নবীনগরে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

নবীনগর, 17 June 2023,

চলারপথে রিপোর্ট :
নবীনগর উপজেলায় প্রীতি ফুটবল ম্যাচে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন ফুটবল একাডেমিকে ২-০ গোলে হারিয়ে বিজয়ী হয়েছে ব্যারিস্টার হাবিবুর রহমান হাবিব ফুটবল একাদশ।

আজ ১৭ জুন শনিবার বিকেলে উপজেলার রসুল্লাবাদ ইউনিয়ন কালঘরা খেলার মাঠে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য ব্যারিস্টার হাবিবুর রহমানের আয়োজনে অর্ধলাখ দর্শকের সমাগমে টান টান উত্তেজনায় এই প্রীতি ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হয়।

খেলা উপভোগ করতে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয় ব্যক্তি ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে এক নজর দেখতে নবীনগর উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে অর্ধলাখ দর্শকের সমাগমে ম্যাচটি আরও উপভোগ্য হয়ে উঠে।

প্রীতি ফুটবল ম্যাচে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক ডা. শফিকুর রহমান, রসুল্লাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার মনির হোসেন, এনটিভির বিশেষ প্রতিনিধি হাসান জাবেদ, উপজেলা যুবলীগের সভাপতি শামস আলম প্রমুখ।

Leave a Reply

লেবানন–সিরিয়া সীমান্তে ইসরায়েলি হামলায় নিহত ৪

অনলাইন ডেস্ক : লেবাননের সিরিয়া সীমান্তের কাছে একটি গাড়িতে ইসরায়েলি Read more

নদীর প্লাবনভূমি ও কৃষিজমি ভরাটের অভিযোগে…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়ায় নদীর প্লাবনভূমি ও কৃষিজমিতে অবৈধভাবে বালু Read more

অপহৃত ৭ম শ্রেণীর শিক্ষার্থী উদ্ধার, শ্রীপুরে…

জায়েদুল কবির ভাঙ্গি : গাজীপুরের শ্রীপুর উপজেলায় সপ্তম শ্রেণীর এক Read more
ফাইল ছবি

মঙ্গলবার নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ

অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নবনির্বাচিত সংসদ Read more

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন পরিচয়ে চাঁদা দাবির…

দুলাল মিয়া : বিজয়নগরে র‌্যাব সদস্য পরিচয়ে সাধারণ মানুষের কাছ Read more

ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র দোয়া…

দুলাল মিয়া : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সন ও সাবেক Read more

ব্রাহ্মণবাড়িয়ায় সর্বোচ্চ ভোট পেয়েছেন ইঞ্জিনিয়ার শ্যামল

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলার ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতেই Read more

ব্রাহ্মণবাড়িয়ায় যারা এমপি নির্বাচিত হলেন

দুলাল মিয়া : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া জেলার ৬টি Read more

হেরে গেলেন যেসব হেভিওয়েট প্রার্থীরা

অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রভাবশালী ও আলোচিত Read more

গাজীপুর জেলার ৪ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী…

জায়েদুল কবির ভাঙ্গি, গাজীপুর: গাজীপুরের পাঁচটি সংসদীয় আসনের নির্বাচনে চারটিতে Read more

ভোটের দিন ধানের শীষের পক্ষে ভোটার…

দুলাল মিয়া : ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের ধানের শীষ Read more

নির্বাচনী দায়িত্ব পালনকালে পোলিং কর্মকর্তার মৃত্যু

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় নির্বাচনী দায়িত্ব পালনরত Read more

পরীক্ষা কেন্দ্র স্থানান্তরের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

নবীনগর, 11 November 2024, 808 Views,

চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরে সরকারি কলেজের স্নাতক (সম্মান) তথা অনার্সের চুড়ান্ত পরীক্ষা কেন্দ্র নবীনগরে স্থানান্তরের দাবিতে এক মানববন্ধন কর্মসূচি পালন করে।

আজ ১১ নভেম্বর সোমবার নবীনগর প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত এই মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে স্মারক লিপি প্রদান করে শিক্ষার্থীরা। নবীনগর সরকারি কলেজে আটটি বিষয়ে অনার্স বিভাগ চালু রয়েছে। এই আটটি বিভাগে প্রতিবছর প্রায় ৪ শতাধিক শিক্ষার্থী ভর্তি হয়। বর্তমানে এই অনার্স বিভাগে ১৪০০ শিক্ষার্থী অধ্যায়ন করছে। নবীনগর থেকে ২৬ কিলোমিটার দূরে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ কেন্দ্রে পরীক্ষা দিতে হয়। নবীনগর উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে শিক্ষার্থীরা পরীক্ষা দিতে এত দুর যাওয়া নানান সমস্যা সম্মুখীন হতে হয়। যাতায়াতের নানান সীমাবদ্ধতা, দুর্ঘটনার স্বীকার, শীতকালে শৈতপ্রবাহ- কুয়াশা, গ্রীষ্মকাল ঝড় বৃষ্টি তথা প্রাকৃতিক দুর্যোগ, পরীক্ষার সময় ও আসা যাওয়ায় সাত আট ঘন্টা সময় লেগে যায়। পরীক্ষা শেষে বাড়ি ফিরতে রাত হয়ে যায়। এতে তাদের নিরাপত্তাহীনতাসহ চরম দুর্ভোগ পোহাতে হয়। তাদের দুর্ভোগের এই চিত্র তুলে ধরে শিক্ষার্থীরা নবীনগর সরকারি কলেজের স্নাতক (সম্মান) শ্রেণীর চূড়ান্ত পরীক্ষার কেন্দ্রটি নবীনগর সদরে নবীনগর মহিলার ডিগ্রী কলেজের স্থানান্তরের দাবী জানান।

মানববন্ধনে স্নাতক (সম্মান) শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থী শুভেন্দু চক্রবর্তী শুভ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, কামরুল হাসান, কানিজ ফাতেমা মিম, নাদিশা আলম, কামরুল হাসান, শাহ্ পরান,আব্দুল্লাহ আল নোমান প্রমুখ।

প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে পরকীয়া, এসপির কাছে অভিযোগ

নবীনগর, 5 May 2023, 1898 Views,

চলারপথে রিপোর্ট :
নবীনগর উপজেলার বীরগাঁও ইউনিয়ন শাখা আওয়ামী লীগের সভাপতির বিরুদ্ধে প্রতিবেশী এক ব্যক্তির স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে পুলিশ সুপারের (এসপি) কাছে লিখিত অভিযোগ করেছেন আব্দুল কুদ্দুছ নামের ওই ব্যক্তি।

আব্দুল কুদ্দুছ একই ইউনিয়নের শিবপুর গ্রামের বাসিন্দা। আজ ৫ মে শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া এসপির কাছে লিখিত অভিযোগ করেন তিনি।

অভিযুক্ত হোসেন সরকার (৪২) একই গ্রামের মৃত আব্দুল হাজিদ মিয়ার ছেলে। তিনি জোড়া খুন, গরু চুরিসহ ডজনখানেক মামলার চার্জশিটভুক্ত আসামি।

অভিযোগ সূত্রে জানা যায়, আব্দুল কুদ্দুছের স্ত্রী সেলেনা বেগমের সঙ্গে হোসেন সরকার পরকীয়ায় লিপ্ত। সেলেনা বেগম পাঁচ ছেলে ও এক মেয়ের জননী।

হোসেন সরকার ও সেলেনা বেগম অসামাজিক কাজে লিপ্ত উল্লেখ করে আব্দুল কুদ্দুছ বলেন, এ বিষয়ে হোসেন সরকারকে সতর্ক করা হলে তিনি উল্টো তাকে হুমকি-ধমকি দেন।

গত ৩০ এপ্রিল সেলিনা বেগম ও হোসেন সরকার অসামাজিক কার্যকলাপে জড়িত হন বলেও অভিযোগপত্রে উল্লেখ করা হয়। এতে উল্লেখ করা হয়, এর প্রমাণস্বরূপ ফোনের কল রেকর্ড আব্দুল কুদ্দুছের কাছে সংরক্ষিত আছে।

অভিযোগপত্রে আরো উল্লেখ করা হয়, আওয়ামী লীগ নেতা হোসেন সরকারের লালসার শিকার হয়ে তার প্রতিবন্ধী ছোট বোন অন্তঃসত্ত্বা হয়েছিলেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগ নেতা হোসেন সরকার বলেন, ‘প্রতিবেশী আব্দুল কুদ্দুছ চাচার স্ত্রীর সঙ্গে আমার বিশেষ কোনো সম্পর্ক নেই। ওনার ছেলে এবং মেয়ের ফোন নম্বর আপনাকে পাঠাই। আপনি ইচ্ছা করলে তাদের সঙ্গে কথা বলে যাচাই করে দেখতে পারেন।’

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন বলেন, অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

নবীনগরে ১১ মামলার আসামী ইব্রাহিম গ্রেফতার

নবীনগর, 28 September 2024, 819 Views,

চলারপথে রিপোর্ট :
নবীনগর উপজেলার শীর্ষ সন্ত্রাসী ও ১১ মামলার আসামী ইব্রাহিম মিয়াকে যৌথ বাহিনীর সহায়তায় গ্রেফতার করেছে নবীনগর থানা পুলিশ। গতকাল ২৭ সেপ্টেম্বর শুক্রবার দিবাগত গভীর রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর পৌর এলাকার নারায়ণপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ইব্রাহিম নবীনগর পৌর এলাকার খোরশেদ মিয়ার ছেলে।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবীর জানান, গোপান সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী অভিযান পরিচালনা করে নবীনগর পৌর এলাকার নারায়নপুর নিজ বাড়ী থেকে ১১ মামলার আসামী ও শীর্ষ সস্ত্রাসী ইব্রাহিম মিয়াকে গ্রেফতার করেন। আজ ২৮ সেপ্টেম্বর শনিবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

নবীনগরে সিএনজি-মাইক্রোবাসের মুখামুখি সংঘর্ষে ১জন নিহত

নবীনগর, 23 September 2024, 822 Views,

চলারপথে রিপোর্ট :
নবীনগর উপজেলার রাধিকা সড়কে সিএনজি- মাইক্রোবাসের মুখামুখি সংঘর্ষে মোঃ শুক্কুর খাতুন (৬০) নামক এক বৃদ্ধার, মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি উপজেলার বগডহর গ্রােেমর মৃত ফুলি মিয়ার ছেলে। ২২ সেপ্টেম্বর রবিবার বিকেলে সারে ৫টা দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার রাধিকা সড়কের ওয়ারুক গ্রাম নামক স্থানে মাইক্রোবাসের ধাক্কায় সিএনজি উল্টে গিয়ে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় একজন নিহত ও ৩ জন আহত হয়েছে।

জানা যায়, শুক্কুর খান তার আত্মীয় সিদ্দিক মিয়াকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়া থেকে চিকিৎসা শেষে সিএনজি অটোরিকশা যোগে নবীনগরে ফেরার পথে নবীনগর – রাধিকা সড়কের ওয়ারুক গ্রামে আসার পরপরই পিছন দিয়ে দ্রুতগতিতে আসা একটি মাইক্রোবাস ধাক্কা দিলে সিএনজিটি ছিটকে খাদে পড়ে যায়।

এসময় সিএনজিতে থাকা শুক্কুর খান (৬০) লাপাং গ্রামের সিদ্দিক মিয়া (৭৫), আলমনগর গ্রামের ফরিদা বেগম (৬০), লহরী গ্রামের বিলকিস বেগম (৪২) গুরুতর আহত হলে তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক শুক্কুর খানকে মৃত বলে ঘোষণা করেন।

নিহত শুক্কুর খান এক ছেলে ও এক কন্যা সন্তানের জনক ছিলেন।

নবীনগর থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ হুমায়ূন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ লাশ উদ্ধার করে রাত ৮ টায় ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে এবং ঘটনাস্থল থেকে মাইক্রোবাস জব্দসহ চালক লিটন ঘোষ (৪৫)কে আটক করা করেছে। নিহতের স্ত্রী হাসানা বানু থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

এলাকাবাসী জানান, এই সড়কে বেপরোয়া ভাবে গাড়ি চলার কারণে প্রতিনিয়ত ঘটছে মৃত্যুর ঘটনা।

নবীনগরে পাশাপাশি কবরে শায়িত স্বামী-স্ত্রী ও দুই সন্তান

নবীনগর, 29 July 2024, 892 Views,

চলারপথে রিপোর্ট :
নবীনগর পৌরসভার বিজয়পাড়ার বাসিন্দা সোহাগ মিয়া, তার স্ত্রী জান্নাতুল আক্তারকে দুই মেয়ে ফারিয়া ও ফাহিমাসহ পাশাপাশি দাফন করা হয়েছে।

২৮ জুলাই রোববার মাগরিব নামাজের পর জানাযা শেষে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর পৌরসভার ইমামবাড়ি কবরস্থানে তাদেরকে দাফন করা হয়েছে। রোববার সকালে সোহাগের ঘর থেকে তাদের চারজনের ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার মর্গে পাঠিয়েছে পুলিশ।

ময়নাতদন্ত শেষে চারজনের লাশ বাড়িতে এলে শত শত লোক লাশ দেখতে নিহতদের বাড়িতে ভিড় জমায়। গোসল শেষে তাদেরকে জানাযার জন্য নেয়া হয় নিমতলা মাঠে। সারিবদ্ধ করে রাখা হয় লাশগুলো। মাগরিব নামাজের পর তাদের চারজনের আলাদাভাবে জানাযা শেষে নবীনগর পৌরসভার ইমামবাড়ি কবরস্থানে পাশাপাশি কবরস্থ করা হয়।

জানাযায় শত শত মুসল্লি অংশ গ্রহণ করেন। মুসল্লিদের মুখে মুখে আলোচনায় ছিলো, সোহাগ খুব ভালো ছেলে, ছেলেটা নামাজী ছিলো, কী কারণে এমন একটা কাজ করলো? এমন প্রশ্ন ছিলো উপস্থিত সবার। নিহতের বাবা আমির হোসেন জানান, সোহাগ আমার বড় ছেলে। তাদের মধ্যে পারিবারিক কোনো সমস্যা ছিল না। রাতেও তারা হাসিখুশি ছিল। কী কারণে তার স্ত্রী, দুই শিশু সন্তানসহ গলায় ফাঁস লাগালো, কিছুই বুঝতে পারছি না। সোহাগের শাশুড়ি জানান, আমার ঘরের সঙ্গে আমার মেয়ের ঘর, সকাল হয়ে গেল। কিন্তু আমার মেয়ে ঘুম থেকে উঠছে না। অনেকবার ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ না পেয়ে চিৎকার শুরু করি। আমার চিৎকার শুনে আশপাশের লোকজন এসে ঘরের দরজা ভাঙে। তখনই দেখতে পেলাম আমার মেয়ে, দুই নাতনি ও জামাই ফাঁসিতে ঝুলে আছে।

নবীনগর থানার ওসি মাহবুব আলম বলেন, ময়নাতদন্ত শেষে নিহতের লাশ দাফনের জন্য তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মুত্যুর কারণ জানতে আমাদের তদন্ত চলছে। ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্ত শেষ হওয়ার পর বিস্তারিত জানা যাবে।