ঘরে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা

জাতীয়, 14 June 2023,

নোয়াখালী প্রতিনিধি :
ঘরে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে। আজ ১৪ জুন বুধবার সকাল সাড়ে ১০টার দিকে নোয়াখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের গুপ্তাংকের বার্লিংটন মোড়ে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ফজলে আজিম কচি মিয়ার স্ত্রী নূর নাহার বেগম (৪৫) ও তার স্কুলপড়ুয়া মেয়ে ফাতেমা আজিম প্রিয়ন্তী।

পুলিশ ও স্থানীয়রা জানান, ফজলে আজিম কচি মিয়া মাইজদী শহরের একটি প্রাইভেট হাসপাতালে চাকরি করেন। তিনি দ্বিতীয় তলায় পরিবার নিয়ে থাকেন। তার বাসার নিচ তলায় থাকে ভাড়াটিয়া। নিচ তলার একটি অংশ ভাড়া দেওয়ার জন্য ‘টু-লেট’ সাইনবোর্ড টানানো রয়েছে।

ফজলে আজিম কচি মিয়ার মা হোসনে আরা বেগম জানান, নূর নাহার বেগম ও তার মেয়ে প্রিয়ন্তী সকালে বাসায় ছিলেন। বাসা ভাড়া নেওয়ার কথা বলে কয়েকজন সকাল সাড়ে ১০টার দিকে বাসায় ঢুকে নূর নাহারকে কুপিয়ে হত্যা করে। এসময় তার মেয়ে প্রিয়ন্তী চিৎকার করলে তাকেও কুপিয়ে তারা পালিয়ে যায়। নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে প্রিয়ন্তী মারা যায়।

এসময় এলাকাবাসী ধাওয়া দিয়ে আলতাফ হোসেন নামে একজনকে ধরে পিটুনি দেয়। পরে পুলিশ এসে তাকে আটক করে।

সুধারাম মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান পাঠান বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। আটক আলতাফ হোসেন লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরমেহের গ্রামের মৃত আবুল কালামের কালামের ছেলে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এই হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে পুলিশ এখনও কিছু জানাতে পারেনি।

Leave a Reply

লেবানন–সিরিয়া সীমান্তে ইসরায়েলি হামলায় নিহত ৪

অনলাইন ডেস্ক : লেবাননের সিরিয়া সীমান্তের কাছে একটি গাড়িতে ইসরায়েলি Read more

নদীর প্লাবনভূমি ও কৃষিজমি ভরাটের অভিযোগে…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়ায় নদীর প্লাবনভূমি ও কৃষিজমিতে অবৈধভাবে বালু Read more

অপহৃত ৭ম শ্রেণীর শিক্ষার্থী উদ্ধার, শ্রীপুরে…

জায়েদুল কবির ভাঙ্গি : গাজীপুরের শ্রীপুর উপজেলায় সপ্তম শ্রেণীর এক Read more
ফাইল ছবি

মঙ্গলবার নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ

অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নবনির্বাচিত সংসদ Read more

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন পরিচয়ে চাঁদা দাবির…

দুলাল মিয়া : বিজয়নগরে র‌্যাব সদস্য পরিচয়ে সাধারণ মানুষের কাছ Read more

ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র দোয়া…

দুলাল মিয়া : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সন ও সাবেক Read more

ব্রাহ্মণবাড়িয়ায় সর্বোচ্চ ভোট পেয়েছেন ইঞ্জিনিয়ার শ্যামল

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলার ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতেই Read more

ব্রাহ্মণবাড়িয়ায় যারা এমপি নির্বাচিত হলেন

দুলাল মিয়া : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া জেলার ৬টি Read more

হেরে গেলেন যেসব হেভিওয়েট প্রার্থীরা

অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রভাবশালী ও আলোচিত Read more

গাজীপুর জেলার ৪ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী…

জায়েদুল কবির ভাঙ্গি, গাজীপুর: গাজীপুরের পাঁচটি সংসদীয় আসনের নির্বাচনে চারটিতে Read more

ভোটের দিন ধানের শীষের পক্ষে ভোটার…

দুলাল মিয়া : ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের ধানের শীষ Read more

নির্বাচনী দায়িত্ব পালনকালে পোলিং কর্মকর্তার মৃত্যু

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় নির্বাচনী দায়িত্ব পালনরত Read more

অটোরিক্সাচাপায় গেল শিশুর প্রাণ

জাতীয়, 16 October 2023, 1480 Views,

চলারপথে রিপোর্ট :
নারায়ণগঞ্জের ফতুল্লায় বেপরোয়া গতিতে আসা যাত্রীবাহী অটোরিক্সার চাপায় তমা নামে সাত বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। এসময় শিশুটিকে দ্রুত নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নেয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আজ ১৬ অক্টোবর সোমবার ভোর ৫টায় ফতুল্লার কাশিপুর ভোলাইল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তমা (৭) গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার হরিরাম ইউনিয়নের আমপুরা গ্রামের তছলিম মিয়ার মেয়ে। তারা স্বপরিবারে ফতুল্লার কাশিপুর ভোলাইল মিষ্টির দোকান এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার এসআই সজিব মাহমুদ জানান, তমা ঘুম থেকে উঠে বাসার সামনে গেইটের কাছে দাঁড়াতেই বেপরোয়া গতিতে আসা ইজিবাইক ( ব্যাটারি চালিত অটোরিক্সা) তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। তখন আশপাশের লোকজন তমাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশটি ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘাতক ইজিবাইক চালকের নাম পরিচয় জানার চেষ্টা চলছে। এঘটনায় মামলা হবে।

মুখোশ উন্মোচিত হলে মুখ দেখানো কঠিন হয়ে পড়বে: সারজিস

জাতীয়, রাজনীতি, 8 May 2025, 941 Views,

অনলাইন ডেস্ক :
শেখ হাসিনা সরকারের পতনের পর ঢালাও হারে মামলা দিয়ে মামলা বাণিজ্য করা হচ্ছে।

সেই সঙ্গে অর্থের বিনিময়ে পতিত আওয়ামী লীগের নেতাকর্মীদের শেল্টার দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন শেখ হাসিনার পতনে নেতৃত্ব দেওয়া ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

আজ ৮ মে বৃহস্পতিবার ফেসবুকে দেওয়া এক পোস্টে এসবের জন্য একটি রাজনৈতিক দলের নেতাকর্মীদের দিকে অভিযোগের আঙুল তুলেন সারজিস।

ফেসবুকে দেওয়া পোস্টে সারজিস এসব অন্যায় অপকর্ম থেকে দলটির নেতাকর্মীদের বেরিয়ে আসার আহ্বানও জানান।

সেই সাথে সতর্ক করে দিয়ে বলেন, জনগণের সামনে মুখোশ উন্মোচিত হলে মুখ দেখানো কঠিন হয়ে পড়বে।

সারজিস তার পোস্টে লিখেছেন, ‘মিথ্যা মামলা দেওয়ার পূর্বে ফোন দিয়ে মামলায় আসামি হিসেবে নাম না দেওয়ার জন্য টাকা নেওয়া হচ্ছে। মিথ্যা মামলায় নাম দেওয়ার পর নাম কাটানোর জন্য টাকা নেওয়া হচ্ছে।

অন্যায়-আপকর্মে জড়িত ছিল না তারপরও চাপে রাখার জন্য কিংবা অর্থনৈতিক সুবিধা আদায়ের জন্য ব্যবসায়ীদের নামে মিথ্যা মামলায় দেওয়া হচ্ছে।’

সারজিস আরো লিখেছেন, ‘অপরদিকে টাকা কিংবা ম্যানপাওয়ার সাপ্লাইয়ের বিনিময়ে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের অসংখ্য সন্ত্রাসীকে শেল্টার দেওয়া হচ্ছে।’

এসবের পেছনে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের আধিপত্য সবচেয়ে বেশি জানিয়ে সারজিস আরও লিখেছেন, ‘রাজনৈতিক দলের কিছু কালপ্রিট নেতাকর্মীদের সমন্বয়ে এই কাজগুলো করা হচ্ছে। একটি রাজনৈতিক দলের আধিপত্য এখানে সবচেয়ে বেশি।’

রাজনৈতিক দলের নেতাকর্মীদের সাথে ভাগ বাটোয়ারায় জড়িয়ে পড়েছে পুলিশ- এমন অভিযোগ এনে সারজিস বলেন, ‘অধিকাংশ পুলিশ এক্ষেত্রে আগের মতই সঙ্গ দিচ্ছে।

রাজনৈতিক দলের নেতাকর্মীদের প্রতি তাদের চাটুকার মনোভাবের তেমন কোন পরিবর্তন হয়নি। ভাগ বাটোয়ারা করে কাজ চলছে।’

পোস্টের শেষাংশে রাজনৈতিক দলটির নেতাকর্মীদের সতর্ক করে দিয়ে সারজিস বলেন, ‘সময় থাকতে এসব অন্যায় অপকর্ম, মামলা বাণিজ্য থেকে বেরিয়ে আসুন।

জনগণের সামনে মুখোশ উন্মোচিত হলে মুখ দেখানো কঠিন হয়ে পড়বে।’ সূত্র : যায়যায়দিন

আয়নাঘর পরিদর্শন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের

জাতীয়, 12 February 2025, 832 Views,

অনলাইন ডেস্ক :
ফ্যাসিস্ট হাসিনা সরকারের কুখ্যাত আয়নাঘর পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। রাজধানীর কচুক্ষেত, আগারগাঁও এবং উত্তরা এলাকায় আজ ১২ ফেব্রুয়ারি বুধবার তিনটি গোপন কারাগার পরিদর্শন করেন ড. ইউনূস। যেগুলো শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের সময় টর্চার সেল এবং গোপন বন্দিশালা হিসেবে ব্যবহার হতো।

পরিদর্শনকালে প্রধান উপদেষ্টার সাথে ছিলেন দেশ-বিদেশের বিভিন্ন গণমাধ্যম, গুম তদন্ত কমিশন ও উপদেষ্টা পরিষদের সদস্যরাসহ আয়নাঘরে গুম হওয়া ভুক্তভোগীরা। পরিদর্শনকালে প্রধান উপদেষ্টাসহ উপস্থিত প্রতিনিধিরা সেখানে ইলেকট্রিক চেয়ারসহ নির্যাতনের জন্য ব্যবহৃত উপকরণ দেখতে পান। ভুক্তভোগীরা তাদের নির্যাতনের ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরেন। এর আগে ১৯ জানুয়ারি প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, গুম সংক্রান্ত তদন্ত কমিশন, প্রধান উপদেষ্টার সাথে একটি বৈঠক করেছে। সে বৈঠকে প্রধান উপদেষ্টাকে গুমের ঘটনায় তদন্তের অগ্রগতি সম্পর্কে জানানো হয়। আর তখন বন্দিদের সেখানে রাখা হতো তা জয়েন্ট ইন্টারোগেশন সেল বা আয়নাঘর নামে পরিচিত।

শেখ হাসিনার সময়কার এসব টর্চার সেল এবং গোপন কারাগার আয়নাঘর নামে পরিচিত।

কমিশনের সদস্যদের আহ্বানেই ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের টর্চার সেল হিসেবে ব্যবহৃত তিনটি গোপন বন্দিশালা আজ পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টা গোপন বন্দিশালা পরিদর্শনের সময় তাঁর সাথে ছিলেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, উপদেষ্টা মাহফুজ আলম, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

খাদ্যপণ্যের অবৈধ মজুতে শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড

জাতীয়, 10 April 2023, 1984 Views,
ফাইল ছবি

চলারপথে ডেস্ক :
খাদ্যপণ্যের অবৈধ মজুতে সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রেখে ‘খাদ্যদ্রব্যের উৎপাদন, মজুত, স্থানান্তর, পরিবহন, সরবরাহ, বিতরণ ও বিপণন (ক্ষতিকর কার্যক্রম প্রতিরোধ) আইন, ২০২৩’ এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

আজ ১০ এপ্রিল সোমবার জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব জানান, কোনো ব্যক্তি সরকার নির্ধারিত পরিমাণের বেশি খাদ্যদ্রব্য মজুত বা মজুত সংক্রান্ত সরকারের কোনো নির্দেশনা অমান্য করলে যাবজ্জীবন কারাদণ্ড বা সর্বোচ্চ ১৪ বছরের সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত হবেন। অর্থের পরিমাণ আদালত নির্ধারণ করবে।

এক প্রশ্নের জবাবে তিনি জানান, এ অপরাধে অভিযুক্ত ব্যক্তি যদি প্রমাণ করতে পারেন, তিনি আর্থিক বা অন্য কোনো লাভের উদ্দেশ্য ছাড়া মজুত করেছিলেন, তা হলে সর্বোচ্চ তিন মাস কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত হবেন বলে খসড়ায় উল্লেখ করা হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, প্রস্তাবিত আইনটির মাধ্যমে আমাদের দানাদার খাদ্যদ্রব্য যেমন- ধান, চাল, গম, আটা, ভুট্টা ইত্যাদি উৎপাদন, মজুত, স্থানান্তর, পরিবহন, সরবরাহ, বিপণন, বিতরণ সংক্রান্ত যেসব অপরাধ আছে সেগুলো চিহ্নিত করা হয়েছে। চিহ্নিত করে সেসব অপরাধের জন্য শাস্তির বিধান করা হয়েছে।

মাহবুব হোসেন আরো জানান, ফুড (স্পেশাল কোর্ট) অ্যাক্ট, ১৯৫৬’ ও ‘দ্য ফুডগ্রেইনস সাপ্লাই (প্রিভেনশন অব প্রিজুডিশিয়াল অ্যাকটিভিটি) অর্ডিন্যান্স ১৯৭৯’ এ দুটি আইনের সংমিশ্রণে নতুন আইনটি করা হয়েছে। আইনে মোট ২০টি ধারা আছে বলে জানান তিনি।

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই জনের মৃত্যু

জাতীয়, 22 July 2023, 1555 Views,

চলারপথে রিপোর্ট :
বাগেরহাটের চিতলমারী উপজেলার পল্লীতে রান্নাঘরের টিনের চাল সংস্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের (গৃহকর্তা ও কাঠমিস্ত্রী) মৃত্যু হয়েছে। উপজেলার বড়গুনী গ্রামে আজ ২২ জুলাই শনিবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মৃতরা হলেন, বাগেরহাটের চিতলমারী উপজেলার বড়গুনী গ্রামের গৃহকর্তা আসাদ শেখ (৬৫) ও পাশের মোল্লাহাট উপজেলার সোনাপুরা গ্রামের কাঠমিস্ত্রি নাসিম মোল্লা (৩৫)।

পুলিশ জানায়, চিতলমারী উপজেলার বড়গুনী গ্রামে শনিবার সকাল ১০টার দিকে গৃহকর্তা আসাদ শেখ কাঠমিস্ত্রী নাসিম মোল্লাকে সাথে নিয়ে তার রান্না ঘরের টিনের চালে উঠে সংস্কার কাজ করছিলেন। এসময়ে টিনে চালার উপরে থাকা একটি বৈদ্যুতিক ভাল্ব খোলার চেষ্টা কালে কাঠমিস্ত্রী নাসিম মোল্লা বিদ্যুৎস্পৃষ্ট হন। তখন কাঠমিস্ত্রীকে উদ্ধার করতে গিয়ে গৃহকর্তা আসাদ শেখও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। এ ঘটনার পর বাড়ীর লোকজনের চিৎকারে স্থানীয়রা ছুটে আসে। দ্রুত তাদের উদ্ধার করে মোল্লাহাট উপজেলা হাসপাতালে নিলে গেলে কর্তব্যরত চিকিৎসা দুইজনকেই ঘোষণা করে।

মোল্লাহাট উপজেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. অপূর্ব জানান, বিদ্যুৎস্পৃষ্ট গুরুতর আহত দুইজনকে উপজেলা হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।

চিতলমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম কামরুজ্জামান খান জানান, বিদ্যুৎস্পৃষ্ট গৃহকর্তাসহ দুইজন নিহতের খবর পেয়ে মোল্লাহাট উপজেলা হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।