বিজয়নগরে পরিচয়বিহীন গলায় ওড়না প্যাঁচানো যুবকের মরদেহ উদ্ধার

বিজয়নগর, 29 May 2023,

চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগরে তিতাস পাড় থেকে পরিচয়বিহীন এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ ২৯ মে সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রামপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ জানান, তিতাস নদীর তীরে এক যুবকের মরদেহ দেখে পুলিশকে খবর দেওয়া হয়। তার গলায় ওড়না বাঁধা ছিল। পড়নে থ্রি-কোয়ার্টার প্যান্ট ও গোল গলার গেঞ্জি। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।

তিনি আরো জানান, ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ বলা যাবে। পাশাপাশি তদন্ত শুরু করা হয়েছে। এছাড়াও মরদেহের পরিচয় শনাক্ত করতে পুলিশ কাজ করছে।

Leave a Reply

জুলাই শহীদের কবর জিয়ারতের মাধ্যমে বাঞ্ছারামপুরে…

দুলাল মিয়া : জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারতের মধ্য দিয়ে Read more

ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচনী জনসভায় যোগ দিলেন তারেক…

দুলাল মিয়া : বিএনপির চেয়ারপার্সন তারেক রহমান ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত নির্বাচনী Read more

সড়ক দুর্ঘটনায় বৈষম্যবিরোধী শহীদ ছাত্রের বাবা…

দুলাল মিয়া : সড়ক দুর্ঘটনায় মো. ছোয়াব মিয়া (৬০) নিহত Read more

ব্রাহ্মণবাড়িয়ায় তারেক রহমানের আগমন উপলক্ষে আনন্দ…

দুলাল মিয়া : বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় Read more

সৌদি আরবে স্ট্রোকে বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

চলারপথে রিপোর্ট : সৌদি আরবের জেদ্দায় স্ট্রোক করে মোহাম্মদ হকসাব Read more

আশুগঞ্জে ২৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ এলাকা থেকে ২৪ কেজি Read more

ব্রাহ্মণবাড়িয়া-৩ : খালেদ হোসেন মাহবুব শ্যামলের…

দুলাল মিয়া ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর উপজেলার ৮ ইউনিয়ন) আসনে Read more

ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে ধানের শীষ পেলেন ইঞ্জিনিয়ার…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের জন্য ধানের শীষ প্রতীক পেয়েছেন Read more

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে খেজুর গাছ প্রতীক পেলেন…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে প্রতীক বরাদ্দের অংশ হিসেবে খেজুর Read more

ব্রাহ্মণবাড়িয়ায় নতুন ভোটারদের নিয়ে গণতন্ত্র অলিম্পিয়াড…

দুলাল মিয়া : নাগরিক সম্পৃক্ততা, গণতান্ত্রিক সংস্কার ও বিশ্বাসযোগ্য নির্বাচন Read more

বাংলাদেশের পাশে দাঁড়িয়ে আইসিসিকে নতুন বার্তা…

অনলাইন ডেস্ক : টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত Read more

ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের বারান্দা থেকে নবজাতক কন্যাশিশু…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর ইউনিয়ন পরিষদের পাশের Read more

অজ্ঞাত যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

বিজয়নগর, সারাদেশ, 20 June 2025, 747 Views,

চলারপথে রিপোর্ট :
বিজয়নগরে বিলের পাশ থেকে অজ্ঞাত এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ ২০ জুন শুক্রবার সকাল ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার সিমনা-ব্রাহ্মণবাড়িয়া সড়কের পত্তন ইউনিয়নের টান মনিপুর এলাকায় বিলের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, সকালে সিমনা-ব্রাহ্মণবাড়িয়া সড়কের পত্তন ইউনিয়নের টান মনিপুর এলাকায় বিলের পাশে কচুরিপানার মধ্যে এক যুবকের লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গলাকাটা অজ্ঞাত এক যুবকের লাল উদ্ধার করে। তার বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ মধ্যে হবে। তিনি আরও জানান, প্রাথমিকভাবে এটিকে হত্যাকাণ্ড মনে হচ্ছে। তার নাম-পরিচয় জানা যায়নি। মরদেহটি গত কিছু দিন আগের হবে। মরদেহের শরীরে পচন ধরেছে। তার নাম পরিচয় জানার চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার মর্গে পাঠানো হয়েছে।

বিজয়নগরে সাঁতার প্রতিযোগীতা অনুষ্ঠিত

বিজয়নগর, 2 July 2023, 1353 Views,

চলারপথে রিপোর্ট :
বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে বিজয়নগর উপজেলার বুধন্তি গ্রামে গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে সাঁতার প্রতিযোগীতা।

স্থানীয় ভূইয়া মানবকল্যাণ পরিষদ এই সাঁতার প্রতিযোগীতার আয়োজন করে। প্রতিযোগীতায় মোট ১০টি ইভেন্টে শতাধিক প্রতিযোগী অংশ নেন।

প্রতিযোগীতায় অংশ নেয়া সাতারু মোস্তাক মিয়া বলেন, সাঁতার প্রতিযোগীতা গ্রাম বাংলার একটি ঐতিহ্য। এই প্রতিযোগীতায় অংশ নিতে পেরে আমার খুবই ভালো লাগছে।

ভূঁইয়া মানবকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মনিরুল ভূঁইয়া বলেন, সাঁতার একটি ঐতিহ্যবাহী খেলা। সেই ঐতিহ্যকে ধরে রাখার জন্যই আমরা এই প্রতিযোগীতার আয়োজন করি। তিনি বলেন, সরকারিভাবে সহযোগীতা পেলে আগামীতে আরো বড় পরিসরে সাঁতার প্রতিযোগীতার আয়োজন করব। তিনি বলেন, মূলক ঈদের আনন্দ উদযাপন করতেই আমরা এই আয়োজন করি।

এ ব্যাপারে ভূঁইয়া মানবকল্যাণ পরিষদের সভাপতি সাইফুল ইসলাম বলেন, আমরা গত বছরও সাঁতার প্রতিযোগীতার আয়োজন করেছিলাম। এ বছরও করেছি। তিনি বলেন, সাঁতার প্রতিযোগীতা যুব সমাজকে মাদকসহ বিভিন্ন অপকর্ম থেকে দূরে রাখতে সহায়ক। সেজন্যই আমরা এই আয়োজন করি।

প্রতিযোগীতা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি শামীম আহমেদ সহ অতিথিরা বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন। এদিকে বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে সাঁতার প্রতিযোগীতা উপভোগ করতে বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক দর্শনার্থী উপস্থিত হন।

তরুণীর মরদেহ উদ্ধার

বিজয়নগর, 26 October 2025, 222 Views,

চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগরে লিচুবাগান থেকে ঝুলন্ত অবস্থায় তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ ২৬ অক্টোবর রবিবার বিকাল ৩টায় উপজেলার চম্পকনগর ইউনিয়নের মাছিমপুর এলাকার একটি লিচু বাগান থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত কোহিনূর (২২) সে উপজেলার চম্পকনগর এলাকার সামসুল হকের মেয়ে।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, বিকালে লিচু বাগান থেকে ঝুলন্ত অবস্থায় তরুণীর মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ায় প্রেরন করা হয়েছে। ময়নাতদন্তের রির্পোট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

বিজয়নগরে সিএনজি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত

বিজয়নগর, 3 August 2025, 269 Views,

চলারপথে রিপোর্ট :
সিএনজি ও অটোরিক্সার মুখোমুখী সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। আজ ৩ আগস্ট রবিবার বিকেল সাড়ে ৪টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার রামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত নিহতদের পরিচয় জানা যায়নি।

কাজী মো. মিজানুর রহমান নামের স্থানীয় এক ব্যক্তি জানান, ঢাকা-সিলেট মহাসড়কের রামপুর এলাকায় ঢাকামুখী দুটি মোটরসাইকেল ও মাধবপুর অভিমুখী সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষ হয়। পরে আরেকটি মোটরসাইকেল এসে ধাক্কা দেয়। পরে হাইওয়ে থানা পুলিশ এসে সেখান থেকে তিন জনের লাশ উদ্ধার করে। পরে আরো একজন মারা যায়।

ঘটনার সতত্যা নিশ্চিত করে খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম জানান, তিন জনের লাশ উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। পরে একজনের লাশ তার আত্মীয়রা নিয়ে গেছে বলে স্থানীয়ভাবে জানতে পেরেছি। তবে নিহতদের পরিচয় জানা যায়নি।

বিজয়নগর উপজেলা সমিতি ঢাকার সাধারণ সভা অনুষ্ঠিত

বিজয়নগর, 11 November 2023, 1103 Views,

চলারপথে রিপোর্ট :
বিজয়নগর উপজেলা সমিতি ঢাকা সাধারণ সভা আজ ১১ নভেম্বর শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের আরসি মজুমদার আর্টস অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন ও বিজয়নগর উপজেলা সমিতি ঢাকার আহবায়ক অধ্যাপক ড. আবদুল বাছির।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পিএসসি’র সাবেক চেয়ারম্যান ও পুলিশের সাবেক আইজিপি বীর মুক্তিযোদ্ধা এ টি আহমেদুল হক চৌধুরী, পিপিএম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব ও বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক নির্বাহী চেয়ারম্যান কাজী মো. আমিনুল ইসলাম, সাবেক বিগ্রেডিয়ার জেনারেল (অব.) ও জি টেক সলিউশিন লি:-এর উপদেষ্টা জাফর উল্লাহ খান, পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি বীর মুক্তিযোদ্ধা আলী ইমাম চৌধুরী বিপিএম, বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ড. মো. হাবিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রতিষ্ঠাতা পরিচালক ড. তোফাজ্জল হোসেন, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. এমরান জাহান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপ সচিব জগদীশ চন্দ্র দেবনাথ, লিরিক গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি মিয়া মোহাম্মদ সেলিম ও ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি দীপক চৌধুরী বাপ্পী প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের সহকারী ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ রফিকুল ইসলাম।

সভায় গঠনতন্ত্র ও কার্যকরি কমিটি সর্ব সম্মতিক্রমে অনুমোদন দেয়া হয়। অনুষ্ঠানটি ঢাকাস্থ বিজয়নগরবাসীর মিলনমেলায় পরিণত হয়।