চলারপথে রিপোর্ট :
ভাঙ্গায় জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।
আজ ১৩ মে শনিবার সকাল ১০ টার দিকে ভাঙ্গা পৌর শহরের ডা. কাজী আবু ইউসুফ স্টেডিয়ামের হলরুমে অনুষ্ঠানের উদ্বোধন করেন ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিমউদ্দিন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জালালউদ্দিন, উপজেলা একাডেমি সুপার ভাইজার প্রহ্লাদ বিশ্বাস, ভাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়দার হোসেন, উপজেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক ও শিক্ষার্থী। এরপর বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীদের প্রতিযোগিতা শুরু হয়।
অনলাইন ডেস্ক :
নির্বাচন কমিশনের নির্দেশনার পর হবিগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) দেবী চন্দকে প্রত্যাহার করে কৃষি মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে বদলি করা হয়েছে।
আজ ২৭ ডিসেম্বর বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক নিয়োগ পেয়েছেন রংপুর স্থানীয় সরকারের উপ-পরিচালক মোছা. জিলুফা সুলতানা।
গত ২৫ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে লেখা এক চিঠিতে নির্বাচন কমিশন জানায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে হবিগঞ্জের জেলা প্রশাসককে প্রত্যাহার করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছে।
এ অবস্থায় হবিগঞ্জের জেলা প্রশাসককে প্রত্যাহার করে তার জায়গায় উপযুক্ত কর্মকর্তাকে পদায়নের জন্য অনুরোধ জানানো হয় ওই চিঠিতে।
চলারপথে রিপোর্ট :
ভোলার চরফ্যাশনে আন্তর্জাতিক উপকূল পরিচ্ছন্নতা দিবস পালিত হয়েছে। আজ ১৬ সেপ্টেম্বর শনিবার দুপুর ১২টায় চরফ্যাশন সামরাজ মৎস্য ঘাটে ইউএসএআইডির অর্থায়নে ওয়ার্ল্ডফিশের ইকোফিশ-২ প্রকল্পের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সামরাজ মৎস্য ঘাট ব্যবস্থাপনা কমিটির সভাপতি আলাউদ্দিন পাটওয়ারীর সভাপতিত্বে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সাবেক ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক জমাদার। এনটিভির ভোলা প্রতিনিধি আফজাল হোসেন, উপজেলা জলবায়ু ফোরামের সভাপতি আবু সিদ্দিক, ইকোফিশ-২ গবেষণা সহযোগী আবদুল হামিদ শেখ।
অনুষ্ঠানে বক্তারা সমুদ্রে জীব বৈচিত্র্য রক্ষা ও বর্জ্য ব্যবস্থাপনায় ইকোফিশ-২ প্রকল্পের গবেষণা সহকারী বখতিয়ার রহমান স্বাগত বক্তব্য রাখেন। বক্তারা বলেন, আমরা কেউ নদী ও সমুদ্রে প্লাস্টিক বর্জ্য ফেলে পরিবেশের ক্ষতি করবো না। প্লাস্টিক ও নিষিদ্ধ পলিথিন সমুদ্রের তলদেশে জমা হয়ে ভূ-পৃষ্টের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে।
চলারপথে রিপোর্ট :
গাজীপুর মহানগরীর বাসন এলাকার বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে মুনলাক্স কম্পোজিট গার্মেন্টস্ লিমিটেডের শ্রমিকরা। এতে ওই মহাসড়কে গাড়ির দীর্ঘ লাইন ও যানজট সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলের এসে মালিকপক্ষের সাথে আলোচনা করে সন্ধ্যার মধ্যে বেতন পরিশোধের আশ্বাসে শ্রমিকরা মহাসড়কে ছেড়ে কারখানার ভেতর অবস্থান নেয়।
আজ ১৭ জুলাই সোমবার বেলা সাড়ে তিনটায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টেকনগপাড়া এলাকায় শ্রমিক মহাসড়ক অবরোধ করে।
আন্দোলনরত শ্রমিক, পুলিশ ও কারখানা কর্তৃপক্ষ জানিয়েছেন, গাজীপুরে মহানগরীর বাসন থানা এলাকার মুনলাক্স কম্পোজিট গার্মেন্টস্ লিমিটেডের প্রায় ৫’শ শ্রমিক কাজ করে। ঈদের আগে শ্রমিকদের জুনের অর্ধেক বেতন দিলেও বাকি ১৫দিনের বেতন বকেয়া রয়েছে। শ্রমিকরা সোমবার সকাল ৮টায় কারখানায় আসলেও কাজে যোগ না দিয়ে ওই বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতি শুরু করে। গত জুন মাসের মাসের ১৫দিনের বেতন সোমবার বেলা ১২টার আগেই পরিশোধের কথা থাকলেও মালিকপক্ষ বেতন পরিশোধে ব্যর্থ হয়। পরে আন্দোলনরত শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে বিকেল সাড়ে তিনটার দিকে পাশের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে।
খবর পেয়ে শিল্প পুলিশ ও বাসন থানা পুলিশের ঘটনাস্থলে পৌঁছে মালিক পক্ষ ও শ্রমিক পক্ষের সাথে আলোচনা আজ সোমবার সন্ধ্যার মধ্যে বেতন পরিশোধের আশ্বাস দিলে শ্রমিক ৪টা ১৫মিনিটের সময় মহাসড়ক অবরোধ তুলে নিলে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
এবিষয়ে জানতে মুনলাক্স কম্পোজিট গার্মেন্টস্ লিমিটেডের মালিক মো. মহিউদ্দিন জানান, ইতিমধ্যে ঢাকা থেকে শ্রমিকদের বেতন নিয়ে রওনা দিয়েছি। আমরা পথিমধ্যে আছি। সন্ধ্যার মধ্যেই বেতনাদি পরিশোধ করা হবে।
গাজীপুর মহানগর পুলিশের বাসন থানার ওসি সানোয়ার জাহান সাংবাদিকদের বলেন, শ্রমিক আন্দোলনের খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে মালিক পক্ষের সাথে সমন্বয় করে বেতন পরিশোধের বিষয়ে ব্যবস্থা করা হয়েছে। সন্ধ্যার মধ্যে মালিকপক্ষ বেতন পরিশোধ করবে, এমন খবরে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে কারখানায় চলে যায়। আন্দোলনে কিছু সময় মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।
অনলাইন ডেস্ক :
সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাতকে আজ ২৭ আগস্ট মঙ্গলবার তাকে গুলশান এলাকা থেকে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা গ্রেফতার করেছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসন থেকে জয়ী হন আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ এ আরাফাত। পরে তিনি শেখ হাসিনার নতুন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন।
আরাফাত দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের একজন থিংক ট্যাঙ্ক হিসেবে কাজ করছেন। তিনি ২০২২ সালের ডিসেম্বরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হন।
মোহাম্মদ আলী আরাফাত একজন শিক্ষাবিদ। তিনি কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট ও নীতি বিভাগের অধ্যাপক এবং সুচিন্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান ছিলেন।
তিনি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও চ্যালেঞ্জ, ট্রানজিট এবং কানেক্টিভিটি, বিদ্যুৎ খাতের জন্য উপযুক্ত নীতি, যুদ্ধাপরাধের বিচার, বাংলাদেশে রাজনৈতিক উন্নয়ন এবং গণতন্ত্র ইত্যাদির মতো বিভিন্ন বিষয়ে জাতীয় ও আন্তর্জাতিক মিডিয়াতে অনেক নিবন্ধ লিখেছেন।
অনলাইন ডেস্ক :
বাংলাদেশের দক্ষিণাঞ্চলের উন্নয়নে চীনের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ৩ এপ্রিল বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনে সাক্ষাৎ করতে এলে এ সহযোগিতা চান তিনি।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম সাংবাকিদের ব্রিফিংয়ে শেখ হাসিনাকে উদ্ধৃত করে বলেন, ‘পদ্মা সেতুর মাধ্যমে ইতোমধ্যেই দেশের দক্ষিণাঞ্চলের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হয়েছে। আমি চাই বাংলাদেশের দক্ষিণাঞ্চলের উন্নয়নে চীন সহায়তা করুক।’
নজরুল ইসলাম জানিয়েছেন, শেখ হাসিনা চীনা রাষ্ট্রদূতকে বলেছেন, দেশের দক্ষিণাঞ্চল এতোদিন অবহেলিত ছিল। কারণ আওয়ামী লীগ ছাড়া আর কোনো সরকারই এ এলাকার উন্নয়নে কোন কার্যকর পদক্ষেপ নেয়নি।
এ সময় চীনের রাষ্ট্রদূত বাংলাদেশের দক্ষিণাঞ্চলের উন্নয়নে সুনির্দিষ্ট প্রস্তাব দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন।
ইয়াও ওয়েন শেখ হাসিনাকে আগামী জুলাই মাসে চীন সফরের আমন্ত্রণ জানালে প্রধানমন্ত্রী আমন্ত্রণ গ্রহণ করেন।