চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলা নবীনগর উপজেলা থেকে প্রকাশিত সাপ্তাহিক নবীনগর পত্রিকার পক্ষ থেকে ১৩টি বিভাগে ২৯জন গুনী ব্যক্তিকে গুণীজন সম্মাননা পদক-২৩ প্রদান করা হয়েছে। প্রজন্ম তিতাস ও মরহুম জহিরুল হক খসরু মাস্টার চ্যারিটেবল ট্রাস্ট এর সহায়তায় গতকাল শুক্রবার সন্ধ্যায় আশেয়া আমজাদ টাওয়ার মিলনায়তনে এ গুণিজন সম্মাননা পদক প্রদান অনুষ্ঠিত হয়।
সম্মাননা পদক প্রাপ্তরা হলেন, মুক্তিযুদ্ধ-বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুস ছালাম, বীর মুক্তিযোদ্ধা শাহাজুল আলম (মরণোত্তর), সমাজসেবা- মোশারফ হোসেন মদন মিয়া, সাধন চন্দ দেব (মরনোত্তর), চিকিৎসা-ডা. আমজাদ হোসেন, ডাঃ শান্তি রঞ্জন সাহা (মরণোত্তর), শিক্ষা-শ্যামা প্রসাদ ভুট্টাচার্য, বিমল কান্তি গুহ, তাজুল ইসলাম, সাহিত্য-দিলদার বেগম রোকেয়া (মরণোত্তর), সরকার জাহানারা ফরিদ, জোবায়ের আহাম্মদ মোমেন, ক্রীড়া-আবদুল আহাদ, শিতাংশু বিকাশ পাল (মরণোত্তর), সংবাদ পত্র প্রসার- লোকমান হেকিম চৌধুরী, লোকজ সংস্কৃতি-বিপিন পাল (মরণোত্তর), দীন মোহাম্মদ, কন্ঠ সঙ্গীত-হাসান আলী খান, হেলাল উদ্দিন ভূঁইয়া (মরণোত্তর), চন্দন আচার্য, যন্ত্রসঙ্গীত-আদ্র কান্তি তাথৈ, নাটক-নকুল চন্দ, মোখলেছুর রহমান (মরণোত্তর), আবদুল ওয়াদুদ, সাংবাদিকতা- মোহাম্মদ আরজু, আবু কামাল খন্দকার, সংগঠক-শংকরী দত্ত, সংগঠন-বিদ্যুৎ সংঘ, মনন।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল ছিদ্দিক।
ডাক্তার আহম্মেদ হোসেন ফুল মিয়া সভাপতিত্ব করেন।
সাপ্তাহিক নবীনগর এর প্রকাশক সম্পাদক আব্বাস উদ্দিন হেলালের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র অ্যাডভোকেট শিব শংকর দাস, উপজেলা আওয়ামীলীগ সেক্রেটারী জহির উদ্দিন চৌধুরী সাহান, শফিকুল ইসলাম ।
বক্তব্য রাখেন শংকরী দত্ত, নুরল আলম কাউছার, কান্তিকুমার ভট্টাচার্য, শুক্লা রানী দেব, রিফাতুল হক, শরিফা রাজিয়া প্রমুখ।
চলারপথে রিপোর্ট :
এবি শফিক এর অর্থায়নে ও ঢাকা আহছানিয়া মিশন এর তত্ত্বাবধানে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করেছে মাছিহা খাতুন এন্ড রেজায়ে রব্বানী হাইয়ার এডুকেশন ফাউন্ডেশন।
আজ ১০ জুন সোমবার দুপুরে নবীনগরে শ্যামগ্রাম মোহিনী কিশোর স্কুল অ্যান্ড কলেজের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে মেধা বৃত্তি বিতরণ করা হয়।
সহকারী শিক্ষক মো. কামরুল ইসলাম এর সঞ্চালনায় এবং অধ্যক্ষ মো. মোস্তাক আহাম্মদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা আহছানিয়া মিশন এর সাবেক পরিচালক শাহনেওয়াজ খান।
বিশেষ অতিথি ছিলেন ঢাকা আহছানিয়া মিশন এর উপ-পরিচালক আনসার আলী ফকির, দাতা সদস্য মো. কাইয়ূম সরকার তপন, ফাউন্ডেশনের আহবায়ক মো. বোরহান উদ্দিন আহমেদ, সহকারী প্রধান শিক্ষক মো. অবিদ মিয়া।
উল্লেখ্য, মাছিহা খাতুন এন্ড রেজায়ে রব্বানী হাইয়ার এডুকেশন ফাউন্ডেশন দুইজন শিক্ষার্থীর মাঝে ৬০ হাজার টাকার বৃত্তির চেক প্রদান করা হয়েছে। মেধাবী শিক্ষার্থীরা হলেন ১০ম শ্রেণির শিক্ষার্থী শিহাব আহমেদ ও তিশা আক্তার।
চলারপথে রিপোর্ট :
নবীনগর উপজেলায় নৌকা ডুবে রিয়াদ নামে ৩ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এঘটনায় শিশুটির মা বিউটি বেগম গুরতর আহত হয়ে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। ঘটনার পর পরই নৌকার মাঝি আতিক মিয়া পলাতক রয়েছে। ৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে নবীনগর নৌকাঘাটে এ ঘটনা ঘটে। নিহত শিশু রিয়াদ ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের উরখুলিয়া গ্রামের শাহ আলম মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, উরখুলিয়া গ্রামের আতিক মাঝির নৌকা সদরের চাল বাজার থেকে উরখুলিয়া প্রতিদিন আসা যাওয়া করে থাকে। দুপুরে নবীনগর নৌকা ঘাট থেকে ২ শতাধিক বস্তা সিমেন্টসহ অন্যান্য মালামাল নিয়ে একটি মালবাহী নৌকা উরখুলিয়া যাবার জন্য রওয়ানা হয়। নৌকাটি ঘাট থেকে ছাড়ার সময় হঠাৎ ডুবে যায়। নৌকার ডুবির কয়েক মিনিটের মধ্যে ভেতরের মধ্যেই নৌকার ভেতরে মহিলাকে উদ্ধার করে নবীনগর হাসপাতালে ভর্তি করানো হয়। কিছুক্ষণ পর শিশু বাচ্চাটি নদীতে ভেসে ওঠে। নৌকায় বেশি যাত্রী ছিল না। নৌকায় সিমেন্ট ও রড অতিরিক্ত বোঝাই হওয়ার কারণে নৌকাটি ডুবেছে বলে জানান স্থানীয়রা। নিহত শিশুটির নানা মোঃ হেলিম মিয়া বলেন, আমার মেয়েকে নিয়ে নবীনগরে বাজার করতে আসছিলাম। বাজার শেষ করে দুপুরে নৌকা দিয়ে বাড়ি যাচ্ছিলাম। নৌকা ঘাট থেকে ছাড়ার সময় নৌকাটি হঠাৎ ডুবে যায়। স্থানীয়রা দ্রুত আমার মেয়েকে উদ্ধার করে নবীনগর হাসপাতালে ভর্তি করান। এ ঘটনায় আমার নাতি রিয়াদ মারা যায়।
নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ নাফিছা বলেন, আজকে নৌকা ডুবির ঘটনায় দুই জন রোগীকে আমাদের কাছে নিয়ে আসে। একজন হচ্ছে মা, পরে এসেছেন তিন বছরের একটি বাচ্চা। মা জীবিত আছেন, প্রাথমিক চিকিৎসা শেষে তিনি এখন সুস্থ্য আছেন। শিশু বাচ্চাটি আমাদের এখানে মৃত অবস্থায় নিয়ে আসেন।
ফায়ার ফাইটার আব্দুল জব্বার বলেন, ৯৯৯ একজন নারী আমাদের ফোন করে অবগত করলে আমার সাথে সাথে ঘটনাস্থলে ছুটে যায়। স্থানীয়দের সহযোগীতায় আধা ঘন্টা পর নৌকাটি উদ্ধার করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করে জানান, এই ঘটনার একটি শিশু মারা গেছে। অতিরিক্ত মালমাল থাকায় কারণে নৌকাটি ঘাটেই তলিয়ে যায়।
চলারপথে রিপোর্ট :
নবীনগরে কৃষি প্রণোদনায় ৫১৯৫ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধন করা হয়েছে।
আজ ৪ নভেম্বর মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর কৃষক প্রশিক্ষণ হল রুমে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন নবীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খালিদ বিন মনসুর।
নবীনগর উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার পরিমল চন্দ্র দত্তের সঞ্চালনায় বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবীনগর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলম লিটন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি।
নবীনগর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলম লিটন জানান, চলতি মৌসুমে মোট ৫১৯৫ জন কৃষকে এই কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার দেওয়া হবে। এর মধ্যে সরিষা ৩৫০০ জন, বোরো ধান ১২০০ জন, গম ২০০ জন, মসুর ১৫৫ জন, সূর্যমুখী ৭০ জন, বাদাম ৭০ জন কৃষকের মাঝে পর্যায়ক্রমে বিতরণ করা হবে। কৃষকদের উৎপাদন খরচ কমানো ও ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকারের এই প্রণোদনা কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকরা উপস্থিত ছিলেন।
চলারপথে রিপোর্ট :
নবীনগরে ব্যাটারি চালিত অটোরিকশায় চাকার সঙ্গে গলায় থাকা উড়নার প্যাচ লেগে সাইমা আক্তার (১৩) নামে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। সাইমা উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের শেমন্তঘর গ্রামের শহিদুল আলমের মেয়ে। সে শিবপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। আজ ২৮ জানুয়ারি রবিবার দুপুর দেড়টার দিকে শিবপুর আফতাব উদ্দিন খাঁ মাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
সাইমা ও তার সহপাঠি চাচাতো বোন মারিয়া টিফিন পিরিয়ডে ঝালমুড়ি কিনে স্কুল থেকে ইজিবাইকে চড়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে অজান্তেই তার গলায় থাকা উড়না ইজিবাইকের মোটরের সঙ্গে প্যাচ লাগে। গুরুতর আহত অবস্থায় ইজিবাইক চালক আশিক দ্রুত নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নবীনগর থানার এসআই আবুল কাসেম জানান, কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
নবীনগর প্রতিনিধি :
নবীনগরে নিয়মিত হাঁটুন সুস্থ থাকুন এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে ১৩ বছর পূর্বে সংঘটিত হয়েছিল সামাজিক সংগঠন প্রাতঃভ্রমণ এসোসিয়েশন। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সমন্বয়ে গঠিত অত্র সংগঠন আজ ১৪ ফেব্রুয়ারি মঙ্গলবার নবীনগর সরকারি কলেজ অডিটোরিয়ামে পহেলা ফাল্গুন উপলক্ষে বসন্ত উৎসবের আয়োজন করেছেন।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি অবসরপ্রাপ্ত সিভিল সার্জন ডাক্তার মো. সাদেক মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নবীনগর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুস সুবহান।
সংগঠনের সাধারণ সম্পাদক মো. আবু কাওছারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন নবীনগর সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. রেজাউল করিম, দুপ্রক সভাপতি আবু কামাল খন্দকার, সংগঠনের সহ-সভাপতি মানিক বিশ্বাস, যুগ্ম-সাধারণ সম্পাদক এটিএম রেজাউল করিম সবুজ, কার্যকরী সদস্য আব্দুল মান্নান ভূঁইয়া রেণু, ডাক্তার মো. দস্তগীর, সহকারী অধ্যাপক মো. দেলোয়ার হোসেন, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আরিফুল ইসলাম ভূঁইয়া মিনাজ, দৈনিক কালের কন্ঠে নবীনগর উপজেলা প্রতিনিধি মাজেদুল ইসলাম, শুভ সংঘের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম কালন, সংগঠনের অর্থ সম্পাদক আবু সালেহ।
তত্ত্বাবধানে ছিলেন আবু কাওসার, গোপাল বণিক, মিঠু রক্ষিত, মো. জাকির হোসেন, বিশ্বজিৎ বণিক। পিটা উৎসবে সকল সদস্য অংশ গ্রহণ করেন। আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের কার্যকরী সদস্য শফিকুল ইসলাম। এছাড়া অনুষ্ঠানে চিড়া, মুড়ি, খৈয়, মিঠায় ও মিষ্টি খাওয়া দাওয়া করা হয়।