অনলাইন ডেস্ক :
পরাজয়ে শুরু, পরাজয়েই আইপিএল ১৬তম আসর শেষ দিল্লি ক্যাপিটালসের। লখনৌ সুপার জায়ান্টের বিপক্ষে পরাজয়ের মধ্য দিয়ে আইপিএল এবারের আসর শুরু করে দিল্লি।
আজ ২০ মে শনিবার দিল্লির অরুন জেটলি স্টেইডয়ামে গ্রুপর্বে নিজেদের শেষ এবং নিয়ম রক্ষার ম্যাচেও জয় পায়নি দিল্লি। ২২৪ রানের পাহাড় ডিঙ্গাতে নেমে ডেভিড ওয়ার্নারের নেতৃত্বাধীন দলটি।
এদিন টস জিতে প্রথমে ব্যাট করে ঋতুরাজ গায়কোয়াদ ও ডেভন কনওয়ের জোড়া ফিফটি ভর করে ৩ উইকেটে ২২৩ রান করে চেন্নাই সুপার কিংস।
দলের হয়ে ৫০ বল মোকাবেলা করে ৩টি চার আর ৭টি ছক্কার সাহায্যে ৭৯ রানে ফেরেন ঋতুরাজ। ৫২ বলে ১১টি চার আর ৩টি ছক্কার সাহায্যে খেলেন ৮৭ রানের ঝলমলে ইনিংস খেলেন ডেভন কনওয়ে।
টার্গেট তাড়া করতে নেমে ইনিংসের শুরু থেকেই উইকেট হারাতে থাকে দিল্লি। ইনিংসের শুরু থেকে ১৮.৩ ওভার পর্যন্ত উইকেটের এক প্রান্ত আগলে রাখেন অধিনায়ক ডেভিড ওয়ার্নার।
৫৮ বল মোকাবেলা করে ৭টি চার আর ৫টি ছক্কার সাহায্যে ৮৬ রান করেন ওয়ার্নার। তার একার লড়াইয়ের পরও ৯ উইকেট হারিয়ে ১৪৫ রানে ইনিংস গুটায় দিল্লি। ৭৭ রানের বড় জয় পায় চেন্নাই।
অনলাইন ডেস্ক :
ঘরে এসে সিরিজ হারিয়ে গেছে আফগানিস্তান। ওই সিরিজই বিশ্বকাপ ম্যাচ নিয়ে বাড়তি হাইপ তুলেছে। হাইপ ওঠা ওই ম্যাচে ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্সে পানসে বানিয়ে ছেড়েছে বাংলাদেশ। ৬ উইকেটের বড় জয়ে দুই পয়েন্টের সঙ্গে ১.৪৮ বোনাস পয়েন্ট নিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে।
শনিবার ধর্মশালা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে বল করতে নামে বাংলাদেশ। দুই আফগান ওপেনার ভালো শুরু করলেও ৩৭.২ ওভারে ১৫৬ রানে অলআউট হয়ে যায়। জবাব দিতে নেমে শুরুতে দুই উইকেট হারায় বাংলাদেশও। তিনে নামা মেহেদী মিরাজ ও চারে নামা নাজমুল শান্ত ওই ধাক্কা সামলে দলকে জয়ের প্রান্তে তুলে নেন। পরে মিরাজ ফিরলেও ফিফটি করে ম্যাচ জিতিয়ে ফেরেন শান্ত।
এর আগে দুই আফগান ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান ৪৭ রানের জুটি দেন। সাবলীল শুরু করা ওই জুটি ভাঙতে সপ্তাম ওভারে বল হাতে নেন সাকিব আল হাসান। দলকে দরকারী ব্রেক থ্রু দেন।। তরুণ ওপেনার ইব্রাহিমকে ২২ রানে ক্যাচে পরিণত করেন তিনি। এরপর রহমত শাহকেও (১৮) তুলে নেন বাঁ-হাতি স্পিন অলরাউন্ডার সাকিব।
ওই ধাক্কা সামাল দেওয়ার লড়াইয়ে ব্যর্থ হন গুরবাজ ও হাসমতুল্লাহ শাহেদী। চারে নামা শাহেদী ১৮ রান করে মিরাজের বলে ক্যাচ দেন। দলের রান তখন ১১২। সেখান থেকে ১৪ রান হতেই আরও তিন উইকেট হারায় আফগানরা। ফিরে যান ৬২ বলে ৪টি চারের সঙ্গে এক ছক্কায় ৪৭ রান করা ওপেনার গুরবাজ। ব্যর্থ হন পাঁচে নামা নাজিবউল্লাহ (৫) ও ছয়ে নামা মোহাম্মদ নবী (৬)।
ওই ধাক্কা সামাল দিতে পারেনি আফগানরা। অলআউট হয় ৩৭.২ ওভারে। জবাব দিতে নেমে ১৯ রানের মধ্যে ফিরে যান লিটন (১৩) ও তানজিদ তামিম (৫)। তিনে নামা মিরাজ ও চারে নামা শান্ত ৯৭ রানের জুটি দিয়ে ওই ধাক্কা কাটিয়ে ওঠেন। মিরাজ ৭৩ বলে পাঁচটি চারের শটে ৫৭ রান করে আউট হন। এরপর সাকিব ১৪ রান করে ফিরে যান। তাতে জয়ের পথ কঠিন হয়নি। শান্ত ৮৩ বলে তিনটি চার ও এক ছক্কায় ৫৯ রান করে ৯২ বল থাকলে দলকে জয় এনে দেন।
বাংলাদেশের পক্ষে তিনটি করে উইকেট নিয়েছেন দুই অলরাউন্ডার সাকিব ও মেহেদী মিরাজ। সঙ্গে ফিফটি করে মিরাজ ম্যাচ সেরা হয়েছেন। দুই উইকেট দখল করেছেন বাঁ-হাতি পেসার শরিফুল ইসলাম। বাকি দুই উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান। আফগানদের হয়ে তিন পেসার ফারুকি, নাভিন উল ও ওমরজাই একটি করে উইকেট নিয়েছেন। রশিদ খান কিংবা মুজিব উরকে উইকেট দেয়নি বাংলাদেশ।
অনলাইন ডেস্ক :
পরপারে পাড়ি জমিয়েছেন কিংবদন্তী মার্কিন পপ শিল্পী টনি বেনেট। ৯৬ বছর বয়সে আজ ২১ জুলাই শুক্রবার সকালে তিনি নিউইয়র্কে মারা যান।
টনি বেনেটের মুখপাত্র সিলভিয়া ওয়েনার গণমাধ্যমকে তার মৃত্যুর খবর নিশ্চিত করেন।
২০১৬ সাল থেকে আলঝেইমারে (স্মৃতিবিভ্রম জাতীয় রোগ) ভুগছিলেন টনি।
যুক্তরাষ্ট্রে ইতালির একটি অভিবাসী পরিবারে ১৯২৬ সালে টনির জন্ম। মাত্র ১০ বছর বয়সে বাবাকে হারিয়েছিলেন এই গায়ক। ১৯৫২ সালে প্রকাশিত হয় তার প্রথম অ্যালবাম।
আট দশকে ২০টি গ্র্যামি অ্যাওয়ার্ড জিতেছেন টনি। ১৯৬২ সালে মুক্তি পায় তার অন্যতম জনপ্রিয় গান ‘আই লেফট মাই হার্ট ইন সান ফ্রান্সেসকো’।
অনলাইন ডেস্ক :
ছোট পর্দার অভিনেত্রী ফারিয়া শাহরিন সামাজিক যোগাযোগমাধ্যমে আপাতত নাটক থেকে বিদায় নেয়ার কথা জানিয়েছেন। ২ ডিসেম্বর সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ প্রসঙ্গে একটি স্ট্যাটাসে অভিনেত্রী ফারিয়া জানান, তাকে আর নাটকে দেখা যাবে না। ব্যক্তিগত জীবনে ব্যস্ত থাকায় তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন।
অভিনেত্রী শাহরিন ফেসবুকে লেখেন, ‘যারা মাঝখানে আমাকে ফোন করেছিলেন, মেসেজ করেছিলেন কাজের জন্য, সরি আমি কারও ফোন ধরতে পারিনি, মেসেজের রিপ্লাইও দিতে পারিনি। কারণ, ওই ফোনটাই আমি অনেক দিন ইউজ করিনি। সো সবার রিপ্লাই একসাথে দিচ্ছি, আপাতত নাটকে কাজ করছি না। কবে করব এটাও জানি না কিন্তু ভালো টিভিসি হলে করব। ধন্যবাদ।’
উল্লেখ্য, ২০০৭ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়ে বিনোদন জগতে অভিনেত্রী ফারিয়া শাহরিন পা রাখেন। এরপর বিজ্ঞাপনে মডেল ও নাটকে অভিনয়ে নিজের জায়গা গড়ে তোলেন। ক্যারিয়ারে বেশ কয়েকটি নাটকে তার কাজ দর্শকদের প্রশংসা কুড়িয়েছে।
অনলাইন ডেস্ক :
অল্প সময়ের মধ্যেই দর্শক-অনুরাগীদের মুগ্ধ করেছিলেন নার্গিস ফাখরি। সময়ের পালাবদলে বলিউডের সাথে এ অভিনেত্রীর দূরত্ব বেড়েছে। সিনেমার আলোচনা থেকে এখন বহুদূরে এই অভিনেত্রী।
জানা গেছে, বলিউডে দুই দুইবার মন ভাঙার পর সব কিছু গুটিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান নার্গিস। প্রথমবার রণবীর কাপুরের সঙ্গে তার প্রেমের গুঞ্জন ওঠে। দ্বিতীয়বার উদয় চোপড়ার সাথে নার্গিসের সাথে প্রেমের আলোচনায় তোলপাড় সৃষ্টি হয় বলিউডজুড়ে। কোনো সম্পর্কই তাকে শান্তি দেয়নি। এবার গোপনে বিয়ে করে আবারও সংবাদের শিরোনামে এলেন নার্গিস।
নার্গিস ফাখরির বিয়ের খবরটি ছড়িয়ে পড়লে অনুরাগীদের মনে প্রশ্ন জাগে-পাত্র কে? জানা গেছে, উদয় চোপড়ার সাথে প্রেম ভাঙার পরই যুক্তরাষ্ট্রের নাগরিক টোনি বেগের সাথে মন দেওয়া-নেওয়া শুরু হয় নার্গিস ফাখরির। বছর খানেক সম্পর্কের পর এবার তার সাথেই বিয়ের পিঁড়িতে বসলেন এ অভিনেত্রী।
ঢাকঢোল পিটিয়ে জাঁকজমক পরিবেশে নয়, বরং লস অ্যাঞ্জলসে দুই পরিবারকে সাক্ষী রেখে গোপনে সাধারণ পরিবেশে বিয়ের আনুষ্ঠানিকতা সারলেন নার্গিস ফাখরি। এ সময় তাদের ঘনিষ্ঠ বন্ধুরাও উপস্থিত ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ‘ওয়েডিং কেক’র ভাইরাল ছবি নিয়ে তার বিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়েছে। যেখানে বর-কনের নামের আদ্যাক্ষর লেখা- ‘এনএফ’ এবং ‘টিবি’। সাথে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে ‘শুভ বিবাহ’।
বলিউড সূত্রে জানা যায়, টোনি বেগ যুক্তরাষ্ট্রের একজন সফল উদ্যোক্তা। মূলত তিনি কাশ্মীরি পরিবারের ছেলে। যুক্তরাষ্ট্রেই তার বেড়ে ওঠা। বিগত তিন বছর ধরে নার্গিস ফাখরির সাথে প্রেম করেছেন। যদিও সম্পর্কে থাকাকালীন বিষয়টা গোপনেই রেখেছিলেন টনি-নার্গিস। এবার তারা বিবাহবন্ধনে আবদ্ধ হলেন।
ক্যালিফোর্নিয়ার বেভারি হিলসের একটি বিলাসবহুল হোটেলে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়ের কোনো ছবি এখনো প্রকাশ্যে আসেননি। কিন্তু বর্তমানে এ দম্পতি সুইজারল্যান্ডে হানিমুন করছেন। সেখান থেকে একটি ছবি শেয়ার করেই অনুরাগীদের মাঝে বিয়ের জল্পনা-কল্পনায় নতুনামাত্রা যোগ করলেন।
অনলাইন ডেস্ক :
প্রেমের জালে ঋতাভরী চক্রবর্তী। আভাস মিলছিলো আগেই। দীপাবলিতে বলিউডের সংলাপ লেখক সুমিত অরোরার সাথে প্রেমের গুঞ্জনে সিলমোহর দিয়েছিলেন অভিনেত্রী। ঘরোয়া অনুষ্ঠানে প্রেমিকের সাথে প্রকাশ্যে এনেছিলেন ছবি। এরপর বড়দিনে টলিপাড়ার ঘনিষ্ঠ বন্ধুদের সাথে আলাপ করিয়ে দেন মনের মানুষকে। নতুন বছরের শুরুটাও করেছেন ভালবাসার মানুষের বাহুডোরে। এবার সেই চর্চিত প্রেমিকের সঙ্গেই গাঁটছড়া বাঁধতে চলেছেন অভিনেত্রী।
সূত্রের খবর, চলতি বছরে ডিসেম্বরে থাইল্যান্ডে ঘনিষ্ঠ বন্ধুদের সাথে ‘ডেস্টিনেশন ওয়েডিং’-এর পরিকল্পনা অভিনেত্রীর।
জানা যায়, বাঙালি ও পাঞ্জাবি রীতি অনুসারে বিয়ে করবেন অভিনেত্রী। বিয়ের অনুষ্ঠান হবে ঘরোয়াভাবে। তবে প্রীতিভোজ জাঁকজমকপূর্ণভাবেই আয়োজন করার পরিকল্পনা রয়েছে।
সুমিত অরোরা শাহরুখ খানের ‘জওয়ান’, ‘স্ত্রী’, ‘চন্দু চ্যাম্পিয়ান’ ছবির সংলাপ লেখক। এ ছাড়াও সোনাক্ষী সিন্হা অভিনীত ‘দাহাড়’ ও মনোজ বাজপেয়ী অভিনীত ‘দ্য ফ্যামিলি ম্যান’ সিরিজের সংলাপও লিখেছেন তিনি।
২০২৩ সাল থেকে এই লেখকের প্রায় সব ছবিতেই ধারাবাহিকভাবে মন্তব্য করেছেন অভিনেত্রী। সেখানেই লেখককে কখনও ‘বেবি’ বলে সম্বোধন করেছেন, কখনও লিখেছেন, ‘তুমি আমার হিরো’।
প্রায়শই সুমিতের সাথে আদুরে ছবি ভাগ করে নেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। উষ্ণ রসায়নে বার বার মনের মানুষের বাহুলগ্না তিনি।