পুলিশকে ছুরিকাঘাতের ঘটনায় মামলা, ৪১ মাদক কারবারি গ্রেফতার

আখাউড়া, 7 May 2023,

চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায় মাদক কারবারির ছুরিকাঘাতে খাইরুল ইসলাম নামে পুলিশ কনস্টেবল আহত হওয়ার ঘটনায় মামলা দায়ের করেছে পুলিশ।

৬ মে শনিবার আখাউড়া থানার উপ-পরিদর্শক নূপুর কুমার দাস বাদী হয়ে ৫৪ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন।

এই মামলায় শুক্রবার রাত থেকে আজ ০৭ মে রবিবার পর্যন্ত অভিযান চালিয়ে শীর্ষ মাদক কারবারিসহ ৪১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বিকেলে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হবে।

গ্রেফতারকৃতরা হলেন মো. হৃদয় (২৫), মো. রুবেল ভূঁইয়া (৪৫), মো. মমিন ভূঁইয়া (৪৩), মো. মঙ্গল মিয়া (৬৩), মো. বাবু (২৫), সোহাগ রানা প্রকাশ বশির (৪২), মো. পারভেজ (৩৮), মো. রুহুল আমিন (২৯), মো. ইয়াসিন সরকার (৩৮), মো. জালু মিয়া (৪৪), মো. সোলেমান (৪০), মো. ইব্রাহিম (৪৫), মো. আউয়াল মিয়া (৫০), মো. আমির খা (৩৫), সবুজ খন্দকার (৩৫), মাসুদ (৩২), আমিনুল ইসলাম (৩২), মো. ওয়াসিম (৩৫), মো. দিপু চৌধুরী (২৩), মো. মামুন মিয়া (২৯), মো. ইকবাল হোসেন, মো. সাইফুল ইসলাম (২৪), মো. রাজ্জাক মিয়া (৪০), মো. ইউনুস (৪৫), মো. রুবেল মিয়া (২৮), আব্দুল কাদের প্রকাশ বাবু (২৩), মো. বোরহান উদ্দিন (২৫), কাপ্তান মিয়া (৫০), মো. মানিক মিয়া (৪২), মো. কিবরিয়া (২৬), মো. আনোয়ার হোসেন (৬২), মো. আলেক মিয়া (৩২), মো. মানিক মিয়া (২৪), মো. শফর আলী ভূঁইয়া (৫০), মো. আনোয়ার হোসেন প্রকাশ, আইনাল হক প্রকাশ, আনাল পাগলা (৩০) ও মনোয়ারা বেগম (৪২)।

জেলা পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসন বলেন, পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতের ঘটনায় থানায় মামলা হয়েছে। আমারা তিন দিনের সাঁড়াশি অভিযান চালিয়ে শীর্ষ মাদক কারবারিসহ ৪১ জনকে গ্রেফতার করেছি। তাদের প্রত্যকের বিরুদ্ধে মাদক মামলা রয়েছে। অভিযানের সময় তাদের কাছ থেকে ৫০ বোতল ফেনসিডিল, ৭০ বোতল বিয়ার, চার কেজি গাঁজাসহ দেশিয় অনেক অস্ত্র উদ্ধার করা হয়েছে।

তিনি আরো বলেন, ঘটনার পর থেকেই সব মাদক কারবারিরা এলাকা ছেড়ে দিয়েছেন। তাদেরকে গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ, গত শুক্রবার রাতে আখাউড়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসেনের নেতৃত্বে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নে মাদক উদ্ধারের অভিযান চালানো হয়। সেখানে শিবনগর এলাকায় অভিযান পরিচালনাকালে সেলিম ও সোহেল নামের দুই মাদক কারবারিকে আটক করা হয়। তাদের দেওয়া তথ্য মতে, মাদক উদ্ধারের সময় দুইজন পুলিশের ওপর হামলা চালায়। এ সময় পুলিশ কনস্টেবল খাইরুল ইসলামকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় কারবারিরা। এতে তিনি মাথায় ও পেটে গুরুতর আঘাত পান। পরে আহত অবস্থায় পুলিশ সদস্য খায়রুলকে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকায় পাঠানো হয়।

Leave a Reply

জুলাই শহীদের কবর জিয়ারতের মাধ্যমে বাঞ্ছারামপুরে…

দুলাল মিয়া : জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারতের মধ্য দিয়ে Read more

ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচনী জনসভায় যোগ দিলেন তারেক…

দুলাল মিয়া : বিএনপির চেয়ারপার্সন তারেক রহমান ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত নির্বাচনী Read more

সড়ক দুর্ঘটনায় বৈষম্যবিরোধী শহীদ ছাত্রের বাবা…

দুলাল মিয়া : সড়ক দুর্ঘটনায় মো. ছোয়াব মিয়া (৬০) নিহত Read more

ব্রাহ্মণবাড়িয়ায় তারেক রহমানের আগমন উপলক্ষে আনন্দ…

দুলাল মিয়া : বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় Read more

সৌদি আরবে স্ট্রোকে বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

চলারপথে রিপোর্ট : সৌদি আরবের জেদ্দায় স্ট্রোক করে মোহাম্মদ হকসাব Read more

আশুগঞ্জে ২৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ এলাকা থেকে ২৪ কেজি Read more

ব্রাহ্মণবাড়িয়া-৩ : খালেদ হোসেন মাহবুব শ্যামলের…

দুলাল মিয়া ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর উপজেলার ৮ ইউনিয়ন) আসনে Read more

ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে ধানের শীষ পেলেন ইঞ্জিনিয়ার…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের জন্য ধানের শীষ প্রতীক পেয়েছেন Read more

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে খেজুর গাছ প্রতীক পেলেন…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে প্রতীক বরাদ্দের অংশ হিসেবে খেজুর Read more

ব্রাহ্মণবাড়িয়ায় নতুন ভোটারদের নিয়ে গণতন্ত্র অলিম্পিয়াড…

দুলাল মিয়া : নাগরিক সম্পৃক্ততা, গণতান্ত্রিক সংস্কার ও বিশ্বাসযোগ্য নির্বাচন Read more

বাংলাদেশের পাশে দাঁড়িয়ে আইসিসিকে নতুন বার্তা…

অনলাইন ডেস্ক : টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত Read more

ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের বারান্দা থেকে নবজাতক কন্যাশিশু…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর ইউনিয়ন পরিষদের পাশের Read more

আমন ধান সংগ্রহ অভিযান শুরু

আখাউড়া, 3 December 2024, 585 Views,

চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলায় ২০২৪-২৫ মৌসুমের আমন ধান সংগ্রহ অভিযান শুরু হয়েছে। আজ ৩ ডিসেম্বর মঙ্গলবার দুপুর ১২টায় আখাউড়া উপজেলা এলএসডি গোডাউনে ধান সংগ্রহ অভিযানের কার্যক্রম উদ্বোধন করেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভীন রুহি।

কৃষক মো: আউয়াল কাছ থেকে তিন মেট্রিক টন ধান সংগ্রহের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। আগামী ২৮ ডিসেম্বর পর্যন্ত তালিকাভুক্ত ৬৮৮ জন কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করা হবে। এ সময় উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া তাবাসসুম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রন কর্মকর্তা তাসলিমা বেগম, এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: সাজেদুর রহমান।

আখাউড়া উপজেলা এলএসডি কর্মকর্তা মো: সাজেদুর রহমান জানান, এবার উপজেলায় ৩০১ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ৩৩ টাকায় প্রতি কেজি ধান সংগ্রহ করা হবে। একজন কৃষক ১২০ কেজি থেকে শুরু করে তিন মেট্রিক টন ধান দিতে পারবেন। আগামী ২৮ ডিসেম্বর পর্যন্ত ধান সংগ্রহনের সময়সীমা বেঁধে দেয়া হয়েছে বলে তিনি জানান।

আখাউড়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ি গ্রেফতার

আখাউড়া, 15 May 2025, 389 Views,

মোহাম্মদ ইসমাইল হোসেন, আখাউড়া থেকে :
আখাউড়ায় ১৬৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সোহেল রানা (৩৫) নামে এক মাদক ব্যবসায়ি গ্রেফতার হয়েছে। বুধবার রাত সাড়ে ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার মনিয়ন্ধ ইউনিয়নের কর্ণেল বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আজ ১৫ মে বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে পুলিশ এই তথ্য প্রকাশ করেছে।

পুলিশ জানায়, গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে বুধবার রাত সাড়ে ১০টায় উপজেলার কর্ণেল বাজারে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় ১৬৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সোহেল রানাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সোহেল ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিরাসার গ্রামের হুমায়ুন কবিরের পুত্র। তার বিরুেদ্ধে থানায় মাদকের মামলা হয়েছে।

আখাউড়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ ছমি উদ্দিন জানান, আখাউড়াকে মাদকমুক্ত করতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়িকে আদালতের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া জেলহাজতে পাঠানো হয়েছে। মাদক ব্যবসার সাথে জড়িত কেউ পুলিশের হাত থেকে রক্ষা পাবেনা বলেও জানান তিনি।

দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার

আখাউড়া, 19 February 2025, 461 Views,

চলারপথে রিপোর্ট :
ডেভিল হান্ট অভিযানে গত ২৪ ঘন্টায় ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায় দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো উপজেলার দক্ষিণ ইউনিয়ন আওয়ামী যুবলীগের সদস্য আব্দুল্লাহপুর গ্রামের মাসুদ মিয়া (৪৪) ও উপজেলা মনিয়ন্দ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খারকুট গ্রামের মোঃ নুরুল আলম (৬৪)। গ্রেফতারকৃতরা আখাউড়া থানার বিস্ফোরক আইনের মামলায় সন্দিগ্ধ আসামী।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ছমিউদ্দিন এ তথ্য নিশ্চিত করে বলেন, পুলিশের পৃথক অভিযানে তাদেরকে আটক করা হয়েছে।

আজ ১৯ ফেব্রুয়ারি বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

আখাউড়ায় ৫০০ কৃষক পাচ্ছে আউশ ধানের বীজ-সার

আখাউড়া, 24 March 2025, 421 Views,

মোহাম্মদ ইসমাইল হোসেন, আখাউড়া থেকে :
ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায় ২০২৪-২৫ অর্থ বছরে খরিপ-১ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে উফসী আউশ ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে।

আখাউড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২৪ মার্চ সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপকারভোগী ৫’শ জন কৃষকের হাতে এসব কৃষি উপকরণ তুলে দেওয়া হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার গাজালা পারভিন রুহী। এসময় আরও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ জাহিদ হাসান, দক্ষিণ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আয়েত আলী প্রমুখ।

এসময় উপজেলার ৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৫’শ জন প্রান্তিক কৃষককে সার ও বীজ দেওয়া হয়। এরমধ্যে আখাউড়া পৌরসভায় ২০ জন, উত্তর ইউনিয়নে ৪০ জন, দক্ষিণ ইউনিয়নে ১৬০ জন, মোগড়া ইউনিয়নে ১২০ জন, মনিয়ন্দ ইউনিয়নে ১৫০ জন এবং ধরখার ইউনিয়নে ১০ জন। প্রত্যেক কৃষককে প্রতি বিঘা জমির জন্য ৫ কেজি করে আউশ ধানের বীজ, ১০ কেজি করে ডিএপি সার এবং ১০ কেজি করে এমওপি সার দেওয়া হয়।

এ ব্যপারে উপজেলা কৃষি অফিসার তানিয়া তাবাস্সুম বলেন, আখাউড়া উপজেলা ৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ৫’শ প্রান্তিক কৃষকের মাঝে ৫ কেজি করে বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার দেওয়া হয়। এবার আউশ ধানের লক্ষ্যমাত্রা ২৫০ হেক্টর। সেজন্য কৃষকদের মাঝে সরকার প্রণোদনা দিয়েছে। আশা করি আউশের আবাদ বৃদ্ধি পাবে।

ড. ইউনুসের বিরুদ্ধে মামলায় সরকারের হাত নাই : আইনমন্ত্রী

আখাউড়া, রাজনীতি, 16 February 2024, 1565 Views,

চলারপথে রিপোর্ট :
নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনুসের বিরুদ্ধে মামলা করেছে জাতীয় রাজস্ব বোর্ড, স্বাধীন দুর্নীতি দমন কমিশন। এখানে সরকারের কোন হাত নাই বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আইনমন্ত্রী আনিসুল হক। ড. ইউনুস তার বিরুদ্ধে মামলার ব্যাপারে জাতীসংঘে উদ্বেগের বিষয়ে আজ ১৬ ফেব্রুয়ারি শুক্রবার সকালে আখাউড়া রেলওয়ে স্টেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি ঢাকা থেকে আন্তঃনগর মহানগর প্রভাতী ট্রেনে সকাল সাড়ে ১০ টায় আখাউড়া জংশন স্টেশনে এসে পৌছেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম জামিনে মুক্ত হয়ে আবারও আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন তা কতটুকু কার্যকর হবে সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে আইনমন্ত্রী আনিসুল হক বলেন সেটা বিএনপি বলতে পারে। তবে আপনারা নির্বাচন দেখেছেন। মানুষের স্বতঃস্ফূর্ততা দেখেছেন। আমার মনে হয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে উন্নয়নের কাজ করবেন মানুষ সেদিকেই মনোযোগ দিচ্ছেন। বাংলাদেশে গনতন্ত্র আছে, তারা আন্দোলন করতে চেষ্টা করুক।

পরে তিনি সড়ক পথে নির্বাচনী এলাকা কসবা উপজেলায় যান।

এসময় স্টেশনে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।