রাতের আঁধারে বালু দিয়ে জলাশয় ভরাট, এসিল্যান্ডের নির্দেশে অপসারণ

ব্রাহ্মণবাড়িয়া সদর, 24 May 2023,

চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়ায় রাতের আঁধারে বালু ফেলে মাছচাষের একটি জলাশয় ভরাট করেন প্রভাবশালীরা। সেই বালু অপসারণ শুরু করেছে প্রশাসন।

আজ ২৪ মে বুধবার সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোশাররফ হোসেনের উপস্থিতিতে জলাশয় থেকে বালু অপসারণ শুরু হয়।

খোঁজ নিয়ে জানা যায়, সদর উপজেলার বড়হরণ রেলগেট এলাকায় বাংলাদেশ রেলওয়ের মালিকানাধীন একটি মাছচাষের জলাশয় রয়েছে। স্থানীয় কয়েকজন বাসিন্দা জলাশয়টি মাছচাষের জন্য দীর্ঘদিন ধরে ইজারা নিয়ে আসছেন। সম্প্রতি স্থানীয় কিছু প্রভাবশালী গভীর রাতে বালু ফেলে জলাশয়টি ভরাট করতে থাকেন। জলাশয়ের পাশে সড়কের পানি যাওয়ার কালভার্টটিও ভরাট করে দেন।

জলাশয় ভরাটের প্রতিবাদে গত ৭ মে স্থানীয় বাসিন্দারা মানববন্ধন করেন। পরদিন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশারফ হোসাইন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। সেখানে গিয়ে জলাশয় ভরাটকারীদের কাউকে পাওয়া যায়নি। পরে জলাশয় থেকে বালু অপসারণের নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে ওই বালু নিলামে তোলা হয়। ১৫ হাজার বর্গফুট বালু ৮১ হাজার টাকায় নিলামে বিক্রি হওয়ার পর বুধবার জলাশয় থেকে বালু অপসারণ শুরু হয়েছে।

নাটাই দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহ আলম বলেন, অবৈধভাবে জলাশয় ভরাট করছিল একটি চক্র। তারা এ জলাশয়ের ওপর দোকান তৈরি করে বিক্রি করতে মানুষের কাছ থেকে অগ্রিম টাকা নিয়েছেন। জলাশয়ের সঙ্গে খালের কালভার্টও ভরাট করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের নির্দেশের পর নিলামে বিক্রি করে বালু অপসারণ করা হচ্ছে।

সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোশারফ হোসাইন বলেন, জলাশয়টি বালু দিয়ে ভরাট করে ফেলায় এলাকার পানি চলাচলের একটি নালা বন্ধ হয়ে গেছে। সামান্য বৃষ্টি হলেই আশপাশে জলাবদ্ধতার সৃষ্টি হবে। এ অবস্থায় বালু অপসারণ করে পানি চলাচলের পথ সুগম করা জরুরি। বালু বিক্রির টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

Leave a Reply

লেবানন–সিরিয়া সীমান্তে ইসরায়েলি হামলায় নিহত ৪

অনলাইন ডেস্ক : লেবাননের সিরিয়া সীমান্তের কাছে একটি গাড়িতে ইসরায়েলি Read more

নদীর প্লাবনভূমি ও কৃষিজমি ভরাটের অভিযোগে…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়ায় নদীর প্লাবনভূমি ও কৃষিজমিতে অবৈধভাবে বালু Read more

অপহৃত ৭ম শ্রেণীর শিক্ষার্থী উদ্ধার, শ্রীপুরে…

জায়েদুল কবির ভাঙ্গি : গাজীপুরের শ্রীপুর উপজেলায় সপ্তম শ্রেণীর এক Read more
ফাইল ছবি

মঙ্গলবার নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ

অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নবনির্বাচিত সংসদ Read more

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন পরিচয়ে চাঁদা দাবির…

দুলাল মিয়া : বিজয়নগরে র‌্যাব সদস্য পরিচয়ে সাধারণ মানুষের কাছ Read more

ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র দোয়া…

দুলাল মিয়া : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সন ও সাবেক Read more

ব্রাহ্মণবাড়িয়ায় সর্বোচ্চ ভোট পেয়েছেন ইঞ্জিনিয়ার শ্যামল

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলার ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতেই Read more

ব্রাহ্মণবাড়িয়ায় যারা এমপি নির্বাচিত হলেন

দুলাল মিয়া : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া জেলার ৬টি Read more

হেরে গেলেন যেসব হেভিওয়েট প্রার্থীরা

অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রভাবশালী ও আলোচিত Read more

গাজীপুর জেলার ৪ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী…

জায়েদুল কবির ভাঙ্গি, গাজীপুর: গাজীপুরের পাঁচটি সংসদীয় আসনের নির্বাচনে চারটিতে Read more

ভোটের দিন ধানের শীষের পক্ষে ভোটার…

দুলাল মিয়া : ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের ধানের শীষ Read more

নির্বাচনী দায়িত্ব পালনকালে পোলিং কর্মকর্তার মৃত্যু

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় নির্বাচনী দায়িত্ব পালনরত Read more

তিন নেতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলা আওয়ামী লীগের দোয়া অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া সদর, 2 November 2023, 1435 Views,

চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাড. হুমায়ুন কবির, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আমানুল হক সেন্টু এবং সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেজর (অবঃ) জহিরুল হক খাঁন বীর প্রতীক এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে এবং বিজয়নগর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাড. তানভীর ভূইয়ার প্রয়াণে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের উদ্যোগে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আজ ২ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যার পর শহরের হালদার পাড়াস্থ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিন।

ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টুর সঞ্চালনায় দোয়া অনুষ্ঠানের উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী হেলাল উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি তাজ মোঃ ইয়াছিন, মুজিবুর রহমান বাবুল, সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাড. মাহবুবুল আলম খোকন, জেলা আওয়ামী লীগ নেতা সৈয়দ নজরুল ইসলাম, তানজিল আহমেদ, শেখ মোঃ মহসিন, সেলিম রেজা হাবিব, কাছন মিয়া, জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন, জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি অ্যাড. লোকমান, সাধারণ সম্পাদক সাইদুজ্জামান আরিফ, জেলা শ্রমিক লীগ সাধারণ সম্পাদক আশরাফ খান আশা, সড়ক পরিবহন শ্রমিক লীগ সভাপতি বারীন্দ্রনাথ ঘোষ, সাধারণ সম্পাদক এ এস এম সায়েম, সিবিএ নেতা তৌফিক বেলাল, শ্রমিক নেতা আমিন শাহ, জেলা যুবলীগ সহ-সভাপতি এহসান উল্লাহ মাসুদ, যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম।

দোয়া পরিচালনা করেন মাওলা আব্দুল্লাহ।

ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজে ওসমান হাদির জন্য নীরবতা পালন

ব্রাহ্মণবাড়িয়া সদর, 19 December 2025, 372 Views,

সঞ্জীব ভট্টাচার্য্য :
ব্রাহ্মণবাড়িয়ায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়েছে। এসএসসি ৯৫ ব্যাচের মিলন মেলার আয়োজনের শুরুতেই তাঁর প্রতি এই শ্রদ্ধা জানানো হয়। পাশাপাশি তাঁর মৃত্যুকে কেন্দ্র করে শোভাযাত্রা অনুষ্ঠান বাতিল করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজ মাঠে সকাল ৮টা থেকে অনুষ্ঠান শুরু হয়।

আজ বেলা ১১টার দিকে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৩-(সদর-বিজয়নগর) আসনে বিএনপি প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।

বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আল-আমীন শাহীন।

অনুষ্ঠানে ৯৫ ব্যাচের জেলার ১২ শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

জেলার বিভিন্ন এলাকায় ৯ দিন গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

ব্রাহ্মণবাড়িয়া সদর, সরাইল, 9 November 2023, 2721 Views,

চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ নদীবন্দর থেকে আশুগঞ্জ স্থলবন্দর পর্যন্ত নির্মাণাধীন চারলেন প্রকল্পের কারণে বিতরণ পাইপ লাইনের ত্রুটি সংশোধনে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কিছু অংশে এবং সরাইল উপজেলায় ৯ দিন গ্যাস সরাবরাহ বন্ধ থাকবে।

আগামী ২০ নভেম্বর সকাল ৬টা থেকে ২৮ নভেম্বর সকাল ৬টা নাগাদ ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ঘাটুরা থেকে উত্তর দিকে সরাইল উপজেলা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

আজ ৯ নভেম্বর বৃহস্পতিবার বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শঙ্কর মজুমদার স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, আশুগঞ্জ নদীবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত সড়ককে চারলেন মহাসড়কে উন্নীতকরণ প্রকল্পের ইউটিলিটি সিফটিংয়ের আওতায় ঘাটুরা টিবিএস থেকে সরাইল বিশ্বরোড পর্যন্ত নির্মিত ছয় ইঞ্চি ব্যাসের চার বার চাপের মূল বিতরণ গ্যাস পাইপ লাইনে ত্রুটি দেখা দিয়েছে।

২০ নভেম্বর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত এ ত্রুটি সংশোধনের সময় নির্ধারণ করা হয়েছে। সেজন্য ওই সময়ে ঘাটুরা থেকে উত্তর দিকে সরাইল পর্যন্ত গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে। বিশেষ কারণে নির্ধারিত সময় পরিবর্তন হলে জানিয়ে দেওয়া হবে বলে ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে।

ঔষধ বিক্রিতে আপনারা কোন ধরনের প্রতারণার আশ্রয় নেবেন না : মোকতাদির চৌধুরী এম.পি

ব্রাহ্মণবাড়িয়া সদর, 27 January 2023, 2058 Views,

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির আয়োজনে “ফার্মেসীতে মানসম্পন্ন ঔষধ বিক্রয় নিশ্চিত করতে ও নকল, ভেজাল, মেয়াদোর্ত্তীণ ঔষধ বিক্রয় প্রতিরোধে এক আলোচনা সভা আজ ২৭ জানুয়ারি শুক্রবার সকালে অনুষ্ঠিত হয়।

সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনের মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

জেলা কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির সভাপতি আহাম্মদ হুসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আবু কাউছারের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ডাঃ মোঃ আবু সাঈদ, সিভিল সার্জন ডাঃ মোঃ একরামউল্লাহ, ঔষধ প্রশাসন, ব্রাহ্মণবাড়িয়ার তত্ত্বাবধায়ক মোঃ শাহজালাল ভূঁইয়া, প্রেসক্লাবের নব-নির্বাচিত সভাপতি রিয়াজ উদ্দিন জামি ও নব-নির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ বাহরুল ইসলাম মোল্লা।

সভায় বক্তব্য রাখেন জেলা কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির বিভিন্ন উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদকগণ।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেন, আপনারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সততা ও নিষ্ঠার সাথে ব্যবসা পরিচালনা করবেন।স্রষ্টার উপর বিশ্বাস রেখে মানুষকে না ঠকিয়ে ব্যবসা করবেন। ঔষধ নিয়ে কোন ধরনের প্রতারণার আশ্রয় নেবেন না। তিনি নকল, ভেজাল, মেয়াদোর্ত্তীণ ঔষধ বিক্রয় না করতে ফার্মেসীর মালিকদের প্রতি আহবান জানান।

তিনি বলেন, মানুষ তার জীবন রক্ষা করার জন্য ঔষুধ সেবন করে, তাই জীবন রক্ষাকারী ঔষধ বিক্রিতে আপনারা কোন ধরনের প্রতারণার আশ্রয় নেবেন না। তিনি ঔষধ ব্যবসায়ীদের ন্যায় সঙ্গত দাবির প্রতি সব সময় পাশে থাকার ঘোষনা দেন।

আলোচনা সভায় জেলার ৯টি উপজেলা থেকে প্রায় চারশতাধিক ফার্মেসীর মালিক যোগদান করেন।

ব্রাহ্মণবাড়িয়ায় চ্যানেল আই এর ২৫তম জন্মদিন পালিত

ব্রাহ্মণবাড়িয়া সদর, 1 October 2023, 1565 Views,

চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়ায় দর্শক-নন্দিত লাল সবুজের টিভি চ্যানেল ‘চ্যানেল আই’ এর ২৪ তম জন্মদিন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া আমার চ্যানেল আই দর্শক ফোরামের আয়োজনে আজ ১ অক্টোবর শনিবার সকালে স্থানীয় সরকারি শিশু পরিবারের কন্যা শিশুদের নিয়ে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়।

শোভাযাত্রা শেষে সরকারি শিশু পরিবারের সবুজ পরিবেশে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও জন্মদিনের কেককাটা অনুষ্ঠান।

এতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ এর সাবেক মহাপরিচালক (গ্রেড-১) প্রফেসর ফাহিমা খাতুন। তিনি তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশের প্রিয় পতাকার রং লাল-সবুজ, ২৪ বছরের অদম্য অগ্রযাত্রায় চ্যানেল আই এ দু’টি রংকেই বেছে নিয়েছে। চ্যানেল আই শুধু কৃষি বিষয়ক, প্রকৃতি ও জীবন, রিয়েলিটি শো, রাজনীতি, টকশো, শিল্প সংস্কৃতি ইত্যাদি নিয়েই কাজ করছে না, সর্বোপরি চ্যানেল আই বহন করছে মহান মুক্তিযুদ্ধের চেতনা, ঊর্ধ্বে তুলে ধরছে চিরায়ত বাঙালি সংস্কৃতিকে। আমি চ্যানেল আই এর অব্যাহত সাফল্য কামনা করছি।’

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর বিভূতিভূষণ দেবনাথের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ রুহুল আমিন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জসিম উদ্দিন, বিশিষ্ট কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এসআরএম ওসমান গনি সজীব, আমার চ্যানেল আই দর্শক ফোরাম, ব্রাহ্মণবাড়িয়ার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আছরারুন্নবী মোবারক, কমরেড নজরুল ইসলাম, সাফির উদ্দিন চৌধুরী রনি ও অন্যরা।

অনুষ্ঠান সঞ্চালনা করেন চ্যানেল আই এর ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি মনজুরুল আলম।