মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাবলেট বিতরণ

নাসিরনগর, 16 May 2023,

চলারপথে রিপোর্ট :
নাসিরনগরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো’র জনশুমারি ও গৃহগণনা ২০২১ প্রকল্পের ট্যাবলেট বিতরণ করা হয়েছে।

আজ ১৬ মে মঙ্গলবার দুপুরে নাসিরনগর উপজেলা পরিষদ মিলনায়নে উপজেলা পরিসংখ্যান অফিস ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে ট্যাবলেট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফখরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম।

এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান রাফি উদ্দিন আহমেদ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাবিবুল্লাহ সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লতিফ হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আজহারুল ইসলাম ভূঁইয়া ও নাসিরনগর সদর ইউনিয়ন চেয়ারম্যান পুতুল রাণী দাস প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী এবং সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

তারেক রহমানের আগমন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির…

দুলাল মিয়া : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের Read more

বাঞ্ছারামপুরে দুই কেজি গাঁজাসহ একজন গ্রেফতার

চলারপথে রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুরে অভিযান চালিয়ে দুই কেজি Read more

সাবেক প্রতিমন্ত্রী ড. ফরিদুল হুদার মৃত্যুবার্ষিকী…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক প্রতিমন্ত্রী ড. ফরিদুল হুদার মৃত্যুবার্ষিকী Read more

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

দুলাল মিয়া : আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল Read more

টিকিট কালোবাজারিদের হামলার প্রতিবাদ ও ব্লেকারমুক্ত…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে টিকিট কালোবাজারিদের হামলার প্রতিবাদ Read more

বাসি খাবার পরিবেশনের অভিযোগে সিদ্ধিরগঞ্জে রেস্টুরেন্টকে…

চলারপথে রিপোর্ট : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি রেস্টুরেন্টে বাসি খাবার পরিবেশনের Read more

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সরাইলে…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির Read more

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কালিকচ্ছে…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নে বাংলাদেশ Read more

বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া…

চলারপথে রিপোর্ট : বিএনপির চেয়ারর্পাসন ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম Read more

ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস বিতরণ ও গ্রাহক সেবা…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস বিতরণ ব্যবস্থা ও গ্রাহক সেবা Read more

বিয়ে বাড়িতে যাওয়া নিয়ে সংঘর্ষে একজন…

চলারপথে রিপোর্ট : নাসিরনগরে পূর্বশত্রুতার জের ধরে দুই গোষ্ঠীর সংঘর্ষে Read more

আওয়ামীলীগ সরকারের পতনের দেড় বছরেও সিটিজেন…

চলারপথে রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলা ইউএনও অফিসের সামনে Read more

নাসিরনগর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

নাসিরনগর, 19 April 2025, 378 Views,

চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদককে গ্রেফতার করেছে পুলিশ। ১৮ এপ্রিল শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে নাসিরনগর উপজেলা পশু হাসপাতালের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ফখরুল ইসলাম উপজেলার কুন্ডা ইউনিয়নের কুন্ডা গ্রামের বাসিন্দা।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম বলেন, বিকেলে উপজেলা সদরের পশু হাসপাতালের সামনে বিএনপির সাধারণ সম্পাদকের কার্যালয়ের সামনে দাঁড়িয়ে চা খাচ্ছিল ফখরুল। এমন গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনার সময় পুলিশ দেখে দৌঁড় দেন ফখরুল। পরে একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। ফখরুল বিস্ফোরক মামলার এজহারনামীয় আসামি। ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

নাসিরনগরে আইন-শৃংখলা সভা অনুষ্ঠিত

নাসিরনগর, 29 August 2023, 1300 Views,

চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আইন-শৃংখলা কমিটির মাসিক সভা আজ ২৯ আগস্ট মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে।

নাসিরনগর সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফখরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ রাফিউদ্দিন আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে ইয়াজ আল হোসাইন, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সোহাগ রানা, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ ইকবাল মিয়া, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বিশ্বজিত দাস, জেলা পরিষদ সদস্য গোলাম কিবরিয়া হাকিম রেজা, ইউপি চেয়ারম্যান মোঃ জিতু মিয়া, পুতুল রানী দাস, অ্যাডভোকেট নাছির উদ্দিন ভূইয়া, সফিকুল ইসলাম, মোঃ ফারুক মিয়া, রুবেল মিয়া, মোঃ আক্তার মিয়া ও মনসুর আহমেদ ভূইয়া, প্রধান শিক্ষক আবদুর রহিম, প্রেসক্লাব সভাপতি সুজিত কুমার চক্রবর্তী, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক সাংবাদিক আকতার হোসেন ভূঁইয়া, পূজা উদযাপন কমিটির ভারপ্রাপ্ত সভাপতি অনাথ বন্ধু দাসসহ আইনশৃংখলা কমিটির সদস্যগণ।

সভায় বক্তারা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রনের পাশাপাশি সরকারি খাস জমির অবৈধ দখলদারদের উচ্ছেদ, মাদক-জুয়া, চুরি-ডাকাতি, বাল্য বিবাহ, যৌতুক, নারী-নির্যাতনসহ আইনশৃংখলা বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে গুরুত্বারোপ করা হয় ও সিদ্ধান্ত গৃহীত হয়।

নাসিরনগরে শীতার্তদের মাঝেশীতবস্ত্র বিতরণ

নাসিরনগর, 11 January 2025, 569 Views,

মুরাদ মৃধা, নাসিরনগর :
নাসিরনগরে অসহায়, দরিদ্র ও নিম্ন আয়ের শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

আজ ১১ জানুয়ারি শনিবার দুপুরে নাসিরনগর উপজেলার ধরমন্ডল ইউনিয়নের দৌলতপুর নতুন বাজার মাঠে ” সূর্যতরুণ সমাজ কল্যাণ সংস্থা” (সূসকস) এর উদ্যোগে প্রায় ২ শতাধিক শীতার্ত পরিবারের মাঝে এই শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। সূর্যতরুণ সমাজ কল্যাণ সংস্থা (সূসকস) এর প্রতিষ্ঠাতা ও মাতৃছায়া ইসলামী একাডেমি এর পরিচালক বাবুল মিয়ার সঞ্চালনায় ও ধরমন্ডল ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মো. ফিরোজ মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোঃ শফিকুল ইসলাম শফিক।

বিশেষ অতিথি ছিলেন সূর্যতরুণ সমাজ কল্যাণ সংস্থার (সূসকস) সভাপতি মো. আব্দুল বাছির, সাধারণ সম্পাদক জামিল আহমেদ, ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মাওঃ সালা উদ্দিন, সহ-সভাপতি শাহারুখ মিয়া, ধরমন্ডল ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মজিবুর রহমান, নাসিরনগর উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব আশিকুর রহমান চৌধুরী পনি, সাবেক যুগ্ম-আহবায়ক তোফায়েল আহমেদ, কলেজ ছাত্রদলের যুগ্ম-আহবায়ক তন্ময় আহমেদ, ওয়ার্ড বিএনপির সভাপতি জাহিদ মিয়া, কামাল মিয়া, বিএনপি নেতা কাজী শাবাল মিয়া, বিএনপি নেতা শানু মিয়া, মীর খা প্রমুখ।

এছাড়াও স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে শফিকুল ইসলাম বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব ‘মানুষ মানুষের জন্য’। আমি বিএনপির হয়ে মানুষের জন্য কাজ করি, দল আমাকে মনোনয়ন দিলে নাসিরনগরের উন্নয়নে কাজ করে যাব এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের আমি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।

উপজেলা পরিষদ নির্বাচনে নাসিরনগরে ১৭ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

নাসিরনগর, 16 April 2024, 948 Views,

চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন, উপজেলা ভাইস চেয়ারম্যান পদে ৭ জন ও নারী মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। গতকাল সোমবার বিকাল ৪টা পর্যন্ত প্রার্থীরা রির্টানিং কর্মকর্তা ও সহকারী রির্টানিং কর্মকর্তার কার্যালয়ে তাদের মনোনয়নপত্র জমা দেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রির্টানিং কর্মকর্তা মো: শহীদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এটিএম মনিরুজ্জামান সরকার,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রুমা আক্তার,বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে ইয়াজ আল হোসাইন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও সাবেক উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক প্রদীপ কুমার রায়,উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও কুন্ডা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো: ওমরাও খান ও শ্রী প্রমোদ রঞ্জন সূত্রধর। উপজেলা ভাইস চেয়ারম্যান পদে অবসরপ্রাপ্ত শিক্ষক নেতা আবু আহাম্মদ কামরুল হুদা, হুমায়ুন কবীর, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ভানু চন্দ্র দেব, সৈয়দ সাজ্জাদ মোর্শেদ ,গুনিয়াউক ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম ছামদানী, মোহাম্মদ ইয়াছিন মিয়া পাঠান ও শাহজাহান চকদার। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার,সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা হামিদা লতিফ পান্না, সাবেক মহিলা মেম্বার রিটা আক্তার ও উপজেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী নাহিদা আক্তার।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রির্টানিং কর্মকর্তা মো: শহীদুল ইসলাম জানান,এবার প্রথমবারের মত অনলাইনে মনোনয়নপত্র জমা দেয়ার বিধান বাধ্যতামূলক করা হয়েছে।সব প্রার্থী নিবার্চনী নিয়মনীতি মেনে সুষ্ঠু ও সুন্দরভাবে মনোনয়নপত্র অনলাইনে দাখিল শেষে হার্ড কপি জমা দিয়েছেন। সকল প্রার্থীকে নিজ নিজ জায়গায় থেকে নির্বাচনী আচরণবিধি রক্ষার অনুরোধ জানান তিনি।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, মনোনয়নপত্র বাছাই ১৭ এপ্রিল, বাছাই আপিল ১৮ এপ্রিল,আপিল নিষ্পত্তি ২১ এপ্রিল,প্রার্থিতা প্রত্যাহার ২২ এপ্রিল, প্রতীক বরাদ্দ ২৩ এপ্রিল এবং ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ৮ মে। নাসিরনগর উপজেলায় ৯৩টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ভোটার ২ লক্ষ ৫২ হাজার ৫৪৭জন। পুরুষ ভোটার ১ লক্ষ ৩৩ হাজার ১‘শ ৯ জন ও মহিলা ভোটার ১ লক্ষ ১৯ হাজার ৪‘শ ৩৬ জন এবং তৃতীয় লিঙ্গ ২ জন।

জেঠাগ্রাম উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটি গঠন

নাসিরনগর, 7 February 2024, 1034 Views,

চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার জেঠাগ্রাম উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নিবার্চিত হয়েছেন প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট মোঃ আব্বাস উদ্দিন।

এ উপলক্ষে আজ ৭ ফেব্রুয়ারি বুধবার সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আজহারুল ইসলাম ভুইয়ার সভাপতিত্বে বিদ্যালয়ের সদস্য সচিব প্রধান শিক্ষক মো: আওলাদ হোসেন খানের সঞ্চালনায় সভায় বক্তব্য অভিভাবক সদস্য মো: জাহের মিয়া, বিপ্লব দেব, মোছা আলী, মোঃ মিজানুর রহমান ও সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য শিরিন আক্তার, শিক্ষক প্রতিনিধি মো: নজরুল ইসলাম, মিজানুর রহমান, সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি রাখী রানী দেব।

সভায় নির্বাচিত অভিভাবক ও শিক্ষক প্রতিনিধিগণের সর্বসম্মতিক্রমে বিনা প্রতিদ্বন্দ্বিতায় অ্যাডভোকেট মোঃ আব্বাস উদ্দিন জেঠাগ্রাম উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হন। উল্লেখ্য ঢাকা জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোঃ আব্বাস উদ্দিন এর আগেও একাধিবার বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নিবার্চিত হয়েছেন। তিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক ছিলেন।

নব-নির্বাচিত সভাপতি অ্যাডভোকেট মোঃ আব্বাস উদ্দিন বিদ্যালয়ের উন্নয়নে সব ধরনের কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন জেঠাগ্রাম উচ্চবিদ্যালয়ের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে আমি শিক্ষক ও অভিভাবকদের সাথে নিয়ে বিদ্যালয়ের উন্নয়নমূলক কাজ করতে চাই।