চলারপথে রিপোর্ট :
ভারতের ত্রিপুরা থেকে প্রকাশিত দৈনিক সংবাদের প্রকাশক ও বার্তা সম্পাদক প্রদীপ দত্ত ভৌমিক বলেছেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব সাংবাদিকদের জন্য নিঃসন্দেহে এক মডেল প্রেস ক্লাব। এই ক্লাবের পরিবেশ দেখে আমার মন ভরে গেছে। সাংবাদিকদের বন্ধুত্বপূর্ণ অভ্যর্থনায় আমি মুগ্ধ হয়েছি । তিনি বলেন, ভারত বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগে থেকে সুদৃঢ়, এ সম্পর্কের বন্ধন অটুট থাকবে।
আজ ৩ জুন শনিবার দুপুরে তিনি আকস্মিকভাবে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব পরিদর্র্শন, সৌজন্য সাক্ষাৎ পরিচিতি ও মতবিনিময়কালে কালে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে এসব কথা বলেন।
এ সময়ে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ বাহারুল ইসলাম মোল্লা তাকে স্বাগত ও অভিনন্দন জানান। তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধে ত্রিপুরা তথা ভারতের বন্ধুত্বপূর্ণ অবদান আমরা সময় মনে রাখি। আগামী দিনেও এ মেলবন্ধন অটুট থাকবে।
ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাবেক সহ- সভাপতি মফিজুর রহমান লিমন বলেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সম্প্রতি প্রয়াত সাবেক সভাপতি রিয়াজউদ্দিন জামির বোম্বে মৃত্যুবরণ করলে তার মরদেহ দেশে আনার সময় আগরতলা প্রেস যে সহযোগিতা করেছে তা দুদেশের সাংবাদিকদের মধ্যে সম্পর্কের এক অনন্য দৃস্টান্ত । তিনি এ সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান। এ সময়ে প্রদীপ দত্তের সঙ্গে ছিলেন ত্রিপুরার অবঃ কৃষিবিদ বিজয় কুমার রায় ত্রিপুরার দৈনিক সংবাদের স্থানীয় প্রতিনিধি দুলাল ঘোষ।
ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আল আমীন শাহীনের সঞ্চলনায় এসময়ে অন্যান্যের মধ্যে ছিলেন প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সাদেকুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আ ফ ম কাউসার এমরান, সাবেক সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ আকরাম, প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক শিহাবউদ্দিন বিপু, কোষাধ্যক্ষ মোশাররফ হোসেন বেলাল, আইসিটি সম্পাদক মোজাম্মেল চৌধুরী, দৈনিক প্রথম আলোর প্রতিনিধি শাহাদাত হোসেন প্রমুখ।- প্রেস বিজ্ঞপ্তি
স্টাফ রিপোর্টার:
গত সোমবার রাত ৮টায় দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গণের সম্পাদকের অফিস কক্ষে ব্রাহ্মণবাড়িয়া সংবাদপত্র পরিষদের এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। সংবাদপত্র পরিষদের সভাপতি মনজুরুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম শাহজাদা’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পরিষদের সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক সরোদ’র সম্পাদক পীযুষ কান্তি আচার্য্য, নির্বাহী সদস্য দৈনিক ব্রাহ্মণবাড়িয়া প্রতিদিন’র সম্পাদক মোহাম্মদ আরজু, দৈনিক ব্রাহ্মণবাড়িয়ার সম্পাদক দেওয়ান ফয়জুন নাহার, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক একুশে আলো’র বার্তা সম্পাদক আশিকুর রহমান মিঠু, অর্থ সম্পাদক দৈনিক প্রজাবন্ধু’র প্রকাশক আবুল হাসনাত সাবেরিন মোঃ লিটন, নির্বাহী সদস্য দৈনিক আজকের ব্রাহ্মণবাড়িয়ার সম্পাদক মোঃ আবু নাসের রতন।
সভায় সকলের মতামতের ভিত্তিতে সংগঠনের গঠনতন্ত্র তৈরি করার জন্য ৫ সদস্য বিশিষ্ট একটি উপ-কমিটি গঠন করা হয়। এছাড়াও সংগঠনের সাধারণ সভা ও সকল সংবাদকর্মীদের সমন্বয়ে একটি সাংবাদিক সম্মিলন অনুষ্ঠিত করার জন্য সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সংবাদপত্র শিল্পের ব্যয় বৃদ্ধি পাওয়ায় দৈনিক পত্রিকাগুলোর মূল্য বৃদ্ধির বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী ব্রডশিট ৪ (চার) পৃষ্ঠা পত্রিকার জন্য প্রতিটি ৫ (পাঁচ) টাকা ও ট্যাবলয়েড ৪ (চার) পৃষ্ঠা পত্রিকার প্রতিটি ৩ (তিন) টাকা মূল্যমান স্থির করা হয়েছে।
চলারপথে রিপোর্ট :
জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ছাত্র-জনতার স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় স্মৃতিস্তম্ভ নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। আজ ১৪ জুলাই সোমবার সকালে ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের পুরাতন কাচারি সড়ক মোড়ে পৌর মার্কেটের সামনে নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পরিকল্পনায় ও গণপূর্ত অধিদফতর, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের বাস্তবায়নে এই স্মৃতিস্তম্ভ নির্মিত হবে।
ভিত্তিপ্রস্তর স্থাপনকালে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ এ জেড এম আরিফ হোসেন, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সিফাত মো. ইশতিয়াক ভূইয়া, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সাবেক সভাপতি হাফেজুর রহমান মোল্লা (কচি), জেলা জামায়াতে ইসলামীর আমির মোবারক হোসেন আকন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা বায়েজিদুর রহমান সিয়ামসহ জুলাই আন্দোলনে আহত ছাত্র জনতারা।
চলারপথে রিপোর্ট :
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার ৬টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে ১০১ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেও ৭৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। জেলা নির্বাচন কর্মকর্তা শানিয়াজ্জামান তালুকদার ২৯ ডিসেম্বর সোমবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন।
৭৩ জন প্রার্থীর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া-১-(নাসিরনগর) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১২ জন, ব্রাহ্মণবাড়িয়া-২- (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগর আংশিক) আসনে ১১জন, ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর আংশিক) আসনে ১৪ জন, ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে ১০ জন, ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে ১১ জন এবং ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে ১৫ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার ৪টি আসনে বিএনপি ও ২টি আসনে বিএনপির জোট প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন। মনোনয়নপত্র দাখিলকারীদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন-
ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসন :
ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন বিএনপি মনোনীত প্রার্থী এম.এ. হান্নান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক এ.কে.এম আমিনুল ইসলাম, খেলাফত মজলিশ মনোনীত প্রার্থী এস.এম শহিদ উল্লাহ, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মো. শাহআলম, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী মো. ইসলাম উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হুসাইন আহমদ, ইনসানিয়াত বিপ্লবের মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার শরীফ মৃধা, স্বতন্ত্র প্রার্থী, সাবেক সংসদ সদস্য এস.এ.কে একরামুজ্জামান সুখন, জেলা বিএনপির সহ-সভাপতি ও স্বতন্ত্র প্রার্থী এ.কে.এম কামরুজ্জামান মামুন, স্বতন্ত্র প্রার্থী ইকবাল চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী মো. হাবিবুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী সৈয়দ নজরুল ইসলাম।
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগর, আংশিক) :
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগর, আংশিক) আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রার্থী মোহাম্মদ জুনায়েদ আল হাবিব, খেলাফত মজলিশের আবুল ফাতাহ মো. মাসুক, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের নেছার আহমদ, জেএসডির তৈমুর রেজা মো. শাহজাদ, জাতীয় পার্টির অ্যাডভোকেট মো. জিয়াউল হক মৃধা, বাংলাদেশ জামায়াতে ইসলামের মো. মোবারক হোসাইন, এনসিপির আশরাফ উদ্দিন মাহদি, আম জনতা পার্টির শরিফা আক্তার, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মো. মাঈন উদ্দিন, স্বতন্ত্র রুমিন ফারহানা ও এস এন তরুণ দে।
ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর আংশিক) আসন :
ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর আংশিক) আসন আসনে বিএনপির মো. খালেদ হোসেন মাহবুব, বাংলাদেশ জামায়াতে ইসলামের মো. জোনায়েদ হাসান, খেলাফত মজলিশের হাফেজ মো. এমদাদ উল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশের নিয়াজুল করিম, এনসিপির আতাউল্লাহ, জাতীয় পার্টির অ্যাডভোকেট রেজাউল ইসলাম, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মো. আবু হানিফ ও স্বতন্ত্র নূরে আলম সিদ্দিকী, আয়েশা আক্তার, মো. ওমর ইউসুফ খান, মো. কাজী জাহাঙ্গীর, আরিফুর রহমান আরিফ, মুহাম্মদ মুহসিনুল হাসান।
ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসন :
ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসন আসনে বিএনপির মুশফিকুর রহমান ও কবীর আহমেদ ভুঁইয়া, জামায়াতে ইসলামীর আতাউর রহমান সরকার, জাতীয় পার্টিও মো. জহিরুল হক খান, ন্যাশনাল পিপলস পার্টির শাহীন খান, গণঅধিকার পরিষদের মো. জহিরুল ইসলাম চৌধুরী, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের রফি উদ্দিন, বাংলাদেশ খেলাফত মজলিশের মো. হাফেজ আলম, মো. জসিম ও স্বতন্ত্র নাছির উদ্দিন হাজারী।
ব্রাহ্মণবাড়িয়া- ৫-(নবীনগর) আসন :
ব্রাহ্মণবাড়িয়া- ৫-(নবীনগর) আসনে বিএনপির আবদুল মান্নান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আবদুল বাতেন, জাতীয় পার্টির আরিফুল ইসলাম রুবেল, ইসলামী আন্দোলনের নজরুল ইসলাম নজু, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মোহাম্মদ আশরাফুল হক, স্বতন্ত্র কাজি নাজমুল হোসেন, স্বতন্ত্র নজরুল ইসলাম ভুঁইয়া।
ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসন :
ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে গণসংহতি আন্দোলনের মো. জোনায়েদ, আব্দুর রহিম সাকি, ইসলামী আন্দোলন বাংলাদেশের সাইদ উদ্দিন খান, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মো. হাবিবুর রহমান, স্বতন্ত্র আবদুল খালেক ও মো. মেহেদী হাছান।
চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়ায় আজ ২৩ ফেব্রুয়ারি শুক্রবার থেকে শুরু হয়েছে বঙ্গবন্ধু ব্যাডমিন্টন টূর্ণামেন্ট ২০২৪।
জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ও এমআর টেক্সটাইল এর সহযোগিতায় শুক্রবার সন্ধ্যা সাতটায় স্থানীয় বঙ্গবন্ধু স্কয়ারে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হলো এই বছরের টুর্ণামেন্ট।
এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে খেলার উদ্বোধন করেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।
জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ইকবাল হোসেন, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আ. কুদদূস, দেওয়ান দিদারুল আলম মারুফ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চেীধুরী মন্টু। অনুষ্ঠান উপস্থাপনা করেন বিশিষ্ট কবি ও বাচিকশিল্পী মো. মনির হোসেন।
উদ্বোধনী খেলায় অংশ নেয় পরপর টানা তৃতীয়বারের চ্যাম্পিয়ন গ্র্যান্ড এ মালেক চাইনিজ রেস্টুরেন্ট মসজিদ রোড বনাম ব্রাদার্স ইউনিয়ন ক্লাব মধ্যপাড়া।
উদ্বোধনী অনুষ্ঠানে, প্রধান অতিথি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি তার বক্তব্যে বলেন, আওয়ামীলীগ ক্ষমতায় আছে বলেই আজ দেশে খেলাধুলা চর্চা হচ্ছে। খেলাধুলা সুস্থধারার বিনোদনের একটি মাধ্যম। আমাদের যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে হলে খেলাধুলায় তাদের মনোযোগ বাড়াতে হবে। তিনি বলেন, আজকের প্রেক্ষাপটে খেলাধুলার চর্চাটা বাড়ানো খুবই জরুরী। তিনি আরও বলেন, এটা খুশির খবর যে সামগ্রিকভাবে ব্রাহ্মণবাড়িয়া খেলাধুলায় এগিয়ে যাচ্ছে। ক্রীড়াক্ষেত্রে সবাইকে আরও বেশি করে ভুমিকা রাখার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, খেলাধুলা বিশ্বভ্রাতৃত্ব গড়ে তোলে।
জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান তার বক্তব্যে বলেন, আমরা খেলাধুলার প্রসারে ব্যাপকভাবে কাজ করছি। শিক্ষাসংস্কৃতির ঐতিহ্যের জেলা এই ব্রাহ্মণবাড়িয়া। ইতোমধ্যেই এই জেলার ছানামুখিকে জিআই পণ্যের তালিকাভুক্তির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।
এসময় সদর জেলা আওয়ামী লীগের সিনিয়ার সহসভাপতি সাবেক পৌর মেয়র মো. হেলাল উদ্দিন, পিপি এভভোকেট মাহবুবল আলম চৌধুরী, জহিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
খেলায় রেফারির দায়িত্ব পালন করেন আব্দুস সাকির ছোটন।
চলারপথে রিপোর্ট :
পুলিশি হয়রানি বন্ধ ও জেলার সর্বত্র চলাচলের অনুমতি প্রদানসহ বিভিন্ন দাবিতে সিএনজি চালিত অটোরিক্সা চালক ও মালিকদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট দ্বিতীয় দিনের মতো চলছে। আজ ২৮ জুলাই সোমবার সকাল থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন স্থানে অবরোধ সৃষ্টি করে বিক্ষোভ করছেন অটোরিক্সা মালিক ও চালকরা। দ্বিতীয় দিনের মতো অটোরিক্সা চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।
এর আগে, গত ২৬ জুলাই শনিবার ব্রাহ্মণবাড়িয়া জেলা সিএনজি চালিত অটোরিক্সা পরিবহণ মালিক সমিতির জরুরি বৈঠকে ধর্মঘটের ডাক দেয়া হয়৷ সড়কে ট্র্যাফিক পুলিশ প্রতিনিয়ত হয়রানির পাশাপাশি অটোরিক্সা আটক এবং ছাড়ানোর জন্য মোটা অঙ্কের টাকা দাবির প্রতিবাদে এ কর্মসূচির ডাক দেয়া হয় বলে জানান সংশ্লিষ্টরা।
এদিকে, ধর্মঘটের কারণে সোমবার সকাল থেকে জেলার সিএনজি চালিত অটোরিক্সা স্ট্যান্ডগুলো থেকে কোনো অটোরিক্সা চলছে না। চালক ও মালিকরা স্ট্যান্ডে বসে ধর্মঘট কর্মসূচি পালন করছেন। এছাড়া জেলার বিভিন্ন স্থানে সড়কে অবরোধ সৃষ্টি করে যান চলাচলে বাধা দিচ্ছেন অটোরিক্সা চালক ও মালিকরা। এতে করে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা৷ উপায় না পেয়ে অনেকেই পায়ে হেঁটে গন্তব্যে ছুটছেন। এছাড়া ব্যাটারিচালিত রিক্সা ও ইজিবাইকগুলো বাড়তি ভাড়া নিচ্ছে বলেও অভিযোগ করেন যাত্রীরা।
জেলা সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি হেফজুল করিম জানান, দীর্ঘদিন ধরে অটোরিক্সার লাইসেন্স দেয়া বন্ধ রয়েছে। এ সুযোগে পুলিশ প্রতিনিয়ত গাড়ি আটকে হয়রানি করে। গাড়ি ছাড়ানোর জন্য মোটা অঙ্কের টাকা দাবি করে ট্র্যাফিক পুলিশ। এ নিয়ে অভিযোগ জানিয়েও প্রতিকার পাওয়া যাচ্ছে না। এ সব কারণে ধর্মঘটের ডাক দেয়া হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে।