বিজয়নগরে ২৮ কেজি গাঁজা, ১টি সিএনজিসহ ১ জন গ্রেফতার

বিজয়নগর, 6 May 2023,

চলারপথে রিপোর্ট :
বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মোঃ রাজু আহমেদ এর নির্দেশনায় চম্পকনগর পুলিশ ফাঁড়ি ইনচার্জ এস আই আবুল কালাম এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ আজ ৬ মে সকাল সাড়ে ১০ টায় ২৮ কেজি গাঁজা, ১টি সিএনজিসহ ১ জন গ্রেফতার করেছে বিজয়নগর থানা পুলিশের একটি দল।

গ্রেফতারকৃত মাদক কারবারি হলো উপজেলার মিরাশানী গ্রামের আব্দুল মতিন ভূইয়ার ছেলে মোঃ বশির মিয়া (৩১)।

গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর উপজেলার আউলিয়া বাজার থেকে চম্পকনগর বাজার যাওয়ার পথে সন্দেহজনক সিএনজিতে তল্লাশী চালিয়ে ২৮ কেজি গাঁজা, ১টি সিএনজিসহ ১ জন গ্রেফতার করা হয়।

বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মোঃ রাজু আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ২৮ কেজি গাঁজা, গাঁজা পাচারের কাজে ব্যবহারিত একটি সিএনজিসহ ১জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বিজয়নগর থানায় সংশ্লিষ্ট মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়।

Leave a Reply

সাবেক প্রতিমন্ত্রী ড. ফরিদুল হুদার মৃত্যুবার্ষিকী…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক প্রতিমন্ত্রী ড. ফরিদুল হুদার মৃত্যুবার্ষিকী Read more

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

দুলাল মিয়া : আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল Read more

টিকিট কালোবাজারিদের হামলার প্রতিবাদ ও ব্লেকারমুক্ত…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে টিকিট কালোবাজারিদের হামলার প্রতিবাদ Read more

বাসি খাবার পরিবেশনের অভিযোগে সিদ্ধিরগঞ্জে রেস্টুরেন্টকে…

চলারপথে রিপোর্ট : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি রেস্টুরেন্টে বাসি খাবার পরিবেশনের Read more

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সরাইলে…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির Read more

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কালিকচ্ছে…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নে বাংলাদেশ Read more

বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া…

চলারপথে রিপোর্ট : বিএনপির চেয়ারর্পাসন ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম Read more

ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস বিতরণ ও গ্রাহক সেবা…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস বিতরণ ব্যবস্থা ও গ্রাহক সেবা Read more

বিয়ে বাড়িতে যাওয়া নিয়ে সংঘর্ষে একজন…

চলারপথে রিপোর্ট : নাসিরনগরে পূর্বশত্রুতার জের ধরে দুই গোষ্ঠীর সংঘর্ষে Read more

আওয়ামীলীগ সরকারের পতনের দেড় বছরেও সিটিজেন…

চলারপথে রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলা ইউএনও অফিসের সামনে Read more

ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগের নেতা গ্রেফতার

চলারপথে রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগরে বিশেষ অভিযানে যুবলীগের নেতা Read more

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায়…

দুলাল মিয়া : সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত Read more

বন্যা কবলিতদের পাশে বিজয়নগর উপজেলা নাগরিক ফোরাম

বিজয়নগর, 28 August 2024, 672 Views,

চলারপথে রিপোর্ট :
আকস্মিক সৃষ্ট বন্যা কবলিত মানুষের চিকিৎসা ও ওষুধ সহযোগিতায় ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে বিজয়নগর উপজেলা নাগরিক ফোরাম।

এ সময় হতদরিদ্রদের নগদ অর্থ প্রদান করা হয়। ২৬ আগস্ট সোমবার বন্যাদুর্গত ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলা বায়েক ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও পার্শ্ববর্তী কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়ার শশীদল ইউনিয়নের বিভিন্ন আশ্রয় কেন্দ্র ও বাড়ি বাড়ি গিয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প করেন তারা। দিনব্যাপী এই কর্মসূচিতে কয়েকশত মানুষের মাঝে ফ্রি মেডিকেল সেবার পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ ও নগদ টাকা দেওয়া হয়েছে।

বিজয়নগর উপজেলা নাগরিক ফোরাম আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি আব্দুর রশিদ খাঁন, সাধারণ সম্পাদক এস এম কামরুল হাসান শান্ত, সহ-সভাপতি এবিএম মোর্শেদ কামাল, সাংগঠনিক সম্পাদক মো. মুজিবুর রহমান, প্রচার সম্পাদক সাংবাদিক শাহনেওয়াজ শাহ্ ও আবুল কাশেম।

মেডিকেল টিমে ছিলেন, বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন (বিডিপিএ) ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাধারণ সম্পাদক ফার্মাসিস্ট মো. আলমগীর কবির, বিজয়নগর উপজেলা নাগরিক ফোরামের সাংগঠনিক সম্পাদক ও স্বাস্থ্য সহকারী অ্যাসোসিয়েশন বিজয়নগর উপজেলা শাখার সভাপতি মো. আলাল উদ্দিন, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক উপজেলা স্বাস্থ্য সহকারী অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক মো. শাহিন আলম, স্বাস্থ্য সহকারী মো. সফিউল্লাহ, মো. মাসুকুর রহমান,মো. ইকবাল হোসেন।

বিজয়নগর উপজেলা নাগরিক ফোরাম আয়োজিত মেডিকেল টিম ও প্রয়োজনীয় ঔষধ সেবা ফ্রি প্রদানে হঠাৎ সৃষ্ট বন্যা কবলিত মানুষের মনে সাহস ও ভরসা সৃষ্টি করে।

সেবাগ্রহীতাদের মধ্যে অনেকেই বলেন, এমন বন্যা কখনো আমাদের অঞ্চলে হয়নি। আমরা বন্যা মোকাবেলা করার তেমন কোন অভিজ্ঞতা নেই। সৃষ্ট বন্যার পর থেকে সারাদেশে মানুষ শুকনো খাবার ও কিছু সময় রান্না করা খাবার নিয়ে সহযোগিতা করতে আসলেও এতদিনে কেউ চিকিৎসা সেবা দিতে আসেনি। আমাদের এলাকার সব ফার্মেসি বন্ধ। যোগাযোগ সমস্যার কারণে চিকিৎসা নিতে বাহিরেও কোথাও যেতে পারছি না। শিশু থেকে বৃদ্ধ অধিকাংশ লোক পানিবাহিত রোগ আক্রান্ত রয়েছে। আবার শুকনো খাবার বা বাহিরের রান্না করার খাবারের কারণে অনেকে অসুস্থ অবস্থায় রয়েছে। আপনাদের এই সেবার মাধ্যমে মানুষের মনে বেঁচে থাকার প্রাণ সঞ্চয় হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচনে বিভিন্ন অনিয়মের দায়ে ৩৩ জনকে সাজা

নবীনগর, বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া সদর, 5 June 2024, 2321 Views,

চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার তিন উপজেলা পরিষদের নির্বাচনে বিভিন্ন অনিয়মের দায়ে ৩৩জনকে বিভিন্ন মেয়াদে সাজা এবং ১০৭ মামলায় ৩লাখ ৮২হাজার ৯শত টাকা জরিমানা করা হয়েছে।

আজ ৫ জুন বুধবার জেলার সদর, বিজয়নগর ও নবীনগর উপজেলায় এই জরিমানা আদায় ও সাজা দেয়া হয়। ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট জেসমিন সুলতানা জানান, বুধবার ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলা পরিষদ, বিজয়নগর উপজেলা পরিষদ ও নবীনগর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচনে বিভিন্ন অপরাধের কারণে তিন উপজেলায় ৩৩জনকে বিভিন্ন মেয়াদে সাজা এবং ১০৭ টি মামলায় ৩লাখ ৮২হাজার ৯শত টাকা জরিমানা করা হয়। এর মধ্যে সদর উপজেলায় ৬১টি মামলার মধ্যে ৪২ মামলায় ৪২ জনকে ২লাখ ১৭হাজার ৯শত টাকা জরিমানা ও ১৯ মামলায় ১৯ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। বিজয়নগর উপজেলায় ২৮টি মামলার মধ্যে ১৮টি মামলায় ১৮ জনকে ৮৩হাজার টাকা জরিমানা ও ১০ মামলায় ১০ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়।

নবীনগর উপজেলায় ১৮ টি মামলার মধ্যে ১৪টি মামলায় ১৪ জনকে ৪২হাজার টাকা জরিমানা এবং ৪ মামলায় ৪ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।

অপরদিকে নবীনগরের কাঠালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে চেয়ারম্যান পদপ্রার্থী জহির উদ্দিন সিদ্দিকির সঙ্গে কেন্দ্রে বসে ভাত খাওয়া প্রিজাইডিং অফিসার এ কে এম রমজান আলীকে প্রত্যাহার করা হয়।

এ ছাড়া বিজয়নগরের মহেশপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আটক পোলিং এজেন্টকে ছাড়াতে এলে তল্লাশি করে দুই লাখ টাকা পাওয়া চেয়ারম্যান পদপ্রার্থী মোশাহেদ আলীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

জনগণের রায় নিয়েই বিএনপি সরকার গঠন করবে : ইঞ্জিনিয়ার শ্যামল

বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া সদর, রাজনীতি, 2 January 2026, 96 Views,

চলারপথে রিপোর্ট :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৩- (সদর-বিজয়নগরের আংশিক) আসনের বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের মনোনয়নপত্রটি বৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। এ সময় জেলা প্রশাসকের কার্যালয়ে তিনি উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্রটি বৈধ ঘোষণার পর জেলা প্রশাসকের কার্যালয় থেকে বেরিয়ে যাওয়ার সময় বিএনপির প্রার্থী, বিএনপির নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, দীর্ঘদিন পর একটি সুন্দর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান হতে যাচ্ছে। ইতিমধ্যে আমাদের প্রার্থীদের মনোনয়ন বৈধ বলে ঘোষণা করা হয়েছে।

তিনি আরো বলেন, বিএনপি গণমানুষের দল। আমরা সব সময় জনগনের সাথে ছিলাম এবং জনগণের রায় নিয়েই বিএনপি সরকার গঠন করবে।

এদিকে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান, প্রার্থীদের উদ্দেশ্য করে বলেন, তারা যেন নির্বাচনী আচরন বিধি মেনে চলেন।

ব্রাহ্মণবাড়িয়ায় পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ

বিজয়নগর, 18 April 2025, 364 Views,

চলারপথে রিপোর্ট :
ছয় দফা দাবি বাস্তবায়নের আশ্বাস দিয়ে নাটকীয় বৈঠক ও কুমিল্লা পলিটেকনিক শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়া জেলায় কাফনের কাপড় পড়ে বিক্ষোভ করেছে পলিটেকনিক ইনস্টিটিউট এর শিক্ষার্থীরা।

আজ ১৮ এপ্রিল শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাস থেকে এই বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি ঢাকা-সিলেট মহাসড়কের ইসলামপুর এলাকার বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিণ করে। পরে মহাসড়কের এক পাশে বসে তারা প্রতিবাদ জানায়। এ সময় মহাসড়কে যানচলাচল স্বাভাবিক থাকে।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন কারিগরি ছাত্র আন্দোলনের বাংলাদেশের কেন্দ্রীয় প্রতিনিধি মোঃ জামিল আহম্মেদ সিয়াম, মোহাম্মদ সাগর, সহকারি প্রতিনিধি এহসান এলাহি রাতুল। এ সময় ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউট এর শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীরা জানান, যে ছয় দফা দাবি উত্থাপন করা হয়েছে তা পলিটেকনিক শিক্ষার্থীদের প্রাণের দাবি। এই দাবি আদায়ে শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে। গতকাল ছয় দফা দাবি বাস্তবায়নের আশ্বাস দিয়ে পলিটেকনিক শিক্ষার্থীদের সাথে নাটক করা হয়েছে। তাই এখন আর এসি রুমে বসে বৈঠক করে কোন সিদ্ধান্ত হবে না বরং সিদ্ধান্ত হবে রাজপথে। দ্রুত সময়ের মধ্যে ছয় দফা দাবি বাস্তবায়িত না হলে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

বিজয়নগরে জাতীয় ভোটার দিবস পালিত

বিজয়নগর, 3 March 2024, 934 Views,

চলারপথে রিপোর্ট :
‘সঠিক তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো’-এ প্রতিপাদ্য নিয়ে ২ মার্চ শনিবার ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগরে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে শনিবার সকাল ১০ টায় একটি শোভাযাত্রা বের হয়ে উপজেলা পরিষদে এসে শেষ হয়। এর পর উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিজয়নগর উপজেলা নির্বাচন অফিসার মো: রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান শাওন, বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান জিয়াউল হক বকুল, স্কাউটস সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ ইমরান খান সহ দপ্তরের কর্মকর্তা বৃন্দ।

এসময় বক্তারা বলেন: ভোটার হওয়া এবং ভোট দেওয়া প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার।

নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই একজন নাগরিক দেশের শাসন ব্যবস্থায় অংশ গ্রহণ করে থাকে এবং যোগ্য নেতৃত্ব দেওয়া দরকার। তাই সঠিক তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো।