চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে ২৫ গ্রামে অভিযান চালিয়েছে পুলিশ। এসময় রামদা, বল্লম, এককাইট্টা, টেঁটা, ফলা, চল, সড়কিসহ প্রায় তিন হাজার দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
২৭ এপ্রিল বৃহস্পতিবার থেকে আজ ৬ মে শনিবার ভোর পর্যন্ত পুলিশ উপজেলার নূরপুর, হরিপুর, নরহা, চিতনা, ধরমন্ডল,শংকরাদহ, গোকর্ণ, কুন্ডা, কুন্ডা জেলে পাড়া, শ্রীঘর, চাপরতলা, ভোলাউক, উরিয়াইন, আতুকুড়া, মুকবুলপুর ও পূর্বভাগসহ ২৫টি গ্রামে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান এই দেশীয় অস্ত্র উদ্ধার করে।
এদিকে শনিবার বেলা ১১টায় পুলিশের পক্ষ থেকে কৃষি কাজ ও নিত্যদিনের ব্যবহৃত দেশীয় অস্ত্র ছাড়া ঝগড়া-বিবাদে ব্যবহার করা হয় এমন ধরনের দেশীয় অস্ত্র যাতে তৈরী না করেন সে জন্য উপজেলার ৩৮জন কামার (কর্মকার) এবং ১৬জন বাঁশ ব্যবসায়ীর সাথে সভা করেছেন।
সভায় কামারদের বলা হয়েছে, ঝগড়া বিবাদে ব্যবহার করা হয় এমন ধরনের অস্ত্র রামদা, বল্লম, এককাইট্টা, ফলা, যেন তৈরী করা না হয়। এছাড়াও বাঁশ ব্যবসায়িরা যেন টেঁটা তৈরী না করেন সেজন্য তাদেরকে সতর্ক করে দেয়া হয়।
নাসিরনগর থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত এক মাসে নাসিরনগরে বিভিন্ন বিষয় নিয়ে বেশ কিছু সংঘর্ষের ঘটনা ঘটে। এসব সংঘর্ষের ঘটনায় প্রায় হাজার খানেক লোক কম বেশী আহত হন। এছাড়া ঈদ-উল ফিতরের দিন উপজেলার ভলাকুট ইউনিয়নের খাগালিয়া গ্রামে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে জামাল নামে একজন কৃষক নিহত ও প্রায় অর্ধশতাধিক লোক আহত হয়।
এরপরই দেশীয় অস্ত্র উদ্ধারে নাসিরনগর থানা পুলিশকে নির্দেশ দেন পুলিশ সুপার। পুলিশকে নিদের্শ দেন। পুলিশ সুপারের নির্দেশ পেয়ে গত ১০ দিনে পুলিশ উপজেলার ২৫টি গ্রামে অভিযান চালিয়ে ৩ হাজার দেশীয় অস্ত্র উদ্ধার করেন। এসব অস্ত্র উদ্ধারের ঘটনায় অস্ত্র আইনে তিনটি মামলায় ৮ জনকে আসামি করা হয়।
এ ব্যাপারে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাবিবুল্লাহ সরকারের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কামার ও বাঁশ ব্যবসায়ীরা যাতে ঝগড়া ফ্যাসাদে ব্যবহৃত হয় সে ধরনের দেশীয় অস্ত্র তৈরী না করেন সেজন্য তাদেরকে নিয়ে শনিবার সভা করেছি। বেলা ১১টায় অনুষ্ঠিত সভায় উপজেলার ৩৮ জন কাঁমার ও ১৬জন বাঁশ ব্যাবসায়ি অংশ নেন।
ওসি আরো বলেন, দেশীয় অস্ত্র উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে জাতীয় ভিটামিন “এ”প্লাস ক্যাম্পেইন সফল করতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা পর্যায়ে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ অভিজিৎ রায়ের সভাপতিত্বে ও মেডিকেল টেকনোলজিষ্ট(ইপিআই) শাখাওয়াত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ডাঃ রাফিউদ্দিন আহমেদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফখরুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাবিবুল্লাহ সরকার, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ ইকবাল মিয়া। সভায় স্বাগত বক্তব্য রাখেন ডাঃ সুব্রত চক্রবর্তী।
অবহিতকরণ সভায় সরকারি কর্মকর্তা, চিকিৎসক ও সাংবাদিকসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সভায় মেডিকেল টেকনোলজিষ্ট(ইপিআই) শাখাওয়াত হোসেন জানান, ১৫ জুন থেকে ১৮ জুন পর্যন্ত প্রতিদিন সকাল ৮ টা থেকে ৪ টা পর্যন্ত উপজেলার ১৩টি ইউনিয়নে ৩১৩টি টিকাদান কেন্দ্র থেকে (৬মাস থেকে ১১ মাস পর্যন্ত) ৫ হাজার ৩২১ জন ও (১২ মাস থেকে ৫৯ মাস পর্যন্ত) ৪৬ হাজার ৪’শ ১৯ জন শিশুকে ভিটামিন‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এজন্য উপজেলায় টিকাদান কেন্দ্রে স্বাস্থ্য কর্মীসহ ৬২৬ জন সেচ্ছাসেবক নিয়োজিত রয়েছেন।
মুরাদ মৃধা, নাসিরনগর :
নাসিরনগর উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এবং “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যে নানা কর্মসূচির মধ্য দিয়ে নাসিরনগরে তারুণ্য উৎসব উদযাপন করা হয়েছে।
আজ ১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার নাসিরনগর উপজেলা প্রশাসনিক ভবন মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনা নাসরিনের সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাকেশ পালের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহিদদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করা হয় এবং আহতদের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।
আলোচনায় বক্তারা নিরাপদ মাতৃত্ব, জুলাই বিপ্লব, পরিচ্ছন্নতা অভিযান, অবৈতনিক গৃহস্থালি কাজের মর্যাদা বৃদ্ধি, পারিবারিক কার্যক্রমে নারী-পুরুষের সমান অংশীদারত্ব ও দায়িত্ববণ্টন এবং “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই”—উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে বেকারত্ব দূরীকরণ ও কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা নিয়ে আলোচনা করেন।
বক্তারা বলেন, “আজকের তরুণরাই আগামীর জাতির কর্ণধার। তাদের দেশপ্রেম, প্রতিভা ও পরিশ্রমই জাতির ভবিষ্যৎ নির্ধারণ করবে।” তারা সমাজের সবচেয়ে উদ্যমী, সৃজনশীল ও প্রযুক্তিবান্ধব অংশ, যারা ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম।
তারা আরো বলেন, যদি তরুণরা মাদক, ইভটিজিং ও অন্যায়ের পথে জড়িয়ে পড়ে, তাহলে সমাজ ধ্বংসের দিকে এগোবে। তাই তারুণ্যের শক্তিকে সঠিকভাবে কাজে লাগিয়ে ব্যক্তি, সমাজ ও দেশের উন্নয়ন নিশ্চিত করতে হবে। শোষণহীন, বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনে তারুণ্যের ইতিবাচক ভূমিকা অপরিহার্য।
উৎসবে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তরুণদের দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
চলারপথে রিপোর্ট :
নাসিরনগরে দাঙ্গা প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গতকাল বৃহস্পতিবার সকালে ক্যাম্পেইন ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
দাঙ্গামুক্ত থাকবো, সোনার দেশ গড়। দাঙ্গা করছে দেশের ক্ষতি, নিন্দা জানাই তাদের প্রতি। দাঙ্গা-হাঙ্গামা করছে যারা, ভাল মানুষ হয়না তারা। আর করবো না মারামারি, দাঙ্গামুক্ত সমাজ গড়ি, স্কাউটদের এমন শ্লোগানে সকালে উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার পর্যায়ের সহস্রাধিক স্কাউট সদস্যদের অংশগ্রহনে বণার্ঢ্য একটি র্যালি বের হয়।
র্যালিটি নাসিরনগর উপজেলা সদরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে “দাঙ্গা প্রতিরোধ বিষয়ক ক্যাম্পেইন” অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ফখরুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা স্কাউট সম্পাদক অরবিন্দু গোপের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফিউদ্দিন আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মোনাব্বর হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজহারুল ইসলাম ভূইয়া, থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় সরকার, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ ইকবাল মিয়া, নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রহিম, প্রেসক্লাব সভাপতি সুজিত কুমার চক্রবর্তী প্রমুখ।
সভায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও মাদ্রাসার প্রধান শিক্ষক,সহকারী শিক্ষকসহ স্কাউট শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
চলারপথে রিপোর্ট :
নাসিরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে।
আজ ০২ মার্চ বৃহস্পতিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফখরুল ইসলাম এই স্কুল ড্রেস বিতরণ করেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি সাংবাদিক আকতার হোসেন ভূঁইয়া সভাপতিত্বে ও প্রধান শিক্ষক এবিএম সালেমের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকতা মোঃ ইকবাল মিয়া, নাসিরনগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাঈনুদ্দিন ভূঁইয়া, সিনিয়র শিক্ষক মোঃ আলমগীর মিয়া, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য কাজল জ্যোতি দত্ত ।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
চলারপথে রিপোর্ট :
নাসিরনগরে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে উপজেলার ঐতিহ্যবাহি খান্দুরায় পীরে কামেলে মোকাম্মেল হযরত সৈয়দ হামিদ বখত(ডুমন রহঃ) এর ৪৪ তম উফাত দিবস পালিত হয়েছে।
আজ ২ মে মঙ্গলবার সকালে মাজার প্রাঙ্গণে পীরে কামেলে মোকাম্মেল পীরজাদা সৈয়দ মাসুদ বখত কায়েদের সভাপতিত্বে ও খান্দুরা স্যায়িদিয়া হামিদিয়া হাফিজিয়া মাদরাসার শিক্ষক হাফেজ গাজিউর রহমানের সঞ্চালনায় উফাত দিবসে পীরজাদা সৈয়দ মনছুর বখত, পীরজাদা সৈয়দ আহমেদ বখত, পীরজাদা সৈয়দ মোনাওয়ার বখত, পীরজাদা সৈয়দ তাকি বখত, পীরজাদা সৈয়দ রাফিউল আব্দাল রাফি,পীরজাদা সৈয়দ তাকবিয়াতুল হক রিপনসহ মাজারের মুরিদান,ভক্তবৃন্দ, মাদ্রাসার শিক্ষক,শিক্ষার্থী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দোয়া ও মিলাদ মাহফিলে মোনাজাত করেন মাজার শরীফের গদ্দিনীশীন পীরজাদা সৈয়দ মাসুদ বখত কায়েদ।
উফাত দিবস উপলক্ষে দরবার শরীফের পক্ষ থেকে খতমে কোরআন,হামদ নাত,আলোচনা সভা,ফাতেহা শরীফ পাঠ,মাজার জিয়ারত,মিলাদে মোস্তুফা,দোয়া-মোনাজাত ও শিন্নি (তাবারুক) বিতরণ করা হয়।