ব্রাহ্মণবাড়িয়া জেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত সাদিয়া সাবাহ জেসি

নাসিরনগর, 21 May 2023,

চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন নাসিরনগর উপজেলার সাদিয়া সাবাহ জেসি। সে নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। জেসির বাড়ি নাসিরনগর উপজেলার সদর ইউনিয়নের কুলিকুন্ডা গ্রামে।

তার পিতা মোঃ আমির আলী ভূইয়া উপজেলার মকবুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মাতা তাছলিমা বেগম উপজেলার পূর্বভাগ দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা।

স্কুল সূত্র জানায়, সাদিয়া সাবাহ জেসি জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ সালে প্রথমে নাসিরনগর উপজেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী ও পরে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন। জেসি জানান, তার এই অর্জনে পিতা-মাতাসহ বিদ্যালয়ের শ্রদ্ধেয় শিক্ষকদের বিরাট ভ‚মিকা রয়েছে।

জেসি চট্টগ্রাম বিভাগেও নিজের শ্রেষ্ঠত্ব ধরে রাখতে পারেন এজন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।

উল্লেখ্য, সাদিয়া সাবাহ জেসি ২০১৮ সালে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছিল।

Leave a Reply

সরাইলে তুচ্ছ ঘটনায় রণক্ষেত্র, আহত ৪০

চলারপথে রিপোর্ট : সংঘর্ষ যেন কোন ভাবেই পিছু ছাড়ছে না Read more

কৃষি জমিতে মাটি কাটার দায়ে ৬…

চলারপথে রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে কৃষি জমিতে অবৈধ পন্থায় Read more

যমজ বোনের সাফল্য, মেডিক্যাল কলেজে ভর্তির…

অনলাইন ডেস্ক : দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় যমজ বোন মেডিক্যাল কলেজ Read more

নবীনগরে পৌর ছাত্রলীগ নেতা গ্রেফতার

চলারপথে রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরে পুলিশের ডেভিল হান্ট অভিযানে Read more

ব্রাহ্মণবাড়িয়ায় সাদ্দাম হত্যা মামলার আসামীদের ফাঁসির…

চলারপথে রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ছাত্রদল কর্মী মো. সাদ্দাম (৩৫) Read more

গর্ভকালীন যত্নের মাধ্যমে স্বাভাবিক প্রসবের প্রচার

ডা. তমা রানী পাল “আসুন, গর্ভকালীন যত্ন নিয়ে স্বাভাবিক প্রসবকে Read more

ইউনিয়ন ডিজিটাল সেন্টারে ভাতা নিয়ে ভয়াবহ…

চলারপথে রিপোর্ট : কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার কলমা ইউনিয়নে সামাজিক নিরাপত্তা Read more

নাসিরনগরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

চলারপথে রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় শহীদ Read more

নাসিরনগর হানাদার মুক্ত দিবস পালিত

চলারপথে রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়ার জেলার নাসিরনগর উপজেলা ৭ ডিসেম্বর হানাদার Read more

নাসিরনগর হানাদার মুক্ত দিবস আজ

চলারপথে রিপোর্ট : আজ ৭ ডিসেম্বর নাসিরনগর পাক হানাদার মুক্ত Read more

মোবাইলে কথা বলার সময় ট্রেনে কাটা…

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: গাজীপুরের টঙ্গীতে রেললাইনে হেঁটে Read more

খালেদা জিয়ার সুস্থতা কামনায় ব্রাহ্মণবাড়িয়ায় দোয়া…

চলারপথে রিপোর্ট : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা Read more

ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন অফিসে এক ঘণ্টার কর্মবিরতি পালিত

কসবা, জাতীয়, নাসিরনগর, 24 December 2024, 1226 Views,

চলারপথে রিপোর্ট :
বাংলাদেশ সিভিল সার্ভিসের ২৫টি ক্যাডারের সংগঠন “আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ” এর উদ্যোগে সারা দেশের ন্যায় আজ ২৪ ডিসেম্বর মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া জেলায়ও বিভিন্ন অফিসে এক ঘণ্টার কর্মবিরতি পালিত হয়েছে।

জনপ্রশাসন সংস্কার কমিশন প্রস্তাবিত উপসচিব পুলে কোটা পদ্ধতি বহাল, শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারকে সিভিল সার্ভিসের বহির্ভূতকরণের প্রতিবাদ এবং কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয় প্রতিষ্ঠার দাবিতে সকাল ১১টা থেকে দুপুর ১২ পর্যন্ত সকল অফিসে এক ঘণ্টার ‘কলম বিরতি’ পালন করা হয়। প্রশাসন ক্যাডার ছাড়া বাকি ২৫টি ক্যাডারের কর্মকর্তারা এই কর্মসূচিতে অংশ নেন। কলম বিরতি পালনকালে কর্মকর্তাগণ বলেন, উপসচিব পুল কোনো বিশেষ ক্যাডারের পদ নয়।

সার্ভিস এক্ট ১৯৭৫ অনুযায়ী মেধার ভিত্তিতে সিভিল সার্ভিসের সকল ক্যাডারের কর্মকর্তাগণকে উপসচিব ও তদুর্ধ্ব পদে নিয়োগের কথা থাকলেও বিভিন্ন অপকৌশল ও অজুহাতে এ সকল পদে নিজেদের জন্য কোটা পদ্ধতি চালু রেখেছে প্রশাসন ক্যাডার। ২০১৮ এর নির্বাচনের পর সার্ভিস এক্ট ১৯৭৫ রহিত করা হয়। এছাড়া ২০২৪ সালের ৭ জানুয়ারি নির্বাচনের পর ২০ ফেব্রুয়ারি এ সকল পদ নিজেদের তফসিলে বসিয়ে নিয়েছে প্রশাসন ক্যাডার। এরূপ কর্মকাণ্ড বাংলাদেশ সিভিল সার্ভিসকে ভারসাম্যহীন ও অকার্যকর করার মাধ্যমে দেশের এগিয়ে যাওয়ার পথে গভীর ষড়যন্ত্র ও মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টির নামান্তর।

এসময় কর্মকর্তাগণ বলেন, জনপ্রশাসন সংস্কার কমিশন উপসচিব পুলে প্রশাসন ক্যাডারের জন্য ৫০% কোটা রেখে অন্যান্য ২৫টি ক্যাডারের জন্য ৫০% পরীক্ষার ভিত্তিতে নিয়োগ সুপারিশ করবে বলে জানিয়েছে যা মৌলিক অধিকার ও জুলাই-বিপ্লবের সাথে সম্পূর্ণরূপে সাংঘর্ষিক। যেহেতু প্রশাসন ক্যাডার নাগরিকদের কোনো অনগ্রসর অংশ নয়, সেহেতু উক্ত ক্যাডারের জন্য উপসচিব পুলে কোটা ব্যবস্থা টিকিয়ে রাখার অপচেষ্টা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানেরও সম্পূর্ণরূপে লঙ্ঘন। এছাড়া শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারকে সিভিল সার্ভিস হতে আলাদা করার সুপারিশ করার কথাও জানানো হয়েছে যা উদ্দেশ্যমূলক। “আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ” এর সাথে কোনো রকম আলোচনা ছাড়া এমন সিদ্ধান্তের প্রতিবাদে পরিষদ কলম বিরতি ছাড়াও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

এসব কর্মসূচির মধ্যে রয়েছে ২৬ ডিসেম্বর সকাল ১১ থেকে দুপুর ১২ পর্যন্ত সকল অফিসে স্ব-স্ব কর্মস্থলের সামনে মানববন্ধন কর্মসূচি, ৪ জানুয়ারি ঢাকায় সমাবেশ।

নাসিরনগরে ডিজিটাল ক্যাম্পেইনের গ্র্যান্ড র‍্যালি অনুষ্ঠিত

নাসিরনগর, 22 February 2025, 373 Views,

মুরাদ মৃধা, নাসিরনগর :
মার্সেল ব্র্যান্ডের এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর মেসার্স এস এস আই ইলেকট্রনিক্স, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া, আজ ২২ ফেব্রুয়ারি Digital Campaign 2025 Season-22-এর গ্র্যান্ড র‍্যালির আয়োজন করে।

মার্সেল ব্র্যান্ডের ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন এবং ফ্যান কিনে ক্রেতারা পেতে পারেন ১০ লক্ষ টাকা পর্যন্ত পুরস্কার, এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ টাকার নিশ্চিত উপহার।

এই আকর্ষণীয় অফার উপলক্ষে মেসার্স এস এস আই ইলেকট্রনিক্স নাসিরনগরে এক বিশাল গ্র্যান্ড র‍্যালির আয়োজন করে। র‍্যালিটি নাসিরনগর মার্সেল শোরুম থেকে শুরু হয়ে সমগ্র বাজার, কলেজ রোড মোড়সহ গুরুত্বপূর্ণ স্থানসমূহ প্রদক্ষিণ করে।

র‍্যালিতে উপস্থিত ছিলেন : ডিভিশনাল ম্যানেজার: নুরুল আমিন, এরিয়া সেলস ম্যানেজার: খান তোফায়েল ফরিদী, ব্র্যান্ড ম্যানেজার: উদ্দম হোসেন মৃধা।

এই ক্যাম্পেইনের অংশ হিসেবে তিন দিনব্যাপী মার্সেল শোরুমে বিশেষ মূল্যছাড় চলছে।

মেসার্স এস এস আই ইলেকট্রনিক্সের প্রোপ্রাইটর মোঃ মোক্তার হোসেন বলেন, নাসিরনগর এলাকার ক্রেতারা মার্সেল ব্র্যান্ডের পণ্য সহজেই হাতের কাছে পেয়ে আনন্দিত। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এ অঞ্চলে মার্সেল পণ্যের বিক্রি আরও বৃদ্ধি পাবে।

মার্সেল ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন এবং সিলিং ফ্যান কিনে রেজিস্ট্রেশন করলেই নিশ্চিত পুরস্কার জয়ের সুযোগ!

নাসিরনগরে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

নাসিরনগর, 18 October 2023, 1144 Views,

চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে ধর্মীয় সম্প্রীতির বন্ধনকে সুসংহত করার লক্ষ্যে সামাজিক সম্প্রীতি সমাবেশ আয়োজন করেছে উপজেলা প্রশাসন।

আজ ১৮ অক্টোবর বুধবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলামের সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সামাজিক সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম।

নাসিরনগর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জামিল ফোরকানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. শাহগীর আলম, পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন, উপজেলা চেয়ারম্যান রাফি উদ্দিন আহমেদ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যাট মো. ইসমাইল হোসেন।

এছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অসীম কুমার পাল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মল চন্দ্র চৌধুরী প্রমুখ।

সমাবেশে উপজেলার ১৩টি ইউনিয়নের জনপ্রতিনিধি, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের নেতৃবন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

নাসিরনগরে মৎস্য আড়তে অভিযান, নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ, জরিমানা

নাসিরনগর, 25 June 2025, 273 Views,

চলারপথে রিপোর্ট :
বিক্রির জন্য রাখা নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করেছে নাসিরনগর উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর। আজ ২৫ জুন বুধবার সকালে উপজেলা সদরের একটি মৎস্য আড়তে পরিচালিত অভিযানে প্রায় ৪০ কেজি পিরানহা মাছ জব্দ করা হয় এবং এক আড়তদারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

আসামি কংশ দাস নামের এক আড়তদারকে “মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০” এর অধীনে জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী রবিউস সারোয়ার এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহিমুল আরেফীন।

স্থানীয় মৎস্যজীবীরা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যবসায়ী পিরানহা ও বিষাক্ত রাসায়নিকমিশ্রিত চাষের মাগুর মাছ বিক্রি করে আসছিল।

নাসিরনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী রবিউস সারোয়ার বলেন, পিরানহা মাছ দেখতে রূপচাঁদার মতো হলেও এটি ক্ষতিকর। জব্দকৃত মাছ স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়েছে।

শহীদ ফারুকের মৃত্যুবার্ষিকীতে জেলা ছাত্রমৈত্রীর শ্রদ্ধাঞ্জলী নিবেদন

নাসিরনগর, রাজনীতি, 25 December 2022, 2300 Views,
স্টাফ রিপোর্টার:
৩২তম শাহাদত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ছাত্র মৈত্রী’র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-সভাপতি শহীদ ফারুকুজ্জামান ফারুকের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ ছাত্র মৈত্রী ব্রাহ্মণবাড়িয়া জেলা ও বাংলাদেশ যুব মৈত্রী ব্রাহ্মণবাড়িয়ার নেতৃবৃন্দ। গতকাল শনিবার সকাল ৯টায় জেলা যুব মৈত্রীর নেতৃবৃন্দ পূর্বসূরী স্মরণে পুষ্পস্তবক অর্পণ শেষে বিশেষ দোয়া করেন। পরে শহীদ ফারুকের বাসভবনে তাঁর মায়ের সাথে দেখা করেন। এ সময় উপস্থিত ছিলেন শহীদ ফারুকের মা, তিন ভাই, বোন, অসংখ্য আত্মীয়-স্বজনসহ বাংলাদেশ যুব মৈত্রী ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক-১ কাজী তানভীর মাহমুদ শিপন, বাংলাদেশ ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় কমিটির প্রচার-প্রকাশনা সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সভাপতি ফাহিম মুনতাসির, কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা কমিটির সাধারণ সম্পাদক সানিউর রহমান এবং জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক জুবায়েদ আহমেদ প্রমুখ।

উল্লেখ্য, শহীদ ফারুকুজ্জামান ফারুক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়া কালীন সময়ে ছাত্র মৈত্রী’র রাজনীতির সাথে জরিয়ে পরে তখন দেশে রাজনীতির উত্তাল ঢেউ ১৯৯০ সালের ২২ ডিসেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক-কর্মচারী-কর্মকর্তার সম্মিলিত উদ্যোগে স্বৈরাচার পতন উপলক্ষে আনন্দ মিছিল করে সেই মিছিলে বিশৃঙ্খলা সৃষ্টি করার উদ্দেশ্যে প্রকাশ্যে ও পরিকল্পিত ভাবে শিক্ষিকাদের শারীরিকভাবে লাঞ্ছিত করতে শুরু করে জামাত শিবিরের সন্ত্রাসী বাহিনীর সদস্যরা। এর বিরুদ্ধে মেধাবী সৃজনশীল ছাত্রনেতা ফারুক তাৎক্ষণিক প্রতিরোধ গড়ে তুললে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে জামাত শিবিরের সন্ত্রাসীরা। গুরুতর আহত অবস্থায় দুইদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে ২৪ ডিসেম্বর মৃত্যুকে আলিঙ্গন করেন।