অনলাইন ডেস্ক :
চট্টগ্রাম বিভাগীয় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল আয়োজিত তারুণ্যের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমরা ক্ষমতার জন্য নয়, জনগণের অধিকার ফিরিয়ে দিতে আন্দোলন করছি। অচিরেই এই স্বৈরাচার সরকারের পতন ঘটিয়ে জনগণের অধিকার জনগণকে ফিরিয়ে দেয়া হবে।
আজ ১৪ জুন বুধবার বিকেল ৫ টায় চট্টগ্রাম মহানগর কাজীর দেউড়িতে অনুষ্ঠিত তারুণ্যের সমাবেশে তিনি আরও বলেন, তরুণ প্রজন্ম দেব ভোট, ভোটের জন্য যুদ্ধ হোক’ এ শ্লোগানে চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়ীর চোরাস্তার মোড়ে ‘তারুণ্যের সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী যুবদল স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদল ।
সমাবেশে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগকে নির্বাচনে আর বিশ্বাস করা যায় না। নতুন বাংলাদেশ নতুন সরকার গঠন তরতে হবে। সকল মানুষকে এক করতে হবে সকল রাজনৈতিক দলকে এক করতে হবে, সবাইকে নিয়ে আন্দোলনে ঝাপিয়ে পড়তে হবে।
তিনি বলেন, আমার ভোট আমি দিতে পারবো, ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, আমার শিক্ষা ব্যবস্থা নিশ্চিত হবে, আমার সন্তানের ভবিষ্যত তৈরী হবে, একটি নতুন গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে হবে, যে বাংলাদেশে আমার কথা বলার অধিকার প্রতিষ্ঠা হবে, চাকুরির ব্যবস্থা হবে, আমার স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত হবে সেই বাংলাদেশ আমরা চাই, নতুন কলকারখানা গড়ে উঠবে যেখানে মানুষের চাকুরির নিশ্চয়তা হবে। মানুষ তাদের রুটি রুজির নিশ্চয়তা পাবে। যেখানে শান্তি থাকবে ন্যায় বিচার থাকবে। বড়লোড় বড়লোক হবে না, হাজার হাজার কোটি টাকা পাচার হবে না, একটি সাম্যের বাংলাদেশ তৈরী হবে। আমরা সবাই সে লক্ষ্যে এগিয়ে যাবো। সবাইকে সঙ্গে নিয়ে তরুণদেরকে সামনে এগিয়ে যেতে হবে এবং সংগ্রাম করে লড়াই করে যুদ্ধ করে এদেশের শান্তি প্রতিষ্ঠা করতে হবে।
বেলা বাড়ার সাথে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলাসহ খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান নোয়াখালী, কুমিল্লা ফেনীসহ পুরো বিভাগ থেকে লোকজন সমাবেশস্থল কাজীর দেউড়ি মোড় জড়ো হতে শুরু করে। সকাল থেকে সমাবেশ স্থলে মঞ্চে উপস্থিত জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানীসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত।
অনলাইন ডেস্ক :
বন্যার্তদের সহায়তায় জন্য বিএনপি নগদ আড়াই কোটি টাকাসহ ১০ কোটি টাকার ত্রাণ দিয়েছে বলে জানিয়েছে দলটির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।
আজ ৩০ আগস্ট শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নিচে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
এজেডএম জাহিদ হোসেন বলেন, বিএনপির ত্রাণ তহবিলে দলের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ ব্যাপক সাড়া দিয়েছে। গত ৫ দিনে নগদ আড়াই কোটি টাকাসহ প্রায় ১০ কোটির ত্রাণ সংগ্রহ করে সরবরাহ করা হয়েছে বন্যাকবলিত এলাকায়।
তিনি আরো বলেন, বন্যার পানি ইতিমধ্যে কমতে শুরু করেছে। ফলে এসব এলাকায় রোগবালাই বেড়ে যাবে। সেজন্য আমাদের চিকিৎসকগণ এবং বিভিন্ন ওষুধ কোম্পানিগুলো ওইসব এলাকায় ওষুধ বিতরণের কার্যক্রম শুরু হয়েছে।
বিএনপিএর স্থায়ী কমিটির এই সদস্য বলেন, দক্ষিণ-পূর্বাঞ্চলের বন্যায় উপদ্রুত মানুষদের সাহায্যার্থে শুকনো খাবার, শিশুদের কাপড়, মানুষের ব্যবহৃত কাপড়, মোমবাতি, দিয়াশালাই, বিশুদ্ধ পানি দেশের সর্বস্তরের জনগণ সরবরাহ অব্যাহত রেখেছে। রিকশাচালক, স্কুল-কলেজের শিক্ষার্থী, মাদরাসার শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ বিএনপির ত্রাণ তহবিলে সহায়তা দিচ্ছে।
চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়ার সাবেক ভারপ্রাপ্ত সিভিল সার্জন ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. মো. আবু সাঈদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
ব্রাহ্মণবাড়িয়ার সাবেক ভারপ্রাপ্ত সিভিল সার্জন ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. মো. আবু সাঈদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ ২৮ অক্টোবর সোমবার বেলা ১১টায় ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আফরিন আহমেদ হ্যাপি এই আদেশ দেন।
ব্রাহ্মণবাড়িয়া আদালতের পুলিশ পরিদর্শক (ওসি) হাবিবুল্লাহ সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রোববার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্রভাবশালী এই চিকিৎসক নেতাকে গ্রেফতার করা হয়। পরে সন্ধ্যা ৬টায় তাকে আদালতে নেওয়া হয়। সে সময় মামলার তদন্তকারী কর্মকর্তা আসামি আবু সাঈদকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন। গতকাল তার শুনানি হয়নি। এরই প্রেক্ষিতে আজ ২৮ অক্টোবর সোমবার আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
ডা. আবু সাঈদ ব্রাহ্মণবাড়িয়া জেলার বিএমএ’র সভাপতি ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সাধারণ সম্পাদক। এ ছাড়া তিনি ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।
প্রসঙ্গত, তার বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। তাকে ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ৬০ নম্বর আসামি হিসেবে গ্রেফতার দেখানো হয়েছে। অন্য মামলায় তিনি উচ্চ আদালত থেকে অস্থায়ী জামিনে রয়েছেন।
চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ২৮ মার্চ শুক্রবার সন্ধ্যায় কসবা মহিলা ডিগ্রী কলেজ মাঠে চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য মুশফিকুর রহমানের পক্ষ থেকে কসবা উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা।
কসবা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ ইলিয়াছের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক, জেলা বিএনপির সাবেক সদস্য প্রকৌশলী মো. নাজমুল হুদা খন্দকার, ব্রাহ্মণবাড়িয়া পৌর বিএনপির সাবেক সভাপতি শফিকুল ইসলাম, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এ. বি. এম. মোমিনুল হক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাইনুল হোসেন চপল প্রমুখ।
ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীরা বিএনপি চেয়ারপারসনের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করেন।
কসবা উপজেলা, পৌর ও ১০টি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড শাখা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
চলারপথে রিপোর্ট :
বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে দুস্থদের মাঝে কম্বল বিতরণ করেছে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা।
আজ ১৯ জানুয়ারি রবিবার বিকালে জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়া প্রাঙ্গণে দুস্থদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার প্রতিষ্ঠাকালীন সাবেক সভাপতি ডা. মেজবাহউদ্দিন চৌধুরী।
ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি ডা. মকবুল হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মো. হিমেল খানের সঞ্চালনায় বক্তব্য দেন ড্যাবের সাধারণ সম্পাদক ডা. মো. জহিরুল ইসলাম ও ড্যাবের উপদেষ্টা ডা. আমান উল্লাহ আমান, ডা. এ.এস.এম. মুসা, সহ-সভাপতি ডা. রহিমা খাতুন শেফালী, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আকতার হোসেন, কোষাধ্যক্ষ ডা. মনির হোসেন, ডা. পিবি রায় সুপ্রিয়, ডা. কাজী শান্তুনু সায়হম অর্নব ও দপ্তর সম্পাদক ডা.কাজী আশরাফুর রহমান প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ব্রাহ্মণবাড়িয়া জেলার সদস্য ডা. সৈয়দ আরিফুল ইসলাম, ডা. জাকিয়া সুলতানা রুনা, ডা. মাহবুবুর রহমান এমিল, ডা. মাইনুল হক উপল, ডা. সারোয়ার, ডা. কিরণ, ডা. সাদ্দাম, ডা. রাকিব, ডা. তৌফিকা তামান্না প্রমুখ।
বক্তারা বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্ম না হলে এদেশ স্বাধীনতা অর্জন করতে পারতো না। জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক এটা চিরন্তন সত্য। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন মারা গেছেন তখন তার বাসায় একটি স্যুটকেস পাওয়া যায়নি কিন্তু ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার যখন দেশ ছেড়ে পালিয়ে যায় তখন তার হেলিকপ্টারে ১৪টি ব্রিফকেসে করে মালামাল নিয়ে পালিয়ে যায়। এই হচ্ছে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে পার্থক্য। পরে দোয়া ও মিলাদ মাহফিল শেষে এসব কম্বল বিতরণ করা হয়।’
অনলাইন ডেস্ক :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন অপরাধের বিচার সম্পন্ন করতে আজ ৫ জানুয়ারি শুক্রবার থেকে মাঠে নেমেছেন ৬৫৩ বিচারিক হাকিম।
নির্বাচন কমিশনের (ইসি) আইন শাখার কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানান, বিচারিক হাকিমরা ভোটের আগে-পরে পাঁচদিন দায়িত্ব পালন করবেন।
ইসির আইন শাখার যুগ্ম সচিব মো. মাহবুবার রহমান সরকার গণমাধ্যমকে বলেন, গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী অপরাধ আমলে নিয়ে ব্যালট পেপার ছিনতাই, ব্যালট পেপার ধ্বংস করা, ব্যালট বক্স ছিনতাই, ভোটদানে বাধা দেওয়া বা বাধ্য করা, ভোটকেন্দ্রের পরিবেশকে ভোটের উপযোগী না রাখা, এসব অপরাধের তাৎক্ষণিকভাবে বিচার করতে পারবেন তারা। তিন থেকে সাত বছরের দণ্ড দিতে পারবেন।