চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরে গতকাল ২০ মে রছুল্লাবাদ ইউনিয়নের কালঘড়া গ্র্রামের ৩নং ওয়ার্ডের বিট পুলিশিং ও সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত ইউনিয়নের দায়িত্ব প্রাপ্ত বিট কর্মকর্তা এস.আই মো. বাছির মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নবীনগর থানার অফিসার ইনচার্জ সাইফুদ্দিন আনোয়ার।
যুবলীগ নেতা মাহবুবুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক ডা. শফিকুর রহমান, মাদকমুক্ত নবীনগর চাই সংগঠনের সভাপতি মো. আবু কাওছার, শ্রীকাইল কলেজের সাবেক জি. এস আজিজুর রহমান রাসেল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সুমন আহমেদ মাস্টার, বিশিষ্ট সমাজ সেবক শফিউল আলম, ৩ নং ওয়ার্ড মেম্বার মামুন মিয়া, ১ নং ওয়ার্ড মেম্বার সাদেক মিয়া, কালঘড়া হাফিজ উল্লাহ উচ্চ বিদ্যালয় এর অভিভাবক সদস্য কামাল সরকার, সাবেক ছাত্রনেতা আবু কাউসার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি নবীনগর থানার অফিসার ইনচার্জ হুঁশিয়ারি দিয়ে বলেন ইদানিং গ্রামে চুরি ও ইভটিজিং বিষয়ে মাদক সেবীদেরকে দায়ী করে বলেন- যারা মাদক সেবন করে টাকার জন্য তারাই ছিচকে চুরি করে থাকে ও বিভিন্ন দোকানে বসে আড্ডা দেয়, তাই রাত ৯ টার পরে গ্রামে কোন দোকান খোলা রাখা যাবে না এবং কোন কারণ ছাড়া রাতের বেলায় সঙ্ঘবদ্ধ ভাবে চলাফেরা করিলে প্রত্যেককে আইনের আওতায় আনা হবে। আপনারা প্রত্যেকেই যার যার পরিবারের সন্তানদেরকে দায়িত্ব নিয়ে মাদকের কুফল সম্পর্কে বোঝাবেন ও সচেতনতা বৃদ্ধি করবেন। নতুবা একদিন চোখের পানি ফেলতে হবে। মাদকের চাহিদা কমিয়ে আনার জন্য পুলিশ প্রশাসনের পাশাপাশি সামাজিক সংগঠন মাদকমুক্ত নবীনগর চাই সংগঠন ও কাজ করছে।
চলারপথে রিপোর্ট :
নবীনগরে বিধিনিষেধ অমান্য করে কৃষিজমির মাটি কাটার অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। নবীনগর উপজেলার বিভিন্ন ইটভাটায় ফসলি জমির এসব মাটি দিচ্ছেন সাতজনের ওই সিন্ডিকেট। তবে স্থানীয় সংসদ সদস্য কৃষি জমির মাটি কাটার বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
সরেজমিনে দেখা যায়, কুড়িঘর-ব্রাহ্মণবাড়িয়া নবনির্মিত সড়ক দিয়ে সারিবদ্ধভাবে জমির মাটি নিয়ে যাচ্ছে বেশ কয়েকটি ট্রাক্টর। নিয়মিত এ সড়ক দিয়ে ট্রাক্টর চলায় ক্ষতিগ্রস্ত হয়ে যান চলাচল কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। সড়কের পাশের কৃষি জমি থেকে বেকু দিয়ে মাটি উত্তোলন করে ট্রাক্টরে নিয়ে যাওয়া হচ্ছে আশপাশের অন্তত ছয়টি ইট ভাটায়। প্রতিটি জমি থেকে ৩ থেকে পাঁচ ফুট গভীর করে মাটি কেটে নিয়ে যাওয়া হচ্ছে। প্রকাশ্যে শত শত একর কৃষি জমি থেকে মাটি পুড়ানো হচ্ছে।
খোঁজ নিয়ে জানা যায়, সালাম, সুমন, জাহান, মক্কা, প্রভাতি ও তিতাস নামক ইটভাটায় হাসান, আনিস, শাহ আলম, হাকিম, মোবারক, সৈয়দ ও মজিদ মাটি সরবরাহ করছেন।
জমিতে বেকু দিয়ে মাটি উত্তোলনের সময় দুজন ট্রাক্টরচালক জানান, আমরা মাটি নিচ্ছি প্রতিদিন ৮০০ টাকা বেতনে। মাটি জমির মালিক থেকে কিনে মক্কা ও তিতাস নামের দুটি ইটভাটায় বিক্রি করেছেন মজিদ ও শাহ আলম।
আলফাজ নামের এক ট্রাক্টর চালক জানান, আমরা শুধু মাটি পরিবহন করছি। কৃষিজমি থেকে মাটি কিনেছেন হাসান।
মজিদ নামে ইটভাটায় মাটি সরবরাহকারী বলেন, মাটিতো অনেকে কাটছেন। তাতে কোনো সমস্যা নাই। আমরা মাটি কিনেছি জমির মালিক থেকে।
হাসান নামের আরেক মাটি সরবরাহকারী বলেন, আমিও কিছু কেটেছি। অনেকেই তো ইটভাটায় মাটি দিচ্ছে।
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সাবেক ওয়ার্ড কমিশনার আনিসুর রহমান বলেন, আমরা ইটভাটায় মাটি দিতে একজনকে কন্ট্রাক্ট দিয়েছি। সে মাটি দিচ্ছে।
নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একরামুল ছিদ্দিক বলেন, বিষয়টি আমি অবগত নই। দ্রুত ব্যবস্থা নিতে অ্যাসিল্যান্ডকে নির্দেশ দেওয়া হয়েছে।
জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য এবাদুল করিম বলেন, মাটি কেটে টপ সয়েল নিয়ে যাওয়া হচ্ছে। এটা অত্যন্ত খারাপ কাজ। উপজেলার বিভিন্ন স্থানে প্রশাসন থেকে অভিযান পরিচালনা করে ৭-৮টি বেকু জব্দ করা হয়েছে। এ বিষয়ে সামাজিক আন্দোলন করা উচিৎ।
চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার পৌরসভার বিজয় পাড়া এলাকার প্রায় দুই শতাধিক পরিবারকে পানিবন্দী অবস্থায় থেকে উদ্ধারের জন্য অবশেষে পৌরসভা কর্তৃপক্ষ উদ্যোগ গ্রহন করেছেন।
আজ ৬ জুলাই শনিবার এলাকাটি পরির্দশনে যান মেয়র অ্যাডভোটেক শিব শংকর দাস। নেতৃস্থানীয়দের সাথে আলোচনা করেন এবং আজ ৭ জুলাই রবিবার রাস্তা থেকে পানি নিস্কানের কাজ শুরুর কথা জানান। তিনি আরো বলেন, রাস্তায় যে সমস্ত স্প্রীটবেকার আছে সেগুলো সরিয়ে ফেলা হবে এবং রাস্তার উপর কোন নির্মান সামগ্রী রাখা যাবে না। এ সময়, আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম, কাউন্সিলর আবু সাঈদ, কাউন্সিলর আবু তাহের, সিনিয়র সাংবাদিক মাহাবুব আলম লিটন, গৌরাঙ্গ দেব নাথ অপুসহ স্থানীয় সংবাদকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ওই পাড়ায় পানির নিষ্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থা না থাকায় এই দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীর, একটিু বৃষ্টি হলেই রাস্তায় হাটু সমান পানি হয়ে যায়। গত ২০ জুন ওই এলাকার সচেতন নাগরিক সমাজ পানি নিষ্কাশনের দাবিতে এক মানববন্ধন কর্মসূচি পালন করে।
চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরে সরকারি কলেজের স্নাতক (সম্মান) তথা অনার্সের চুড়ান্ত পরীক্ষা কেন্দ্র নবীনগরে স্থানান্তরের দাবিতে এক মানববন্ধন কর্মসূচি পালন করে।
আজ ১১ নভেম্বর সোমবার নবীনগর প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত এই মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে স্মারক লিপি প্রদান করে শিক্ষার্থীরা। নবীনগর সরকারি কলেজে আটটি বিষয়ে অনার্স বিভাগ চালু রয়েছে। এই আটটি বিভাগে প্রতিবছর প্রায় ৪ শতাধিক শিক্ষার্থী ভর্তি হয়। বর্তমানে এই অনার্স বিভাগে ১৪০০ শিক্ষার্থী অধ্যায়ন করছে। নবীনগর থেকে ২৬ কিলোমিটার দূরে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ কেন্দ্রে পরীক্ষা দিতে হয়। নবীনগর উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে শিক্ষার্থীরা পরীক্ষা দিতে এত দুর যাওয়া নানান সমস্যা সম্মুখীন হতে হয়। যাতায়াতের নানান সীমাবদ্ধতা, দুর্ঘটনার স্বীকার, শীতকালে শৈতপ্রবাহ- কুয়াশা, গ্রীষ্মকাল ঝড় বৃষ্টি তথা প্রাকৃতিক দুর্যোগ, পরীক্ষার সময় ও আসা যাওয়ায় সাত আট ঘন্টা সময় লেগে যায়। পরীক্ষা শেষে বাড়ি ফিরতে রাত হয়ে যায়। এতে তাদের নিরাপত্তাহীনতাসহ চরম দুর্ভোগ পোহাতে হয়। তাদের দুর্ভোগের এই চিত্র তুলে ধরে শিক্ষার্থীরা নবীনগর সরকারি কলেজের স্নাতক (সম্মান) শ্রেণীর চূড়ান্ত পরীক্ষার কেন্দ্রটি নবীনগর সদরে নবীনগর মহিলার ডিগ্রী কলেজের স্থানান্তরের দাবী জানান।
মানববন্ধনে স্নাতক (সম্মান) শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থী শুভেন্দু চক্রবর্তী শুভ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, কামরুল হাসান, কানিজ ফাতেমা মিম, নাদিশা আলম, কামরুল হাসান, শাহ্ পরান,আব্দুল্লাহ আল নোমান প্রমুখ।
চলারপথে রিপোর্ট :
নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের গোল্ডকাপ ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
আজ ৪ মার্চ শনিবার মিরপুর উচ্চ বিদ্যালয় মাঠে ১২ ওভারের ম্যাচে বাঘাউরা ক্রিকেট একাদশ মিরপুর উওর পাড়া আশিক শান্ত ক্রিকেট একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।
ফাইনাল ম্যাচে মিরপুর উত্তরপাড়া ক্রিকেট একাদশের করা ১৫২ রানের জবাবে তিন উইকেট হারিয়ে দুই বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাঘাউড়া ক্রিকেট একাদশ।
জয়ের অনুভূতি ব্যক্ত করেন বাঘাউড়া ক্রিকেট একাদশের পরিচালক ও যুবনেতা সুমন সরকার। তিনি বলেন, পুরো টুর্নামেন্টে আমাদের দল নিজেদের সেরা দিয়ে খেলে বিজয় ছিনিয়ে এনেছে। খেলোয়াড়, দর্শক ও শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানাই আমাদেরকে অনুপ্রেরণা ও উৎসাহ যোগানোর জন্য।
ফাইনাল ম্যাচে খাইরুল এনামের সঞ্চালনায় ও অধ্যক্ষ আল-আমিন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রালয়ের উপসচিব আশরাফুল আফসার। আরো ছিলেন আনোয়ার হোসেন, আমেরিকা প্রবাসী জয়দিল হোসেন, আব্দুল আলিম, হোসাইন আহাম্মেদ খোকন, মাছরাঙ্গা টেলিভিশনের কুমিল্লা অঞ্চলের ব্যুরো প্রধান সাংবাদিক জাহাঙ্গীর আলম ইমরুল, মোশারফ হোসেন, হারুন সরকার, দেলোয়ার হোসেন, ইমরুল হাসান শিবলী, রুমন মাস্টার।
খেলার স্পন্সর করেছে ওয়েলকাম ইলেকট্রনিকস, ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং মিরপুর পুরাতন বাজার, নুরনগর আইডিয়াল গার্লস স্কুল অ্যান্ড কলেজ, মিরপুর শিশু কিশোর মডেল একাডেমি।
খেলা শেষে অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে গোল্ডকাপ ও চেক তুলে দেন। ধারাভাষ্যকার হিসেবে পুরো ফাইনাল ম্যাচটিকে দশর্কদের সার্বক্ষণিক বিনোদন দিয়েছেন সাংবাদিক জুয়েল রানা, রাশেদ আলম রাসেল, মোহাম্মদ নুরনবী।
চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরে ১৯ অক্টোবর বিকেলে প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটরিয়ামে শারদীয় দূর্গা উৎসব উদযাপন উপলক্ষে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক শাহগীর আলমের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর ফরহাদ শামীমের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন- স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল এম.পি।
বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. সাখাওয়াত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) সিরাজুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, পৌর মেয়র অ্যাড. শিব শংকর দাস, সহকারি কমিশনার (ভূমি) মাহমুদা জাহান, নবীনগর থানার ওসি মাহাবুব আলম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সুজিত কুমার দেব, পূজা উদযাপন কমিটির আহ্বায় বিনয় কুমার চক্রবর্তী, পূজা উদযাপন কমিটির সাবেক সভাপতি অজন্ত কুমার ভদ্র, নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু মুছা, নবীনগর প্রেসক্লাবের সভাপতি শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামল, মাদকমুক্ত নবীনগর চাই সংগঠনের সভাপতি আবু কাওসার, মুফতি মো. বেলায়েতুল্লা সহ জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, কর্মকর্তা/ কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, বিভিন্ন মসজিদের ইমাম, বিভিন্ন পূজামন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক ও শিক্ষকসহ সর্বস্তরের জনগণ।