চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরে এক কাজীর বিরুদ্ধে আরেক কাজীর সংববাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ ২০ মে শনিবার সকালে শ্যামগ্রাম বাজারে কাজী মোঃ জয়নাল আবেদিনের অফিসে এ সংবাদ সম্মেল অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে জয়নাল আবেদিন লিখিত বক্তব্য বলেন দুজনের মধ্যে দীর্ঘদিনের চলমান মামলা অবশেষে সুপ্রিম কোর্ট আমার পক্ষে রায় দিয়েছে। আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে শ্যামগ্রাম ইউনিয়নে বিবাহ নিবন্ধনের জন্য আমিই একক কাজী।
এদিকে মোসাদ্দেক কাজী জানায় এই সংবাদ সম্মেলন মিথ্যা ভিত্তিহীন, আমার বাবা দীর্ঘদিন এই ইউনিয়নের কাজীর দায়িত্বে ছিলেন, তারিই ধারাবাহিকতায় শ্যামগ্রাম ইউনিয়ন পরিষদের রেজুলেশন সাপেক্ষে আমি এই ইউনিয়নের কাজীর দায়িত্ব পালন করে আসছি। জয়নাল কাজী নিজেকে নিয়োগপ্রাপ্ত কাজী দাবি করছেন কিন্তু মামলা চলমান অবস্থায় কাউকে নিয়োগ দেওয়ার এখতিয়ার নাই। তাহলে তিনি কি করে নিজেকে নিয়োগপ্রাপ্ত কাজী দাবি করেন।
সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে আমি রিকল পিটিশন দায়ের করেছি।
চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলা ছাত্রলীগের আহবায়ক আবু সাঈদকে (৩৬) গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে তাকে ঢাকার উত্তরা হাউজ বিল্ডিং এলাকার একটি বাসা থেকে গ্রেফতার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
এদিকে সাঈদ গ্রেফতারের খবরটি ২৩ মে শুক্রবার ফেসবুকে তার ছবিসহ ব্যাপকভাবে ভাইরাল হয়। এতে নিষিদ্ধ ঘোষিত স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে আবারও গ্রেফতার আতঙ্ক ছড়িয়ে পড়ে।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে নবীনগর থানার ওসি আবদুর রাজ্জাক শুক্রবার সন্ধ্যায় বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা সাঈদকে ঢাকার উত্তরা থানার একটি হত্যা মামলায় সেখানকার পুলিশই তাকে গ্রেফতার করেছে। নবীনগরে বিভিন্ন মামলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের যেসব নেতার নাম রয়েছে, আবু সাঈদ তাদের অন্যতম। কিন্তু সাঈদসহ বেশিরভাগ নেতা আত্মগোপনে থাকায় নবীনগরের পুলিশ তাকে এতোদিন গ্রেফতার করতে পারেনি।
চলারপথে রিপোর্ট :
নবীনগর উপজেলার অবসর প্রাপ্ত সৈনিক সমাজ কল্যাণ সমিতির ৪৩ বছর পূর্তি ও ঈদ পুর্নমিলনী অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৫ জুলাই শনিবার দুপুরে নবীনগর মহিলা ডিগ্রি কলেজ মাঠে বীর মুক্তিযোদ্ধা সিনিয়র ওয়ারেন্ট অফিসার ও সমিতির সভাপতি আবু জাহের এর সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক কামাল উদ্দিনের সঞ্চালনায় প্রধাণ অতিথির বক্তব্য রাখেন আগরতলা সরযন্ত্র মামলার আসামী সার্জেন্ট মুজিবুর রহমানের ছেলে ব্রাহ্মণবাড়িয়া —৫ আসনের সাবেক এমপি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়জুর রহমান বাদল।
এ সময় তিনি বলেন উপজেলার অবসর প্রাপ্ত সেনা সদস্যদের সন্তানরা সহ হতদরিদ্র মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়া খরচের জন্য সাধ্যমত সহযোগিতা করে যাবেন, এছাড়াও উপজেলার হত দরিদ্র যে কোনো মানুষের চিকিৎসা সেবার জন্য তিনি সহযোগিতা করনে।আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনে তিনি মনোনয়ন পেলে তার পাশে থাকার জন্য উপস্থিত অবসর সেনা সদস্যদের আহবান করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা অবসর প্রাপ্ত লেফটেন্টে কর্ণেল মো. জি.আর জাহাঙ্গীর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহির উদ্দিন চৌধুরী সাহান, রফিকুল ইসলাম, এনামুল হক প্রমুখ। অনুষ্ঠানে আনুষ্ঠানিক ভাবে সংগঠনে সাবেক এমপি ফয়জুর রহমান বাদলকে আজীবন সদস্য ঘোষণা করা হয় এবং সংগঠনের পক্ষ থেকে প্রধান অতিথিকে ক্রেস তুলে দেন সভাপতি।
চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার সলিমগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলে প্রাণ হারান স্বেচ্ছাসেবীকর্মী শিহাব উদ্দিন (২৫)। কারো রক্তের প্রয়োজনে ফোন দিলে, ছুটে যেতো রক্ত দিতে। এমন ফোন পেয়ে একজন মুর্মুর্ষ রোগীকে রক্ত দিতেই ছুটে যাচ্ছিলো মোটরসাইকেল যোগে।
আজ ২ ফেব্রুয়ারি রবিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহতাব তার আপন চাচাতো ভাই ফরিদ মিয়ার ছেলে বোরহান উদ্দিন (২৪) কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথিমধ্যে সেও মারা যায়। সে পৌর এলাকার আলীয়াবাদ গ্রামের রফিক মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী রাসেল জানান, মোটরসাইকেলটি দ্রুতগতিতে এসে একটি গাছের সাথে ধাক্কা লাগে। স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিহাবকে মৃত ঘোষণা করে। গুরুত্বর আহত বোরহানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করেন।
নিহত শিহাবের পিতা রফিক মিয়া জানান, এখন আমারে কেডা ডাক্তারের কাছে নিয়ে যাইবো। রক্ত দিতো গিয়া আমার পোলা শেষ হয়ে গেলো বলে তিনি বিপাল করছেন। নিহত বোরহানের বাবা ফরিদ মিয়া জানান, আমার বংশে দুই ভালো ছেলে আমাদের রেখে চলে গেছে।
নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ইলিয়াস আহম্মেদ জানান, শিহাব ঘটনাস্থলেই ও বোরহানকে ঢাকা নেওয়ার পথে মারা যায়। ব্লাডগ্রুপের প্রতিষ্ঠাতা আজহারুল জানান, শিহাবের মা-বাবা অসুস্থ থাকার পরও তাকে কেউ রক্তের জন্য ফোন দিলে রক্ত দিতে ছুটে যেতো। দুইজন ছিল স্বেচ্ছাসেবী কর্মী।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রাজ্জাক বলেন, দুইজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার মর্গে প্রেরণ করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। শিহাব ঘটনাস্থলে ও বোরহানকে ঢাকা নেওয়ার পথে মারা যায়।
শফিকুল ইসলাম বাদল :
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরে দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
আজ ২৯ এপ্রিল মঙ্গলবার সকালে দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) নবীনগর উপজেলা শাখার সহযোগীতায় পৌর এলাকার আলিয়াবাদ চারগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। সাপ্তাহিক নবীনগর পত্রিকার সম্পাদক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য আব্বাস উদ্দিন হেলালের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চারগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয় এডহক কমিটির সভাপতি মো: ইকবাল হোসেন। এসময় বক্তব্য দেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবু কামাল খন্দকার, সদস্য সচিব, নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি। এছাড়াও উপস্থিত ছিলেন, চারগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব রহমান, নবীনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহাবুব আলম লিটন, জালাল উদ্দিন মনির, সাংবাদিক জামাল হোসেন পান্না, হেলাল উদ্দিন সহ চারগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী ও অভিভাবকগণ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নাগরিক সচেতনতা সৃষ্টি না হলে শুধু আইন দিয়ে দুর্নীতি কমানো সম্ভব নয়। আর ‘দুর্নীতি রেখে দেশের উন্নয়ন করা সম্ভব নয়, উন্নয়ন হলেও তা টেকসই হবে না। দুর্নীতি সহনীয় পর্যায়ে আনতে সকলে সম্মিলিতভাবে কাজ করতে হবে।’ আর এ বিষয়ে ছাত্র ও তরুণ সমাজকে এগিয়ে আসতে হবে। দুর্নীতিকে মনেপ্রানে ঘৃণা করতে হবে। আগামীর বাংলাদেশকে সাজাতে ছাত্র ও তরুণ সমাজকেই বেশী দায়িত্ব নিতে হবে। অনুষ্ঠানে দুর্নীতি দমন কমিশনের দেয়া খাতা, কলম, স্কেল, জ্যামিতি বক্স, ছাতা, টিফিন বক্স, পানির পট, পোস্টার, লিফলেট সহ আরো নানান শিক্ষা উপকরণ শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়।
মোঃ বাহারুল ইসলাম মোল্লা :
নবীনগরে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের গুলিতে শিপন (৩৮) নামে এক যুবক নিহত হয়েছেন। ১ নভেম্বর শনিবার রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নের গণি শাহ মাজারের পাশে একটি হোটেলে এই ঘটনা ঘটে।
নিহত শিপন বড়িকান্দি ইউনিয়নের নূরজাহানপুর গ্রামের আবদুল মোন্নাফ ওরফে মনেক ডাকাতের ছেলে। এ সময় ইয়াসিন, নূর আলম ও এমরান মাস্টার নামে তিনজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, এলাকায় আধিপত্য বিস্তারসহ বিভিন্ন বিষয় নিয়ে নুরজাহানপুর গ্রামের বাসিন্দা শিপনের সাথে থোল্লাকান্দি গ্রামের রিফাতের বিরোধ চলে আসছিলো। শনিবার রাতে শিপন গণি শাহ মাজারের পাশে একটি হোটেলে খাবার খাওয়ার সময় রিফাত ও তার অনুসারীরা তাকে লক্ষ্য করে গুলি করে। এতে শিপন ও হোটেলের এক কর্মচারীসহ তিনজন গুলিবিদ্ধ হন। পরে তাদেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে শিপনের মৃত্যু হয়।
এদিকে, এ ঘটনার পর মনেক মিয়ার লোকজন রাতেই প্রতিপক্ষের এমরান মাস্টারের উপর হামলা চালায়। এ সময় এমরান মাস্টার গুলিবিদ্ধ হয়। পরে তাকেও উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। এসব ঘটনায় এলাকা জুড়ে আতঙ্ক বিরাজ করছে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহীনুর ইসলাম জানান, দীর্ঘদিন ধরে তাদের মধ্যে বিরোধ চলে আসছে। ধারণা করা হচ্ছে ডাকাতির ভাগ-বাটোয়ারা নিয়ে এই ঘটনাটি ঘটেছে। গুলিবিদ্ধরা ঢাকায় চিকিৎসাধীন রয়েছে। তিনি আরো জানান এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। অভিযুক্ত রিফাতকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।