চলারপথে রিপোর্ট :
ঢাকা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থেকে এক ব্যক্তির (৫০) মরদেহ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ।
আজ ২৪ মে বুধবার দুপুরে উপজেলার শশই এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকুল চন্দ্র বিশ্বাস জানান, স্থানীয়রা মহাসড়কের পাশে মরদেহটি দেখতে পেয়ে খবর দিলে পুলিশ তা উদ্ধার করে। নিহতের মুখসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তার পরিচয় শনাক্তসহ ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা অব্যাগত রয়েছে।
চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগরে দত্তখোলা এলাকায় মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে জিতু মিয়া (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ ১৪ মে মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জিতু মিয়া উপজেলার পত্তন ইউনিয়নের বড়খোলা এলাকার কয়লান মিয়ার ছেলে। তিনি অটোরিকশার যাত্রী ছিলেন।
জিতুর বাবা কয়লান মিয়া জানান, সকালে ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার জন্য ছেলে জিতু মিয়াকে নিয়ে অটোরিকশায় ওঠেন। দত্তখোলা এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল তাদের অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত জিতুকে উদ্ধার করে জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ায় নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুল ইসলাম জানান, বিষয়টি তাকে কেউ জানায়নি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হবে বলে তিনি জানান।
চলারপথে রিপোর্ট :
বিজয়নগর সীমান্ত থেকে প্রায় পৌণে দুই কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ ২০ জুলাই রবিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকা থেকে এসব পণ্য জব্দ করা হয় বলে বিজিবি- ২৫ ব্যাটালিয়নের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিভিন্ন মাধ্যমে খবর পেয়ে বিশেষ টহল দল ২৫ হাজার ৫৩৬টি ভারতীয় ফুড সাপ্লিমেন্ট ক্যাপসুল, ৬৩৮ পিস কসমেটিকস, ৬১৬টি ট্যাবলেট, ৫৭৩টি সিরাপ জব্দ করা হয়। এসবের বাজার মূল্য এক কোটি ৮৫ লাখ ২১ হাজার টাকা।
চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার নয়টি থানার মধ্যে সামগ্রিক কর্ম মূল্যায়ন এপ্রিল- ২০২৩ মাসে শ্রেষ্ঠ অফিসার্স ইনচার্জ নির্বাচিত হলেন বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মোঃ রাজু আহম্মেদ।
পুলিশ সুপারের কার্যালয়ে আজ ৮ মে সোমবার অনুষ্ঠিত সভায় তাকে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করা হয়। মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন তাকে সম্মাননা স্মারক ও পুরষ্কার তুলে দেন। এসময় জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
৯টি থানার মধ্যে তার সামগ্রীক কর্মতৎপরতায় বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মোঃ রাজু আহম্মেদ শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন।
বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মোঃ রাজু আহম্মেদ বলেন, এ পুরষ্কার বিজয়নগর উপজেলাবাসীর সার্বিক সহযোগিতা করার কারনে সম্ভব হয়েছে। পাশাপাশি বিজয়নগর থানার সদস্যদের অক্লান্ত পরিশ্রমে সামগ্রিক ভাবে আমরা জেলার সবচেয়ে ভালো করতে পারছি। আমাকে আগামিতে জনগণকে আরও বেশি সেবা দিতে অনুপ্রেরণা জোগাবে।
চলারপথে রিপোর্ট :
বিজয়নগরে ভুটানের রাষ্ট্রদূত মিস্টার রিনচেন কুয়েনসিলকে সংবর্ধনা দেয়া হয়েছে। বিজয়নগরের কৃতি সন্তান ও ভুটানের বিশিষ্ট ব্যবসায়ী এম. অলি আহমেদের উদ্যোগে আজ ১৮ ফেব্রুয়ারি শনিবার বেলা ১১টায় তার বিজয়নগর উপজেলার কচুয়ামুড়ার বাড়ি প্রাঙ্গনে এই সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনা উপলক্ষে আয়োজিত এক সূধী সমাবেশে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী।
উপজেলা নির্বাহী অফিসার এ.এইচ ইরফান উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সূধী সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ভুটানের বিশিষ্ট ব্যবসায়ী এম অলি আহমেদ। সূধী সমাবেশে সংবর্ধিত অতিথি ও ভুটানের রাষ্ট্রদূত ভুটানের রাষ্ট্রদূত মিস্টার রিনচেন কুয়েনসিল বলেন, আমাদের প্রধানমন্ত্রী বাংলাদেশের ময়মনসিংহ মেডিকেল কলেজে পড়াশুনা করেছেন। ভুটান সরকার ও জনগন বাংলাদেশের সৃষ্টিলগ্ন থেকে বাংলাদেশের পাশে ছিলো, বর্তমানেও আছে ভবিষ্যতেও থাকবে।
তিনি বলেন, বাংলাদেশের নাগরিক এম অলি আহমেদ ভুটানে ব্যাপক জনপ্রিয়। তিনি দীর্ঘদিন ধরে ভুটানে সততা ও নিষ্ঠার সাথে ব্যবসা-বাণিজ্য পরিচালনা করে আসছেন। তার মতো যে কেউ চাইলে সততা ও নিষ্ঠার সাথে ভুটানে ব্যবসা-বাণিজ্য করতে পারবেন।
সূধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে চুড়ান্ত বিজয়ের আগেই ভুটার বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিলো। তিনি বলেন, ভুটান আমাদের অকৃত্রিম বন্ধু। ভুটানের আত্মীয়তা ও আন্তরিকতা আমরা সব সময় শ্রদ্ধার সাথে স্মরণ করি। আমরা চাই ভুটানের সাথে আমাদের দেশের সম্পর্ক সব সময়ই মজবুত থাকুক।
সূধী সমাবেশে উপস্থিত ছিলেন ভুটানে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত জিষ্ণু রায় চৌধুরী, রয়েল ভুটান এ্যামবেসির কনস্যুলার কেনছু থিনলে, ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মোজাম্মেল হোসেন রেজা, বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রাজু আহমেদ প্রমুখ।
স্টাফ রিপোর্টার:
ব্রাহ্মণবাড়িয়ায় স্বাধীনতা কাপ মহিলা ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সোমবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে। গভ. মডেল গার্লস উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে খেলো বাংলাদেশে স্পোর্টস সোসাইটি ও ভারত-বাংলাদেশ সাংস্কৃতিক মৈত্রী পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে। খেলো বাংলাদেশে স্পোর্টস সোসাইটি’র প্রধান উপদেষ্টা আ. ফ. ম কাউসার এমরানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সদস্য সচিব জাবেদ রহিম বিজন। বিশেষ অতিথি ছিলেন, গভ. মডেল গার্লস স্কুলের প্রধান শিক্ষক পারভীন আক্তার, ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি দীপক চৌধুরী বাপ্পী, সহ-সভাপতি বিশ্বজিৎ পাল বাবু, প্রেসক্লাবের সাবেক আইসিটি সম্পাদক মুজিবুর রহমান খান, ভারত-বাংলাদেশ সাংস্কৃতিক মৈত্রী পরিষদ এর সভাপতি করবী চক্রবর্তী, সাধারন সম্পাদক সঞ্জয় দাস। সুষ্মিতা সাহার সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য দেন খেলো বাংলাদেশে স্পোর্টস সোসাইটির সাধারন সম্পাদক শিশির সিকদার।

ব্যাডমিন্টন খেলায় এককে রূপালী চ্যাম্পিয়ন, অনিতা রানার আপ হন। দ্বৈতে রূপালী ও নন্দিনি চ্যাম্পিয়ন এবং জান্নাত ও লিটা রানার আপ হন। এককে ম্যান অব দ্যা ম্যাচ রূপালী ও দ্বৈতে জান্নাত। অতিথিরা খেলোয়ারড়দের হাতে নগদ টাকা ও ক্রেস্ট তুলে দেন।
এ সময় বক্তারা বলেন, ‘খেলো স্পোর্টস সোসাইটি নারীদের নিয়ে ক্রিকেট, ব্যাডমিন্টন খেলার মতো যেসব আয়োজন করছে সত্যিই প্রশংসনীয়। নারীদেরকে এগিয়ে নিতে হলে আমাদেরকে সুযোগ করে দিতে হবে। নারীরা এখন সমানতালে এগিয়ে চলছে’।