আন্তর্জাতিক নার্স দিবস পালিত

ব্রাহ্মণবাড়িয়া সদর, 12 May 2023,

চলারপথে রিপোর্ট :
বর্ণাঢ্য আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় আজ ১২ মে শুক্রবার আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে “আমাদের নার্স, আমাদের ভবিষ্যত” এই প্রতিপাদ্যকে নিয়ে শুক্রবার সকাল ১০টায় ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল চত্বরে থেকে ব্রাহ্মণবাড়িয়া নার্সিং ইন্সটিটিউটের শিক্ষার্থী ও শিক্ষকদের এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমী চত্বরে এসে শেষ হয়।

পরে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম।

সিভিল সার্জন ডাঃ মোঃ একরামউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ বাহারুল ইসলাম মোল্লা, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার উপসেবা তত্ত্বাবধায়ক (ভারপ্রাপ্ত) মমতাজ বেগম ও নার্সিং ইনস্টিটিউটের ইন্সট্রাকটর ইনচার্জ মোঃ সালাহ উদ্দিন মাধবর।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম বলেন, নার্সিং একটি মহৎ পেশা। মানুষের সেবা করার মাধ্যমে ফ্লোরেন্স নাইটিংগেল সারা বিশ্বে নার্সদের আদর্শে পরিনত হয়েছেন। তিনি করোনাকালে জীবনের ঝুঁকি নিয়ে নার্সরা মানুষের সেবা করার জন্য নার্সদের ধন্যবাদ জানিয়ে বলেন, সেবার মানসিকতা নিয়ে কাজ করলে তোমরাও একদিন বিখ্যাত হতে পারবে।

আলোচনা সভা শেষে অতিথিগণ আধুনিক নার্সিংয়ের জনক ফ্লোরেন্স নাইটিংগেলের জন্মদিন উপলক্ষে কেক কাটেন। অনুষ্ঠানে সাংবাদিক শাহাদাৎ হোসেন, মাঈনুদ্দিন রুবেলসহ প্রায় দুই শতাধিক নার্সিং শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

Leave a Reply

সাবেক প্রতিমন্ত্রী ড. ফরিদুল হুদার মৃত্যুবার্ষিকী…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক প্রতিমন্ত্রী ড. ফরিদুল হুদার মৃত্যুবার্ষিকী Read more

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

দুলাল মিয়া : আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল Read more

টিকিট কালোবাজারিদের হামলার প্রতিবাদ ও ব্লেকারমুক্ত…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে টিকিট কালোবাজারিদের হামলার প্রতিবাদ Read more

বাসি খাবার পরিবেশনের অভিযোগে সিদ্ধিরগঞ্জে রেস্টুরেন্টকে…

চলারপথে রিপোর্ট : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি রেস্টুরেন্টে বাসি খাবার পরিবেশনের Read more

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সরাইলে…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির Read more

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কালিকচ্ছে…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নে বাংলাদেশ Read more

বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া…

চলারপথে রিপোর্ট : বিএনপির চেয়ারর্পাসন ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম Read more

ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস বিতরণ ও গ্রাহক সেবা…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস বিতরণ ব্যবস্থা ও গ্রাহক সেবা Read more

বিয়ে বাড়িতে যাওয়া নিয়ে সংঘর্ষে একজন…

চলারপথে রিপোর্ট : নাসিরনগরে পূর্বশত্রুতার জের ধরে দুই গোষ্ঠীর সংঘর্ষে Read more

আওয়ামীলীগ সরকারের পতনের দেড় বছরেও সিটিজেন…

চলারপথে রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলা ইউএনও অফিসের সামনে Read more

ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগের নেতা গ্রেফতার

চলারপথে রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগরে বিশেষ অভিযানে যুবলীগের নেতা Read more

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায়…

দুলাল মিয়া : সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত Read more

ব্রাহ্মণবাড়িয়ায় ‘পর্যটন উন্নয়নে সংবাদ কর্মীদের ভূমিকা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া সদর, সারাদেশ, 10 January 2026, 16 Views,

চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়ায় ‘পর্যটন উন্নয়নে সংবাদ কর্মীদের ভূমিকা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ ১০ জানুয়ারি শনিবার সকাল থেকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে বিভিন্ন জাতীয় টেলিভিশন ও জাতীয় পত্রিকার ৬৫ জন সংবাদ কর্মীদের অংশগ্রহণে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ট্যুরিজম বোর্ড আয়োজিত এই কর্মশালাটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন বাংলাদেশ টুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নুজহাত ইয়াসমিন। এ সময় তিনি বাংলাদেশের সম্ভাবনাময় পর্যটন শিল্পের বিভিন্ন দিক তুলে ধরেন।

কর্মশালায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক আবু সেলিম মাহমুদ উল হাসান ও উপ-পরিচালক মো. মাজহারুল ইসলাম।

দেশের ট্যুরিজম খাত নিয়ে বক্তব্য প্রদানকালে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক আবু সেলিম মাহমুদ উল হাসান বলেন, পর্যটন খাত একটা দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে বিশ্ব অর্থনীতির ১০ শতাংশ এসে থাকে কেবল পর্যটন খাত থেকেই। মূলত দরিদ্রতা বিমোচনে পর্যটন শিল্প নানাভাবে নিম্ন আয়ের মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও অর্থনৈতিক অবস্থা সমৃদ্ধ করতে ভূমিকা রাখে। তাই দেশের সম্ভাবনাময় পর্যটন খাতকে পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তুলতে এবং দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে। জেলা পর্যায়েও বহু ঐতিহাসিক নিদর্শন রয়েছে যেগুলো পর্যটকদের আকর্ষিত করতে পারে। তাই ব্রাহ্মণবাড়িয়ার যে ঐতিহ্যবাহী ও ঐতিহাসিক নিদর্শনগুলো রয়েছে সেগুলো পর্যটন শিল্প হিসেবে তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা পালন করতে হবে। বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ব্রাহ্মণবাড়িয়ার পর্যটন খাতকে এগিয়ে নিতে ও পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তুলতে কাজ করে যাবে।

চলন্ত ট্রেন থেকে পড়ে যাওয়া সেই শিশুটি অবশেষে মারা গেছে

ব্রাহ্মণবাড়িয়া সদর, 22 July 2023, 1319 Views,

চলারপথে রিপোর্ট :
বিজয়নগরে চলন্ত ট্রেন থেকে পড়ে যাওয়া আনুমানিক ১০ বছর বয়সী অজ্ঞাতনামা শিশুটি অবশেষে মারা গেছে।

আজ ২২ জুলাই শনিবার বেলা ১১টার দিকে ২৫০ শয্যাবিশিষ্ট বিশিষ্ট জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। শিশুটি দুইদিন জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ায় অচেতন অবস্থায় ছিলো।

আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসিম উদ্দিন খন্দকার বলেন, গত বৃহস্পতিবার দুপুরে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি বিজয়নগর উপজেলার মেরাশানি রেলওয়ে স্টেশনে অতিক্রমকালে চলন্ত ট্রেন থেকে পড়ে যায় ১০ বছর বয়সী ছেলে শিশুটি। স্থানীয়রা শিশুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করে প্রথমে গ্রাম্য চিকিৎসক ও পরে জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ে আসে। চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুরে শিশুটি মারা গেছে।

তিনি আরো বলেন, শিশুটির নাম-পরিচয় সনাক্ত করার চেষ্টা করছি। ব্রাহ্মণবাড়িয়ার বাতিঘর নামক একটি সংগঠনের কাছে তার লাশ দাফনের জন্য হস্তান্তর করেছি।

আজ ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য নবায়ন সংগ্রহ কর্মসূচির উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়া সদর, রাজনীতি, 23 August 2025, 359 Views,

দুলাল মিয়া :
আজ ২৩ আগস্ট শনিবার সকাল সাড়ে ১০টায় ট্যাঙ্কেরপাড় ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উদ্যোগে সদস্য নবায়ন ও সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

কেন্দ্ৰীয় বিএনপি’র অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় বিএনপির কুমিলা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া।

বিশেষ অতিথি থাকবেন কেন্দ্রীয় বিএনপির কুমিল্লা বিভাগীয়সহ সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া।

অনুষ্ঠানে সকলের স্ববান্ধব উপস্থিতি কামনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. সিরাজুল ইসলাম (সিরাজ)।

মাদকসহ দুই নারী আটক

ব্রাহ্মণবাড়িয়া সদর, 18 February 2024, 961 Views,

চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
আজ ১৮ ফেব্রুয়ারি রবিবার সকালে শহরের ডাকবাংলো মোড় থেকে তাকে আটক করা হয়। আটককৃতরা হলেন, লাকি বেগম (২৫) ও শান্তা আক্তার (১৮)।

এ ব্যাপারে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসলাম হোসেন জানান, ডাকবাংলো মোড় এলাকায় মাদক কেনা বেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৬টার দিকে সেখানে অভিযান চালিয়ে দুই নারী ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

এ সময় তাদের সাথে থাকা ব্যাগ তল্লাশী করে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

জেলার সংবাদপত্র বিতরণকর্মীদের মাঝে কম্বল বিতরণ

ব্রাহ্মণবাড়িয়া সদর, 7 January 2023, 1815 Views,
স্টাফ রিপোর্টার:
ব্রাহ্মণবাড়িয়ার সংবাদপত্র বিতরণকর্মীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে এই কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সদস্য সচিব জাবেদ রহিম বিজন। জেলার বিশিষ্ট সংবাদপত্র এজেন্ট ‘রেকটো’র স্বত্বাধিকারী আশিকুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মো: আরজু ও সৈয়দ মিজানুর রেজা, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আল আমিন শাহিন, সাবেক সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, ক্লাবের আহবায়ক কমিটির অন্যতম সদস্য ইব্রাহিম খান সাদাত, নজরুল ইসলাম শাহজাদা, বিশিষ্ট সংবাদপত্র এজেন্ট সৈয়দ রিয়াজ আহমেদ অপু।
এ সময় ব্রাহ্মণবাড়িয়া হকার্স এসোসিয়েশন সভাপতি মো: বিটু ও সাধারণ সম্পাদক মো: শুক্কুর আলী উপস্থিত ছিলেন। পরে ৩০ জন সংবাদপত্র বিতরণকর্মীর মাঝে জেলা প্রশাসন থেকে দেয়া কম্বল বিতরণ করা হয়।