নাটাই এলাকায় মোটর সাইকেলের ধাক্কায় নারী নিহত

ব্রাহ্মণবাড়িয়া সদর, 2 June 2023,
প্রতীকী ছবি

চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়ায় দ্রুতগতির মোটর সাইকেলের ধাক্কায় নিলুফা আক্তার (৫০) নামে এক মহিলা নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত ৯ টায় বিরাসার-লালপুর আঞ্চলিক সড়কের সদর উপজেলার নাটাই এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত নিলুফা সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের নাটাই গ্রামের সফর বাড়ির আকবর মাস্টারের স্ত্রী।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রাত ৯টার দিকে নিলুফা আক্তার বাড়ি থেকে বের হয়ে সামনের দিকে যাওয়ার পথে হঠাৎ দ্রুতগতির একটি মোটর সাইকেল তাকে ধাক্কা দিয়ে চলে যায়। স্থানীয়রা নিলুফাকে উদ্ধার করে জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়া নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম বলেন, ঘাতক মোটর সাইকেল চালককে গ্রেফতারের চেষ্টা চলছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Leave a Reply

লেবানন–সিরিয়া সীমান্তে ইসরায়েলি হামলায় নিহত ৪

অনলাইন ডেস্ক : লেবাননের সিরিয়া সীমান্তের কাছে একটি গাড়িতে ইসরায়েলি Read more

নদীর প্লাবনভূমি ও কৃষিজমি ভরাটের অভিযোগে…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়ায় নদীর প্লাবনভূমি ও কৃষিজমিতে অবৈধভাবে বালু Read more

অপহৃত ৭ম শ্রেণীর শিক্ষার্থী উদ্ধার, শ্রীপুরে…

জায়েদুল কবির ভাঙ্গি : গাজীপুরের শ্রীপুর উপজেলায় সপ্তম শ্রেণীর এক Read more
ফাইল ছবি

মঙ্গলবার নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ

অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নবনির্বাচিত সংসদ Read more

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন পরিচয়ে চাঁদা দাবির…

দুলাল মিয়া : বিজয়নগরে র‌্যাব সদস্য পরিচয়ে সাধারণ মানুষের কাছ Read more

ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র দোয়া…

দুলাল মিয়া : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সন ও সাবেক Read more

ব্রাহ্মণবাড়িয়ায় সর্বোচ্চ ভোট পেয়েছেন ইঞ্জিনিয়ার শ্যামল

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলার ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতেই Read more

ব্রাহ্মণবাড়িয়ায় যারা এমপি নির্বাচিত হলেন

দুলাল মিয়া : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া জেলার ৬টি Read more

হেরে গেলেন যেসব হেভিওয়েট প্রার্থীরা

অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রভাবশালী ও আলোচিত Read more

গাজীপুর জেলার ৪ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী…

জায়েদুল কবির ভাঙ্গি, গাজীপুর: গাজীপুরের পাঁচটি সংসদীয় আসনের নির্বাচনে চারটিতে Read more

ভোটের দিন ধানের শীষের পক্ষে ভোটার…

দুলাল মিয়া : ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের ধানের শীষ Read more

নির্বাচনী দায়িত্ব পালনকালে পোলিং কর্মকর্তার মৃত্যু

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় নির্বাচনী দায়িত্ব পালনরত Read more

রেলওয়ের জলাশয় ভরাটের প্রতিবাদ এলাকাবাসীর

ব্রাহ্মণবাড়িয়া সদর, 7 May 2023, 1959 Views,

চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়ায় রেলওয়ের জলাশয়ে অবৈধভাবে বালু ভরাট করায় মানববন্ধন ও প্রতিবাদ করেছে স্থানীয় এলাকাবাসী।

আজ ৭ মে রবিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বড় হরন এলাকার স্থানীয় শতাধিক এলাকাবাসী এই মানববন্ধন করেন।

মাবনবন্ধনে অংশ নেওয়া স্থানীয়রা জানান, আশিকুল ইসলাম ও উম্মেদ গংসহ এলাকার কিছু ভূমিদস্যূ রেল লাইনের জলাশয়ের জায়গা লিজ নেওয়ার কথা বলে প্রকাশ্যেই ভেকু মেশিন দিয়ে বালু ফেলে ভরাট করছে। এতে স্থানীয় লোকজনের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

তারা আরো জানান, সরকারি রেলওয়ের জায়গা লিজ নেওয়ার নাম করে ভূমিদস্যূরা যেন জলাশয় ভরাট করতে না পারে। সে বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষন করেন তারা।

মানবন্ধনে এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এলেম খা, স্থানীয় ইউপি সদস্য বিল্লাল মিয়া, আমেনা বেগম, শাহনূর, শাহ আলম, মাইনউদ্দিন, দারু মিয়া প্রমুখ। মানববন্ধনে এলাকার শতাধিক নারী পুরুষ অংশ নেয়।

অন্নদা উৎসব পরিণত হবে মিলনমেলায়

ব্রাহ্মণবাড়িয়া সদর, 23 December 2022, 2116 Views,

মিট দ্যা প্রেস ॥ তিনভাগে বিভক্ত উৎসবে অংশগ্রহণ করবেন ২২শ’ সাবেক শিক্ষার্থী ॥ গানে সুর তুলবেন ভয়েস অব মাইলস

স্টাফ রিপোর্টার:
১৯৫৪ থেকে ২০১৪। ৬০ বছরের ওই সময়টার শিক্ষার্থীদের মিলনমেলা বসছে ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী ও প্রাচীন বিদ্যাপিঠ অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ে। শিক্ষার্থীর সংখ্যা দুই হাজারেরও বেশি। অনুষ্ঠানে গাইবেন ‘ভয়েস অব মাইলস’ নামে জনপ্রিয় ব্যান্ড দল। শুক্রবার সকাল ১১টার দিকে অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে অন্নদা উৎসব উপলক্ষে প্রেস দ্যা মিট এর আয়োজন করা হয়। জেলার সকল গণমাধ্যমকর্মীরা সেখানে উপস্থিত হন। অন্নদা উৎসবের আহবায়ক চিকিৎসক মো. আবু সাঈদ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন। লিখিত বক্তব্যে তিনি জানান, বিদ্যালয় থেকে এসএসসি পাস করা ১৯৫৪ থেকে ২০১৪সাল পর্যন্ত প্রায় ৬০ বছরের দুই হাজার ২০০ শিক্ষার্থীদের মিলন মেলা বসছে অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে।
সংবাদ সম্মেলনে চিকিৎসক আবু সাঈদ বলেন, আগামী ২৫ ডিসেম্বর প্রাক্তণ শিক্ষার্থীদের অংশগ্রহনে ‘অন্নদা উৎসব-২০২২’ নামে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই বিদ্যালয় থেকে এসএসসি পাস করেছেন বা বিদ্যালয়ে কোনো এক শ্রেণিতে একদিনের জন্য হলেও অধ্যয়ণ করেছেন এমন শিক্ষার্থীরা এতে অংশ নিবেন। দীর্ঘ কয়েক মাস চেষ্টা চালিয়ে শেষ পর্যন্ত ১৯৫৪ সালের একজন শিক্ষার্থীর খোঁজ পাওয়া যায়। এ অবস্থায় ১৯৫৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত এসএসসি পাস করা শিক্ষার্থীরা এই অন্নদা উৎসবে অংশ নিবেন। তিনি আরও বলেন, অন্নদা উৎসব সফলভাবে সম্পন্ন করার জন্য বিদ্যালয় কর্তৃপক্ষ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, ট্রাফিক পুলিশসহ সংশ্লিষ্ট সকল দপ্তরের অনুমতি নেওয়া হয়েছে। সার্বিক নিরাপত্তা প্রদানের জন্য পুলিশ প্রশাসনকে অনুরোধ জানানো হয়।
সংবাদ সম্মেলনে অনুষ্ঠানসূচির বিস্তারিত তুলে ধরে বলা হয়, অন্নদা উৎসবকে তিনটি ধাপে বিভক্ত করা হয়েছে। প্রথমধাপে শোভাযাত্রা। সকাল নয়টায় অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শিক্ষার্থীদের এ শোভাযাত্রা বের হবে। বিদ্যালয় থেকে টেংকেরপাড়, পুরাতন জেল রোড-কুমারশীল মোড়-হাসপাতাল রোড-পুরাতন কাচারী পুকুর পাড়- হালদারপাড়া অতিক্রম করে পুনরায় বিদ্যালয়ে এসে মিলিত হবে।

উৎসবের দ্বিতীয় ধাপ সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় অংশের মধ্যে স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, মধ্যাহ্ন ভোজ, স্বাগত ভাষণ, সম্মাননা ও কেক কাটা, অন্নদিয়ানদের সাংস্কৃতিক পর্ব, তারুণ্যের ব্যান্ড ওয়ারলেস মোড়ের গান পরিবেশনা ও র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হবে। তৃতীয় অংশ অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের বোর্ডিং মাঠে অনুষ্ঠিত হবে। সেখানে সন্ধ্যা সাড়ে সাতটা থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত জনপ্রিয় ব্যান্ড ভয়েস অব মাইলস (শাহিন আহমেদ ও তার দল) এর কনর্সাট অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে মো. মনির হোসেনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সদস্য সচিব জাবেদ রহিম, অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্রাহ্মণবাড়িয়ার অন্নদা এক্স স্টুডেন্ট (আবেশ) এর সভাপতি (অব.) গ্রুপ ক্যাপ্টেন ছগির আহমেদ, সাধারণ সম্পাদক খায়রুল ইমাম, যুগ্ম সম্পাদক জাহিদুল হক, অশোকা ফেলো মাতিন আহমেদ, বিদ্যালয়ের প্রাক্তণ ছাত্র আশরাফ পিকো, আল মামুন, নেহার রঞ্জন সরকার, সৈয়দ মো. আকরাম প্রমুখ।

ব্রাহ্মণবাড়িয়ায় আইন সহায়তা কার্যক্রমে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া সদর, 10 June 2024, 967 Views,

চলারপথে রিপোর্ট :
স্মার্ট লিগ্যাল এইড, স্মার্ট দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ শ্লোগানকে সামনে রেখে আইন সহায়তা প্রদান কার্যক্রম বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আদালতের সহায়ক কর্মচারীদের ভূমিকা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা আজ ১০ জুন সোমবার জেলা ও দায়রা জজ আদালত সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

উক্ত কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা ও দায়রা জজ (ভারপ্রাপ্ত) আয়েশা আক্তার সুমি।

ব্রাহ্মণবাড়িয়া জেলা লিগ্যাল এইড অফিস আয়োজিত অনুষ্ঠানে বক্তব্যে রাখেন জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ রহিমা আলাউদ্দিন মুন্নি, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট স্বাগত স্বাম্য, সিনিয়র সহকারী জজ মোঃ শাহেদুল আলম।

কর্মশালায় জেলা জজশীপ ও চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কর্মকর্তা কর্মচারীগণ অংশ গ্রহণ করেন।

সংবর্ধনা আমাদের ঋণ শোধের ক্ষুদ্র একটি প্রয়াস : পুলিশ সুপার

ব্রাহ্মণবাড়িয়া সদর, 18 December 2024, 711 Views,

চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়ায় ৬২ জন পুলিশ বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। আজ ১৮ ডিসেম্বর বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ এই বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। পুলিশ লাইন্সে আয়োজিত অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া জেলার জন্মগ্রহণকারী ৬২ জন পুলিশ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মোহাম্মদ জাবেদুর রহমান।

অনুষ্ঠানে উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে পুলিশ সুপার মোহাম্মদ জাবেদুর রহমান বলেন, মহান মুক্তিযুদ্ধের সময় এসব বীর পুলিশ সদস্যরা তাঁদের জীবনের ঝুঁকি নিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তাঁদের আত্মত্যাগ, অসম সাহসীকতা ও গুরুত্বপূর্ণ অবদান জাতি চিরকাল স্মরণ করবে।

পুলিশ সুপার মোহাম্মদ জাবেদুর রহমান আরো বলেন, আজকের এই সংবর্ধনা আমাদের ঋণ শোধের ক্ষুদ্র একটি প্রয়াস। মুক্তিযুদ্ধের বীর পুলিশ সদস্যদের আত্মত্যাগের জন্য দেশের জনগণ চিরকাল কৃতজ্ঞ থাকবে। এসময় উপস্থিত ছিলেন জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যরা।

অষ্টগ্রাম ক্রীড়া সংঘের উদ্যাগে ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

খেলাধুলা, ব্রাহ্মণবাড়িয়া সদর, 6 July 2025, 828 Views,

চলারপথে রিপোর্ট :
অষ্টগ্রাম ক্রীড়া সংঘের উদ্যাগে ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান আজ ৬ জুলাই রবিবার বিকাল ৪টায় অনুষ্ঠিত হয়েছে। উক্ত ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোজাফ্ফর হোসেন।

অষ্টগ্রাম ক্রীড়া সংঘের সভাপতি হাজী মোঃ আবদুস সালাম সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ফায়েজুর রহমান (ফয়েজ) এর সঞ্চালনায় অনুষ্ঠিতব্য ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অষ্টগ্রাম হাই স্কুল এন্ড কলেজের সভাপতি এডভোকেট আমিনুল হক, আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ রাশেদ কবির আখন্দ, অষ্টগ্রাম হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শিক্ষক সত্যেন্দ্র চন্দ্র চৌধুরী, অষ্টগ্রাম হাই স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান, অষ্টগ্রাম ক্রীড়া সংঘের উপদেষ্টা জাহাঙ্গীর আলম, অষ্টগ্রাম ক্রীড়া সংঘের উপদেষ্টা হাদিম মিয়া, অষ্টগ্রাম ক্রীড়া সংঘের সহ-সভাপতি হারুন অর রশিদ, অষ্টগ্রাম ক্রীড়া সংঘের সহ-সভাপতি তাজুল ইসলাম।