেশিদের অবস্থান শক্ত করতে চেষ্টা চালিয়ে যাব। ’
অপরদিকে ফাইভস্টার মুভমেন্ট থেকে মনোনয়ন পাওয়া আরেক বাংলাদেশি নাজমুল আহমেদ নাহিদ বলেন, ‘অনেকেই এদেশে বেড়ে ওঠা পরবর্তী প্রজন্মকে ভবিষ্যতের কথা চিন্তা করে পড়ালেখার জন্য অন্য দেশে পাঠিয়ে দেই। কিন্তু আমরা চাই, এই প্রজন্ম এখানে বেড়ে উঠে এখানকার রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হয়ে আমাদের অবস্থান শক্ত করুক।’
নির্বাচনে অংশ নেওয়া এই দুই প্রার্থীর মধ্যে উম্মে সালসাবিল তাশিনা ফেনীর মেয়ে। চার বছর বয়সে পরিবারের সঙ্গে ইতালিতে পাড়ি জমান তিনি। আরেক বাংলাদেশি প্রার্থী নাজমুল নাহিদের বাড়ি কুমিল্লায়।
অনলাইন ডেস্ক :
গ্রিসে বৈধভাবে বসবাসে অনুমতি পেলেন ৩ হাজার ৪০৫ জন বাংলাদেশি। ২০২২ সালের ফেব্রুয়ারিতে দুই দেশের মধ্যে সই হওয়া একটি সমঝোতা চুক্তির আওতায় এই অনুমতি দিল গ্রিস।
ইউরপের দেশটিতে বসবাসের অনুমতির জন্য আবেদন করেছিল ১০ হাজার ৩৩৭ জন বাংলাদেশি। জাচাইবাছাইয়ের পর ১ হাজার ৯ জনের আবেদন শেনজেন ভিসা রিপোর্টের ভিত্তিতে বাতিল হয়ে যায়। বাকি ৫ হাজার ৯০০ জনের আবেদন প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে গ্রিসের অভিবাসন ও অ্যাসাইলেম মন্ত্রণালয়।
২০২২ সালের ৯ ফেব্রুয়ারি পর্যন্ত গ্রিসে দুই বছর ধরে অবস্থান করা যেকোনো বাংলাদেশি আবেদনকারীর পাসপোর্টে ২ বছরের মেয়াদ থাকলে এই আবেদন করার ক্ষেত্রে যোগ্য বলে বিবেচিত হয়েছেন। তবে এই আবেদন করার আগে অ্যাথেন্সের বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে নাম রেজিস্ট্রেশন করতে হয়েছে আবেদনকারীদের। গত বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত এই রেজিস্ট্রেশন চলেছে।
এই বছরও একই প্রক্রিয়ায় এখন পর্যন্ত ১১৩ বাংলাদেশি গ্রিসে বসবাসের অনুমতি চেয়ে আবেদন করেছেন।
গ্রিসের অভিবাসন ও অ্যাসাইলেম মন্ত্রী দিমিত্রিস কেইরিদিস এই বছরের শুরুতে বলেছিলেন ২০২৪ সাল হবে বৈধ অভিবাসনের বছর। এই লক্ষে অভিবাসন ব্যবস্থার আধুনিকায়ন শুরু করেছে দেশটি। গ্রিসের লক্ষ্য ২০২৬ সালের জুনের মধ্যে ৮ লাখ ৫০ হাজার অভিবাসন আবেদন নিষ্পন্ন করা।
অনলাইন ডেস্ক :
সার্বিয়ার একটি স্কুলে বন্দুক হামলা চালিয়ে আট সহপাঠী ও এক নিরাপত্তারক্ষীকে হত্যা করেছে শিক্ষার্থী। আহত হয়েছে এক শিক্ষক ও ছয় শিক্ষার্থী মিলিয়ে সাতজন।
আজ ৩ মে বুধবার সকালে বেলগ্রেডের একটি স্কুলের শ্রেণিকক্ষে ঢুকে অতর্কিত গুলি চালায় এক শিক্ষার্থী। তার বয়স ১৪ বছর। সার্বিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী এই তথ্য নিশ্চিত করেন।
গুলি থেকে বেঁচে যাওয়া এক ছাত্রীর বাবা দেশটির টেলিভিশন চ্যানেল এন ওয়ানকে জানান, গুলির সময় তার মেয়ে ঘটনাস্থলে ছিল। সে পালাতে সক্ষম হয়। ছেলেটি প্রথমে শিক্ষককে গুলি করে, এরপর সে এলোপাথাড়ি গুলি ছুঁড়তে শুরু করে।
শিক্ষকের জীবন রক্ষায় চিকিৎসকরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানান সেখানকার মেয়র মিলান নেদেলজকোভিচ।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, এখন পর্যন্ত আট শিশু, এক নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। এক শিক্ষক ও ছয় শিক্ষার্থী হাসপাতালে ভর্তি রয়েছে৷ পুলিশ সপ্তম শ্রেনির এক ছাত্রকে গ্রেপ্তারের কথা জানিয়েছে।
সার্বিয়ায় এ ধরনের হামলার ঘটনা সচরাচর ঘটে না। দেশটির বন্দুক আইনও তুলনামূলক কঠোর।
সূত্র: ডয়চে ভেলে
চলারপথে রিপোর্ট :
আখাউড়ায় ভারতীয় নাগরিকসহ দু’জনকে আটক করেছে বিজিবি। ১৪ অক্টোবর সোমবার রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের হীরাপুর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। আটককৃত ভারতীয় নাগরিক সাগর রাজারাম কলি (২৩) ভারতের সাংলী বোম্বে জেলার তাঁজগাও এলাকার মৃত রাজারাম কলির ছেলে ও বাংলাদেশি নাগরিক লিটন দেবনাথ (৩৬) হবিগঞ্জ সদর উপজেলার নোয়াহাটি গ্রামের অবনী দেবনাথের ছেলে।
বিজিবি ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল ফারাহ্ মোহাম্মদ ইমতিয়াজ জানান, একজন ভারতে যাচ্ছিলেন, আরেকজন ভারত থেকে এসেছিলেন। বিজিবি ফকিরমোড়া বিওপির টহলদল সীমান্ত পিলার ২০২২/৫-এস এর নিকটবর্তী হীরাপুর নামক স্থান থেকে তাদেরকে আটক করে। আটককৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, ভারতীয় নাগরিক সাগর রাজারাম কলি এক বছর দুই মাস আগে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে এসে নারায়ণগঞ্জে স্বর্ণকারের কাজে নিয়োজিত ছিল।
স্থানীয় মানব পাচারকারী দালাল ও হীরাপুর গ্রামের হেফজু মিয়ার ছেলে বিজয় মিয়া (২৮) এবং আরমান আলীর ছেলে পারভেজ (২৮) এর সহযোগিতায় তিনি ভারতে ফেরত যাচ্ছিল। এছাড়া বাংলাদেশী নাগরিক লিটন দেবনাথ গত ১০ দিন আগে চুনারুঘাট সীমান্ত দিয়ে দূর্গাপুজা উপলক্ষে ভারতের আগরতলায় এক ভাইয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। আটক হওয়া ভারতীয় নাগরিকের কাছ থেকে ভারতের আধার কার্ড তৈরীর আবেদন ফরম পাওয়া যায়। তাদেরকে আখাউড়া থানায় হন্তান্তর এবং মানব পাচারে সহায়তাকারীদের বিরুদ্ধে আখাউড়া থানায় মামলা দেওয়া হয়েছে।
হাকিকুল ইসলাম খোকন, যুক্তরাষ্ট্র থেকে :
চাটখিলের বিভিন্ন এলাকা থেকে যুক্তরাষ্ট্রে আগত ব্যক্তিবর্গের সাথে পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৪ ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলীন চার্স-ম্যাকডোনাল্ডের Raj Mahal Restaurant‘ রাজ মহল রেস্টুরেন্টে, আবুল কাশেম বাবুলের সভাপতিত্বে এবং কবির হোসেনের সঞ্চালনায় “চাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ “এর আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন-সংগঠক আনোয়ার হোসেন লিটন।
প্রধান বক্তা ছিলেন-শরিফ হোসেন নিরব।
বিশেষ অতিথি ছিলেন- নুর আলম সেলিম, হুমায়ন বাংগালী, শওকত আকবর,সাইফুল ইসলাম সুমন।
উক্ত আলোচনা সভা আরো উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রে বসবাসরত চাটখিল উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও চাটখিল পৌরসভার সকল ওয়ার্ডের ব্যক্তিবর্গ আবু সাঈদ, সরাজ ইসলাম, শফিকুল ইসলাম, নুর হোসেন, ওমর ফারুক পলাশ, শিহাব বিন ওয়াছেক, আসিফ মাহবুব, রাজিব হোসেন, আবদুল কাদের, হান্নান মিয়া,ওসমান গনি, আহম্মেদ বাবু, রাজিব হোসেন, ওমর ফারুক, আমিন উল্ল্যা, শাহরিয়ার হিমেল, মাহবুব আলম, আবদুর রহিম, নুর জালাল, নুর হোসেন মিঠু, আবদুল করিম, মোহাম্মদ রতন, সঞ্জয় শীল, ইয়াছিন আরাফাত রাফি, রমযান আলী রাশেদ, রিয়াদ হোসেন, আরিফ হোসেন, মোহাম্মদ কাকন, মো: রাকিবুল ইসলাম, হাছান আহম্মেদ, মোহাম্মদ আলি মিজান, মোহাম্মদ ইয়াছিন, ইব্রাহিম খলিল, মাসুদ রানা, মো: রাসেল, সজিব, রাজন সহ অনেক ব্যক্তিবর্গ।
সভায় সকলের সম্মতিতে অতিশীঘ্রই যুক্তরাষ্ট্রে বসবাসরত সকল স্টেটের সমন্বয়ে কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহন করা হয়।
অনুষ্ঠানে সমাপনী বক্তব্যে বাবুল বলেন-চাটখিলের এই মিলন মেলা প্রমাণ করে আমরা কত ঐক্যবদ্ধ ও কতটা শক্তিশালী। দ্রুত কমিটি গঠনের জোর দাবি যানানো হয়। সভায় আগামী সপ্তাহে আমরা ব্রুকলীনের ওজন পার্ক এলাকায় আরো একটি মিটিং এর আয়োজনের সিদ্ধান্ত হয়। আপ্যায়ন শেষে সভার সমাপ্তি ঘোষণা করেন বাবুল।
অনলাইন ডেস্ক :
লোহিত সাগর ও এডেন উপ-সাগরে যুক্তরাষ্ট্রের একটি রণতরীতে হামলা করা হয়েছে বলে দাবি করেছে ইরান সমর্থিত সংগঠন হুথি। খবর আল জাজিরার।
আজ ৯ মার্চ শনিবার সংগঠনটির মুখপাত্র ইয়াহিয়া স্যারি এক টেলিভিশন ভাষণে এ দাবি করেন। তিনি বলেন, লোহিত সাগর ও এডেন উপ-সাগরে মার্কিন ডেস্ট্রয়ার বা ছোট রণতরীতে হামলা চালানো হয়েছে। ৩৭টি ড্রোনের মাধ্যমে এ হামলা চালানো হয়।
হুথিদের হামলার দাবির আগে মার্কিন সামরিক বাহিনী জানায়, বাণিজ্যিক ও সামরিক জাহাজের জন্য হুমকি ১৫টি ড্রোন ধ্বংস করা হয়েছে।
গাজায় যুদ্ধবিরতি কার্যকর ও ফিলিস্তিনিদের সমর্থন জানিয়ে গত কয়েক মাস ধরেই লোহিত সাগরে নিজেদের অবস্থান ধরে রেখেছে হুথি গোষ্ঠী। পশ্চিমাদের জাহাজ লক্ষ্য করে তারা হামলা চালিয়ে যাচ্ছে। ফলে ওই অঞ্চলে কার্যত অচলাবস্থা দেখা দিয়েছে।