প্রযুক্তি প্রয়োগ এবং সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনু্ষ্ঠিত

জাতীয়, 12 June 2023,

চলারপথে রিপোর্ট :
জীবনের জন্য বিজ্ঞান ‘শেখ হাসিনার দর্শন, সব মানুষের উন্নয়ন’ এই প্রতিপ্রাদ্যকে সামনে রেখে রাজশাহীর দূর্গাপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের আয়োজনে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তি প্রয়োগ এবং সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনু্ষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের বাস্তবায়নে আজ ১২ জুন সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ হলরুমে এই সেমিনার প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এর আগে উপজেলা পরিষদ চত্বরে একটি র‍্যালি বের করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানার সভাপতিত্বে ও যুব উন্নয়ন কর্মকর্তা রুহুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের উপসচিব (অধিশাখা-৬) রোকনুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান বানেছা বেগম, সহকারি কমিশনার (ভূমি) কৃষ্ণ চন্দ্র, বাংলাদেশ বিজ্ঞান ও গবেষণা পরিষদের সিনিয়র সাইন্টিফিক (বিসিএসআইআর) অফিসার রাজীব বনিক, বাংলাদেশ বিজ্ঞান ও গবেষণা পরিষদের সাইন্টিফিক (বিসিএসআইআর) অফিসার রিফাত হোসেন, বাংলাদেশ বিজ্ঞান ও গবেষণা পরিষদের সাইন্টিফিক (বিসিএসআইআর) অফিসার নাজিম আহম্মেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহীদুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা কুন্তলা ঘোষ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুল লতিফ, দুর্গাপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল আজিজ, উপজেলা প্রকৌশলী মাসুক-ই-মোহাম্মাদ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সাইফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহাবুবা খাতুন, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা সাখাওয়াত হোসেন, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা হামিদা খাতুন।

এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

লেবানন–সিরিয়া সীমান্তে ইসরায়েলি হামলায় নিহত ৪

অনলাইন ডেস্ক : লেবাননের সিরিয়া সীমান্তের কাছে একটি গাড়িতে ইসরায়েলি Read more

নদীর প্লাবনভূমি ও কৃষিজমি ভরাটের অভিযোগে…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়ায় নদীর প্লাবনভূমি ও কৃষিজমিতে অবৈধভাবে বালু Read more

অপহৃত ৭ম শ্রেণীর শিক্ষার্থী উদ্ধার, শ্রীপুরে…

জায়েদুল কবির ভাঙ্গি : গাজীপুরের শ্রীপুর উপজেলায় সপ্তম শ্রেণীর এক Read more
ফাইল ছবি

মঙ্গলবার নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ

অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নবনির্বাচিত সংসদ Read more

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন পরিচয়ে চাঁদা দাবির…

দুলাল মিয়া : বিজয়নগরে র‌্যাব সদস্য পরিচয়ে সাধারণ মানুষের কাছ Read more

ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র দোয়া…

দুলাল মিয়া : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সন ও সাবেক Read more

ব্রাহ্মণবাড়িয়ায় সর্বোচ্চ ভোট পেয়েছেন ইঞ্জিনিয়ার শ্যামল

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলার ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতেই Read more

ব্রাহ্মণবাড়িয়ায় যারা এমপি নির্বাচিত হলেন

দুলাল মিয়া : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া জেলার ৬টি Read more

হেরে গেলেন যেসব হেভিওয়েট প্রার্থীরা

অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রভাবশালী ও আলোচিত Read more

গাজীপুর জেলার ৪ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী…

জায়েদুল কবির ভাঙ্গি, গাজীপুর: গাজীপুরের পাঁচটি সংসদীয় আসনের নির্বাচনে চারটিতে Read more

ভোটের দিন ধানের শীষের পক্ষে ভোটার…

দুলাল মিয়া : ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের ধানের শীষ Read more

নির্বাচনী দায়িত্ব পালনকালে পোলিং কর্মকর্তার মৃত্যু

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় নির্বাচনী দায়িত্ব পালনরত Read more

বিশ্ব শিক্ষক দিবস আজ

জাতীয়, 5 October 2024, 723 Views,
ফাইল ছবি

অনলাইন ডেস্ক :
আজ ৫ অক্টোবর শনিবার বিশ্ব শিক্ষক দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও এই দিবসটি পালিত হচ্ছে। এ বছরে দিবসটির প্রতিপাদ্য ‘শিক্ষকের কণ্ঠস্বর: শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার’।

বিশ্ব শিক্ষক দিবস ১৯৯৫ সাল থেকে প্রতি বছর এই দিনে বিশ্বব্যাপী পালন করা হয়। ইউনেস্কোর মতে, বিশ্ব শিক্ষক দিবস শিক্ষা ও উন্নয়নের ক্ষেত্রে শিক্ষকদের অবদানের স্বীকৃতি স্বরূপ পালন করা হয়।

বিশ্ব শিক্ষক দিবস, ২০২৪ উপলক্ষে নানা রকম কর্মসূচি নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তারমধ্যে অন্যতম, শিক্ষকের অবদানের স্বীকৃতি স্বরূপ তাদের সম্মাননা জানানো।

মন্ত্রণালয় বলছে, জাতি গঠনে শিক্ষকের অবদান অনস্বীকার্য। এই দিনটিকে যথাযথ ভাবে উদযাপনের লক্ষ্যে সব শিক্ষা প্রতিষ্ঠানকে অনুরোধ জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়। কর্মসূচিতে জানানো হয়, বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে রাজধানী ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

দিবসটি উপলক্ষে ইআই প্রতি বছর একটি প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করে থাকে যা জনসচেতনতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে শিক্ষকতা পেশার অবদানকে তুলে ধরে।বর্তমানে বিশ্বের ১০০টি দেশে এই দিবসটি পালিত হয়ে থাকে

সারা দেশে সব স্কুল-কলেজে ক্লাস বন্ধ

জাতীয়, 16 July 2024, 896 Views,
সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :
দেশে চলমান ছাত্র আন্দোলনে কারণে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সকল স্কুল-কলেজের শ্রেণি কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে সরকার। আজ ১৬ জুলাই মঙ্গলবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। একই সঙ্গে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৮ জুলাই বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষাও স্থগিত করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যালয় ও কলেজগামী শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং পলিটেকনিক ইন্সটিটিউটসমূহের শ্রেণি কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের সকল বোর্ডের পরীক্ষা স্থগিত করা হলো। স্থগিত পরীক্ষার সময়সূচি পরে জানিয়ে দেওয়া হবে। ২১ জুলাই থেকে পূর্ব ঘোষিত সময়সূচি অনুযায়ী এইচএসসি ও সমমান পরীক্ষা চলবে।

প্রসঙ্গত, শিক্ষক আন্দোলন ও ছাত্র আন্দোলনে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে গত ১ জুলাই থেকে ক্লাস পরীক্ষা বন্ধ রয়েছে। এরই মধ্যে সরকার স্কুল কলেজেও শ্রেণি কার্যক্রম বন্ধের ঘোষণা দেওয়া হলো।

ট্রাকচাপায় ইজিবাইকের দুই যাত্রী নিহত

জাতীয়, সারাদেশ, 25 August 2025, 697 Views,

চলারপথে রিপোর্ট :
খুলনার ডুমুরিয়ার জিলেরডাঙ্গায় ট্রাকচাপায় ইজিবাইকের দুই যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরো দুইজন আহত হয়েছেন। আজ ২৫ আগস্ট সোমবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

দুর্ঘটনার খবর পেয়ে ডুমুরিয়া ফায়ার স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের প্রাথমিক তথ্যে জানা যায়, ডুমুরিয়া উপজেলার জিলেরডাঙ্গা নামক স্থানে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা ইজিবাইককে ধাক্কা দিলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই দুই জন নিহত হয় এবং গুরুতর আহত ২ জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

নরসিংদীতে ভূমিকম্পে বাবা-ছেলেসহ পাঁচজন নিহত

জাতীয়, সারাদেশ, 21 November 2025, 421 Views,

চলারপথে রিপোর্ট :
নরসিংদীতে ভয়াবহ ভূমিকম্পে ৫জন নিহত ও দেড় শতাধিক মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ সংখ্যা আরো বাড়তে পারে। আজ ২১ নভেম্বর শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে নরসিংদী সদর উপজেলার মাধবদী ও ঘোড়াশালের মধ্যবর্তী এলাকায় এ ভূকম্পনের উৎপত্তি হয় বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

নিহতরা হলেন,- দেলোয়ার হোসেন (৩৭), তার ছেলে ওমর ফারুক (৮), কাজম আলী ভূইয়া (৭০), নাসির উদ্দিন (৫০ ও ফুরকান মিয়া (৪২)।

তাদের মধ্যে দেলোয়ার হোসেনের বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার উত্তরপাড়া গ্রামে। তারা নরসিংদীর গাবতলী এলাকায় ভাড়া থাকেন। এছাড়া কাজম আলী পলাশ উপজেলায় ও ফুরকান মিয়া শিবপুর উপজেলার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালের ভূমিকম্পে প্রচণ্ড ঝাঁকুনি তৈরি হয়। এতে ঘর-বাড়ি কেঁপে ওঠে। এ সময় লোকজনকে ঘর থেকে এদিক-সেদিক ছোটাছুটি করতে দেখা যায়। প্রায় ২৬ সেকেন্ড স্থায়ী এ ভূমিকম্পে নরসিংদীর সদর উপজেলার গাবতলী এলাকার একটি নির্মাণাধীন সাত তলা ভবনের ছাদ থেকে ইট পড়ে দেলোয়ার হোসেন (৩৭), তার ছেলে ওমর ফারুক (৮) ও অজ্ঞাত আরেকজন আহত হন। গুরুতর আহত ওমর ফারুক ও দেলোয়ার হোসেনকে ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে বাবা-ছেলের মৃত্যু হয়।

অপরদিকে, পলাশ উপজেলার মাটির ঘরের নিচে চাপা পড়ে মালিতা গ্রামের কাজম আলী ভূইয়া (৭০) মারা যান। পলাশ উপজেলার ডাঙ্গা গ্রামের নাসির উদ্দিন (৫০) ও শিবপুর উপজেলার আজকিতলা গ্রামের ফুরকান মিয়া (৪২) ভূমিকম্পের সময় গাছ থেকে পড়ে মারাত্মক আহত হন। তাকে প্রথমে নরসিংদীর ১০০ শয্যা হাসপাতালে নেওয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হলে রাস্তায় তার মৃত্যু হয়।

শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছা. ফারজানা ইয়াছমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নরসিংদীর সদর হাসপাতাল ও নরসিংদী ১০০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালেল জরুরি বিভাগের তথ্যমতে, কমপক্ষে দেড়শতাধিক মানুষ আহত হয়ে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আহতের মধ্যে নরসিংদী সদর হাসপাতালে ৫৭ জন এবং নরসিংদী ১০০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ১৩ জনকে ভর্তি করা হয়েছে। এছাড়া ভূমিকম্পে জেলার প্রায় সব উপজেলায় বেশ ক্ষয়ক্ষতি হয়েছে।

গুরুতর আহতরা হলেন- তাসপিয়া (১৮), শামীম (২০), রাকিব (২৪), আতিকুর (৭), ওমর (১০), সাইফুল (৩৬), মেহেরউন (২০), আবির (৬), নাসরিন (৩৭), ইয়ামিন (২২), মিথিলা (২০), তামিম (৬), হনুফা (৪০), বিল্লাল (৫০), জাকির (৩৫), মান্নান (১৬), ইমানুল (১৯), হিরা (৫), মাধবী (৫০), রাব্বী (২০), সাইদুর রহমান (১০), হালিমা (৪৫), দেলোয়ার (৪৫), বিন্দু (২৮), শামীম (৩৫), সূরভী (২০), জিহাদ (১৬), সাথী (২২), সোহেল (২২), মিনা (২৮), শাহাদাত (৩৫), রফিক (৩ মাস), সুমাইয়া (২০) প্রমুখ।

জেলা প্রসাশন বলছে, নরসিংদী শহরের অনেক ভবনে ফাটল দেখা দিয়েছে। তার মধ্যে পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার নতুন বাজার গ্রামের ইশাক মিয়ার বাড়ি ভেঙে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অন্যদিকে ভূমিকম্পে পলাশ উপজেলার ঘোড়াশাল তাপ বিদ্যুৎকেন্দ্রের সাব-স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে জাতীয় গ্রিডের সাবস্টেশনে যন্ত্রাংশ আগুনে পুড়ে গিয়ে বিদ্যুৎ উৎপাদন বন্ধ রয়েছে।

এছাড়া পলাশ উপজেলার ঘোড়াশাল তাপ বিদ্যুৎকেন্দ্র এলাকায় ভূমিকম্পের কারণে বেশ কয়েকটি ভবনে ফাটল সৃষ্টি হয়েছে। এছাড়াও বিদ্যুৎকেন্দ্রের বেশ কিছু যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং শীতলক্ষ্যা নদীর ওপর পুরাতন রেল ব্রিজে ফাটল দেখা দিয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পলাশ ফায়ার সার্ভিসের স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. আব্দুস শহীদ বলেছেন, ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় ৩০ মিনিটের মধ্যেই এ আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

এদিকে ঘটনাস্থল ও সদর হাসপাতাল পরিদর্শন করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন এবং নরসিংদী পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পরিদর্শন করেছেন। এসময় তারা আহতদের খোঁজ-খবর নিয়েছেন।

পুলিশ সুপার মেনহাজুল আলম বলেন, ভূমিকম্পে জেলায় বিভিন্ন জায়গায় আহত হওয়ার খবর পেয়েছি। আমরা একজনের মৃত্যুর খবর পেয়েছি। যেকোনো দুর্যোগে জেলা পুলিশ সাধারণ মানুষের পাশে রয়েছে।

নরসিংদীর সিভিল সার্জন ড. সৈয়দ আমিরুল হক শামীম জানান, ভূমিকম্পের ঘটনায় পাঁচজনের মৃত্যুর খবর শুনেছি। এছাড়া কম-বেশী ৫৫ জন আহতের খবর পাওয়া গেছে। তাদেরকে নরসিংদী জেলা হাসপাতাল ও সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আবু তাহের মোহাম্মদ সামসুজ্জামান চারজনের মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন। তিনি বলেন, দেলোয়ার হোসেনের মৃত্যুর ঘটনায় আমি অবগত নই। তবে আমি শুনেছি, দেলোয়ার হোসেন আইসিইউতে রয়েছেন।

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করায় জরিমানা

জাতীয়, 26 August 2023, 1321 Views,

চলারপথে রিপোর্ট :
দিনাজপুরের মেডিকেল কলেজ হাসপাতাল মোড় এলাকায় অভিযান চালিয়ে দুই ফার্মেসিকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ ২৬ আগস্ট শনিবার দুপুরে অভিযান চালিয়ে চিকিৎসকদের জন্য দেওয়া ট্রায়াল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ১০ হাজার করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান চালিয়ে জরিমানা করেন দিনাজপুর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা সহকারী পরিচালক মমতাজ বেগম রুনী।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা সহকারী পরিচালক মমতাজ রুনী বলেন, ভোক্তার অভিযোগ ও তদারকির অংশ হিসেবে নিয়মিত অভিযান চলছে। অনিয়ম পেলে তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানান তিনি।