ঐতিহাসিক ৬ দফার চেতনায় সকল অপশক্তিকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে : আল-মামুন সরকার

আশুগঞ্জ, 8 June 2023,

চলারপথে রিপোর্ট :
জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার বলেছেন, ‘৬৬ ঐতিহাসিক ৬ দফা আন্দোলনের চেতনায় উজ্জীবিত হয়ে দেশী-বিদেশী ষড়যন্ত্রসহ সকল রাজনৈতিক অপশক্তির চক্রান্তকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয়কে নিশ্চিত করতে হবে।

ঐতিহাসিক ৭ জুন ‘৬ দফা দিবস’ উৎযাপন উপলক্ষে গতকাল বুধবার আশুগঞ্জ উপজেলা আওয়ামীলীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি এই আহবান জানান।

বর্ষিয়ান আওয়ামীলীগ নেতা, আশুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী ছফিউল্লাহর সভাপতিত্বে এবং রুবেল সিকদারের সঞ্চালনায় সভায়, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নাসের আহম্মেদ, অধ্যক্ষ শাহাজান আলম সাজু, সাবেক উপজেলা চেয়ারম্যান আনিছুর রহমান, বীর মুক্তিযোদ্ধা হেবজু মিয়া, হাজী ছাইদুর রহমান, ইলিয়াছ মিয়া ও মোশারফ হোসেন মুন্সি প্রমুখ নেতৃবৃন্দ বক্তৃতা করেন।

Leave a Reply

লেবানন–সিরিয়া সীমান্তে ইসরায়েলি হামলায় নিহত ৪

অনলাইন ডেস্ক : লেবাননের সিরিয়া সীমান্তের কাছে একটি গাড়িতে ইসরায়েলি Read more

নদীর প্লাবনভূমি ও কৃষিজমি ভরাটের অভিযোগে…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়ায় নদীর প্লাবনভূমি ও কৃষিজমিতে অবৈধভাবে বালু Read more

অপহৃত ৭ম শ্রেণীর শিক্ষার্থী উদ্ধার, শ্রীপুরে…

জায়েদুল কবির ভাঙ্গি : গাজীপুরের শ্রীপুর উপজেলায় সপ্তম শ্রেণীর এক Read more
ফাইল ছবি

মঙ্গলবার নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ

অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নবনির্বাচিত সংসদ Read more

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন পরিচয়ে চাঁদা দাবির…

দুলাল মিয়া : বিজয়নগরে র‌্যাব সদস্য পরিচয়ে সাধারণ মানুষের কাছ Read more

ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র দোয়া…

দুলাল মিয়া : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সন ও সাবেক Read more

ব্রাহ্মণবাড়িয়ায় সর্বোচ্চ ভোট পেয়েছেন ইঞ্জিনিয়ার শ্যামল

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলার ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতেই Read more

ব্রাহ্মণবাড়িয়ায় যারা এমপি নির্বাচিত হলেন

দুলাল মিয়া : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া জেলার ৬টি Read more

হেরে গেলেন যেসব হেভিওয়েট প্রার্থীরা

অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রভাবশালী ও আলোচিত Read more

গাজীপুর জেলার ৪ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী…

জায়েদুল কবির ভাঙ্গি, গাজীপুর: গাজীপুরের পাঁচটি সংসদীয় আসনের নির্বাচনে চারটিতে Read more

ভোটের দিন ধানের শীষের পক্ষে ভোটার…

দুলাল মিয়া : ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের ধানের শীষ Read more

নির্বাচনী দায়িত্ব পালনকালে পোলিং কর্মকর্তার মৃত্যু

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় নির্বাচনী দায়িত্ব পালনরত Read more

আশুগঞ্জে সমন্বয়কের উপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আশুগঞ্জ, 25 January 2025, 624 Views,

চলারপথে রিপোর্ট :
আশুগঞ্জে নাদিম ইসলাম রোহান নামে এক সমন্বয়কে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষের সমন্বয়কেরা। গতকাল শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। ঘটনার পর আহত নাদিম ইসলাম রোহানকে প্রথমে আশুগঞ্জ পরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ করা হয়েছে। আহত রোহান আশুগঞ্জ চরচারতলা মৃত ওমর আলীর ছেলে। এ ঘটনায় উত্তেজিত হয়ে সমন্বয়কদের একটিপক্ষ আশুগঞ্জ গোল চত্বরে ঢাকা-সিলেট মহাসড়ক অন্তত ১০ মিনিট অবরোধ করে রাখেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, আগামী ৩০ জানুয়ারি আশুগঞ্জ শ্রম ও কল্যাণ কেন্দ্রে তারুণ্যের মেলায় আসার কথা রয়েছে, জাতিয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আশরাফ মাহাদি ও কেন্দ্রীয় যুগ্ম মূখ্য সংগঠক মোঃ আতাউল্লাহর। কিন্তু মিসেল নামে সোহাগপুর এলাকার এক সমন্বয়ক তাদেরকে আশুগঞ্জ তারুণ্যের মেলায় আসার বিষয় নিয়ে ফেইসবুক গ্রুপ ম্যাসেঞ্জারে প্রতিহতের ঘোষণা দেন। এ নিয়ে নাদিম ইসলাম রোহান প্রতিবাদ করলে সোহাগপুর গ্রামের মিসেলের নেতৃত্বে একদল যুবক রোহানকে পিটিয়ে আহত করে। এ ঘটনার প্রতিবাদে রাতে এক পক্ষের সমন্বয়ক ও সদস্যরা ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ গোল চত্বর এলাকা অবরোধ করেন।

জাতীয় নাগরিক কমিটির আশুগঞ্জ প্রতিনিধি জয়ন্তি বিশ্বাস সাংবাদিকদরে জানান, হামলাকারী মিসেল ছাত্রলীগকর্মী সে সমন্বয়ক নয়। আমরা তাকে গ্রেফতার করার জন্যে ২৪ ঘন্টায় আল্টিমেটাম দিয়েছি। তাকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার না করা হলে কঠোর আন্দোলনের ডাক দেয়া হবে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: বিল্লাল মিয়া জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

৬০ লাখ টাকার ভারতীয় শাড়িসহ দুইজন গ্রেফতার

আশুগঞ্জ, 24 October 2025, 342 Views,

চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলা থেকে ১ হাজার ১৬৮ পিস ভারতীয় শাড়িসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। ২৩ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে উপজেলা সদরের সোনারামপুর রাজমনি হোটেলের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন-কিশোরগঞ্জের উজ্জ্বল পাল (৪২) ও পটুয়াখালীর ফজলে রাব্বী (২৭)। জব্দ করা শাড়িগুলো সীমান্ত দিয়ে অবৈধভাবে দেশে আনা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। রাতে পুলিশের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল আলম জানান, দুপুরে গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে পুলিশের একটি দল রাজমনি হোটেলের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে অভিযানে নামে। অভিযানে একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ১ হাজার ১৬৮ পিস কাতান ও বেনারসি শাড়ি জব্দ করা হয়। জব্দ করা শাড়ির আনুমানিক মূল্য প্রায় ৬০ লক্ষ টাকা। এ ঘটনায় দুই যুবককে গ্রেফতার করা হয়েছে।

আশুগঞ্জে দুর্ঘটনাকবলিত প্রাইভেটকার থেকে গাঁজা উদ্ধার

আশুগঞ্জ, 6 December 2023, 1096 Views,

চলারপথে রিপোর্ট :
আশুগঞ্জে দুর্ঘটনাকবলিত প্রাইভেটকার থেকে ৯৪ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ।

আজ ৬ ডিসেম্বর বুধবার সকাল সোয়া নয়টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ উপজেলার সোনারামপুর এলাকার হোটেল উজান-ভাটির সামনে দুর্ঘটনাকবলিত প্রাইভেটকার থেকে এই গাঁজা উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ আহম্মেদ জানান, বুধবার সকাল সোয়া নয়টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জের সোনারামপুর এলাকার হোটেল উজান-ভাটির সামনে ঢাকাগামী একটি প্রাইভেটকারের সঙ্গে সিলেটগামী একটি অজ্ঞাতনামা ট্রাকের ধাক্কা লাগে।

প্রাইভেটকারে থাকা রাজিব মিয়া, স্বপন ও জাহাঙ্গীর আহত হয়। পরে স্থানীদের সহায়তায় আহতরা চিকিসৎসার কথা বলে দুর্ঘটনাকবলিত প্রাইভেটকার রেখে কৌশলে পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাইভেটকারের পেছনের ডালা থেকে ৯৪ কেজি গাঁজা উদ্ধার করে।

পালিয়ে যাওয়া আসামিদের আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

আশুগঞ্জ, 25 January 2024, 1047 Views,
ফাইল ছবি

চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জে ট্রেনের নিচে কাটা পড়ে মো. কবির মিয়া নামে এক যুবক নিহত হয়েছেন।

আজ ২৫ জানুয়ারি বৃহস্পতিবার সকালে আশুগঞ্জ রেলস্টেশনের অদূরে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবক উপজেলার যাত্রাপুর এলাকার মো. আমির হোসেনের ছেলে।

পরিবার ও স্থানীয়রা জানান, নিহত কবির পেশায় একজন প্লাম্বার মিস্ত্রি ছিলেন। সকালে কবির যাত্রাপুর থেকে রেলপথ ধরে আশুগঞ্জে যাওয়ার পথে এই ঘটনার শিকার হন। ধারণা করা হচ্ছে ঘন কুয়াশায় কিছু দেখতে না পাওয়ায় তিনি ট্রেনের নিচে কাটা পড়েন।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ মো. সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কোন ট্রেনের নিচে তিনি কাটা পড়েছেন তা জানা যায়নি। তিনি আরো জানান, ঘটনার তদন্ত চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আশুগঞ্জে ৩ পাচারকারী গ্রেফতার

আশুগঞ্জ, 10 November 2024, 676 Views,

চলারপথে রিপোর্ট :
আশুগঞ্জ উপজেলায় ১০৮০ কেজি জিরা, ১২৬শত প্যাকেট ফুচকা, ১২ লাখ ৫০ হাজার পিস মার্বেল, ৪ হাজার পিস মোবাইল ফোন ডিসপ্লেসহ তিন পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় একটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়।

৯ নভেম্বর শনিবার রাতে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজার সামনে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, সিলেট জেলার সদর উপজেলার মোঃ শাহ আলম (৪৩), সুনামগঞ্জ জেলার দোয়ারা বাজার উপজেলার মোঃ কাশেম (৫০) ও একই এলাকার রতন মিয়া (২৯)।

আজ ১০ নভেম্বর রবিবার পুলিশ মিডিয়া উইংস, ব্রাহ্মণবাড়িয়া থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার রাত ১২টার দিকে আশুগঞ্জ উপজেলার সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজার সামনে অভিযান চালিয়ে একটি পিকআপভ্যান সহ তাদেরকে গ্রেফতার করা হয়। পরে পিকআপভ্যানে তল্লাশী চালিয়ে বিপুল পরিমান ভারতীয় বিভিন্ন প্রকারের পণ্য উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে। আজ দুপুরে গ্রেফতারকৃতদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।